We Love To Learn

We Love To Learn "Are they ever equal, those who know and those who do not know? " - (39:9)
(1)

সঠিক পথের দিকে আহ্বান ও তার অপরিসীম প্রতিদান ✨রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:"যে লোক সঠিক পথের দিক...
17/08/2026

সঠিক পথের দিকে আহ্বান ও তার অপরিসীম প্রতিদান ✨

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:

"যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে। এতে তাদের পাপরাশি সামান্য হালকা হবে না।"

(সহীহ মুসলিম — ইসলামিক ফাউন্ডেশন ৬৫৬০, ইসলামিক সেন্টার ৬৬১৪)

আজকের ভাবনা:
আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না শেয়ার করি! কিন্তু একটু ভেবে দেখেছি কি—আমাদের একটি ভালো শেয়ার বা দাওয়াত কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে?

একটি ভালো কাজের দাওয়াত দিন, যা আপনার অ্যাকাউন্টে অনির্দিষ্টকালের জন্য সওয়াব যুক্ত করতেই থাকবে।

ক্ষতিকর বা বিভ্রান্তিকর যেকোনো কথা ও কন্টেন্ট শেয়ার করা থেকে নিজেকে বিরত রাখুন।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথের দাওয়াত দেওয়ার এবং বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তাওফীক দান করুন। আমিন। 🤲

#হাদীস #ইসলামিক_দাওয়াত #সঠিক_পথ

বিপদ এবং ধৈর্য নিয়ে চমৎকার ব্যাখ্যাকোন বিপদে পতিত হওয়ার আগেই যদি সে সম্পর্কে সংবাদ দিয়ে দেয়া হয়, তবে সে বিপদে ধৈর্যধ...
16/08/2026

বিপদ এবং ধৈর্য নিয়ে চমৎকার ব্যাখ্যা

কোন বিপদে পতিত হওয়ার আগেই যদি সে সম্পর্কে সংবাদ দিয়ে দেয়া হয়, তবে সে বিপদে ধৈর্যধারণ সহজতর হয়ে যায়। কেননা, হঠাৎ করে বিপদ এসে পড়লে পেরেশানী অনেক বেশী হয়। যেহেতু আল্লাহ্ তা'আলা সমগ্র উম্মতকে লক্ষ্য করেই পরীক্ষার কথা বলেছেন, সেহেতু সবার পক্ষেই অনুধাবন করা উচিত যে, এ দুনিয়া দুঃখ-কষ্ট সহ্য করারই স্থান। সুতরাং এখানে যেসব সম্ভাব্য বিপদ-আপদের কথা বলা হয়েছে, সেগুলোকে অপ্রত্যাশিত কিছু মনে না করলেই ধৈর্যধারণ করা সহজ হতে পারে। পরীক্ষায় সমগ্র উম্মত সমষ্টিগতভাবে উত্তীর্ণ হলে পরে সমষ্টিগতভাবেই পুরস্কার দেয়া হবে; এছাড়াও সবর-এর পরীক্ষায় ব্যক্তিগত পর্যায়ে যারা যতটুকু উত্তীর্ণ হবেন, তাদের ততটুকু বিশেষ মর্যাদাও প্রদান করা হবে।

মূলত: মানুষের ঈমান অনুসারেই আল্লাহ্ তা'আলা মানুষকে পরীক্ষা করে থাকেন। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সবচেয়ে বেশী পরীক্ষা, বিপদাপদ-বালা মুসিবত নবীদেরকে প্রদান করেন। তারপর যারা তাদের পরের লোক, তারপর যারা এর পরের লোক, তারপর যারা এর পরের লোক।” [মুসনাদে আহমাদ: ৬/৩৬৯] অর্থাৎ প্রত্যেকের ঈমান অনুসারেই তাদের পরীক্ষা হয়ে থাকে। তবে পরীক্ষা যেন কেউ আল্লাহর কাছে কামনা না করে। বরং সর্বদা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করাই মুমিনের কাজ।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক লোককে বলতে শুনেছেন যে, “হে আল্লাহ! আমাকে সবরের শক্তি দান কর। তখন তিনি বললেন, তুমি বিপদ কামনা করেছ, সুতরাং তুমি নিরাপত্তা চাও।” [মুসনাদে আহমাদ: ৫/২৩১,২৩৫] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, মুমিনের উচিত নয় নিজেকে অপমানিত করা। সাহাবায়ে কিরাম বললেন, কিভাবে নিজেকে অপমানিত করে? রাসূল বললেন, এমন কোন বালা-মুসিবতের সম্মুখীন হয় যা সহ্য করার ক্ষমতা তার নেই”। [তিরমিযী: ২২৫৪]

