05/10/2025
https://www.facebook.com/share/1JhznA6NUR/
🌸 পুরোহিত ছাড়াই করুন কোজাগরী লক্ষ্মী পূজা ২০২৫ 🌸
জেনে নিন সকল প্রয়োজনীয় উপকরণ ও পূজার নিয়মাবলী।
⚠️ এই ছোট পূজার বা প্রতিমা বিহীন পূজায় পঞ্চ গব্য,রত্ন, গুড়ি লাগবেনা। বড় মুর্তিতো পূজা করলে তখন পুরোহিত লাগবে ⚠️
📅 পূজার নির্ঘণ্ট (২০২৫)
তারিখ: সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ (১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ)
পূর্ণিমা শুরু: সকাল ১১:২৪ মিনিটে (সোমবার)
পূর্ণিমা শেষ: সকাল ৯:৩৩ মিনিটে (মঙ্গলবার)
পূজার শুভ সময়: সন্ধ্যা ৫:১৮ থেকে রাত ৬:৫৪ পর্যন্ত
🪔 লক্ষ্মী পূজার উপকরণ
সাধারণ পূজার জন্য প্রয়োজনীয় উপকরণসমূহঃ
সিঁদুর, অধিবাসডালা, তিল, হরিতকী, ঘট, একসরা, আতপচাউল (পরিমাণ মতো), ঘটচ্ছাদন গামছা ১, কুণ্ডহাড়ি ১, তেকাঠা ১, দর্পণ ১, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, সশীষ ডাব ১, তীর ৪, পুষ্প, দূর্বা, আসনাঙ্গুরীয়ক ৩, মধুপর্কের বাটি ৩, লোহা, শঙ্খ, সিন্দুরচুবড়ি, দধি, মধু, ফুলমালা ১, চন্দ্রমালা ১, গব্যঘৃত, নারিকেল, পান, চিনি, নৈবেদ্য ৩, কুচা নৈবেদ্য ১, ভোগের দ্রব্যাদি, কর্পূর, চিপিটক (চিঁড়া), ও মা লক্ষ্মীর শাড়ি (মন চাইলে) ১টি।
মূর্তি তুলে পূজা করলে অতিরিক্তঃ
নারায়ণের ধুতি ১, পেচক পূজার ধুতি ১, বালি, কাষ্ঠ, খোড়কে, ঘৃত এক পোয়া, হোমের বিল্বপত্র ২৮, চানার মশলা, থালা ১, ঘটি ২, রচনা, পূর্ণপাত্র ১, দক্ষিণা।
🙏 পুরোহিত না পেলে করণীয়
যদি আপনি বাংলার বাইরে থাকেন বা পুরোহিত না পান, তবুও চিন্তার কিছু নেই।
নিচের সহজ পদ্ধতিতে নিজেই করতে পারেন মা লক্ষ্মীর পূজা।
🕉️ লক্ষ্মী পূজার প্রণালী
১️⃣ আত্মশুদ্ধি ও সূর্যকে জল প্রদান
প্রথমে মাথায় একটু গঙ্গাজল নিয়ে নারায়ণকে স্মরণ করুন।
মন শান্ত করে সূর্যের উদ্দেশ্যে জল দিন — কারণ তিনিই প্রাণশক্তির উৎস।
২️⃣ পূজার স্থান ও উপকরণ শুদ্ধিকরণ
সামান্য গঙ্গাজল ছিটিয়ে পূজার আসন, ফুল, নৈবেদ্য ইত্যাদি শুদ্ধ করুন।
তারপর ধান ও সামান্য মাটি ছড়িয়ে তার উপর জলভরা ঘট স্থাপন করুন।
ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিকচিহ্ন আঁকুন।
ঘটে বিজোড় সংখ্যার আমপল্লব দিন, উপরে একটি কলা বা হরিতকী ও ফুল রাখুন।
৩️⃣ ধ্যান
চোখ বন্ধ করে মা লক্ষ্মীর রূপ কল্পনা করুন এবং নিচের ধ্যানমন্ত্র পাঠ করুন—
মন্ত্রঃ
ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ-শুণিভির্যাম্য-সৌম্যয়োঃ।
পদ্মাসনস্থাং ধ্যায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্যমাতরম্।।
গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার-ভূষিতাম্।
রৌক্মপদ্ম-ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।।
যদি মন্ত্র পাঠ কষ্টকর হয়, তাহলে শুধু চোখ বুজে মা লক্ষ্মীর রূপ মনে আনুন।
৪️⃣ আবাহন (মাকে ঘরে আহ্বান)
মন্ত্রঃ
ওঁ লক্ষ্মীদেবী ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিধেহি
ইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠান কুরু মম পূজান গৃহাণ॥
যদি সংস্কৃত না পারেন, বলুন—
“এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, যতক্ষণ তোমার পূজা করি, ততক্ষণ তুমি আমার গৃহে স্থির থাকো মা।”
এভাবে মনে করুন, মা লক্ষ্মী আপনার ঘরে এসে বসেছেন এবং আপনার নৈবেদ্য গ্রহণ করছেন।
৫️⃣ পূজার ক্রম
ধূপ → প্রদীপ → নৈবেদ্য নিবেদন → পুষ্পাঞ্জলি প্রদান
পুষ্পাঞ্জলি মন্ত্রঃ
এষ সচন্দনপুষ্পাঞ্জলি ওঁ শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমহ।
পুষ্পাঞ্জলির পর নারায়ণ, ইন্দ্র, কুবের ও পেচকের উদ্দেশ্যে ফুল নিবেদন করুন।
৬️⃣ প্রণাম ও সমাপনী
যদি গুরুমন্ত্র থাকে, মা লক্ষ্মীর বাঁ হাতে জপসমর্পণ করুন।
তারপর নিচের মন্ত্রে প্রণাম করুন—
প্রণাম মন্ত্রঃ
ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।
সর্বতঃ পাহি মাং নিত্যং দেবি মহালক্ষ্মী নমোহস্তুতে।।
যদি মন্ত্র না জানেন, তবে শুধু ভক্তিভরে প্রণাম করুন।
এরপর লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথা পাঠ করুন।
⚠️ বিশেষ নির্দেশনা (অবশ্যই মনে রাখবেন):
🚫 কাঁসর–ঘণ্টা বাজাবেন না — উচ্চ শব্দে দেবী বিরক্ত হন।
🚫 তুলসীপাতা দেবেন না — এটি বিষ্ণু পূজার উপকরণ।
🚫 লোহার কোনো বাসন ব্যবহার করবেন না — এটি অলক্ষ্মীর প্রতীক।
💖 মা লক্ষ্মীর একমাত্র প্রার্থনাই “ভক্তি” — তাই মন্ত্র না পারলেও ভক্তি ও আন্তরিকতাই যথেষ্ট।