সার্বজনীন শিবকালী মন্দির, মঙ্গলবাড়িয়া ।

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • সার্বজনীন শিবকালী মন্দির, মঙ্গলবাড়িয়া ।

সার্বজনীন শিবকালী মন্দির, মঙ্গলবাড়িয়া । Hindu regulations

🪷🌺 আদ্যাশক্তি মা মহামায়া বিপদত্তারিনী পূজা ১৪৩৩ বঙ্গাব্দ 🌺🪷মা মহামায়া বিপদত্তারিনীর অশেষ কৃপায় সকলের জীবনে শান্তি, সু...
25/07/2026

🪷🌺 আদ্যাশক্তি মা মহামায়া বিপদত্তারিনী পূজা ১৪৩৩ বঙ্গাব্দ 🌺🪷

মা মহামায়া বিপদত্তারিনীর অশেষ কৃপায় সকলের জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও সকল বিপদ থেকে রক্ষা লাভ হোক। 🙏

জয় মা শীতলা 🌺
11/07/2026

জয় মা শীতলা 🌺

নৃসিংহদেবের চরণ চিহ্ন দর্শনে নবগ্রহের দোষ নাশ হয়।আপনাদের যদি নবগ্রহের দোষ থাকে তাহলেপ্রতিদিন এই মন্ত্র জপ করে নৃসিংহদেবক...
09/07/2026

নৃসিংহদেবের চরণ চিহ্ন দর্শনে নবগ্রহের দোষ নাশ হয়।
আপনাদের যদি নবগ্রহের দোষ থাকে তাহলে
প্রতিদিন এই মন্ত্র জপ করে নৃসিংহদেবকে প্রণাম করুন তাহলে সমস্ত গ্রহের দোষ নাশ হবেই:-

ওঁ উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম্।
নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যোর্মৃত্যুং নমাম্যহম্।।

মন্ত্রের অর্থ:
যিনি উগ্র, বীর, মহাবিষ্ণু, সর্বত্র যার মুখমণ্ডল ও যিনি প্রজ্জ্বলিত, সেই নৃসিংহদেবকে প্রণাম করি। তিনি ভীষণ ও মঙ্গলাময় এবং তিনি মৃত্যুরও মৃত্যু। আমি তাঁর শরণাপন্ন হয়ে তাঁকে প্রণাম নিবেদন করছি।

জয় শ্রী নৃসিংহদেব 🌿🌺

💚🌿শ্রাবণ মাস ব্রতের সময়সূচি (২০২৬)🌿💚[ চন্দ্রসিদ্ধান্ত (হিন্দু পঞ্চিকা), সৌর সিদ্ধান্ত(তামিল পঞ্জিকা), বাংলা পঞ্জিকা — এ...
08/07/2026

💚🌿শ্রাবণ মাস ব্রতের সময়সূচি (২০২৬)🌿💚

[ চন্দ্রসিদ্ধান্ত (হিন্দু পঞ্চিকা), সৌর সিদ্ধান্ত(তামিল পঞ্জিকা),
বাংলা পঞ্জিকা — এই তিন ধরণের সিদ্ধান্তের মধ্যে যে কোনো একটি সিদ্ধান্তকে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী মেনে চলুন। আমরা তিনটি আলাদা আলাদা সিদ্ধান্ত অনুসারে শ্রাবণ মাসের সময় উপস্থাপন করেছি। ]

🌙 চন্দ্রসিদ্ধান্ত (হিন্দু পঞ্চিকা) 🌙
✨৩০ - শে জুলাই ২০২৬ থেকে ২৮ - শে আগষ্ট ২০২৬ পর্যন্ত।
🔸প্রথম সোমবার - ০৩/০৮/২০২৬
🔸দ্বিতীয় সোমবার - ১০/০৮/২০২৬
🔸তৃতীয় সোমবার - ১৭/০৮/২০২৬
🔸চতুর্থ সোমবার - ২৪/০৮/২০২৬

🔹প্রথম মঙ্গলবার - ০৪/০৮/২০২৬
🔹দ্বিতীয় মঙ্গলবার - ১১/০৮/২০২৬
🔹তৃতীয় মঙ্গলবার - ১৮/০৮/২০২৬
🔹চতুর্থ মঙ্গলবার - ২৫/০৮/২০২৬

💠কালাষ্টমী - ০৫/০৮/২০২৬ (তিথি - ৫-‌ই আগষ্ট ২০২৬ এর রাত্রি ০৮:৪৩ মিনিট থেকে ৬-‌ই আগষ্ট ২০২৬ এর সন্ধ্যা ০৬:৫২ মিনিট পর্যন্ত)