**পবিত্র কুরআনের প্রথম বাণী কোনটি?** 📖✨আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ! **'We Love To Learn'** পেজের আজকের ইসলামিক জ্ঞ...
16/08/2026

**পবিত্র কুরআনের প্রথম বাণী কোনটি?** 📖✨

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ! **'We Love To Learn'** পেজের আজকের ইসলামিক জ্ঞান অন্বেষণ পর্বে আপনাকে স্বাগতম।

আল্লাহ তাআলা মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য যে মহান গ্রন্থ অবতীর্ণ করেছেন, তার সূচনা হয়েছিল একটি বিশেষ নির্দেশের মাধ্যমে।

---

**আজকের প্রশ্ন:**
**পবিত্র কুরআনের প্রথম বাণী কোনটি?**

* **A:** পড়ো (Iqra)
* **B:** সালাত কায়েম করো

---

**সঠিক উত্তর কী হতে পারে?**
আপনার জানা উত্তরটি এখনই কমেন্ট বক্সে লিখে জানান! নিজে শিখুন এবং সঠিক তথ্যটি অন্যদের সাথে শেয়ার করে দ্বীনি জ্ঞান ছড়িয়ে দিতে সাহায্য করুন।

**“শিখি দ্বীন, জানি দায়িত্ব, গড়ি উম্মাহ”**

---

🌿 রিযিকের আসল অর্থ কী?আমরা অনেকেই মনে করি রিযিক মানে শুধুমাত্র টাকা-পয়সা। কিন্তু আসলে কি তাই? রিযিকের পরিধি অনেক বিশাল, ...
14/08/2026

🌿 রিযিকের আসল অর্থ কী?
আমরা অনেকেই মনে করি রিযিক মানে শুধুমাত্র টাকা-পয়সা। কিন্তু আসলে কি তাই? রিযিকের পরিধি অনেক বিশাল, যা আমরা প্রায়শই ভুলে যাই।

এই সুন্দর চিত্রটি আমাদের মনে করিয়ে দেয় যে রিযিক শুধুমাত্র একটি শুকনা ডালে লেগে থাকা কয়েকটা টাকা নয় (বাঁদিকের চিত্র)। বরং, রিযিক হলো একটি সুপ্রতিষ্ঠিত, বিশাল গাছের মতো যার শাখা-প্রশাখা আমাদের জীবনের প্রতিটি দিকে বিস্তৃত (ডানদিকের চিত্র)।

প্রকৃত রিযিকের মধ্যে যা যা রয়েছে:

❤️ ভালোবাসা
💎 ঈমান
💵 টাকা
🕒 সময়
🍚 খাবার
🩺 স্বাস্থ্য
🤝 নৈতিকতা
👫 বন্ধু-বান্ধব
✨ সৌন্দর্য
👶 সন্তান-সন্ততি
🧓 পিতামাতা
👨‍👩‍👧‍👦 পরিবার
💍 জীবনসঙ্গী

সবচেয়ে সুন্দর কথাটি বলা আছে কুরআনের এই আয়াতটিতে:

"...আর যদি তোমরা আল্লাহর নিআমতগুলো গণনা করতে চাও, তবে তা গণনা করতে পারবে না।"
— সুরা নাহল : ১৮

আসুন, আমরা আল্লাহর দেওয়া প্রতিটি ছোট-বড় নিআমতের জন্য শোকর গুজার হই এবং শুধুমাত্র বস্তুগত সম্পদের পেছনে না ছুটে জীবনের প্রতিটি দিকে আল্লাহর রহমত খুঁজে বের করি।
সবাইকে আলহামদুলিল্লাহ বলার আহ্বান জানাই। 🤲

জাবির (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেনঃ এক বিছানা পুরুষের জন্য, অপরটি তার স্ত্রীর...
11/08/2026

জাবির (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেনঃ এক বিছানা পুরুষের জন্য, অপরটি তার স্ত্রীর জন্য এবং তৃতীয় বিছানা মেহমানের জন্য। আর চতুর্থখানা শয়তানের জন্য। (মুসলিম)[1]

[1] সহীহ : সহীহ মুসলিম (২০৮৪)-৪১, সহীহ ইবনু হিব্বান ৬৭৩, নাসায়ী ৩৩৮৫, সহীহ আল জামি‘উস্ সগীর ৪১৯৮, আবূ দাঊদ ৪১৪২, মুসনাদে আহমাদ ১৪১২৪, শু‘আবুল ঈমান ৬২৯৫, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৫৫৭৪, শারহুস্ সুন্নাহ্ ৩১২৭।

