Solepur St.Joseph's church Global

07/04/2026

আঁচল ডি’ক্রুজ—মা-বাবার কলিজার টুকরো, সবার খুব আদরের মেয়ে।
আগামী ১৯ এপ্রিল তার ১৯তম জন্মদিন হওয়ার কথা ছিল…
পড়াশোনায় ছিল ভীষণ মেধাবী। ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়াম—দুই জায়গাতেই সমান দক্ষতার সাথে পড়াশোনা করেছে। সে ছিল A Level এবং HSC পরীক্ষার্থী। সামনে পরীক্ষা থাকলেও সে তার প্রি-টেস্ট ও টেস্ট—দুটো পরীক্ষাই অংশগ্রহণ করে এবং প্রি-টেস্টে খুব ভালো ফলাফলও করে।
কিন্তু হঠাৎ করে ১৭ ফেব্রুয়ারি থেকে অসুস্থ হয়ে পড়ে আঁচল। শুরুটা ছিল হালকা পেট ব্যথা দিয়ে। এরপর গ্যাস্ট্রোলিভারে ভর্তি করা হয়। প্রথমদিকে ডাক্তাররা কোনোভাবেই নির্ণয় করতে পারছিলেন না—কেন এই ব্যথা হচ্ছে। অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হলেও কিছুই ধরা পড়ছিল না।
কয়েকদিন পর অবস্থার আরও অবনতি ঘটে। সে হাঁটতে পারছিল না। পায়ের কুঁচকিতে ছোট একটি জায়গা ফুলে যায়, যেখানে অসহনীয় ব্যথা ছিল। সেই ছোট্ট ফোলা জায়গা থেকে ধীরে ধীরে পুরো পায়ে ছড়িয়ে পড়ে।
এরপর এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। তখন দেখা যায় শরীরে ছোট ছোট অনেক লিম্ফোমা, যা অস্বাভাবিক দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছিল। এর সাথে শরীরের এক পাশে পানি জমে যায়। তবুও নিশ্চিতভাবে কিছু ধরা পড়ছিল না।
বিআরবি, ল্যাবএইড, কমফোর্টসহ বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো হয়—কিন্তু কোনো সুনির্দিষ্ট ফল পাওয়া যায়নি।
অবশেষে ১৫ মার্চ নিশ্চিতভাবে ধরা পড়ে—আঁচল লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত।
১৭ মার্চ তাকে প্রথম কেমোথেরাপি দেওয়া হয়।
কেমো নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করায় ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। বাসায় ফিরে ৭-৮ দিন ছিল। এমনকি ঈদের দিন পরিবারের সবার সাথে আনন্দও করেছে। নিজের হাতে মেহেদি দিয়েছে, বোনকে সাজিয়েছে—সেই মুহূর্তগুলো ছিল অমূল্য।
কিন্তু হঠাৎ ২৬ মার্চ বিকেলে তার তীব্র মাথা ব্যথা শুরু হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
দীর্ঘ ১০ দিন আইসিইউতে জীবন-মৃত্যুর সাথে লড়াই করার পর, ১১তম দিনের সকাল ৮টা ৫৭ মিনিটে, ৫ এপ্রিল, গ্রীন লাইফ হাসপাতালে—সে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যায়…
আঁচল চলে গেছে, কিন্তু তার স্মৃতি, তার হাসি, তার ভালোবাসা—সবকিছু আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। গ্রাম- মজিতপুর, থানা - সিরাজদিখাঁন, জেলা- মুন্সীগঞ্জ, মিশন- শুলপুর, II

সংবাদদাতা : ঋতি রীতা গমেজ....

06/04/2026

ঈশ্বরের ডাকে চলে গেলেন শুলপুর গ্রামের সরোজ ডী' ক্রুশ, পিতা -মৃত-ভেলেনটাইন ডী' ক্রুশ।

31/03/2026
19/03/2026
21/02/2026

নীরবতার গভীরে তিনি আমাদের প্রার্থনা শোনেন। যখন হৃদয় ভারী হয়, পথ অস্পষ্ট লাগে, তখন আমরা তাঁর কাছেই ফিরে যাই। তিনি আমাদের জন্য ক্রুশ বহন করেছেন, তাই জীবনের প্রতিটি ক্রুশে তাঁর উপর ভরসা রাখাই আমাদের শক্তি।

হে প্রভু, তোমার শান্তি, করুণা ও ভালোবাসায় আমাদের হৃদয় পূর্ণ করে দাও।
যীশু, আমি তোমার উপর ভরসা করি।
হে যীশুর পবিত্র হৃদয়, আমাদের উপর করুণা করো।

19/02/2026

ভস্ম বুধবার

ভস্ম বুধবার আত্মসমীক্ষা, অনুতাপ ও আত্মিক নবীকরণের একটি বিশেষ সময়। কপালে ক্রুশচিহ্ন দিয়ে ভস্ম গ্রহণের মাধ্যমে আমরা স্মরণ করি যে আমরা ঈশ্বরের সামনে নম্র, এবং তাঁর অনুগ্রহ ছাড়া আমরা কিছুই নই।

এই সময় আমরা মনে রাখি যে আমরা ভস্ম থেকে জন্মেছি এবং আবার ভস্মে ফিরব। এটি প্রার্থনা, উপবাস এবং ভালোবাসার কাজের মাধ্যমে ঈশ্বরের আরও কাছে যাওয়ার একটি পবিত্র সুযোগ।

এই পবিত্র দিনটি আমাদের সবার জীবনে নতুন সূচনা বয়ে আনুক এবং আমাদের হৃদয়কে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনুক।

Ash Wednesday

Ash Wednesday is a special time for self-examination, repentance, and spiritual renewal. By receiving ashes on our foreheads in the shape of a cross, we are reminded of our humility before God and that we are nothing without His grace.

At this time, we remember: you are dust, and to dust you shall return. It is a sacred opportunity to draw closer to God through prayer, fasting, and acts of love.

May this holy day bring a fresh start to all our lives and turn our hearts back to God.

Facebook Mentions
Solepur St.Joseph's church Global
SolepurMission ChristianAssociation

08/02/2026

ওই ক্রুশ চরণতলে মোর অন্তর দিলাম।

Solepur St.Joseph's church Global
SolepurMission ChristianAssociation

29/12/2024
14/07/2024
Amen 🙏
13/07/2024

Amen 🙏

Address

Village-Solepur, PO-Nimtola(Sikarpur), PS-Shirajdikhan, Munshigonj
Munshiganj
1540

Website

Alerts

Be the first to know and let us send you an email when Solepur St.Joseph's church Global posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Solepur St.Joseph's church Global:

Share