🔱শিবরাত্রি - ১১/০৮/২০২৬ (তিথি - ১১-ই আগষ্ট ২০২৬ এর ভোর ০৪:৫৪ মিনিট থেকে ১২-ই আগষ্ট ২০২৬ এর ভোর ০১: ৫২(১১-ই আগষ্ট মধ্যরাত্রি) মিনিট পর্যন্ত)

🌷স্বর্ণগৌরীব্রত - ১৫/০৮/২০২৬ (তিথি - ১৪-ই আগষ্ট ২০২৬ এর সন্ধ্যা ০৬:৪৬ মিনিট থেকে ১৫-ই আগষ্ট ২০২৬ এর সন্ধ্যা ০৫:২৮ মিনিট পর্যন্ত)

🌝শ্রবণ পূর্ণিমা - ২৮/০৮/২০২৬ (তিথি - ২৭ - শে আগষ্ট ২০২৬ এর সকাল ০৯:০৮ মিনিট থেকে ২৮- শে আগষ্ট ২০২৬ এর সকাল ০৯: ৪৮ মিনিট পর্যন্ত)

☀️সৌর সিদ্ধান্ত(তামিল পঞ্জিকা)☀️
✨১৮-ই আগষ্ট ২০২৬ থেকে ১৭-ই সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
🔸প্রথম সোমবার - ২৪/০৮/২০২৬
🔸দ্বিতীয় সোমবার - ৩১/০৮/২০২৬
🔸তৃতীয় সোমবার - ০৭/০৯/২০২৬
🔸চতুর্থ সোমবার - ১৪/০৯/২০২৬

💠কালাষ্টমী - ০4/০৯/২০২৬(তিথি - ৪-‌ই সেপ্টেম্বর ২০২৬ এর ভোর ০২:২৫মিনিট থেকে ৫-‌ই সেপ্টেম্বর রাত্রি ১২:১৩ মিনিট পর্যন্ত)

🔱শিবরাত্রি - ০৯/০৯/২০২৬ (তিথি - ৯- ই সেপ্টেম্বর ২০২৬ এর দুপুর ১২:৩১ মিনিট থেকে ১০ সেপ্টেম্বর এর সকাল ১০:৩৩ মিনিট পর্যন্ত)

🌷স্বর্ণগৌরীব্রত - ১৪/০৯/২০২৬ (তিথি - ১৩ -ই সেপ্টেম্বর ২০২৬ এর সকাল ০৭:০৮ মিনিট থেকে ১-ই সেপ্টেম্বর ২০২৬ এর সকাল ০৭:৬ মিনিট পর্যন্ত)

🌝শ্রবণ পূর্ণিমা - ২৮/০৮/২০২৬ (তিথি - ২৭ - শে আগষ্ট ২০২৬ এর সকাল ০৯:০৮ মিনিট থেকে ২৮- শে আগষ্ট ২০২৬ এর সকাল ০৯: ৪৮ মিনিট পর্যন্ত)

☀️বাংলা পঞ্জিকা☀️
✨১৮-ই জুলাই ২০২৬ থেকে ১৮-ই আগষ্ট ২০২৬ পর্যন্ত।
🔸প্রথম সোমবার - ২০/০৭/২০২৬
🔸দ্বিতীয় সোমবার - ২৭/০৭/২০২৬
🔸তৃতীয় সোমবার - ০৩/০৮/২০২৬
🔸চতুর্থ সোমবার - ১০/০৮/২০২৬
🔸পঞ্চম সোমবার - ১৭/০৮/২০৬

🔱শিবরাত্রি - ১১/০৮/২০২৬ [তিথি - ১১-ই আগষ্ট ২০২৬ এর ভোর ০৩:৫৪ মিনিট থেকে ১২-ই আগষ্ট ২০২৬ এর ভোর ০১:৩৮ মিনিট( ১১-ই আগষ্ট মধ্যরাত্রি )পর্যন্ত]

🌷স্বর্ণগৌরীব্রত - ১৫/০৮/২০২৬ (তিথি - ১৪-ই আগষ্ট ২০২৬ এর সন্ধ্যা ০৬:৪৬ মিনিট থেকে ১৫-ই আগষ্ট ২০২৬ এর সন্ধ্যা ০৫:২৮ মিনিট পর্যন্ত)

💠কালাষ্টমী - ০৫/০৮/২০২৬ (তিথি - ৫-‌ই আগষ্ট ২০২৬ এর রাত্রি ০৮:৪৩ মিনিট থেকে ৬-‌ই আগষ্ট ২০২৬ এর সন্ধ্যা ০৬:৫২ মিনিট পর্যন্ত)

