11/10/2020
Bisma-The Guide of Islam-এটি একটি ইসলামিক শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। "নবী করীম সাঃ বলেন: আমার পহ্ম হতে একটি বাণী হলেও তোমরা পৌঁছিয়ে দাও/প্রচার কর (সহীহ্ বোখারী ৩৪৬১)" তাই আপনাকে/আপনাদেরকে আরও ইসলামি শরীয়াহ মোতাবেক পরিপূর্ণ জীবনযাপনে সহায়তা করার জন্য আমরা শিক্ষামূলক ভিডিও তৈরি করে প্রচার করে থাকি। এই শিক্ষামূলক ভিডিওগুলো বদলে দিতে পারে আপনার/আপনাদের অগুছালো জীবন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে Subscribe করে আমাদের সঙ্গে থাকুন।
ঃ
আদম আব্রাহামীয় ধর্ম এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীতে উল্লেখিত একজন ব্যক্তি। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মের অনুসারীদের বিশ্বাস অনুসারে তিনি ছিলেন প্রথম সৃষ্ট মানব। ইসলাম ধর্মের বর্ণনা মতে তিনি আল্লাহ প্রেরিত রাসুল বা বাণীবাহক এবং তাকে এই ধর্মে হযরত আদম (আ:) হিসেবে উল্লেখ করা হয়। তার স্ত্রী ছিলেন হাওয়া (আ:)। পৃথিবীতে আদম ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি জানতেন তিনি কত বছর বাচবেন। আল্লাহ তাকে বলেছিলেন, 'তুমি সহস্র বছর পৃথিবীতে বেচে থাকবে'।, ইসলাম ধর্ম মোতাবেক আদম(আ:) আল্লাহর সৃষ্ট প্রথম মানব। পবিত্র কুরআনের বর্ণনা থেকে জানা যায়, আল্লাহ যখন ফেরেশতাদেরকে জানালেন যে তিনি পৃথিবীতে তার প্রতিনিধি নিয়োগ দিতে যাচ্ছেন তখন ফেরেশতারা বলল, “আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়ত আপনার গুণকীর্তন করছি এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি?” তখন আল্লাহ বলেন “নিঃসন্দেহে আমি জানি, যা তোমরা জান না।” [১] আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেন। তারপর তার দেহে প্রাণ সঞ্চার করেন। হাওয়াকে সৃষ্টি করা হয় আদমের পাঁজর থেকে। সৃষ্টির পর তাদের আবাস হয় বেহেশত বা জান্নাতে । মানুষ যেহেতু সকল সৃষ্টির সেরা তাই আল্লাহ ফেরেশতাকুলকে আদেশ করেন আদমকে সিজদা করার জন্য। ইবলিশ ব্যতীত সকল ফেরেশতা এই আদেশ প্রতিপালন করেন। কুরআনে বলা হয়েছে, “আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করিব।” (সূরা আল বাকারা, আয়াত: ৩০)[২] কুরআনে আদম (আ:)-এর নাম ১০টি সুরার ৫০ আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা আল বাকারা,[৩],সুরাআলে ইমরান[৪], সূরা আল আরাফ, সূরা ইসরা, সূরা আল কাহফ এবং সূরা ত্বোয়া-হাতে তার নাম, গুনাবলী ও কার্যাবলী আলোচনা করা হয়েছে। সূরা আল হিজর ও সূরা ছোয়াদে শুধু গুণাবলী এবং সূরা আল ইমরান, সূরা আল মায়িদাহ এবং সূরা ইয়াসীনে আনুষঙ্গিক রুপে শুধু নামের উল্লেখ আছে। আবূ হূরায়রা থেকে বর্ণিত যে, হযরত মুহাম্মদ বলেন, আল্লাহ আদমকে সৃষ্টিকালে তার উচ্চতা ছিল ৬০ কিউবিট এবং মানুষ বেহেশতে প্রবেশকালে আদমের আকার লাভ করবে।