ইসলামী পাঠাগার - المكتبة الإسلامية

ইসলামী পাঠাগার - المكتبة الإسلامية For more details, Visit Our Web Site- www.islamipathagar.blogspot.com"

14/10/2023

সূরা লুকমান, আয়াত - ২৭

وَ لَوۡ اَنَّ مَا فِی الۡاَرۡضِ مِنۡ شَجَرَۃٍ اَقۡلَامٌ وَّ الۡبَحۡرُ یَمُدُّہٗ مِنۡۢ بَعۡدِہٖ سَبۡعَۃُ اَبۡحُرٍ مَّا نَفِدَتۡ کَلِمٰتُ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۲۷﴾
অনুবাদঃ
দুনিয়ার সব গাছ যদি কলম হয় আর সমুদ্র (কালি হয়) আর তার সাথে আরো সাত সমুদ্র যুক্ত হয়, তবুও আল্লাহর (প্রশংসার) কথা (লেখা) শেষ হবে না। আল্লাহ মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞার অধিকারী।
English - Sahih International
And if whatever trees upon the earth were pens and the sea [was ink], replenished thereafter by seven [more] seas, the words of Allah would not be exhausted. Indeed, Allah is Exalted in Might and Wise.

11/10/2023

সূরা ১৮. আল-কাহফ
আয়াত নং ২৯

وَ قُلِ الۡحَقُّ مِنۡ رَّبِّکُمۡ ۟ فَمَنۡ شَآءَ فَلۡیُؤۡمِنۡ وَّ مَنۡ شَآءَ فَلۡیَکۡفُرۡ ۙ اِنَّاۤ اَعۡتَدۡنَا لِلظّٰلِمِیۡنَ نَارًا ۙ اَحَاطَ بِهِمۡ سُرَادِقُهَا ؕ وَ اِنۡ یَّسۡتَغِیۡثُوۡا یُغَاثُوۡا بِمَآءٍ کَالۡمُهۡلِ یَشۡوِی الۡوُجُوۡهَ ؕ بِئۡسَ الشَّرَابُ ؕ وَ سَآءَتۡ مُرۡتَفَقًا ﴿۲۹﴾

অনুবাদঃ
আর বলে দাও, ‘সত্য এসেছে তোমাদের রব্বের নিকট হতে, কাজেই যার ইচ্ছে ঈমান আনুক আর যার ইচ্ছে সত্যকে অস্বীকার করুক।’ আমি (অস্বীকারকারী) যালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি যার লেলিহান শিখা তাদেরকে ঘিরে ফেলেছে। তারা পানীয় চাইলে তাদেরকে গলিত শিশার ন্যায় পানি দেয়া হবে যা তাদের মুখমন্ডল দগ্ধ করবে, কতই না নিকৃষ্ট পানীয়! আর কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল! -(তাইসিরুল)

05/10/2023

সূরা ১৬. আন-নাহাল
আয়াত নং ৬৫

وَ اللّٰهُ اَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحۡیَا بِهِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّقَوۡمٍ یَّسۡمَعُوۡنَ ﴿۶۵﴾

অনুবাদঃ
আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তার দ্বারা যমীনকে তার মৃত্যুর পর পুনরায় জীবিত করেন। এতে ঐ সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন আছে যারা লক্ষ্য করে শুনে।

আয়াত নং ৬৬

وَ اِنَّ لَکُمۡ فِی الۡاَنۡعَامِ لَعِبۡرَۃً ؕ نُسۡقِیۡکُمۡ مِّمَّا فِیۡ بُطُوۡنِهٖ مِنۡۢ بَیۡنِ فَرۡثٍ وَّ دَمٍ لَّبَنًا خَالِصًا سَآئِغًا لِّلشّٰرِبِیۡنَ ﴿۶۶﴾

অনুবাদঃ
তোমাদের জন্য গবাদি পশুতেও অবশ্যই শিক্ষা নিহিত আছে। তোমাদেরকে পান করাই ওদের পেটের গোবর আর রক্তের মাঝ থেকে বিশুদ্ধ দুগ্ধ যা পানকারীদের জন্য খুবই উপাদেয়। -(তাইসিরুল)

14/09/2023

📚 প্রিয় স্যার ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ'র সকল বই 'সবচেয়ে কম দামে' ও সারা দেশে ‘হোম ডেলিভারি’ পেতে আমা.....

05/09/2023
27/08/2023

প্রশ্ন : মৃত ব্যক্তির জন্য কিভাবে খাওয়ালে বিদআত হবে না?শাইখ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া .د. ....

সবাইকে শোনার অনুরোধ রইল।
20/08/2023

সবাইকে শোনার অনুরোধ রইল।

☑️ এই চ্যানেলের জনপ্রিয় কিছু ভিডিও লিংকঃ✔️ ৫ ওয়াক্তের ফরজের বাইরে সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবেhttps://youtu.be/E5qp0K3PpDs✔️ .....

