30/08/2020
মৃত্যুর_পর_মানুষের_৯টি_আকাঙ্খা_আফসোস :
● "হায় ! আমি যদি মাটি হয়ে যেতাম ।" (সূরা নাবা, আয়াত : ৪০)
● "হায় ! যদি পরকালের জন্য কিছু করতাম ।" (সূরা ফজর, আয়াত : ২৪)
● "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো ।" (সূরা আল-হাক্কা, আয়াত : ২৫)
● "হায় ! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম ।" (সূরা ফুরকান, আয়াত : ২৮)
● "হায় ! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করতাম ।"
(সূরা আহযাব, আয়াত : ৬৬)
● "হায় ! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম ।" (সূরা ফুরকান, আয়াত : ২৭)
● "হায় ! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম ।"
(সূরা আন-নিসা, আয়াত : ৭৩)
● "হায় ! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম ।" (সূরা কাহফ, আয়াত : ৪২)
● "হায় ! এমন যদি কোনো সুরত হতো ― আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল ।" (সূরা আনআম, আয়াত : ২৭)
এই আফসোস আসার আগে যারা আখেরাতের সামান যোগাড় করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তারাই বুদ্ধিমান ।
হে আল্লাহ তায়ালা আমাদেরকে দুনিয়াকে বোঝার তৌফিক দান করুন, আমীন ।