Tulapur Jame Masjid

Tulapur Jame Masjid Salam dear brother and sisters, we are aiming to aid the funds of a local community Masjid in Bangladesh. We're kindly requesting you to make donations.

'All praise is due to Allah. The salutations and peace be upon our prophet (saw). To proceed, indeed the mosques are the most excellent of affairs for which wealth is donated, and for which the reward is continuous.'

Tulapur Jame Masjid has been an authentic and extremely precious building. Due to the lack of facilitations and structural developments, the current building is heavily in need of a

rebuild on a new site. Indeed in the village of Tulapur, there is a need for the building of a Masjid so that it's people may establish within it the congregational prayer. They're in need of the assistance of their Muslim brothers to share with them in the reward and recompense, and to aid them upon this important and honourable affair. So we address to call our Muslim brothers that they contribute and partake in the building of this masjid. It is said that from the generosity of their souls, whether it be small or great and whoever does good, to the weight of an atom shall see it and may Allah grant success to all due to what is in it, of goodness and righteousness.

25/04/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
ভাটেরা তুলাপুর নিবাসী (বর্তমান ঠিকানা কলিমাবাদ) মরহুম সিরাজ মিয়া মেম্বার সাহেবের ছোট ভাই মোঃ জমসিদ মিয়া সাহেব, অদ্য সকাল ১০:৩৭ ঘটিকায় সিলেট ইবনে সিনা হসপিটালে ইন্তেকাল হইয়াছেন।

মরহুমের জানাযার নামাজ আজ বিকাল ০৫:৩০ ঘটিকায় ভাটেরা তুলাপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে।

মহান আল্লাহ যেন উনাকে ক্ষমা করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন..... আমিন।

21/06/2024

আসসালামু আলাইকুম
আমি তানভীর। তুলাপুর পঞ্চায়েত এর একজন কর্মী।
গত ৩১/০১/২০২০ইং আমাকে আপনারা হিসাব নিকাশ এর দায়িত্ব দিয়েছিলেন। দীর্ঘ ৪বছর ৪মাস ২১দিন আমার কাছে ছিল। যদিও ১৫/০৪/২০২২ইং তারিখে আমি পূর্ণ একটি হিসাব দিয়েছি, তার পর থেকে আংশিক ভাবে জড়িত। সবাই যেহেতু জানেন, আমি বর্তমানে সিলেট অবস্থান করি, যার কারণে এখন আর আগের মত সময় দিতে পারিনা।যার জন্য ক্ষমা প্রার্থী। আমার কাছে খাতা থাকা অবস্থায় আপনাদের যেকোনো বিষয় (খাতার হিসাব সংক্রান্ত) জানতে/বুঝতে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার। দায়িত্বের এই সময়ের মধ্যে কারো সাথে খারাপ আচরণ করে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ভবিষ্যতে আমার সর্বোচ্চ চেষ্টা করব মসজিদের কল্যাণে কাজ করার জন্য।
আল্লাহ হাফেজ
*তানভীর*
MD Tanvir Hussain

ভাটেরায় বাংলাদেশের জাতীয় শ্রেষ্ঠ ইমাম কে সংবর্ধনা প্রদান।মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা'র ৩নং ভাটেরা ইউনিয়নের তুলাপুর জ...
03/11/2023

ভাটেরায় বাংলাদেশের জাতীয় শ্রেষ্ঠ ইমাম কে সংবর্ধনা প্রদান।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা'র ৩নং ভাটেরা ইউনিয়নের তুলাপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শেখ ফয়জুল ইসলাম সিদ্দিকী, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ২০১৮-১৯ অর্থ বছরে জাতীয় পর্যায় শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় অত্র গ্রামের তুলাপুর পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

তুলাপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী ইন্তাজ আলী'র সভাপতিত্বে এবং মোঃ মুজিবুর রহমান এর সঞ্চালনায় অদ্য ৩ নভেম্বর ২০২৩ ইংরেজি শুক্রবার বাদ জুম্মা তুলাপুর জামে মসজিদে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ এ কে এম নজরুল ইসলাম।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভাটেরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার জনাব দেলোয়ার হোসেন রিপন, তুলাপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব মাসুক মিয়া, ইদন মিয়া, ফটিক মিয়া, কুটি মিয়া, সোনা মিয়া, মাওলানা আব্দুল ওয়াদুদ, কয়েছ মিয়া, আব্দুর রহিম খান, আব্দুস সবুর, আব্দুল মুমীন, আব্দুল বাতেন জাদি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজিদ মিয়া, কনর মিয়া, লিয়াকত মিয়া, আবুল মিয়া, বাবুল খান সহ এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ এবং মসজিদের মুসল্লিয়ান গন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মাওলানা শেখ ফয়জুল ইসলাম সিদ্দিকী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ২০১৮-১৯ অর্থ বছরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন।
ইসলামিক ফাউন্ডেশনের অধিনে পরিচালিত শ্রেষ্ট ইমাম নির্বাচন ও বাছাই পরিক্ষায় জেলা এবং সিলেট বিভাগে উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশের ৮ টি বিভাগের নির্বাচিত ১৮ জন ইমামের মধ্যে জাতীয় পর্যায়ে জাতীয় শ্রেষ্ট ইমাম প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বাংদেশের তিন জনের মধ্যে ২য় স্থান অর্জন করেন। যার স্বীকৃতির স্মারক ৪ বছর পর গত ৩০ অক্টোবর ২০২৩ ইংরেজি বঙ্গবন্ধু বাংলাদেশ চিন-মৈত্রী প্রদর্শনী কেন্দ্র পূর্বাচল রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি, ধর্মসচিব আব্দুল হামিদ জম্মাদার, ইসলামিক ফাউন্ডেশন পরিচালক, আনিসুজ্জামান সিকদার, সহ পরিচালক মাওঃ জাকির হোসেন এর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

