চৈতারভিটা শাহী জামে মসজিদ

চৈতারভিটা শাহী জামে মসজিদ It is a Mosque.

24/12/2022

আলহামদুলিল্লাহ!
এখন থেকে আমরা 5K সদস্যের পরিবার। আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ।

06/11/2022
05/11/2022
05/11/2022

আলহামদুলিল্লাহ!
এখন থেকে আমরা ২০০০ সদস্যের পরিবার। আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ।

13/10/2022

مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ بَنَى اللَّهُ لَهُ فِي الْجَنَّةِ مِثْلَهُ
“যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন।” (সহিহ মুসলিম, হাদিস : ৫৩৩)

যদি এককভাবে কেউ নির্মাণ করার সামর্থ না রাখে তবে যে যত টুকু অংশ পারবে প্রত্যেকেই অনুরূপ সাওবের অধিকারী হবেন ইংশাআল্লাহ। চৈতারভিটা শাহী জামে মসজিদের অসম্পূর্ন নির্মাণ কাজ শুরু করা হয়েছে, প্রত্যেকের নিকট আকুল আবেদন, আপনাদের সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এবং আল্লাহর ঘরকে সম্পূর্ণ করবেন। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় প্রদান করুন।

প্রয়োজনে:
০১৮১১ ৭৬০৪৭০ (সভাপতি অত্র মসজিদ)
০১৭১৫ ৭৫৮০৭৫ (সাধারণ সম্পাদক অত্র মসজিদ

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃএক ব্যক্তি নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বললো, আমাকে উপদেশ দিন। তিনি বললে...
22/09/2022

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

এক ব্যক্তি নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বললো, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, “রাগ করো না।” সে কয়েকবার একই কথার পুনরাবৃত্তি করলো। আর তিনি বললেন, “রাগ করো না।”

(বুখারী ৬১১৬)

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃআবূ হুরায়রা (রাঃ) নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন। তিনি বলে...
21/09/2022

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

আবূ হুরায়রা (রাঃ) নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “সাত প্রকারের লোককে আল্লাহ্‌ তাঁর ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, তাদের মধ্যে একজন হলো এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ্‌কে স্মরণ করে চোখের পানি প্রবাহিত করে।”

(বুখারী ৬৬০ মুসলিম ১০৩১)

উসমান ইবনে আফ্‌ফান (রাঃ) থেকে বর্ণিতঃযখন তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর মসজিদ পুনঃ নির্মাণ করেন,...
19/09/2022

উসমান ইবনে আফ্‌ফান (রাঃ) থেকে বর্ণিতঃ

যখন তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর মসজিদ পুনঃ নির্মাণ করেন, তখন লোকেরা তাঁর সমালোচনা করে। তিনি তাদের জবাবে বললেন, তোমরা অনেক কিছু বললে, কিন্তু আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, “যে ব্যক্তি আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরী করবে, আল্লাহ্‌ তাঁর জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরী করবেন।”

(বুখারী ৪৫০, মুসলিম ৫৩৩)

17/09/2022

আলহামদুলিল্লাহ!
আজ আমাদের ১০০০ সদস্য পূর্ণ হল। আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ।

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃরাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “এক ব্যক্তি পথ চলার সময় পথে একটি কা...
16/09/2022

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “এক ব্যক্তি পথ চলার সময় পথে একটি কাঁটার ডাল দেখতে পেলে তা রাস্তা থেকে সরিয়ে দিলো। ফলে আল্লাহ্‌ তার প্রতি অনুগ্রহ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন।”

(বুখারী ৬৫৪, মুসলিম ১৯১৪)

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি প্রথম আঘাতেই...
15/09/2022

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি প্রথম আঘাতেই টিকটিকি মারতে সক্ষম হবে, তার নেকীর খাতায় একশত নেকী লিখে দেওয়া হবে। আর দ্বিতীয় আঘাতে মারলে, প্রথমের থেকে কম পাবে এবং তৃতীয় আঘাতে মারলে, তার চেয়েও কম পাবে।” (মুসলিম ২২৪০)

Address

Chaitarvita, Austagharia, Katiadi
Kishoreganj
2330

Website

Alerts

Be the first to know and let us send you an email when চৈতারভিটা শাহী জামে মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category