20/08/2023

AS-SALAMU ALAIKUMI'M PROFESSOR MOKHTER AHMADEvery Muslim recognizes the importance of learning the Quran, but only a few attempts to learn the Quran with und...

12/08/2023
20/03/2020

করোনা ভাইরাস নিয়ে আমাদের পদক্ষেপ ও বিশ্বাস কেমন হওয়া উচিত?

প্রথমত: যথাসম্ভব সতর্কতা অবলম্বন। পরিস্কার-পরিচ্ছন্নতা ও কোয়ারেন্টাইনসহ যেভাবে সরকার ও ডাক্তারগণ পরামর্শ দিয়ে থাকেন সেই্ পদ্ধতিতে চলা ও আল্লাহর উপর ভরসা রাখা।

দ্বিতীয়ত: ভয় না পেয়ে এই বিশ্বাস রাখা যে, তাক্বদীরে যা আছে তাই হবে। আল্লাহ চাইলে কোন রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শ ছাড়াই আমাকে অসুস্থ করে দিতে পারেন। আবার আল্লাহ চাইলে রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার পরেও আমি রোগাক্রান্ত হবনা। সবই আল্লাহর ইচ্ছার অধীন। ভাইরাসের নিজস্ব কোন শক্তি নাই।

তৃতীয়ত: আক্রান্ত হয়ে গেলে ছোয়াচের কারণে হয়েছে এটা না বলে তাক্বদীরে ছিল এই জন্য হয়েছে মর্মে দৃঢভাবে স্বীকৃতি দেয়া। তাক্বদীরের প্রতি ঈমানকে মযবুত করা।

চতুর্থত: উক্ত বিপদের উপর সবর করা এবং সুস্থ হওয়ার চেষ্টা করা।

পঞ্চমত: এই আশা রাখা যে, আল্লাহ চাইলে সুস্থ করে দিতে পারেন ইনশাআল্লাহ।

সর্বোপরী মৃত্যু আসলে তাক্বদীরের প্রতি পূর্ণ ঈমান রেখে আল্লাহর ফায়সালায় রাজী-খুশী হয়ে পূর্ণ ঈমানের সাথে মৃত্যু বরণ করা।

লেখক:
আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক

Muhammad AHDBHT- Hadith Software 7, হাদীস সফটওয়্যার ৭ম ভার্সন রিলিজ হলোআলহামদুলিল্লাহ অবশেষে হাদীস সফটওয়্যার ৭ম ভার্সন ব...
24/12/2017

Muhammad AH

DBHT- Hadith Software 7, হাদীস সফটওয়্যার ৭ম ভার্সন রিলিজ হলো
আলহামদুলিল্লাহ অবশেষে হাদীস সফটওয়্যার ৭ম ভার্সন বের করা হলো। অসংখ্য সদস্য আমাদের সাথে একাত্ন হয়ে কোন দুনিয়াবী ফায়দা ব্যতীত অত্যন্ত আগ্রহ নিয়ে কাজ করছেন ও সামনের ভার্সনের জন্য কাজ করে চলছেন একমাত্র উদ্দেশ্য- ”আল্লাহর সন্তুষ্টি”। সবার জন্য দুআ কামনা করছি। সফটওয়্যারটি সম্পূর্ন 100% FREE । ডাউনলোড এবং শেয়ার করুন ও সাদকায়ে জারিয়া হাসিল করুন-

["DBHT- Hadith Software 7 এ কি কি ফিচার রয়েছে"]

অডিও হাদীস

সহিহুল বুখারী

টেক্সট হাদীস তিনটি ভাষায়

আমাদের সফটওয়্যারটি পৃথিবীতে একমাত্র তিনটি ভাষায় সমৃদ্ধ অফলাইন ডেস্কটপ সফটওয়্যার। বাংলা ভাষায় সবচেয়ে বেশি হাদীসের ডাটাবেজের ডাটাবেজ। অনেকের কাছে যেসব হাদীসের কিতাব নেই তা আমাদের আছে আলহামদুলিল্লাহ।

আমাদের আছে-

১) হাদীসে কুদসী (الحديث القدسي)- ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১৬৩টি)

২) সহিহ বুখারী (صحيح البخاري) - ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৭৫৬৩ টি)

৩) সহিহ মুসলিম (صحيح مسلم) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৭২৫৩টি)

৪) সুনান আবু দাউদ (سنن أبي داود) - ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৫২৭৪টি)

৫) জামে তিরমিজী (جامع الترمذي) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৩৯৫৬টি)

৬) ইবনে মাজাহ (سنن ابن ماجه) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৪৩৪১টি)

৭) হাদীস সম্ভার -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৩৯০২টি)

৮) সুনান নাসাঈ (سنن النسائي) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৫৭৫৮টি)

