Bd News

Bd News We present all news

10/05/2022
 #রক্ষা_পেলো_বিমানের_৬৭_যাত্রীনীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নভোএয়ারের ৬৭ যাত্রী। বিমানটি ঢাক...
22/11/2021

#রক্ষা_পেলো_বিমানের_৬৭_যাত্রী

নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নভোএয়ারের ৬৭ যাত্রী। বিমানটি ঢাকা থেকে বুধবার (১৭ নভেম্বর) ৫টা ৩০ মিনিটে উড়াল দিয়ে সন্ধ্যা ৬টা ৫০মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে।

রানওয়েতে নামার সময় বিমানটির সামনের একটি চাকা ব্লক হয়ে প্রচণ্ড ঝাঁকুনিসহ থেমে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটির চাকা মেরামত করার কাজ করছে কর্তৃপক্ষ। এ কারণে বিমান চলাচল আপাতত বন্ধ রয়েছে।

বিমান যাত্রীরা জানান, বিমানটি থামার আগে প্রচণ্ড ঝাঁকুনির কারণে এবং ভেতরে ত্রুটি ঘোষণায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। হুড়াহুড়ি করে নামতে যেয়ে অনেক যাত্রী সামান্য আহত হন।

বিমানের যাত্রী আজিজুল ইসলাম জানান, অবতরণের পর বিমানটির চাকা নষ্ট হয়ে যায়। আমাদের কোনো ক্ষতি না হলেও যাত্রীরা হুড়াহুড়ি ও ছোটাছুটি করে। এতে কয়েকজন আহত হন। শেষ পর্যন্ত নিরাপদে নামতে পেরেছি আমরা।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, রানওয়েতে বিমানটি রয়েছে। বিমানের যাত্রীরা নিরাপদে নেমে চলে গেছেন। চাকাটি ঠিক করার কাজ চলছে।

 #আফগানিস্তানে_টিভি_নাটকে_নারী_নিষিদ্ধ আফগানিস্তানে টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করেছে তালেবান। তবে সাংবাদিক ...
22/11/2021

#আফগানিস্তানে_টিভি_নাটকে_নারী_নিষিদ্ধ

আফগানিস্তানে টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করেছে তালেবান। তবে সাংবাদিক ও উপস্থাপকদের পর্দায় হিজাব পরে উপস্থিত হতে বলা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গণমাধ্যমে নারীদের জন্য নতুন ৮টি আইন করেছে তালেবান সরকার। নতুন আইনে আফগান নারীরা টেলিভিশনের নাটকে নিজেদের দেখাতে পারবেন না। সাংবাদিক ও উপস্থাপকদের হিজাব ব্যবহার করতে বলা হয়েছে। তবে কোন ধরনের হিজাব পরতে হবে তা বলা হয়নি।

নতুন আইনে রয়েছে, শরীয়া বা ইসলামি আইন কিংবা আফগান মূল্যবোধের বিরুদ্ধে যায়- এমন চলচ্চিত্র নিষিদ্ধ করা হয়েছে। কমেডি এবং বিনোদনমূলক শো-গুলোতে ধর্মকে অবজ্ঞা করা যাবে না কিংবা আফগানদের কাছে আক্রমণাত্মক বিবেচিত হয় এমন সবকিছু নিষিদ্ধ থাকবে। ভিডিও ফুটেজে পুরুষদের শরীরের অন্তরঙ্গ অংশগুলো দেখাতে নিষেধ করা হয়েছে।

আফগান টেলিভিশন চ্যানেলগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি নাটক প্রচার করে, সেগুলোর কেন্দ্রীয় চরিত্রে থাকে নারী। আফগান সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের সদস্য হুজ্জাতুল্লাহ মুজাদ্দেদি বলেছেন, নতুন বিধিনিষেধের ঘোষণা অপ্রত্যাশিত। তিনি বলেন, নতুন নিয়মের কয়েকটি বাস্তবিক নয় আর এগুলো বাস্তবায়ন করা হলে সম্প্রচার বন্ধ করে দিতে হবে।

পড়ুন: আফগানিস্তানের টেলিভিশনে আবারও নারী উপস্থাপক

উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। এরপরই প্রথমে নারীদের স্কুলে না গিয়ে ঘরে থাকতে বলেছিল তারা। যদিও পরে সেই অবস্থান থেকে তারা ফিরে আসে। এর আগে ১৯৯০-এর দশকে আফগানিস্তানে তালেবান শাসনে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের নিষিদ্ধ করা হয়েছিল।

HM Sofiq

‘পদ্মা সেতুতে গাড়ি চলবে আগামী জুনে’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে দেশের দীর্ঘতম পদ্মা সেতুর নির্মাণ ক...
18/11/2021

‘পদ্মা সেতুতে গাড়ি চলবে আগামী জুনে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে দেশের দীর্ঘতম পদ্মা সেতুর নির্মাণ কাজ চলছে। চলতি বছরের অক্টোবর পর্যন্ত প্রকল্পের ভৌত কাজ ৮৮.৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০২২ সালের জুনের মধ্যে স্বপ্নের এই সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা করা যায়।

বুধবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘৩০ হাজার ১৯৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ভায়াডাক্টসহ ৯.৮৩ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর নির্মাণ কাজ চলছে। এই সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা দ্রুত ও সহজ হবে। এটি এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে, যা প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে।’

তিনি বলেন, ‘ঢাকা শহরে সাবওয়ে (আন্ডারগ্রাউন্ড মেট্রো) নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা চলছে। অক্টোবর পর্যন্ত সমীক্ষা প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮০ শতাংশ। সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে এলাইনমেন্ট চূড়ান্ত করে যথাসময়ে সাবওয়ে বাস্তবায়ন কাজ শুরু হবে।’

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের অগ্রগতি ৭৪.৩৩ শতাংশ বলেও জানান প্রধানমন্ত্রী।

 িনে_টিকা_পেল_সোয়া_২_লাখ_শিক্ষার্থীপ‌য়লা ন‌ভেম্বর থে‌কে শুরু হওয়া রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে চলছে ক‌রোনার টিকাদান কর্...
18/11/2021

িনে_টিকা_পেল_সোয়া_২_লাখ_শিক্ষার্থী

প‌য়লা ন‌ভেম্বর থে‌কে শুরু হওয়া রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে চলছে ক‌রোনার টিকাদান কর্মসূচি।

উদ্বোধনের সময় ম‌তি‌ঝিল আই‌ডিয়াল স্কুল ও ক‌লে‌জে স্বাস্থ্যমন্ত্রী ব‌লেছিলেন, ‘প্রতিদিন গড়ে ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া সরকারি লক্ষ্যমাত্রা।’

তবে বাস্তব অবস্থা বল‌ছে ভিন্ন কথা। লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে তা পূরণ হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব ম‌তে, গত ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ৮টি টিকাদান কেন্দ্রে মোট ২ লাখ ২৪ হাজার ৯২৭ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন। প্রতিদিন গড়ে ১৩ হাজারের বেশি অর্থাৎ নির্ধারিত টার্গেটের মাত্র এক তৃতীয়াংশ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব হচ্ছে।

জন্মনিবন্ধনসহ বি‌ভিন্ন জটিলতার কারণে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমে লক্ষ্যমাত্রা অর্জিত হ‌চ্ছে না ব‌লে ম‌নে ক‌রেন স্বাস্থ্য‌ বি‌শেষজ্ঞরা।

জানা গে‌ছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে শিক্ষার্থী‌দের নতুন জন্মনিবন্ধন, নিবন্ধনে নাম ও বয়সে ভুল ইত্যাদি সমস্যা নিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকরা ধর্না দিচ্ছেন। ভুল সংশোধন করতে কারও কারও ঢাকার ডিসি অফিসেও দৌড়ঝাঁপ করতে হচ্ছে।

জানা গেছে, এ পর্যন্ত টিকা গ্রহীতা ২ লাখ ২৪ হাজার ৯২৭ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম ডোজ ২ লাখ ২৪ হাজার ৭৬৮ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৫৯ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (১৭ সেপ্টেম্বর) টিকা নিয়েছেন ৪১ হাজার ২২১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৯ হাজার ২১২ জন ও ছাত্রী ২২ হাজার ৯ জন।

 #এইচএসসি_পরীক্ষায়_প্রশ্ন_নম্বর_ও_সময়_যেমন_হবেআগামী ২ ডিসেম্বর শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় প্র...
18/11/2021

#এইচএসসি_পরীক্ষায়_প্রশ্ন_নম্বর_ও_সময়_যেমন_হবে

আগামী ২ ডিসেম্বর শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় প্রশ্ন, নম্বর ও সময় কেমন হবে, তা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা ২৫টি এমসিকিউ’র (বহু নির্বাচনী প্রশ্ন) মধ্যে ১২টির উত্তর দেবে। এজন্য সময় বরাদ্দ ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটির উত্তর দিতে হবে। এতে সময় পাওয়া যাবে ১ ঘণ্টা ১৫ মিনিট।

মানবিক ও ব্যবসায় শাখার পরীক্ষার্থীদের ৩০টি এমসিকিউ’র মধ্যে ১৫টির উত্তর দিতে হবে। এজন্য সময় থাকবে ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে ৩টির উত্তর দিতে হবে। সময় পাওয়া যাবে ১ ঘণ্টা ১৫ মিনিট।

পরীক্ষা শুরুর আগে হল পরিদর্শকরা এসব বিষয় পরীক্ষার্থীদের অবশ্যই অবহিত করবেন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে তত্ত্বীয় পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বরে শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ১৯ ডিসেম্বরে শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ৮ ডিসেম্বরে শেষ হবে।

18/11/2021
12/10/2021

আলহামদুলিল্লাহ গতকাল সফলতার সহিত এক ভাইয়ের মাহফিলের পোষ্টার ডিজাইন করে ডেলিভারী করলাম।

04/12/2020

১৯৩৭ সালে গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তির পর শেখ মুজিবুর রহমানকে পড়ানোর জন্য গৃহশিক্ষক হিসেবে কাজী আবদুল হামিদকে র....

Address

Lalmonirhat
5520

Telephone

+8801755436983

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bd News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share