02/11/2023
22/03/2023

আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাই আজ আমাদের তুলাপুর নতুন মসজিদ এ আসর এর নামাজ এর মাধ্যম এ মসজিদ এর কার্যকর শুরু করা হলো। সকলের সহযোগীতা ও দোয়া কামনা করি।

09/03/2023

আলহামদুলিল্লাহ
আমাদের মসজিদের টাইলস এর কাজ চলছে।
ইনশাআল্লাহ মাহে রামাদানের নামাজ নতুন মসজিদে পড়ার ইচ্ছা আছে, সেজন্য সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
মসজিদের নিচের টাইলস এর টাকা কালেকশন করা হচ্ছে, একটি জায়নামাজ পরিমাণ টাইলস এর মূল্য ১১০০টাকা। মাত্র ১১০০ টাকা দিয়ে আপনিও শরীক হতে পারেন।
মুক্ত হস্তে দান করতে সরাসরি মসজিদের ব্যাংক একাউন্টে দান করতে পারেন।
ব্যাংক একাউন্ট নাম্বার :
4473101006827
TULAPUR JAME MOSQUE
BHATERA BAZAR Branch.
এছাড়াও বিকাশ এ চাইলে দিতে পারেন।
01712453358(Personal)
01752554382(Personal)
উক্ত নাম্বারে যেকোন বিষয়ে জানতে কল করতে পারেন।
আল্লাহ যেন আপনাদের দান কবুল করেন। আমিন
তুলাপুর জামে মসজিদ
ভাটেরা, কুলাউড়া, মৌলভীবাজার

24/02/2023

আলহামদু লিল্লাহ আমাদের তুলাপুর জামে মসজিদের জন্য বিগত জুমায় সিমেন্ট কালেকশন হয়েছে আজকের জুমায় সফের জন্য একটি যায়নামাজ পরিমান টাইল মুল্য সমপরিন ১১শত টাকা করে কয়েকটি উটেছে একটা দুইটা করে অনেকেই ওয়াদা করেছেন আমার একটি যায়নামাজ ক্বিয়ামত পর্যন্ত সদক্বায়ে জারিয়া হিসাবে থাকবে যত লোক এই যায়নামাযে নামায পড়বে আমার মরনের পর ক্ববরে সওয়াব রেছানী হবে, তাই যাহারা পারেন একটি দুইটি করে শরিক হওয়ার জন্য অনুরুধ রইল আল্লাহ ক্ববুল করুন আমিন

আলহামদু লিল্লাহ, আমাদের তুলাপুর জামে মসজিদের টাইল্স লাগানো হইতেছে দেওয়ালের সম্পুর্ণ টাইল্স খরিদ করা হয়েছে এবং নিচের ফ্লো...
21/02/2023

আলহামদু লিল্লাহ, আমাদের তুলাপুর জামে মসজিদের টাইল্স লাগানো হইতেছে দেওয়ালের সম্পুর্ণ টাইল্স খরিদ করা হয়েছে এবং নিচের ফ্লোর এর জন্য সামনের এক সফ আল্লাহর এক বান্দা দান করেছেন ইনশা আল্লাহ আশা রাখী সবে বারাতের আগে আগেই আমরা নতুন মসজিদে নামাজ আদায় করতে পারবো দোয়া ও সহযোগিতা চাই প্রায় ৪০ হাজার টাকা হলে একটি সফ হয়ে যাবে প্রবাসী ভাই বোনেরা আপনা সুদৃষ্টি দিলে একটা করে সফ দান করে আল্লাহ ঘরে মেহমান হয়ে ক্বিয়ামতের দিন আল্লাহর জান্নাতের আশা করতে পারেন আল্লাহ ক্ববুল করুন আমিন।

09/02/2023

We wanted to start praying from this Ramadan . Please donate generously . At the moment we need only 5/6 lac taka to start praying. May Allah give all of us tawfic to complete Allah's House .

Address

Moulvi Bazar
3118

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tulapur Jame Masjid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Tulapur Jame Masjid:

Share

Category