৯) মুয়াত্তা মালিক (موطأ مالك) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১৮৮৪ টি)

১০) মুসনাদে আহমদ (مسند أحمد)-ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-২৫৯৯টি)

১১) মিশকাতে যয়িফ ও জাল -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১৩৩৩টি)

১২) মিশকাতুল মাসাবিহ (مشكاة المسبية) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৪১৬৩টি)

১৩) আদাবুল মুফরাদ (الأدب المفرد) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১৩২২টি)

১৪) সিলসিলাতু যয়িফাহ (سيلزيلا ديفا) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-২০০০টি)

১৫) সিলসিলা সাহীহাহ (سيلزيلا ساهيها) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১০০০টি)

১৬) রিয়াযুস স্বলেহীন (رياض الصالحين) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১৯০৫টি)

১৭) বুলূগুল মারাম (بلوغ المرام) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১৫৬৮টি)

১৮) হিসনুল মুসলিম (هيسنول مسلم) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-২৬৭টি)

১৯) লূ-লূ ওয়াল মারজান (لولو وال مارجان) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১৯০৫টি)

২০) ৪০ হাদীস (الأربعون النووية) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৪২টি)

২১) যুযউল কিরআত (جوجول كيرات) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৩০০টি)

২২) শামায়েলে মোহাম্মদীয়া (الشمائل المحمدية) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-৪১৫টি)

২৩) যুযউ রফউল ইয়াদাঈন (جوجول رافليادين) -ডাটাবেজের কাজ সম্পন্ন হয়েছে- (হাদীস-১১৮টি)

অধ্যায়ভিত্তিক টেক্সট প্রশ্নোত্তর

বিভিন্ন শায়খগনের দেয়া টেক্সট প্রশ্নোত্তরের সংখ্যা ৩২৬৯টি

অধ্যায়ভিত্তিক অডিও প্রশ্নোত্তর

বিভিন্ন শায়খগনের দেয়া অডিও প্রশ্নোত্তরের সংখ্যা ১১৮৬টি

বই ও প্রবন্ধ

এ পর্যন্ত এড করা হয়েছে ৩৫৫টি

[সফটওয়্যারের বিশেষত্ব]

মোট তিনটি ভাষায় (আরবী, ইংরেজী এবং বাংলা)।– উইন্ডোজের যে কোন ভার্সনে চলবে।

হাদীসের যেকোন অডিওতে ক্লিক করে সুনিদ্দিষ্ট হাদীস শুনতে পারবেন।

প্রায় প্রতিটি হাদীস তাহক্বীক ও তাখরীজ করা হয়েছে, তাহক্বীককারীর সুত্রও িইল্লেখ করা হয়েছে।

হাদীসের ইতিহাস, রাবী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, হাদীস সংগ্রাহকের নাম, জীবনী ও তার অন্যান্য অবদান সম্পর্কে প্রতিটি কিতাবের আগে সংযোযন করা হয়েছে।

সুনিদ্দিষ্ট শায়খের মাসলা-মাসায়েল শুনতে পারবেন।

প্রতিটি হাদিসের কিতাবের নেভিগেশন লিংক ও পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে, যার ফলে হাদীস পড়ার আগে জানতে পারবেন এই কিতাব কতটি অধ্যায় সম্বলিত,কয়টি অনুচ্ছেদ রয়েছে এবং হাদীস সংখ্যা কত ইত্যাদি।

অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর সিলেক্ট করে শুনতে পারবেন। যেমন আপনি শুধু সলাতের মাসলা-মাসায়েল শুনতে পারেন।

সহীহলি বুখারীতে অধ্যায় ভিত্তিক কিছু-সংখ্যক “অডিও হাদীস” সংযোযন করা হয়েছে।

অধ্যায় ভিত্তিক প্রবন্ধ ও কিতাব পড়তে পারবেন।

সরাসরি আরবী, ইংরেজী এবং বাংলা শব্দ দিয়ে সার্চ করতে পারবেন।

যে কোন কিতাব সিলেক্ট করে যেমন- শুধুমাত্র সহীহুল বুখারী হতে সার্চ দিতে পারবেন।

– হাদীস এবং কিতাবসমূহ অধ্যায় এবং অনুচ্ছেদ অনুসারে পড়ার সুবিধা।

ইউনিকোড টেক্সট হওয়ায় যেকোন ওয়েব সাইটে বা ফেসবুকে সরাসরি কপি-পেস্ট, করার সুবিধা।

এবং হাদিস প্রিন্ট করা সহ আরও অনেক সুবিধা সম্বলিত।

ডাউনলোড করুন- https://hadithonlinebd.com

ডিজিটাল বাংলা হাদিস সফটওয়্যার- Dbht

Address

Faridpur
Manikganj
7800

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

01714395435

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী পাঠাগার - المكتبة الإسلامية posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share