Sanatan Vidyarthi Samsad, Govt. V.M University College, Manikganj

Sanatan Vidyarthi Samsad, Govt. V.M University College, Manikganj এসো ঋত ঋদ্ধির পথে 🙏❤️

06/02/2026
“কিশোরী লাল রায় চৌধুরী”ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,কে এল জুবলি স্কুলের ভূমি দাতা  মহান জমি...
19/11/2025

“কিশোরী লাল রায় চৌধুরী”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,কে এল জুবলি স্কুলের ভূমি দাতা মহান জমিদার কিশোরীলাল রায়চৌধুরী।
আজ ১৯ নভেম্বর ২০২৫ জমিদার কিশোরী লাল রায় চৌধুরীর জন্মজয়ন্তী।
আমাদের জগন্নাথ হলের ভূমিদাতা হলেও আমাদের তার সম্পর্কে অনেক কিছুই অজানা।

কিশোরীলাল রায় চৌধুরী (১৮৪৮-১৯২৫):
জমিদার কিশোরীলাল রায় চৌধুরী ১৮৪৮ সালের ১৯শে নভেম্বর বৃহত্তর ঢাকার বর্তমানে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি জমিদার পরিবারের প্রখ্যাত পশ্চিম বাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মহাত্মা জগন্নাথ রায় চৌধুরী। জনহিতকর কাজে তিনি ছিলেন অগ্রনায়ক। শিক্ষানুরাগী কিশোরীলাল রায় নিজে উচ্চশিক্ষিত না হলেও শিক্ষাবিস্তারে ছিলেন নিবেদিত প্রাণ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন হল জগন্নাথ হলের ভূমি দাতা এই মহান ব্যক্তিত্ব। তিনি ১৮৫৮ সালে আর্থিক সংকটে পড়া একটি অবৈতনিক স্কুলের ব্যয়ভার বহন করেন এবং ১৮৭২ সালে এর নাম পরিবর্তন করে তাঁর পিতার নামে প্রতিষ্ঠা করেন জগন্নাথ স্কুল । ১৮৮৪ সালের ৪ঠা জুলাই জগন্নাথ স্কুলটি জগন্নাথ কলেজে উন্নীত হয় এবং ২০০৫ সালে বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাশ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয় । বালিয়াটির প্রসিদ্ধ জমিদার শ্রীযুক্ত কিশোরীলাল রায় চৌধুরী ঢাকায় বাংলা বাজারে ১৮৮৭ সালে তাঁর নিজ নামে কিশোরীলাল জুবিলী হাইস্কুল প্রতিষ্ঠা করেন। ১৮৮৭ সালে মহারানী ভিক্টোরিয়ার রাজ্য শাসনকালের ৬০ বছর পূর্তি উপলক্ষে তিনি ঢাকায় প্রতিষ্ঠা করেন ডায়মন্ড জুবিলী থিয়েটার । পরবর্তীতে ঢাকার বাইশ পঞ্চায়েতের প্রধান সরদার মির্জা আবদুল কাদের সরদার থিয়েটারটি কিনে নিয়ে সেখানে লায়ন্স সিনেমা হল প্রতিষ্ঠা করেন । লায়ন সিনেমা হল অবশ্য বর্তমানে আর নেই । বালিয়াটিতে কিশোরীলাল রায় চৌধুরী একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন যা অদ্যাবধি সরকারী নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। ১৯২৫ সালের ৩ জুলাই কিশোরীলাল রায় চৌধুরী পরলোকগমন করেন ।

এই মহান ব্যক্তিত্বের জন্মজয়ন্তীতে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা 💐💐

ওঁ আয়ুষ্মান ভবঃশুভ জন্মদিন সারাবাংলার সনাতনী সমাজের আইকন,বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম সহ-মুখপাত্র, বৈদিক ...
14/09/2025

ওঁ আয়ুষ্মান ভবঃ

শুভ জন্মদিন সারাবাংলার সনাতনী সমাজের আইকন,
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম সহ-মুখপাত্র, বৈদিক বিদ্যাপীঠ সনাতন বিদ্যার্থী সংসদের প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, জ্ঞানের উজ্জ্বল বাতিঘর Dr. Kushal Baran Chakraborty স্যার ❤️।

আপনার এই বিশেষ দিনে,
সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি ভি. এম কলেজ শাখা মানিকগঞ্জের পক্ষ থেকে জানাই বৈদিক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। 🌸🚩

31/08/2025

🌼 ওঁ তৎ সৎ 🌼

সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ও মানিকগঞ্জ সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে গত ২৯ আগস্ট ২০২৫ রোজ শুক্রবার, মনোমুগ্ধকর পরিবেশে ধর্মচক্রে সমবেত প্রার্থনা সংগীত অনুষ্ঠিত হয়।

