13/05/2020
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
ইনশাআল্লাহ আমরা করনা ভাইরাস বিপর্যয় কাটানোর জন্য সমস্যাসঙ্কুল পরিবারের পাশে আবারো দাঁড়ানোর চেষ্টা করছি।
প্রাথমিক অবস্থা বিবেচনায় আমরা কিছু সিদ্ধান্তে পৌঁছেছি। নিম্নে সেগুলো সংক্ষিপ্ত আকারে পেশ করা হল:
১. দাতা এবং গ্রহীতা ম্যানেজমেন্ট এর জন্য একাধিক ব্যক্তিকে দায়িত্ব দেয়া হবে।
২. প্রাথমিক অবস্থায় হাদিয়া পৌঁছানোর জন্য আমরা শুধুমাত্র খুলনা জেলা এবং তার থানা সমূহকে বেছে নিচ্ছি।
বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা অন্য জেলায় সহযোগিতার হাত বাড়াবো ইনশাআল্লাহ।
৩. হাদিয়া প্রদানের ক্ষেত্রে আমরা একাধিক গ্রুপকে বেছে নিচ্ছি:
➡️ আমাদের যে সকল দ্বীনি ভাই/বোন দরিদ্রসীমার নিচে অবস্থান করছেন।
➡️ আমাদের এমন সকল দ্বীনি ভাই যাদের আয় বর্তমান প্রেক্ষাপটের কারণে বন্ধ আছে, কিন্তু সেই সকল ভাইয়েরা আর্থিকভাবে কষ্টে আছেন।
➡️ আমাদের দ্বীনি ভাইদের কোন প্রতিবেশী (অবশ্যই দ্বীনদার) যিনি আর্থিকভাবে কষ্টে আছেন কিন্তু প্রকাশ করতে পারছেন না।
➡️ যে কোন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এবং খাদেম।
৪. হাদিয়া প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তা অবলম্বন করা হবে।
৫. হাদিয়া সংক্রান্ত যেকোন তথ্যের ব্যাপারে যোগাযোগের জন্য নিয়োগপ্রাপ্ত দ্বীনি ভাইয়ের নাম্বার প্রদান করা হবে।
আপনার অবগত তথ্য আপনি সেই দ্বীনি ভাইকে জানালে, আপনার সহযোগিতায়, আমরা হাদিয়া পৌঁছে দেব ইনশাআল্লাহ।
৬. যেহেতু প্রাথমিক অবস্থায় আমাদের আর্থিক সঙ্গতি অনেক কম তাই আমরা যাচাই-বাছাইয়ের ভিত্তিতে হাদিয়া প্রদান করব ইনশাআল্লাহ।
৭. ব্যক্তি বা পরিবারের ক্ষেত্রে হাদিয়ার খাদ্যবস্তুর ভিন্নতা কমবেশি থাকতে পারে। আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চাল,ডাল, তেল, আলু, পেঁয়াজ, ইত্যাদি খাদ্যদ্রব্য প্রদান করছি। আগামীতে আমরা এর সাথে ঈদ উপলক্ষে বাড়তি খাদ্যদ্রব্য যেমন সেমাই ইত্যাদি যুক্ত করতে পারব ইনশাআল্লাহ।
♦️♦️ এই বিষয়গুলোতে আপনাদের কোন সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই গ্রুপে অথবা আমার সাথে শেয়ার করবেন। ইনশাআল্লাহ সকলের সম্মিলিত সিদ্ধান্তে আমরা আমাদের দীনি কাজকে সুচারুভাবে সুসম্পন্ন করব।
বিস্তারিত আরও বিষয়গুলো সময়ের সাথে সাথে এই গ্রুপে আপডেট দেয়া হবে ইনশাআল্লাহ।