Dawah of Islam

Directions Website
14/09/2026

Dawah of Islam

দুনিয়ার যুদ্ধের ময়দানেও দেখো, এক মুহূর্তে সব শেষ হয়ে যায়। মানুষ হাত বাড়িয়ে সাহায্য চায়, কিন্তু তাকদিরে যা লেখা আছে তাই হয়।

আমরা যা চাই তা না পেলে কষ্ট পাই, রাগ করি। কিন্তু আল্লাহ জানেন কোনটা আমাদের জন্য ভালো। যেটা তুমি হারাচ্ছো ভেবে কাঁদছো, সেটাই হয়তো তোমাকে বড় ধ্বংস থেকে বাঁচাচ্ছে।

সবর করো ভাই। আল্লাহর ফয়সালার উপর ভরসা রাখো। তিনিই উত্তম পরিকল্পনাকারী।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। আমিন 🤲

#আল্লাহভরসা #তাকদির #ইসলামিকপোস্ট
Dawah of Islam

---

10/09/2026

🖤🖤ফিতনার যুগে তাকওয়া মানে শুধু হারাম থেকে বেঁচে থাকা নয়, হারামের দিকে নিয়ে যেতে পারে—এমন পথ থেকেও নিজেকে দূরে রাখা।

“দ্বীনের জন্য কথা বলছি”,
“শুধু পড়াশোনার ব্যাপারে”,
“শুধু নসিহত করার জন্য”—
উদ্দেশ্য ভালো হলেও, প্রয়োজনের সীমা অতিক্রম করে গায়রে মাহরামের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করা নিরাপদ নয়।

রাসূলুল্লাহ ﷺ আমাদের সতর্ক করেছেন ফিতনা থেকে বাঁচতে। তাই দ্বীনের নামে এমন কোনো সম্পর্ককে স্বাভাবিক করে নেওয়া উচিত নয়, যা ধীরে ধীরে হায়া, লজ্জাশীলতা ও অন্তরের পবিত্রতা নষ্ট করে দিতে পারে।

দ্বীন শিক্ষার জন্য হাজারো হালাল পথ আছে।
কিন্তু নিজের ঈমান ও অন্তরকে হেফাজত করার দায়িত্ব আমাদের।

আজকের যুগে সবচেয়ে সুন্দর ভালোবাসা হলো—
আল্লাহর জন্য কিছু ছেড়ে দেওয়া। 🤍

আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুন এবং হায়া ও তাকওয়া দান করুন। আমীন।🤲🏻🤲🏻

10/09/2026

অনেক সময় বাস্তবতা আমাদের ধারণার চেয়েও ভিন্ন হতে পারে। তাই শুধু বাহ্যিক দৃশ্য দেখে কাউকে বা কোনো বিষয়কে বিচার না করে, সত্যটা বোঝার চেষ্টা করা উচিত। ❤️

দেখুন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। ✨

#বাস্তবকথা #চিন্তারখোরাক #জ্ঞান #সত্য #ইসলামিক_কনটেন্ট

08/09/2026

কিয়ামতের দিন শয়তান বলবে—
“আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম; কিন্তু আমি তোমাদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। তোমাদের ওপর আমার কোনো কর্তৃত্ব ছিল না; শুধু আমি তোমাদের ডাক দিয়েছিলাম, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে।”

💔 কত ভয়ংকর বাস্তবতা!

শয়তান আমাদের বাধ্য করে না—সে শুধু প্ররোচনা দেয়, পাপকে সুন্দর করে দেখায় এবং আল্লাহর অবাধ্যতার দিকে আহ্বান করে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আমাদেরই।

তাই আজই নিজেকে প্রশ্ন করি—
❓ আমি কার ডাকে সাড়া দিচ্ছি?
❓ আল্লাহর ডাকে, নাকি শয়তানের প্ররোচনায়?

