21/09/2025
🕉️🔱 ❝ মহালয়া ❞ 🔱🕉️
মহালয়া , অর্থাৎ মহান আলয়ের অধিকারিণী যিনি , যার আলয় বা আশ্রয়ে সমগ্র জগৎ আশ্রিত , যিনি সকল দুর্গতির নাশ করেন । সেই জগদীশ্বরের আলয়ে আশ্রিত আমাদের বিগত পিতৃ তথা পূর্বপুরুষদের স্মরণ করতে , তাঁদের সদগতির জন্য প্রার্থনা করতে সনাতন ধর্মাবলম্বীরা সারাবছরে ভাদ্রমাসের প্রথম ১৫টি দিন যাকে বলা হয় কৃষ্ণপক্ষ তাকে নির্ধারণ করে আসছেন আবহমান কাল ধরে । সেই ১৫ টি তিথির শেষ তিথি মহালয়া আজ , আর পিতৃ তথা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা অর্পণ করা হয় বলে এই পুরো পক্ষকে বলা হয় পিতৃপক্ষ ।
মহালয় না হয়ে মহালয়া কেন ? কারণ সনাতন দর্শনে ঈশ্বরকে কখনও নারীরূপে বা কখনও পুরুষরূপে সম্বোধন করা হয়েছে , প্রদর্শিত হয়েছে অনন্য লিঙ্গনির্বিশেষতা যা বিশ্বের অন্য যেকোন দর্শনে বিরল । তাই তো বৈদিক দর্শন বলছে - ❝ত্বং হি নঃ পিতা বসো ত্বং মাতা❞ [ ঋ০ ৮।৯৮।১১ ] পরমাত্মাই আমাদের নিত্য মাতা পিতা ও বন্ধু । এভাবেই সনাতন দর্শনে কখনও তিনি পিতৃরূপে পরমপিতা , কখনও তিনি মাতৃরূপী মহালয়া ।
🌼
বেনস্তৎপশ্যন্নিহিতং গুহা সদ্যত্রবিশ্বং ভবত্যেকনীড়ম্ ।
তস্মিন্নিদং সং চ বি চৈতি সর্বেঁ সऽঅোতঃ প্রোতশ্চ বিভু প্রজাসু ॥
[যজুর্বেদ ৩২।৮]
অনুবাদ: জ্ঞানী ব্যক্তিরা সেই এক ও অদ্বিতীয় পরমাত্মাকে জ্ঞানদৃষ্টিতে দর্শন করেন , যার নীড়ে এই সমগ্র জগত আশ্রয় গ্রহণ করেছে । তার মধ্যেই এই সমগ্র জগত একত্রে মিলিত হয় এবং তার মধ্যে হতেই তা বিছিন্ন হয় ।
সেই মহান আলয় পরমেশ্বর সকলকে জ্ঞানদৃষ্টি প্রদান করুন ।
শুভ মহালয়া 🕉️🔱💙