© Namita Roy ✍️ Shivalaya
#শ্রাবণমাস #শ্রাবণ #শ্রাবণমাসেরসময়সূচি #শৈবসংস্কৃতি

ওঁ মধ্যে সুধাব্ধিমণিমণ্ডপরত্নবেদী সিংহাসনোপরিগতাংপরিপীতবর্ণাম্।পীতাম্বরা ভরণমাল্যবিভূষিতাঙ্গীং দেবীং স্মরামি ধৃতমুদ্দারব...
08/07/2026

ওঁ মধ্যে সুধাব্ধিমণিমণ্ডপরত্নবেদী সিংহাসনোপরিগতাং
পরিপীতবর্ণাম্।
পীতাম্বরা ভরণমাল্যবিভূষিতাঙ্গীং দেবীং স্মরামি ধৃতমুদ্দারবৈর জিহ্বাম্ ॥
জিহ্বাগ্রমাদায় করেন দেবীং বামেন শত্রুন্ পরিপীড়য়ন্তীম্।
গদাভিঘাতেন চ দক্ষিণেন
পীতাম্বরাঢ্যাং দ্বিভুজাং নমামি ||🌺🌺🌺

জয় পীতাম্বরী বগলামুখী..🌺

#জয়মা

মন্দিরে গিয়ে যদি আপনাকে বলা হয়, “চোখে নয়, হাত দিয়ে মহাদেবকে খুঁজে নিন” …তাহলে নিশ্চয়ই অবাক হবেন! কিন্তু ওড়িশার পাঞ...
06/07/2026

মন্দিরে গিয়ে যদি আপনাকে বলা হয়, “চোখে নয়, হাত দিয়ে মহাদেবকে খুঁজে নিন” …তাহলে নিশ্চয়ই অবাক হবেন! কিন্তু ওড়িশার পাঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ঠিক এভাবেই দর্শন করতে হয়।

বালেশ্বর এর নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত এই প্রাচীন শিবমন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো, এখানে পাঁচটি শিবলিঙ্গ সারাবছরই পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ ঝরনার জলের নিচে নিমজ্জিত থাকে। তাই শিবলিঙ্গগুলি চোখে দেখা যায় না।ঠান্ডা জলে হাত ডুবিয়ে একে একে পাঁচটি শিবলিঙ্গ স্পর্শ করে করে প্রণাম করতে হয় ।এই অনন্য অভিজ্ঞতার জন্যই মন্দিরটি অন্য সব শিবমন্দির থেকে আলাদা।

পাঞ্চলিঙ্গেশ্বর নামের অর্থই হলো পাঁচটি শিবলিঙ্গের অধিষ্ঠান। পুরাণ অনুযায়ী,পাণ্ডবরা তাঁদের অজ্ঞাতবাসের সময় এই পাঁচটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন।

আর একটি অবাক করার বিষয় হলো- সাধারণত বেলপাতা তিনটি পত্রক নিয়ে গঠিত হয়, যা শিবপূজায় অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কিন্তু পাঞ্চলিঙ্গেশ্বরে একটি বেলগাছ রয়েছে, যার পাতায় পাঁচটি পত্রক দেখা যায়।

ওখানকার এক পূজারীর কাছে জানতে পারলাম - মন্দিরের আশেপাশে একটি সাপ বাস করে, যে নাকি মহাদেবের রক্ষক।

হর হর মহাদেব 🙏❤️

#ভ্রমন #মন্দির

সোমবারের বিশেষ দর্শন মহাদেবের চরণ চিহ্ন।🌿এই চরণ দর্শনে কি কি ফললাভ হয়:-- সমস্ত গ্রহের দোষ নাশ হবে।- সমস্ত বিপদ আপদ দূর হ...
06/07/2026

সোমবারের বিশেষ দর্শন মহাদেবের চরণ চিহ্ন।🌿
এই চরণ দর্শনে কি কি ফললাভ হয়:-
- সমস্ত গ্রহের দোষ নাশ হবে।
- সমস্ত বিপদ আপদ দূর হবে।
- জীবনে দারিদ্রতা দূর হবে।
- জীবন থেকে রোগ শোক দূর হবে।
- জীবন থেকে সমস্ত কষ্ট দূর হবে।