ব্যাখ্যাঃ একটি পরিবারের একজন পুরুষের জন্য একটি বিছানাই যথেষ্ট। দু’টি বিছানা হলে দ্বিতীয়টি তার স্ত্রীর জন্য ধরা হবে, আর তৃতীয়টি হলে তা হবে মেহমান-অতিথিদের জন্য। কিন্তু চতুর্থটি নিষ্প্রয়োজন। নিষ্প্রয়োজন কাজ অপচয়, অপচয়কারী শয়তানের ভাই; সুতরাং চতুর্থ বিছানাটি মূলত শয়তানেরই বিছানা হয়ে যায়। অত্র হাদীসে সেই দিকেই ইশারা করা হয়েছে। অবশ্য জনসংখ্যা বা পরিবারের সদস্য যদি বেশি থাকে যাদের শয়নের জন্য তিনের অধিক বিছানার প্রয়োজন হয় তাহলে সেটা যে শয়তানের বিছানা হবে এমনটি নয়। স্ত্রীর জন্য আলাদা বিছানা তৈরি করা কোনই দোষের নয়, কেননা স্বামী-স্ত্রী প্রত্যেকেই অসুস্থতা বা অন্য কোন অনিবার্য কারণে পৃথক বিছানার মুখাপেক্ষী হয়ে পড়েন।

উপরে বর্ণিত হাদীসের ভিত্তিতে কেউ কেউ স্ত্রীর সাথে এক বিছানায় শয়ন করা স্বামীর জন্য আবশ্যক নয় বলে মনে করেন, কিন্তু এটি অত্যন্ত দুর্বল কথা। কেননা স্ত্রীর সাথে শয়ন করা যদিও ওয়াজিব নয় কিন্তু আরো অন্যান্য হাদীসের দলীল দ্বারা প্রমাণিত যে, ওযর ছাড়া স্ত্রীর সাথে একই বিছানায় শয়ন করা উত্তম। কেননা এ বিষয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুস্পষ্ট ‘আমল রয়েছে। ‘আল্লামা ত্বীবী (রহিমাহুল্লাহ) উত্তম হওয়ার প্রমাণ দিতে গিয়ে বলেন, স্ত্রীর প্রতি প্রবৃত্তির আকর্ষণ থাকা সত্ত্বেও রাত্রিতে তাহাজ্জুদের জন্য দণ্ডায়মান হওয়া কষ্টকরই বটে। বান্দা যখন স্ত্রীর পার্শ ছেড়ে তাহাজ্জুদে দণ্ডায়মান হয় আল্লাহ তখন ভীষণ খুশী হন। তিনি মালায়িকাহ্ (ফেরেশতাদের) ডেকে বলেন, আমার বান্দার দিকে লক্ষ্য কর, সে তার পরিবার ছেড়ে আমার কাছে যা রয়েছে তার প্রতি উৎসাহিত হয়ে সালাতে দাঁড়িয়েছে.......। (মুসনাদে আহমাদ ১/৪১২)

অতএব এ প্রশংসা পেতে নিশ্চয় তাকে স্ত্রীর পার্শ্ব থেকে উঠে তাহাজ্জুদে দাঁড়াতে হবে, তাহলে স্ত্রীর পাশে এক বিছানায় শয়ন কি উত্তম নয়?

(মিরক্বাতুল মাফাতীহ; শারহুন নাবাবী ১৪শ খন্ড, হাঃ ২০৮৫; ‘আওনুল মা‘বূদ ৭ম খন্ড, হাঃ ৪১৩৮)

11/08/2026

🏆🎁 পুরস্কার! পুরস্কার! পুরস্কার! 🎁🏆

✨ আলহামদুলিল্লাহ ! আসছে ৪১ তম পর্বের ফাইনাল পরীক্ষাঃ

কুরআন চর্চার এই মহান উদ্যোগে আপনাদের ভালোবাসা, উৎসাহ ও অংশগ্রহণের কারণে আমরা প্রথমে ৩ জন, পরে ৫ জন এবং এখন ১০ জনকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি।

🤲 আমাদের লক্ষ্য শুধুমাত্র পুরস্কার নয়; বরং কুরআনের সাথে নিজেদের ও পরিবারকে সম্পৃক্ত করা এবং কুরআন চর্চায় উদ্বুদ্ধ করা।

📖 আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেনঃ

"সুতরাং তোমরা কল্যাণকর্মে প্রতিযোগিতা কর।"
📚 (সূরা বাকারাহঃ ১৪৮)

📝 পরীক্ষার ধাপসমূহঃ
━━━━━━━━━━
প্রতি পর্বে একই সিলেবাস থেকে মোট তিন ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়ঃ

