Ibn Khaldun Publication

Ibn Khaldun Publication Al-Farabi Islamic Institute – nurturing young Muslims with ‘Ilm, Akhlaq, and skills to build a purposeful generation dedicated to reviving the Ummah.

Al-Farabi Islamic Institute – a nurturing space where mini Muslims grow with ‘ilm, adab, and strong Islamic identity, preparing a purposeful generation dedicated to revive the Ummah.

06/03/2026

বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের সাথে🖤🤍

17/01/2026

Coming soon...

সময়ের কসম
22/12/2025

সময়ের কসম

হিফজ শিক্ষার্থীর বাবা-মায়ের জন্য ৮টি পরামর্শ১. হিফজের বিষয়টা নির্ভর করে একটা সন্তানের মেধার ওপর। মেধার তারতম্যভেদে সময় ক...
10/12/2025

হিফজ শিক্ষার্থীর বাবা-মায়ের জন্য ৮টি পরামর্শ
১. হিফজের বিষয়টা নির্ভর করে একটা সন্তানের মেধার ওপর। মেধার তারতম্যভেদে সময় কমবেশি লাগতে পারে। সাধারণ মেধার একটা সন্তান যদি ঠিকমতো পড়াশোনা করে, তবে পুরো কুরআন হিফজ করতে ৩ বছর লাগে সাধারণত। আর মেধা একটু বেশি হলে দুই-আড়াই বছর বা তারচেয়ে কম সময় লাগে।
২. হিফজের ক্ষেত্রে মাদরাসা কতটুকু ভালো, এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো, যেই উস্তাদের কাছে পড়ছে তিনি কতটুকু ভালো।
৩. হিফজের ক্ষেত্রে মূল হলো পেছনের পড়া মনে রাখা। সামনে যত দ্রুতই আগাক না কেন, পেছনের পড়া যদি ইয়াদ (মনে) না থাকে, তাহলে ফলাফল শূন্য।
৪. হিফজখানার পড়ালেখার নিয়মনীতি ভালোমতো জেনে নিন। সকালে সবক, তারপর সাতসবক, তারপর দুপুরে আমুখতা, দৈনিক তিলাওয়াত, বৃহস্পতিবার সাপ্তাহিক সবিনা, সবকের পারা শোনানো ইত্যাদি ঠিকমতো সবকিছু হচ্ছে কি না খোঁজ নিন।
৫. হাফেজী কুরআনের প্রতি পারা ২০ পৃষ্ঠা করে থাকে। শুধু ২৯ ও ৩০ একটু বেশি। প্রতিদিন সাধারণ মেধার একটা ছেলে ১ পৃষ্ঠা করে নতুন সবক শোনাতে পারে। সেই হিসেবে ২০ দিনে ১ পারা। চলতি পারার নতুন সবকের পরে সেই পারার পেছনের অংশটুকু শোনাতে হয়। এটাকে সাতসবক বলে। পেছনের অন্য পারার পড়া শোনানোকে আমুখতা বলে।
৬. ওপরের বিবরণ পড়ে নিশ্চয়ই বুঝেছেন, হিফজখানার একটা সন্তানকে প্রচুর পরিশ্রম করতে হয়। তাই তার ভালো খাওয়া-দাওয়া, প্রয়োজনীয় বিশ্রামের খোঁজখবর রাখুন। একঘেয়েমি দূর করতে ছুটির দিনগুলোকে কোথাও ঘুরতে/বেড়াতে নিয়ে যান। যাতে তার মন-ব্রেইন ফ্রেশ হয়।
৭. হিফজখানার একজন শিক্ষকের প্রচুর পরিশ্রম হয়। তাদের ডিউটি থাকে ২৪ ঘণ্টার এবং সারাদিন অনবরত। সেই তুলনায় তাদের বেতন থাকে অপ্রতুল। সাধ্য থাকলে তাদের মাঝেমাঝে হাদিয়া দিতে পারেন। এটি তাদের খুশির কারণ হবে। তাদের দুআ আপনার সন্তানের জন্য গুরুত্বপূর্ণ।
৮. আপনার বাসায় টিভি রাখবেন না। সন্তানকে নাচ-গান-মুভি ইত্যাদি গুনাহের আসবাব থেকে দূরে রাখুন। মোবাইল-ট্যাব এসবে সে কী দেখছে নজরদারিতে রাখুন। কেননা যে চোখে তার অন্তরে গুনাহের স্বাদ ঢুকে পড়ে, সেখানে আর আল্লাহর কালাম ঢুকে না।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাফেজ সন্তানের মা-বাবা হওয়ার তাওফিক দান করুন, আমিন।
‘তাদাব্বুরের সরোবরে’ বই থেকে,
লেখক- আবদুল্লাহ আল মাসউদ

আল ফারাবি ইসলামিক ইনস্টিটিউটে থাকছে  আরবি হাতের লেখা ও ক্যালিগ্রাফি কোর্স!আপনার সন্তানের হাতেখড়ি হোক পবিত্র শিল্পকলার মা...
02/12/2025

আল ফারাবি ইসলামিক ইনস্টিটিউটে থাকছে আরবি হাতের লেখা ও ক্যালিগ্রাফি কোর্স!

আপনার সন্তানের হাতেখড়ি হোক পবিত্র শিল্পকলার মাধ্যমে। আরবি হাতের লেখা ও ক্যালিগ্রাফি কোর্স শুরু হচ্ছে খুব শীঘ্র, ইন শা আল্লাহ।

📞 রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানতে আজই কল করুন: 01790 160709

✅ কেনো সন্তানকে উত্তম আদব শিক্ষা দিবেন?✅ সন্তানকে উত্তম আদব শিক্ষা দেয়া পিতার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার।কাউকে আদব শেখানোর ...
01/12/2025

✅ কেনো সন্তানকে উত্তম আদব শিক্ষা দিবেন?
✅ সন্তানকে উত্তম আদব শিক্ষা দেয়া পিতার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার।
কাউকে আদব শেখানোর সবচেয়ে ভালো সময় হচ্ছে শৈশবকাল। বড় হয়ে শেখা অনেক কঠিন। তাই সন্তানকে আদব-কায়দা শেখাতে, তাকে মার্জিত, রুচিশীল করে গড়ে তুলতে তার মাঝে নবীজির (সা.) সুন্নাহ ও উত্তম আদবের বীজ বুনতে আল ফারাবি দাওয়াহ ইনস্টিটিউটের বিশেষ কোর্স!

বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।

Address

Dalal Bazar
Lakshmipura
3700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ibn Khaldun Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share