27/01/2026
"মূর্খের মতো বিরোধিতা নয়,
সহমর্মিতাই হলো বুদ্ধিমানের হাতিয়ার"
🔆 এই মনুষ্য সভ্যতা বৈচিত্র্যময়। যুগে যুগে এই বৈচিত্র্যময় সমাজে যোগ হয়েছে নানাবিধ দর্শন, চিন্তা - যা সমৃদ্ধ করেছে এই সভ্যতা। বহুবিধ দর্শন সাধারণ এর জীবনে প্রভাব ফেলেছে, এগিয়ে নিয়েছে এই সভ্যতাকে। তবে সংঘাত নয় বরং সহমর্মিতাই এই বৈচিত্র্যময় সমাজের সৌন্দর্য বৃদ্ধি করেছে।
তবে অপরের নিকট নিজ সিদ্ধান্ত ও আদর্শ পৌঁছে দেওয়া সহজ নাহ। ঘৃণা, তিরস্কার কিংবা অপমান করার মাধ্যমে আদর্শ ছড়িয়ে দেওয়া যায় নাহ বরং এরূপ কার্যক্রমের ফলে সত্যকেও সাধারণের কাছে অস্পৃশ্য করে দেওয়া হয়। যা কদাপি সমীচীন নয়।বর্তমানে আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে তর্ক মানেই চিৎকার, আর জয় মানেই অপরপক্ষকে অপমান করা। এই ভিড়ের মাঝে কেউ যখন অপরপক্ষের বিশ্বাসকে শ্রদ্ধা করে নিজের মত প্রকাশ করতে চায়, তখন অনেকেই তাকে দুর্বল বা সুবিধাবাদী কিংবা স্বার্থোদ্বার বলে বিদ্রূপ করে। কিন্তু সত্যটা হলো অন্যের কথা শোনা বা তাকে শ্রদ্ধা করা কোনো কৌশল নয়, বরং এটি একটি বিরল মানসিক শক্তি।
সাইকোলজির জগতে Neuro-Linguistic Programming - NLP এর জনপ্রিয় একটি কৌশল এর নাম পেইসিং অ্যান্ড লিডিং।
▪️Pacing/পেইসিং: বিপরীত দিকে অবস্থিত ব্যক্তির বিশ্বাসের সাথে তাল মেলানো বা তাকে সম্মান জানানোকে পেইসিং বলা হয়। কারণ, এই বিষয়টি বিপরীতমুখী ব্যক্তি কানেক্টেড ফিল করে।
▪️Leading/লিডিং: বিপরীতমুখী ব্যক্তির বক্তব্য ও আবেগ উপলব্ধি ও সম্মান জানানোর মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয়, পরবর্তীতে ধীরে ধীরে তাকে আপনার যুক্তি বা মতামতের দিকে নিয়ে আসা।
🔆 কিন্তু কখনো তর্ক কিংবা তিরস্কারের মাধ্যমে এই বোঝানোর ও উপলব্ধি করানোর সুযোগটি বিনষ্ট হয়। কারণ, সরাসরি বিরোধিতা করলে মানুষ জেদি হয়ে ওঠে, কিন্তু শ্রদ্ধা দেখালে আলোচনার পথ প্রশস্ত হয়। আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা আমাদের মনের ভয় ও রাগ নিয়ন্ত্রণ করে। যখন কাউকে শ্রদ্ধা জানানো হয়, তখন তা প্রশান্ত হয়। ফলশ্রুতিতে, এই প্রশান্তিকর অবস্থায় যখন নিজের অভিমত ও যুক্তি উপস্থাপন করা হয় তা গ্রহণ করা ও উপলব্ধি করার মতো ইতিবাচক মনোভাব তৈরি হয়। যা The Art of Persuasion হিসেবে পরিচিত। কিন্তু এরূপ ধৈর্য কখনো সমর্পণ নয় বরং সংযোগ। এই সংযোগই মনুষ্যের হৃদয়ে সত্যকে পৌঁছে দিতে পারে। চিৎকার করে নয় বরং সংযোগ এর মাধ্যমে মনোজগতে পরিবর্তন আনয়ন সম্ভব।
🔆 তবে আশ্চর্যজনক হলেও সত্যি, এই সুপ্রসিদ্ধ কৌশলকে বিদ্রুপাত্মক মন্তব্য দ্বারা প্রশ্নবিদ্ধ করতে তৎপর। কাউকে ছোট করে নিজের মত চাপিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু তার অবস্থানে দাঁড়িয়ে পরিস্থিতি অনুভব করা কঠিন। সাইকোলজিতে যা Cognitive Empathy পরিচিত। দূর্ভাগ্যবশত, যারা বিদ্রূপ করে, তারা আসলে একটি সংকীর্ণ মানসিক বৃত্তে বন্দি। কারণ তারা উপলব্ধি করতে ব্যর্থ যে, অন্যের বিশ্বাসকে শ্রদ্ধা করার অর্থ এই নয় যে আপনি তার সাথে একমত বরং এর অর্থ হলো যে আপনি এতটাই আত্মবিশ্বাসী যে অন্য কারো ভিন্নমত আপনার অস্তিত্বকে সংকটে ফেলে না। কিন্তু বিদ্রূপকারীরা মনে করে শ্রদ্ধা করা মানেই হেরে যাওয়া।
🔆 বিদ্রূপ করা খুব সহজ, কিন্তু কারো বিশ্বাসের গভীরে গিয়ে তাকে সত্যের আলো দেখানো শুধুমাত্র একজন প্রকৃত জ্ঞানীর পক্ষেই সম্ভব। বিজ্ঞ মনীষীরা আমাদের শিখিয়েছেন আঘাত করে নয়, অনুভবের মাধ্যমে জয় করাই হলো সনাতন শ্রেষ্ঠত্ব। যারা এই সহমর্মিতার পথকে বিদ্রূপ করতে উদ্যত, তাদের প্রতি আমাদের করুণা ছাড়া আর কিছু নেই। কারণ তারা তর্কের গোলকধাঁধায় জয়ী হতে চান, আর আমরা চাই মানুষের হৃদয়ে সত্য প্রতিষ্ঠিত করতে। মনে রাখবেন, হাতুড়ি দিয়ে পাথর ভাঙা যায় ঠিকই, কিন্তু বীজ থেকে বৃক্ষ জন্মাতে মাটির কোমলতা আর পরম সহিষ্ণুতাই লাগে।
বুঝতে পারাটা একটি শিল্প, আর শ্রদ্ধা করাটা একটি আভিজাত্য। যারা বিদ্রূপ করছেন, তারা সম্ভবত তর্কের জয় আর হৃদয়ের জয়ের পার্থক্যটা এখনও বুঝতে পারেনি। এই সমাজে বহুবিধ প্রবাহের মাঝে সত্য সনাতনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা কখনো তিরস্কার কিংবা অপমান এর মাধ্যমে সম্ভব হয়নি বরং হৃদয়ে শ্রদ্ধা ও সহমর্মিতার বীজ রোপণ করেই সম্ভব হয়েছে।
ঈশ্বর সহায় হোক।
#সনাতন #ধর্ম #ধর্মের