🔹 ১ম প্রস্তুতিমূলক পরীক্ষাঃ

📌 সিলেবাসকে দুই ভাগ করে প্রথম অংশ থেকে পরীক্ষা নেওয়া হয়।
📌 এখানে মোট ১৫ টি প্রশ্ন থাকে।
📌 প্রতিটি প্রশ্নের মান ২।

➡️ মোট নম্বরঃ ১৫ × ২ = ৩০

🔹 ২য় প্রস্তুতিমূলক পরীক্ষাঃ

📌 সিলেবাসের দ্বিতীয় অংশ থেকে পরীক্ষা নেওয়া হয়।
📌 এখানেও মোট ১৫ টি প্রশ্ন থাকে।
📌 প্রতিটি প্রশ্নের মান ২।

➡️ মোট নম্বরঃ ১৫ × ২ = ৩০

📌 গুরুত্বপূর্ণ নির্দেশনাঃ

এই প্রস্তুতিমূলক পরীক্ষাগুলো মূলত অনুধাবন ও প্রস্তুতির জন্য হয়ে থাকে।
এখানে কোনো প্রকার পুরস্কার প্রদান করা হয় না।

🏆 ফাইনাল পরীক্ষাঃ

📌 সম্পূর্ণ পর্বের সিলেবাস থেকে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
📌 এখানে মোট ৫০ টি প্রশ্ন থাকে।
📌 প্রতিটি প্রশ্নের মান ২।

➡️ মোট নম্বরঃ ৫০ × ২ = ১০০

🎁 পুরস্কার ব্যবস্থা

🏅 ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ জনকে পুরস্কৃত করা হয়।

⚖️ সমান নম্বর হলে যা করা হয়-

যদি দেখা যায় ১০ জনের বেশি অংশগ্রহণকারী একই নম্বর অর্জন করেছেন, তাহলে তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১০ জন নির্বাচন করার জন্য একটি স্থান নির্ধারণী পরীক্ষা নেওয়া হয়।

📋 সেই পরীক্ষার ধরনঃ

🔸 ৫ টি এক কথায় উত্তর
🔸 ৫ টি এমসিকিউ
🔸 ৫ টি ছোট প্রশ্ন

➡️ মোট প্রশ্নঃ ১৫ টি
➡️ প্রতিটি প্রশ্নের মানঃ ২
➡️ মোট নম্বরঃ ৩০
➡️ পরীক্ষার সময়ঃ ৩০ মিনিট।

⏰ প্রত্যেক পর্বের পরীক্ষার বিশেষ যে সুবিধাঃ

✅ মাত্র ৯০+ পৃষ্ঠা থেকে প্রশ্ন।
✅ দেখে দেখে উত্তর করার সুযোগ।
✅ পুরো ২৪ ঘণ্টা সময়।
✅আমাদের পরীক্ষা গুলো অন লাইন ভিত্তিক হয়ে থাকে।
🗓️ শুক্রবার সকাল ০৬ঃ০০ টা থেকে পরের দিন সকাল ০৬ঃ০০ টা পর্যন্ত।

🎤 গুরুত্বপূর্ণ ঘোষণা:

🎯 এখানে কোনো লটারি সিস্টেম নেই। ফাইনালে ১০ জনের বেশি সর্বচ্চো নাম্বার পেলে, স্থান নির্ধারণী পরীক্ষার মাধ্যমেই ১০ জন বিজয়ী নির্বাচন করা হবে ইনশাআল্লাহ।

📚 কুরআন ও তাফসীর জ্ঞান প্রতিযোগিতা – ৪১ তম পর্ব

📝 ৪১ তম পর্বের সীলেবাসঃ
━━━━━━━━━━━━
📖 তাফসীর ইবনে কাসীর (দ্বাদশ ও ত্রয়োদশ খণ্ড)
📖 সূরা রা'দ ও ইবরাহীমের শেষের অংশ।
📖 সূরা রা'দ (আয়াতঃ ০১-৪৩)
📖সূরা ইবরাহীম (আয়াতঃ ০১-১৮)
📄দ্বাদশ ও ত্রয়োদশ খণ্ডের পৃষ্ঠাঃ নাম্বারঃ ২৩১-৩২৪

🏆 পুরস্কার তালিকা

🥇 ১ম: ২০০০ টাকা সমমূল্যের বই
🥈 ২য়: ১৫০০ টাকা সমমূল্যের বই
🥉 ৩য়: ১২০০ টাকা সমমূল্যের বই
🏅 ৪র্থ: ৮০০ টাকা সমমূল্যের বই
🏅 ৫ম: ৭০০ টাকা সমমূল্যের বই
🏅 ৬ষ্ঠ-১০ম: ৫০০ টাকা সমমূল্যের বই