সবাই একত্রে বলুন ' নমঃ পার্বতী পতে "হর হর মহাদেব"

|| স্বামীজির তিরোধান ||১৯০২ সাল, ৪ঠা জুলাই। আর চার পাঁচটা দিন সাধারণ মানুষের কাছে। কিন্তু একজন খুব ভোর ভোর উঠে পড়েছেন। ...
04/07/2026

|| স্বামীজির তিরোধান ||
১৯০২ সাল, ৪ঠা জুলাই। আর চার পাঁচটা দিন সাধারণ মানুষের কাছে। কিন্তু একজন খুব ভোর ভোর উঠে পড়েছেন। নিজের জন্মদাত্রীকে খুব মনে পড়ছে আজ তাঁর। মনটা বিষন্ন হয়ে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব মাথা থেকে সরিয়ে দিলেন। কে সব মাথা থেকে সরিয়ে দিলেন? উত্তর হল স্বামীজি।

বয়স বেশি হয়নি, কিন্তু বিভিন্ন রোগ জ্বালা, ডাক্তারের বিধিনিষেধ তাঁকে দুর্বল করে দিয়েছে। তবে আজ বড় চাঙ্গা লাগছে!

সকাল সকাল উপাসনা গৃহে গিয়ে সকলের সঙ্গে হাসিঠাট্টা করলেন। ফল আর দুধ খেলেন। গুনগুন করে গান গাইছেন। আজ একদম অন্য রূপ। সঙ্গী প্রেমানন্দকে বলে ঠাকুরের শয়নঘরে ধ্যানের জোগাড় করালেন। ধ্যান করলেন।

ধ্যান ভঙ্গ হল, আবার শ্যামাসঙ্গীত গাইতে গাইতে বেরিয়ে এলেন। সবাই স্বামীজির এরকম হাবভাব দেখে অবাক। বহুদিন এরকমভাবে কেউ তাঁকে দেখেননি।

বেলা সাড়ে এগারো, সকলের সাথে খেতে বসলেন। সকালে কোথা থেকে খবর পেয়ে ইলিশ মাছ আনিয়েছেন। এখন মাছ একটু খাওয়া চলবে ডাক্তারের পরামর্শ মতো। কিন্তু স্বামীজি একদম মনের মতো করে খেলেন ইলিশ ভাজা, মাছের টক, অম্বল আরো অনেককিছু। যদিও এতটা বাড়াবাড়ি চলতো কিনা জানা নেই। কিন্তু উনি আজ স্থির করে নিয়েছেন আজ কোনো নিয়মে বাঁধবেন না। আজ যেন শৃঙ্খল ভাঙার সময় এসেছে...

মিনিট কুড়ি আরাম। তারপর আবার শুরু করলেন পড়াশোনা। বিশ্রাম নিলেন না।

এরকম করে দুপুর একটা থেকে চারটে আবার ব্রহ্মচারীদের সাথে ব্যাকরণ চর্চা করতে লাগলেন মজার ছলে। এতটা চাপ নেওয়াটাও কি ঠিক? কিন্তু উনি আজ লাগামছাড়া!

সামান্য দুধ খেয়ে দুমাইল রাস্তা হেঁটে ফেললেন! এমনি দিনে স্বামীজি এতটা হাঁটতে পারছিলেন না। কিন্তু আজ পেরে গেলেন!

বিকেলে মঠের আমগাছের তলায় ছোট বেঞ্চিতে বসে সবার সাথে আড্ডায় বসে গেলেন। একদম প্রাণোচ্ছল আড্ডা! এরকম দেখে মঠের সকলে দারুণ খুশি। সন্ধে হতে সকলের সাথেই চা-ও খেলেন।

সন্ধ্যারতি চলছে। এবার কিন্তু শরীর ঠিক লাগছেনা। ব্রজেন্দ্রকে বলে মালা জোগাড় করে তাকে বাইরে রেখে জপ করতে চলে গেলেন ঘরের ভিতরে।

কিছু পর ব্রজেন্দ্রকে ডেকে নিলেন। ঘরের সব জানালা খুলে দিতে বললেন। গরম লাগছে। আসলে বর্ষার এরকমই আর্দ্রতা ভরা আবহাওয়া তখনও ছিল। মেঝেতে শুয়ে পড়লেন পাতানো বিছানার উপর।

রাত নয়টা দশ...
একটা লম্বা দীর্ঘশ্বাস, মাথাটা স্থির হয়ে গেল।

আসলে সারাদিনের যা কিছু ছিল সবই প্রদীপ নিভে যাবার আগে শেষবারের জন্য জ্বলে ওঠা! চল্লিশ পর্যন্তও থাকলেন না, উনচল্লিশেই দেহত্যাগ করলেন। নিজেও বারবার একথাই বলতেন, সেটাই করলেন।

আজকের দিনটা এলে পিতৃহারার যন্ত্রণাই উপলব্ধি হয়। অভাগার দেশে কত কি দিয়ে গেলেন অথচ মানুষ ওনার কথার ভুল ব্যাখ্যা করে কাটিয়ে দিচ্ছে।

ক্ষমা করবেন মূর্ত মহেশ্বর! আমাদের অপরাধ মার্জনা করবেন। আমরা আপনাকে যথাযথ সম্মান দিতে পারলাম কই ...?