মনে রাখুন, কিয়ামতের দিন শয়তান নিজেই তার অনুসারীদের দায় নিতে অস্বীকার করবে। তাই আজ সিদ্ধান্ত নেওয়ার সময়—আল্লাহর পথে ফিরে আসার সময়। 🤍

📌 সূরা ইবরাহিম, ১৪:২২

🤲 আল্লাহ আমাদের শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন এবং তাঁর আনুগত্য করার তাওফিক দান করুন। আমিন।

— Dawah of Islam 🕌

#সূরাইবরাহিম #কুরআন #কুরআনেরআয়াত #ইসলাম #ইসলামিকপোস্ট #ইসলামিকরিমাইন্ডার #আল্লাহ #শয়তান #তাওহীদ #দাওয়াহ

16/08/2026

#ইসলামিক_ক্যাপশন #প্রশান্তি Dawah Islam Dawah of Islam আয়েশা স্টোর Nabagram School

11/08/2026

আল্লাহ তা'য়ালা কোরআনে জাহান্নামের আগুন সম্পর্কে বলেছেন,"যার জ্বালানি হবে"মানুষ ও পাথর;কিন্তু প্রশ্ন হলো কেন পাথরেের কথা উল্লেখ করা হয়েছে?

এখানে কোরআনের ভাষা বুঝায় আগুনে যে বস্তুগুলো নিক্ষিপ্ত হয়ে দগ্ধ হবে,তা'ই তার জ্বালানি। অর্থাৎ এটি এমন নয় যে,পাথর কাটের মতো আগুন সৃষ্টি করবে।যেমন একজন মানুষ আগুনে নিক্ষিপ্ত হলে সে আগুনের উৎস হয়ে যায় না; বরং আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তেমনি পাথরও কাঠের মতো জ্বলে না,কিন্তু প্রচন্ড তাপে গলে আগুনের অংশে পরিণত হয়।প্রখ্যাত মুফফা ইমাম আল্লামা কুরতুবী [রা.]ও উল্লেখ করেছেন যে,এখানে পাথরের কথা বলার উদ্দেশ্য হলো জাহান্নামের আগুনের ভয়াবহতা তুলে ধরা —এটি এত প্রচন্ড হবে যে মানুষ তো বটেই,পাথরও এর হাত থেকে রক্ষা পাবে না।

পৃথিবীতে এর একটি সীমিত উদাহরণ হতে পারে ম্যাগনা (Magma) পৃথিবীর ভূ-পৃষ্টের নিচে তাকা এই গলিত শিলা অত্যন্ত উচ্চ তাপমাত্রায় থাকে। যখন এটি আগ্নেয়গিরি দিয়ে বেরিয়ে আসে, তখন তাকে লাভা [Lava]বলা হয়।এটি মূলত গলিতে পাথর,যা প্রচন্ড তাপের কারণে অবস্থায় থাকে।

তবে মনে রাখতে হবে,এটি শুধু একটি উপমা,জাহান্নামের আগুনের প্রকৃত রূপ নয়।কারণ জাহান্নামের বাস্তবতা গায়েবের বিষয়,যা দুনিয়ার কোনো আগুনের সঙ্গে পুরোপুরি তুলনা করা যায় না। দুনিয়ার সবচেয়ে ভয়ংকর আগুনও জাহান্নামের আগুনের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আমিন।🤲

—নিয়মিত নিউজ আপডেট পেতে Dawah of Islam — কে ফলো করুন। #ইসলামিক_ক্যাপশন #আল্লাহ #প্রশান্তি #সিজদা #সালাত #নামাজ

07/08/2026

🤍

দুনিয়ার ব্যস্ততা যতই বাড়ুক,
মনের অশান্তি যতই গভীর হোক—
সিজদায় গিয়ে আল্লাহর কাছে মাথা নত করলে
হৃদয় যেন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। 🤲

মানুষের কাছে নয়,
নিজের রবের কাছেই খুঁজে নাও প্রকৃত শান্তি।
নামাজ শুধু একটি ইবাদত নয়—এটি মুমিনের হৃদয়ের প্রশান্তি। 🕋✨

“জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়।”
— সূরা আর-রাদ: ২৮

#নামাজ #সালাত #ইসলামিক_ক্যাপশন #আল্লাহ #সিজদা #প্রশান্তি

Address

Mohishkundi
Kushtia
7052

Alerts

Be the first to know and let us send you an email when Dawah of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share