📌 মূল পুরস্কার পৌঁছানো সম্ভব না হলে সমমূল্যের অর্থ প্রদান করা হবে। পুরস্কার সংক্রান্ত আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

📚 প্রশ্নগুলো হার্ডকপি থেকেই করা হয়। তাই ১০০% কমন পেতে হার্ডকপি সংগ্রহে রাখুন। যারা হার্ডকপি সংগ্রহ করতে পারেননি, তারা নিচের PDF থেকে প্রস্তুতি নিতে পারবেন।

📥 PDF লিংক:
https://shorturl.at/5v1mz

🗓️ ইনশাআল্লাহ আগামী ২৫ই সেপ্টেম্বর ৪১ তম পর্বের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে উক্ত সিলেবাস থেকেই ২/৩টি প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হবে, যা ফাইনাল পরীক্ষার সহায়ক হবে। প্রস্তুতিমূলক পরীক্ষায় কোনো পুরস্কার প্রদান করা হয় না।

প্রস্তুতিমূলক পরীক্ষা ফাইনাল পরীক্ষার জন্য বাধ্যতা মূলক না। তবে প্রস্তুতিমূলক পরীক্ষা গুলো দিলে ফাইনাল পরীক্ষার সহায়ক হবে সাথে সাথে কুরআন আরও স্পষ্ট ভাবে বোধগম্য হবে।

🤲 হে আল্লাহ! আমাদের ক্ষমা করুন, কুরআন অনুধাবন ও তার উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

🌿 আসুন আমরা ছোট বড় নির্বিশেষে সকলেই ওহীর জ্ঞান অর্জন করে নিজেকে পরকালের জন্য প্রস্তুত করি। অন্য অন্য কত জটিল বিষয় আমরা অনুধাবন করছি। আসুননা ! মুসলিম হিসাবে ওহীর জ্ঞান তথা কুরআন যতটুকু সম্ভব বুঝার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ্‌ কুরআন অনেক সহজ বিষয়। যা আল্লাহ নিজেই বলছেনঃ "এবং অবশ্যই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব, কোনো উপদেশ গ্রহণকারী আছে কি ?" (সূরা আল-কামার)
তাই আসুন! ছোট-বড় নির্বিশেষে সবাই ওহীর জ্ঞান অর্জন করে কুরআনের আলোকে জীবন গড়ি। এবং আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব সবাইকে এখানে অংশ গ্রহণ করতে দাওয়াতী কাজ করি। অবশ্যই আপনি আমি সদকাতুল জারিয়াহ হিসাবে সাওয়াব পাবো !

🌺 জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা।

প্রশ্ন-৬ : বিভিন্ন দলের সাথে যারা সম্পৃক্ত হয় তারাও কি বিদাতী বলে গণ্য হবে?গ্রন্থঃ মানহাজ (আল-আজবিবাতুল মুফীদাহ) লেখকঃ শ...
11/08/2026

প্রশ্ন-৬ : বিভিন্ন দলের সাথে যারা সম্পৃক্ত হয় তারাও কি বিদাতী বলে গণ্য হবে?

গ্রন্থঃ মানহাজ (আল-আজবিবাতুল মুফীদাহ)
লেখকঃ শাইখ ড. ছলিহ ইবনে ফাওযান আল ফাওযান
অধ্যায়ঃ নিত্য নতুন মানহাজ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উপকারী জবাব

উত্তর : এটা জামাতের উপর নির্ভরশীল। যদি জামাতগুলিতে কুরআন সুন্নাহ বিরোধী বিষয় থাকে তাহলে সম্পৃক্ত ব্যক্তি বা সদস্যও বিদাতী বলে গণ্য হবে।[1]

[1]. শায়খ বাকর ইবনে আবু যায়দ হুকমুল ইনতিমা ইলাল ফিরাকি ওয়াল আহযাবি ওয়াল জামা‘আতিল ইসলামিয়্যাহ পৃ. ৯৬-৯৭ বলেছেন, ‘উম্মাহর কারো জন্য একমাত্র আমাদের নাবী ও রসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া অন্য কোন ব্যক্তিকে দাঁড় করিয়ে তার দিকে আহবান করা, তার ভিত্তিতে ভালোবাসা ও শত্রুতা পোষণ করা বৈধ নয়। যদি কেউ রসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া অন্য কোন ব্যক্তিকে একাজে দাঁড় করাবে সে বিদাতী ও বিভ্রান্ত বলে পরিগণিত হবে।

শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমীয়া (রহ.) বলেন, ‘উম্মাহর কারো জন্য একমাত্র আমাদের নাবী ও রসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ছাড়া অন্য কোন ব্যক্তিকে মানদন্ড দাঁড় করানো, তার পথে আহবান করা, তার ভিত্তিতে ভালোবাসা ও শত্রুতা পোষণ করা বৈধ নয়। কুরআন সুন্নাহ ও ইজমা’ ছেড়ে তাদের কোন কথাকে মূলনীতি হিসাবে গ্রহণ করে তার ভিত্তিতে ভালোবাসা ও শত্রুতা পোষণ করা বৈধ নয়। বরং এমনটি করা বিদাতীদের কাজ, যারা নিজেদের জন্য কোন ব্যক্তি বা কথাকে দাঁড় করিয়ে তার ভিত্তিতে উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করে। এর ভিত্তিতে বন্ধুত্ব স্থাপন করে বা শত্রুতা পোষণ করে।

শায়খ বাকর হাফিযাহুল্লাহ শায়খুল ইসলাম (রহ.) র মত উল্লেখের পর বলেন, বর্তমানে অধিকাংশ ইসলামী দল ও সংগঠনের অবস্থা এমনই; তারা তাদের কিছু ব্যক্তিকে নেতা হিসাবে দাঁড় করায়, এরপর তাদের বন্ধুদের সাথে বন্ধুত্ব করে এবং তাদের শত্রুদের সাথে শত্রুতা করে এবং কুরআন সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করা ব্যতিরেকে তাদের প্রত্যেক ফাতওয়া-নির্দেশনার আনুগত্য করে। এমনকি তাদের ফাতওয়া-নির্দেশনার ব্যাপারে দলীল প্রমাণ ও জিজ্ঞাসা করে না।

10/08/2026

Mofii M13S: কম বাজেটে আপনার সেরা অপটিক্যাল মাউস! 🖱️✨

আপনার প্রাত্যহিক ব্যবহারের জন্য আদর্শ Mofii M13S মাউস। এই মাউসটি কেবল সুন্দরই নয়, এর অসাধারণ ফিচারগুলো আপনার কাজ আরও সহজ এবং আনন্দদায়ক করবে।

💻 মূল বৈশিষ্ট্য:

🖱️৩ডি অপটিক্যাল মাউস: নিখুঁত পারফরম্যান্স।

🖱️DPI সুইচ: প্রয়োজন অনুযায়ী স্পিড পরিবর্তন করার সুবিধা।

🖱️১.৫ মিটার PVC কেবল: দীর্ঘস্থায়ী এবং সুবিধাজনক।

🖱️উপযুক্ত সাইজ: (৬২*৯৯*৪০ মিমি) হাতে ব্যবহারের জন্য আরামদায়ক।

🖱️ব্যবহারের সুবিধা: দুই হাতেই ব্যবহারের স্টাইলিশ ডিজাইন।

🛒 কেন কিনবেন আমাদের থেকে?

উচ্চমানের গিফট বক্স।

কালার অপশন।

দ্রুত ডেলিভারি।

💳 আপনার কাঙ্ক্ষিত মাউস এখনই অর্ডার করতে ভিজিট করুন: akasbazar.com

📞 যোগাযোগের জন্য: ০১৯১৩৭৬০৭৩০

🤎 **Your Rizq Is Not Just Money**🌿 **আপনার রিযিক শুধু টাকা-পয়সার নাম নয়**আমরা যখন **“রিযিক (رزق)”** শব্দটি শুনি, তখন স্ব...
10/08/2026

🤎 **Your Rizq Is Not Just Money**
🌿 **আপনার রিযিক শুধু টাকা-পয়সার নাম নয়**

আমরা যখন **“রিযিক (رزق)”** শব্দটি শুনি, তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে আসে—
💰 টাকা
💼 Salary
📈 Business
🏠 বাড়ি
🚗 গাড়ি
💳 Bank Balance

আমরা ভাবি, যার কাছে বেশি সম্পদ আছে—তার রিযিকও বেশি।

কিন্তু সত্যি হলো—**রিযিকের পরিধি আমাদের Bank Account-এর চেয়েও অনেক বড়।** 🤎

🌿 সকালে ঘুম থেকে উঠে নিজের পায়ে হাঁটতে পারা—এটাও রিযিক।
🌿 কষ্ট ছাড়াই একটি গভীর শ্বাস নিতে পারা—এটাও রিযিক।
🌿 এক গ্লাস পরিষ্কার পানি—রিযিক।
🌿 নিরাপদে ঘুমাতে পারা—রিযিক।
🌿 মায়ের মুখ দেখতে পাওয়া—রিযিক।
🌿 বাবার একটি ফোন কল—রিযিক।
🌿 সুস্থ শরীর—রিযিক।
🌿 সময়—রিযিক।
🌿 জ্ঞান—রিযিক।
🌿 একজন ভালো বন্ধু—রিযিক।
🌿 একজন নেককার জীবনসঙ্গী—রিযিক।
🌿 হালাল উপার্জনের সুযোগ—রিযিক।

আর সবচেয়ে বড় রিযিকগুলোর একটি?

