06/10/2024
আদর্শ সমাজ : চিন্তা ও বিনির্মাণ
ঘড়ি ঘোরে ঘড়ির কাঁটায় আর সমাজ ঘোরে চিন্তার কাঁটায়। হ্যাঁ, ব্যাপারটা ঠিক এমনই। এখান থেকেই তবে আলাপটা শুরু করি। হুট করে আলাপটা শুরু হয়ে গেল মনে হলেও আসলে কিন্তু সেটা নয়।
আমরা একটা সমাজে বেঁচে আছি। যুগ যুগ ধরে মানুষ এভাবেই জীবনযাপন করেছে সমাজবদ্ধ হয়ে। সমাজ সবসময়ই মানুষের জীবনের অক্ষ হয়ে থেকেছে। সমাজ গঠনের রূপরেখা ও সমাজের হাল-হাক্বীকত তাই মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনকেও প্রভাবিত করেছে। আর এই সমাজটাই আসলে বৃহত্তর অর্থে রাষ্ট্র এবং এই অর্থকে আরো প্রসারিত করলে এটাই পুরো দুনিয়া।
তাই সমাজকে নিয়ে চিন্তা ও সেই চিন্তার উপর সমাজের রূপায়ন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বলতে গেলে, এটা আমাদের জীবনের মৌলিক একটি বিষয়। সমাজকে এড়িয়ে চলতে পারা সম্ভব নয় বলেই কেবল আপনি যে একে নিয়ে চিন্তা ও কাজ করবেন, ব্যাপারটি কিন্তু এমন নয়।
বরং আল্লাহ যে আপনাকে দুনিয়াতে উনার প্রতিনিধি করে পাঠিয়েছেন, সেই প্রতিনিধিত্বের দায় মেটাতেই এই চিন্তা ও কাজের ভার আপনার উপর বর্তায়। আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মাহর একজন হিসেবে আর সেই একজন হিসেবে নবীর রেখে যাওয়া কাজের পূর্ণতা দিতেও আপনি আদিষ্ট। সমাজ নিয়ে চিন্তা ও সেই চিন্তার উপর সমাজ বিনির্মাণের দায় তাই আমি ও আপনি কেউই এড়াতে পারি না।
এই দায়বোধ থেকেই এবার আমরা কুষ্টিয়ার মুসলিম ভাইয়েরা আয়োজন করতে যাচ্ছি "আদর্শ সমাজ : চিন্তা ও বিনির্মাণ" শীর্ষক এক আলোচনা সভার। আল-খিদমাহ অর্গানাইজেশনের সৌজন্যে আয়োজিত এই মুসলিম ইউথ কনফারেন্সে আমন্ত্রিত হয়েছেন সময়ের একঝাঁক মেধাবী ও নিবেদিতপ্রাণ মুসলিম অ্যাক্টিভিস্ট, যাঁরা ইসলামের সর্বাত্মক বিজয়ের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘসময় ধরে। তাঁদের সুচিন্তিত কথাগুলো তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখাটা নিঃসন্দেহে আয়োজক হিসেবে আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
আল্লাহর কাছে সবিনয় দু'আ, তিনি যেন আমাদের এই কাজকে খালিসভাবে তাঁরই জন্য করার তাওফীক দান করেন এবং সম্মানিত অতিথিদের চিন্তা ও প্রস্তাবনার মাধ্যমে আমাদেরকে ও এই ভূমিকে ব্যাপকহারে উপকৃত হওয়ার সৌভাগ্য নসীব করেন। আমীন ইয়া রাব্বাল আলামীন।
সম্মানিত আলোচকবৃন্দ:
১. শাইখ মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ
২. মুফতি তারেকুজ্জামান হাফিজাহুল্লাহ
৩. মুফতি কামরুল ইসলাম বিন ওলীপুরী হাফিজাহুল্লাহ
৪. আবু তাসমিয়া আহমাদ রফিক হাফিজাহুল্লাহ
৫. আসিফ আদনান হাফিজাহুল্লাহ
৬. ডা. শামসুল আরেফিন শক্তি হাফিজাহুল্লাহ
৭. ইসমাইল হোসাইন হাফিজাহুল্লাহ
৮. ডা. মেহেদী হাসান হাফিজাহুল্লাহ
#রেজিস্ট্রেশন
Muslim Youth Conference Kushtia 2024
'আদর্শ সমাজ : চিন্তা ও বিনির্মাণ '
তারিখ: ১৮ই অক্টোবর ২০২৪ ঈসায়ী
ভেন্যু: জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম, কুষ্টিয়া।
সময়: সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত
রেজিস্ট্রেশন ফি ৬০০৳
রেজিস্ট্রেশন ডেডলাইন: ১০ অক্টোবর ২০২৪ ঈসায়ী
রেজিস্ট্রেশন ফি প্রদানের জন্য:
> নগদ: 01304212226
> বিকাশ: 01304212226
[সেন্ড মানি করবেন ইন শা আল্লাহ। বিকাশ লেনদেনে নিরুৎসাহিত করছি। একান্তই অপারগ হলে ভিন্ন বিষয়]
রেজিস্ট্রেশন ফরম: https://forms.gle/CDP1gHmMdtDNc5BM9
জাযাকুমুল্লাহু খাইরান।
দেখা হচ্ছে ১৮ই অক্টোবর ইন শা আল্লাহ।
আল খিদমাহ অর্গানাইজেশন
উম্মাহর জন্য।