শিল্পীর রংতুলির আঁচড় এবং শরতে মায়ের আগমনীর পূর্বাভাস 🪔
03/07/2026

শিল্পীর রংতুলির আঁচড় এবং
শরতে মায়ের আগমনীর পূর্বাভাস 🪔

🌺 জয় মা বিপত্তারিণী 🕉️জগতের সকল বিপদ-আপদ, দুঃখ-কষ্ট, অশান্তি ও অশুভ শক্তির বিনাশিনী হলেন আমাদের পরম আরাধ্যা মা বিপত্তার...
28/06/2026

🌺 জয় মা বিপত্তারিণী 🕉️

জগতের সকল বিপদ-আপদ, দুঃখ-কষ্ট, অশান্তি ও অশুভ শক্তির বিনাশিনী হলেন আমাদের পরম আরাধ্যা মা বিপত্তারিণী। তিনি আদ্যাশক্তি মহামায়ার এক করুণাময় রূপ, যিনি ভক্তের আন্তরিক প্রার্থনায় সাড়া দিয়ে জীবনের কঠিনতম মুহূর্তেও আশার আলো দেখান।

মানুষের জীবনে সুখ যেমন আছে, তেমনি আছে দুঃখ; আছে আনন্দ, আবার আছে অজস্র পরীক্ষা। কখনো রোগ, কখনো শোক, কখনো আর্থিক সংকট, কখনো পারিবারিক অশান্তি—জীবনের পথে নানান বিপদ এসে আমাদের শক্তিকে পরীক্ষা করে। সেই কঠিন সময়ে ভক্ত হৃদয় একটাই আশ্রয় খুঁজে পায়—মায়ের শ্রীচরণ।

শাস্ত্রে বিশ্বাস করা হয়, মা বিপত্তারিণীর ব্রত, পূজা ও আন্তরিক স্মরণ ভক্তকে বিপদ থেকে রক্ষা করে, সাহস জোগায় এবং জীবনে শুভ শক্তির সঞ্চার করে। তবে শুধু ব্রত পালন নয়, সত্য, ন্যায়, দয়া, সততা ও মানবসেবার পথেই মায়ের প্রকৃত আশীর্বাদ লাভ করা যায়।

আজ অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা—

হে মা বিপত্তারিণী,
তোমার অসীম করুণায় আমাদের সকল অহংকার, ভয়, দুঃখ, কষ্ট ও অশুভ শক্তিকে দূর করো।
প্রতিটি পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি দাও।
অসুস্থকে আরোগ্য, হতাশকে আশা, দুর্বলকে শক্তি এবং বিপদগ্রস্ত সকল মানুষকে তোমার স্নেহের ছায়ায় রক্ষা করো।
আমাদের এমন শক্তি দাও, যেন আমরা ধর্ম, মানবতা ও সত্যের পথ থেকে কখনো বিচ্যুত না হই।

মায়ের কৃপা যার ওপর থাকে, তার জীবনের অন্ধকার একদিন না একদিন আলোর পথ খুঁজে পায়। তাই সকলের জীবনে মা বিপত্তারিণীর আশীর্বাদ নেমে আসুক, সকল অমঙ্গল দূর হয়ে মঙ্গল প্রতিষ্ঠিত হোক।

🙏 জয় মা বিপত্তারিণী।
🌺 সকলের জীবন হোক শান্তিময়, নিরাপদ ও মঙ্গলময়। 🌺

“মায়ের কৃপাই জীবনের সর্বশ্রেষ্ঠ আশ্রয়।” ❤️

#জয়_মা_বিপত্তারিণী #বিপত্তারিণী_ব্রত #মা_দুর্গা #আদ্যাশক্তি #সনাতন_ধর্ম #মায়ের_আশীর্বাদ #শুভ_হোক_সকলের

Address

Mongolbariya
Kushtia
7000

Website

Alerts

Be the first to know and let us send you an email when সার্বজনীন শিবকালী মন্দির, মঙ্গলবাড়িয়া । posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category