🕌 **হিদায়াহ।**
❤️ **ঈমান।**
🤲 **আল্লাহকে স্মরণ করার তাওফিক।**

কারণ পৃথিবীতে এমন মানুষও আছে, যাদের কাছে অর্থ, খ্যাতি, বিলাসিতা ও প্রভাব—সবকিছু আছে; কিন্তু আল্লাহর সামনে সিজদায় গিয়ে অন্তরের শান্তি পাওয়ার তাওফিক নেই।

আবার এমন একজন মানুষও থাকতে পারে, যার জীবন খুবই সাধারণ। কিন্তু ফজরের আজান শুনলে তার অন্তর নরম হয়ে যায়।
কষ্ট পেলে সে বলে—**“ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করুন।”**
সুখ পেলে বলে—**“আলহামদুলিল্লাহ।”**
ভুল করলে ফিরে আসে—**“আস্তাগফিরুল্লাহ।”**

তাহলে বলুন—
**আসলে কে বেশি ধনী?** 🤎

---

# # # 🌿 কখনো কখনো “না পাওয়াটাও” রিযিক

আমরা অনেক সময় আল্লাহর কাছে নির্দিষ্ট কোনো জিনিস চাই।
অনেক দোয়া করি। কিন্তু যখন তা পাই না, তখন মনে হয়—

**“আমার দোয়া কি কবুল হলো না?”**

কিন্তু মনে রাখুন—আল্লাহ আমাদের চাওয়া জিনিসের চেয়েও আমাদের জন্য কী ভালো, তা ভালো জানেন।

📖 আল্লাহ বলেন:

> **“হতে পারে তোমরা কোনো বিষয়কে অপছন্দ কর অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে; আর হতে পারে তোমরা কোনো বিষয়কে ভালোবাস অথচ তাতে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না।”**

📚 **সূরা আল-বাকারা, ২:২১৬**

তাই কখনো কখনো **delay-ও রহমত হতে পারে।**
কখনো আল্লাহ দেরি করেন—কারণ সময়টি এখনো আসেনি।
কখনো তিনি অন্য কিছু দেন—কারণ সেটাই আপনার জন্য উত্তম।
কখনো তিনি কোনো কিছু থেকে দূরে রাখেন—কারণ সেটির মধ্যে আপনার ক্ষতি ছিল।

আমরা অনেক সময় **protection-কে rejection** ভেবে কষ্ট পাই। 💔

---

# # # 🤲 রিযিক শুধু টাকা নয়

একজন ভালো জীবনসঙ্গী—রিযিক।
একজন বিশ্বস্ত বন্ধু—রিযিক।
নেক সন্তান—রিযিক।
ভালো মানুষদের সঙ্গ—রিযিক।
হালাল কাজ—রিযিক।
উপকারী জ্ঞান—রিযিক।
অবসর সময়—রিযিক।
নিরাপত্তা—রিযিক।
সুস্থতা—রিযিক।
নিজের ভুল বুঝে **তাওবা করার সুযোগ**—রিযিক।

এমনকি একটি **নরম হৃদয়**—যে অন্যের কষ্ট দেখে ব্যথা পায়, ক্ষমা করতে পারে এবং নিজের ভুল বুঝে নিজেকে সংশোধন করতে পারে—এটাও আল্লাহর বড় নিয়ামত। 🌿

---

# # # 📖 আল্লাহর একটি সুন্দর প্রতিশ্রুতি

> **“তোমরা যদি কৃতজ্ঞ হও, তাহলে অবশ্যই আমি তোমাদের আরও বাড়িয়ে দেব।”**

📚 **সূরা ইবরাহীম, ১৪:৭**

খেয়াল করুন—আল্লাহ বলেননি শুধু,
**“আমি তোমাদের টাকা বাড়িয়ে দেব।”**

বরং বলেছেন—

**“আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব।”**

কীভাবে বাড়াবেন, কোন নিয়ামত বাড়াবেন, কখন বাড়াবেন—
**সেটা আল্লাহর হিকমাহ।** 🤍

---

# # # 🌸 রাসূল ﷺ আমাদের কী শিখিয়েছেন?

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

> **“তোমাদের মধ্যে যে ব্যক্তি সকালে নিরাপদে থাকে, তার শরীর সুস্থ থাকে এবং তার কাছে এক দিনের খাবার থাকে, তার জন্য যেন পুরো দুনিয়াই একত্র করা হয়েছে।”**

