18/07/2026
◾অবতার-মহাপুরুষের আবির্ভাব-সম্পর্কে শ্রীশ্রীঠাকুর বললেন __
◾তিনিই অবতরণ করেন বারবার। তাই প্রেরিতদের মধ্যে কখনও বিভেদ করতে নেই। পরবর্তীর ভিতর পূর্ববর্তীকে আরোতর ভাবে পাওয়া যায়। যুগপুরুষোত্তমকে বাদ দিয়ে পূর্ব্বতনের উপাসনা অনেকখানি মনগড়া কল্পনার ব্যাপার হ'য়ে দাঁড়ায়। ভেদবুদ্ধি ও বিরোধবিলাস অত্যন্ত খারাপ। বর্তমান যিনি, তাঁকে মানি অথচ তাঁর পূর্বতন-রূপ মানি না, এও একটা পাগলামি। আবার ভবিষ্যতে তিনি যখন আর-এক রূপ ধ'রে আসবেন, রূপ বদলেছেন ব'লে তাঁকে যদি তখন মানতে না-পারি, বুঝতে হবে, আমার বর্তমানকে মানা সার্থক হয়নি। এককে মানলে সবাইকে মানতে হবে। কারণ, তাঁরা বহু নন, একেরই নানা কায়া। আজকে যে চাঁদখানা উঠলো, কাল সেই চাঁদখানাই উঠবে। সেই চাঁদটাই একদিন পূর্ণিমার চাঁদরূপে আমাদের কাছে প্রতিভাত হবে। পূর্ণিমার রাতে যে-চাঁদ ওঠে, সেই একই চাঁদ রোজ ওঠে, আমাদের angle (কোণ) থেকে ছোট-বড় দেখায়। আদতে ছোট-বড় হয় না। রোজ রাতে একই চাঁদ ওঠে, আলাদা-আলাদা চাঁদ নয়। অবতারগণ পূর্ণতার প্রতীক হ'লেও দেশ-কাল-পাত্রানুযায়ী প্রকাশ করেন নিজেদের। তিনি অফুরন্ত, ভক্তদের অনুরাগ ও বোধশক্তি যার যতখানি developed (বৃদ্ধিপ্রাপ্ত), তার কাছে ততখানি প্রতিভাত হন।
_______শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।
[ আলোচনা প্রসঙ্গে -৬ষ্ঠ খন্ড ]✅
৮ই পৌষ, রবিবার ১৩৫২(২৩|১২|১৯৪৫ইং)
_______________জয়গুরু________________
#𝐽𝑂𝑌𝐺𝑈𝑅𝑈