আহলে বাইতের অনুসরণের আহ্বান - الدعوة لاتباع أهل البيت

  • Home
  • Bangladesh
  • Manikganj
  • আহলে বাইতের অনুসরণের আহ্বান - الدعوة لاتباع أهل البيت

আহলে বাইতের অনুসরণের আহ্বান - الدعوة لاتباع أهل البيت “বলুন, আমি আমার রিসালাতের দায়িত্ব পালনের বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, কেবল আমার আহলে বাইতের প্রতি ভালবাসা ব্যতিত।” [সূরা-শুরা, আয়াত-২৩]

25/10/2024
জাবির ইবনে আব্দুল্লাহ (رضي الله عنهما ) সূত্রে বর্ণিত,মহানবী (صلى الله عليه و آله و سلم)-এর শেষ বাণী যা তিনি বিদায় হজ্জে...
03/10/2024

জাবির ইবনে আব্দুল্লাহ (رضي الله عنهما ) সূত্রে বর্ণিত,
মহানবী (صلى الله عليه و آله و سلم)-এর শেষ বাণী যা তিনি বিদায় হজ্জে লক্ষাধিক সাহাবীদের মাঝে এরশাদ করেছিলেন: “হে মানব সম্প্রদায়! আমি তোমাদের মধ্যে দু‘টি সমপরিমাণ ভারি বস্তু রেখে যাচ্ছি যদি এ দু‘টিকে আঁকড়ে ধরে থাক (অনুসরণ কর) তাহলে কখনই পথভ্রষ্ট হবে না। আর যদি একটিকে ছাড় তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে।
তার প্রথমটি হচ্ছে আল্লাহর কিতাব (কোরআন) দ্বিতীয়টি হচ্ছে আমার ইতরাত, আহলে বাইত [(আলী, ফাতেমা, হাসান ও হোসাইন (আঃ)]; এ দু‘টি কখনই পরস্পর হতে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে। তাদের সাথে তোমরা কিরূপ আচরণ কর এটা আমি দেখবো”।

➠তথ্যসূত্রঃ
১.সহীহ্ তিরমীজি, খঃ-৬, হাঃ-৩৭৮৬, ৩৭৮৮ (ই,ফাঃ) / অধ্যায়ঃ ৪৬/ রাসূলুল্লাহ ﷺ ও তাঁর সাহাবীগণের মর্যাদা। পরিচ্ছদঃ ৩২. আহলে বাইত-এর মর্যাদা,
হাদিস নম্বরঃ ৩৭৮৬।
২.মিশকাত শরীফ - ৫৬৫ পৃঃ
৩.সুনানে নাসায়ী।
৪.ইমাম মুত্তাকী হিন্দীঃ কাঞ্জুল উম্মাল, ১ম খন্ড ৪৪ পৃষ্ঠা।
৪.সহীহ্ মুসলিম, খঃ-৫,হাঃ-৬০০৭, ৬০১০, (ই;ফাঃ);
৫.মেশকাত, খঃ-১১, হাঃ-৫৮৯২-৫৮৯৩, (এমদাদীয়া);
৬.তাফসীরে মাজহারী,খঃ-২, পৃঃ-১৮১, ৩৯৩, আল্লামা সানাউল্লাহ পানিপথি (ইফাঃ);
৭.তাফসীরে হাক্কানী (মাওলানা শামসুল হক ফরীদপূরি), পৃঃ-১২-১৩ (হামিদীয়া);
৮.তাফসীরে নূরুল কোরআন, খঃ-৪, পৃঃ-৩৩ (মাওলানা আমিনুল ইসলাম);
৯.মাদারেজুন নাবুয়াত, খঃ-৩, পৃঃ-১১৫, শায়খ আব্দুল হক মুহাদ্দেস দেহলভী, মাদারেজুন নাবুয়াত, খঃ-২, পৃঃ-৫৮৫ (উর্দ্দু);
১০.তাফসীরে মারেফুল কোরআন, খঃ-১, পৃঃ-৩৭১, মুফতি মুহাম্মদ সফী (ই,ফাঃ);
১১.কুরআনুল করিম (মাওলানা মহিউদ্দিন খান), পৃঃ-৬৫;
১২.সিরাতুন নবী, খঃ-২, পৃঃ-৬০৫, আল্লামা শবলি নুমানী (তাজ কোং);
১৩.আল বিদায়া ওয়ান নিহায়া, খঃ-৫, পৃঃ-৩৪৫ খঃ-৭, পৃঃ-৬১৬ (ই,ফাঃ);
১৪.কাতেবীন ওহী, পৃঃ-১৬৬ (ই,ফাঃ);
১৫.আশারা মোবাশশারা (ফাযেলে দওবন্দ), পৃঃ-১৬৩ (এমদাদীয়া);
১৬.বোখারী শরীফ, খঃ-৫, পৃঃ-২৮০, ২৮২, (হামীদিয়া);
১৭.রিয়াদুস সালেহীন, খঃ-১, পৃঃ-২৫৫ (ই, সেন্টার);
১৮.যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা (মাওলানা আমিনুল ইসলাম), প:-২৩০;
১৯.আরজাহুল মাতালেব,পৃঃ-৫৬৮ (উদ্দু);
২০.ইয়ানাবিউল মুয়াদ্দাত, পৃঃ-৬৭-৭৬, (উর্দ্দু);
২১.সিলসিলাত আল আহাদিস আস সাহীহাহ্ (নাসিরউদ্দিন আলবানীঃ বলেছে সহিহ, কুয়েত আদদ্বার আস সালাফীয়া, খঃ-৪, পৃঃ-৩৫৫-৩৫৮, হাঃ-১৭৬১, (আরবী)।