📚 **জামে‘ আত-তিরমিযী, ২৩৪৬**
*হাদিসটি হাসান হিসেবে বর্ণিত।*

একবার ভেবে দেখুন—
নিরাপত্তা আছে, সুস্থতা আছে, আজকের খাবার আছে—

**আমাদের কত বড় রিযিক ইতোমধ্যেই আছে!** 🤎

---

# # # 🌿 তাই আজ একটু হিসাবটা বদলে ফেলুন

Bank Balance দেখার আগে দেখুন—

❤️ আপনি কি সুস্থ আছেন?
🌬️ আপনি কি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন?
🍚 আপনি কি খাবার পাচ্ছেন?
😴 আপনি কি নিরাপদে ঘুমাতে পারছেন?
👨‍👩‍👦 আপনার কি আপনজন আছে?
🤲 কেউ কি আপনার জন্য দোয়া করছে?
🕌 আপনি কি আল্লাহকে ডাকতে পারছেন?
❤️ আপনার অন্তরে কি ঈমান আছে?

যদি এগুলোর কিছু আপনার জীবনে থাকে—

**তাহলে আপনি হয়তো নিজের ধারণার চেয়েও অনেক বেশি ধনী।** 🤎

কারণ—

# # # **Rizq is not only what is in your pocket.**

# # # **Rizq is also what Allah has placed in your life.** 🌿

অনেক নিয়ামতের আমরা মূল্য বুঝি না, কারণ সেগুলোর কোনো **price tag** নেই।

তাই বলুন—

**الحمد لله على كل نعمة** 🤲
**“আলহামদুলিল্লাহ—প্রতিটি নিয়ামতের জন্য।”**

যে রিযিক আমরা দেখতে পাই তার জন্যও **আলহামদুলিল্লাহ**,
আর যে রিযিককে এখনো রিযিক হিসেবে চিনতেই পারিনি—
**তার জন্যও আলহামদুলিল্লাহ।** 🤎🌿

---

📖 **Qur’an References:**
• সূরা আল-বাকারা — **২:২১৬**
• সূরা ইবরাহীম — **১৪:৭**

📚 **Hadith Reference:**
• জামে‘ আত-তিরমিযী — **২৩৪৬**

🤎 **Alhamdulillah for every visible and invisible blessing.**

🌿

"যে জিনিসটা একদিন ধুলোয় মিশে যাবে, তার প্রেমে এতটা অন্ধ কেন আমরা?" 🥀আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কত স...
10/08/2026

"যে জিনিসটা একদিন ধুলোয় মিশে যাবে, তার প্রেমে এতটা অন্ধ কেন আমরা?" 🥀
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কত সুন্দর করে কঠিন এক সত্য সত্য আমাদের চোখের সামনে তুলে ধরেছেন:

“যে ব্যক্তি তার দুনিয়াকে ভালোবাসবে, সে তার আখেরাতের ক্ষতি করবে। আর যে তার আখেরাতকে ভালোবাসবে, সে তার দুনিয়ার ক্ষতি করবে। অতএব, তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার ওপর চিরস্থায়ী আখেরাতকে প্রাধান্য দাও।”

(মুসনাদে আহমাদ, বায়হাকী)

একটু স্থির হয়ে ভেবে দেখুন তো... 💭

আমরা সারাটা জীবন ক্ষয়ে ক্ষয়ে যে রাজপ্রাসাদ সাজাচ্ছি, তার শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি। আর যে জীবনটার কোনো শেষ নেই, তাকে প্রতিদিন আমরা অবহেলায় দূরে ঠেলে দিচ্ছি।
আমরা দুনিয়া নামক এক মরীচিকার পেছনে ছুটছি, অথচ আসল ঠিকানা তো আমাদের জন্য অপেক্ষা করছে ওপারে। যে সংসার, সম্পত্তি আর পদবি আজ আমাদের ঘুম কেড়ে নেয়—এর কিছুই কি কবর পর্যন্ত সাথে যাবে?

যদি ভালোবাসতেই হয়, তবে এমন কিছুকে ভালোবাসি যা কখনো শেষ হবে না।

যদি ক্ষতি করতেই হয়, তবে সেই ক্ষণস্থায়ী দুনিয়ার একটু আরামের ক্ষতি হোক—যা অচিরেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদের অনন্তকালের ঘরটি যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

✨ আজকের সিদ্ধান্তই ঠিক করে দেবে আপনার আগামীকাল কোথায় কাটবে। চিরস্থায়ীকে বেছে নিন, ক্ষণস্থায়ীকে নয়।

Address

Mirpur 10
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when We Love To Learn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share