স্থান: শ্রী শ্রী শিব সিদ্ধেশ্বরী মন্দির, শিববাড়ী, মানিকগঞ্জ

উপস্থিত ছিলেন:
সনাতন বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের সম্মানিত প্রতিনিধিবৃন্দসহ নবগঠিত সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি ভি এম কলেজ, মানিকগঞ্জ সদর উপজেলা ও সাটুরিয়া উপজেলার কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এবং বিদ্যার্থীবৃন্দ।

🌸 আমরা বিশ্বাস করি, এই সমবেত প্রার্থনার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ পথচলা হবে আরও দৃঢ়, সার্থক ও আলোকময়।

🙏 এসো ঋত–ঋদ্ধির পথে 🚩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক,এসভিএসের পথিকৃৎ, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম সহ-মুখপাত্...
06/08/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক,
এসভিএসের পথিকৃৎ, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম সহ-মুখপাত্র ড. কুশলবরণ চক্রবর্ত্তী স্যারের বাবা এ্যাডভোকেট জগদীশ চক্রবর্ত্তী মহোদয় ঢাকার স্কয়ার হাসপাতালে (পান্থপথ)
চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন।
ঈশ্বর ওনার শোকাহত পরিবারকে সুস্থ ও নিরাপদ রাখুন। হাসপাতালের আনুষ্ঠানিক কার্যাদি শেষে (১-১.৫ ঘণ্টা লাগতে পারে) উনার শবদেহ মাদারিপুরে শহরে নিয়ে যাওয়া হবে।

ওঁ দহেয়ং সর্বগাত্রাণি
দিব্যান্ লোক্যান্ স গচ্ছতু।
তিনি পরমধাম প্রাপ্ত হোন।

31/07/2025

#শোকবার্তা
সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ শাখার সহ-সাংগঠনিক সম্পাদিকা শ্রীমতী অর্পিতা দাসের শ্রদ্ধেয় পিতা, শ্রী কমল চন্দ্র দাস পরলোকগমন করেছেন।

ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।

আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও সদ্‌গতি কামনা করি। এবং শোকসন্তপ্ত অর্পিতা দাস ও তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজের হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও আহতদের স্মরণে, তাঁদের আত্মার চিরশান্তি এবং ...
24/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজের হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও আহতদের স্মরণে, তাঁদের আত্মার চিরশান্তি এবং দ্রুত আরোগ্য কামনায় সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি ভি এম কলেজ শাখা, মানিকগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত হয়েছে একটি মানবিক প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি।

📍স্থান: শহীদ মিনার প্রাঙ্গণ, সরকারি ভি এম কলেজ, মানিকগঞ্জ।
🕖 সময়: আজ সন্ধ্যা ৭টা

🙏এসো ঋত ঋদ্ধির পথে...
🚩 সনাতন বিদ্যার্থী সংসদ
সরকারি ভি এম কলেজ শাখা, মানিকগঞ্জ।


23/07/2025

📢 প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৩ জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের সাম্প্রতিক হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী এবং আহতদের স্মরণে ও তাঁদের আত্মার চিরশান্তি এবং দ্রুত আরোগ্য কামনায় এক বিশেষ প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই মানবিক কর্মসূচির আয়োজন করেছে সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি ভি এম কলেজ শাখা, মানিকগঞ্জ।

📍 স্থান: শহীদ মিনার প্রাঙ্গণ, সরকারি ভি এম কলেজ, মানিকগঞ্জ।
🕖 সময়: আগামীকাল (২৪ জুলাই) সন্ধ্যা ৭টা

এই আয়োজনের মধ্য দিয়ে আমরা নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব এবং আহতদের সুস্থতা ও তাঁদের পরিবার-পরিজনের মানসিক শক্তির জন্য প্রার্থনা করব।

🔔 এ কর্মসূচিতে সরকারি ভি এম কলেজের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে উপস্থিত থাকার আহ্বান জানানো যাচ্ছে।

এই প্রয়াস আমাদের সমাজে সহমর্মিতা, মানবিকতা ও মূল্যবোধের উজ্জ্বল প্রতিফলন হয়ে থাকবে।

এসো, সংবেদনশীলতার দীপ্ত আলো ছড়িয়ে দিই।

🚩 সনাতন বিদ্যার্থী সংসদ
সরকারি ভি এম কলেজ শাখা, মানিকগঞ্জ।

Address

Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanatan Vidyarthi Samsad, Govt. V.M University College, Manikganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share