26/09/2024

Share your videos with friends, family, and the world

তোরা দেখে যা আমিনা মায়ের কোলেমধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলেযেন ঊষার কোলে রাঙা রবি দোলে ॥কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে কে এলো ...
14/09/2024

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা রবি দোলে ॥

কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে কে এলো ওই
কালমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই
খোদার জ্যোতি পেশানিতে ফোটে কে এলো ওই
আকাশ গ্রহ তারা পড়ে লুটে কে এলো ওই
পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে ॥

মানুষে মানুষে অধিকার দিল যে জন
এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন
মানুষের লাগি চির দীনহীন বেশ ধরিল যে জন
বাদশা ফকিরে এক শামিল করিল যে জন ॥

এলো ধরায় ধরা দিতে সেই সে নবী
ব্যথিত মানবের ধ্যানের ছবি
আজই মাতিল বিশ্ব নিখিল মুক্তি কলরোলে ॥

কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম (রহ.)

31/08/2024

দেশের বিদ্বান ব্যক্তিগণ লোভী হইলে কে দেশের গতিপথ নিয়ন্ত্রণ করিবে?
দেশের নেতৃবৃন্দ ঐশ্বর্য্যের পিছনে ছুটিলে সাধারণ মানুষ কাকে অনুসরণ করিবে?
দেশের ব্যবসায়ীগণ অসাধু হইলে মানুষ কাকে বিশ্বাস করিবে?
দেশের সৈন্যগণ দেখার শোভা হইলে কে দেশ রক্ষা করিবে?
দেশের প্রশাসন বিভাগীয় রাজকর্মচারীগণ এবং ন্যায় দন্ডধারী বিচারক মন্ডলী দায়িত্বহীন হইলে কে নিপিড়ীত জনগণকে রক্ষা করিবে?
আল্লাহর কসম এই পাঁচ কারণেই কোন দেশ বা জাতির ধ্বংশ অনিবার্য্য। –

--আমীরুল মোমেনীন মাওলা আলী আঃ❣️❣️❣️

ঐতিহ্যবাহি গড়পাড়া ইমাম বাড়ীর আশুরার শোক মিছিল মানিকগঞ্জ শহরে আগমনের ১০০ বছর পূর্তিকে জানাই অভিনন্দন।।১০ মহররম (আশুরা)...
16/07/2024

ঐতিহ্যবাহি গড়পাড়া ইমাম বাড়ীর আশুরার শোক মিছিল মানিকগঞ্জ শহরে আগমনের ১০০ বছর পূর্তিকে জানাই অভিনন্দন।।
১০ মহররম (আশুরা) ১৭ জুলাই, বুধবার, ২০২৪খ্রি.।

গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফ  হোসেইনী ইন্তজাম ৯ মহররম।।
16/07/2024

গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফ হোসেইনী ইন্তজাম ৯ মহররম।।

Address

Manikganj

Alerts

Be the first to know and let us send you an email when আহলে বাইতের অনুসরণের আহ্বান - الدعوة لاتباع أهل البيت posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share