ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া

  • Home
  • Bangladesh
  • Khulna
  • ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া

ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া অরাজনৈতিক সমাজ উন্নয়নমূলক সংস্থা।

আপনাদের উপস্থিতি কামনা করছি।
14/08/2026

আপনাদের উপস্থিতি কামনা করছি।

ইমাম গাজ্জালী (রঃ) সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে ০২ দিন ব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, উ...
06/08/2026

ইমাম গাজ্জালী (রঃ) সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে ০২ দিন ব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, উক্ত প্রতিযোগিতায় সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো যাচ্ছে।

01/08/2026

মরহুম মাওলানা আব্দুল আউয়াল সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার সাবেক সেক্রেটারি শাহেদুল হক শিমুল।

01/08/2026

মরহুম মাওলানা আব্দুল আউয়াল সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মরহুমের জীবনী পাঠ করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট মুন্সী মো. তৌহিদুল ইসলাম সাহেব।

মরহুম মাওলানা আব্দুল আউয়াল সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতকুষ্টিয়া, ১ আগস্ট: ইস...
01/08/2026

মরহুম মাওলানা আব্দুল আউয়াল সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়া, ১ আগস্ট: ইসলামিক ফাউন্ডেশনের সাবেক হিসাব কর্মকর্তা এবং ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মাওলানা আব্দুল আউয়াল সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর কুঠিপাড়া মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন প্রধান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মো. সিরাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মালেক রানা, শিক্ষাবিদ মোহাম্মদ রেজাউল করিম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মো. ফারুক হোসেন বিশ্বাস, রোটারি ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ওবায়দুর রহমান, জিকে হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, দারুন নাজাত মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ আনোয়ার হোসেন, লেখক ও গবেষক ডা. ইকবাল হুসাইন, কুঠিপাড়া মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মাহবুবুর রহমান এবং ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার সাবেক সেক্রেটারি শাহেদুল হক শিমুল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইব্রাহিম খলিল। মরহুমের জীবনী পাঠ করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট মুন্সী মো. তৌহিদুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কিশোর বিভাগের সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহমান সাকিব। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া পৌরসভা জামে মসজিদের খতিব মাওলানা মো. ফয়েজুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন কিশোর বিভাগের পরিচালক শেখ সানজিদ রহমান সিয়াম, তাসিন আরাফাত ও জাফর শরিফ জোহা।

স্মরণসভায় বক্তারা বলেন, মরহুম মাওলানা আব্দুল আউয়াল সাহেব আজীবন ইসলামের প্রচার-প্রসার, সমাজসেবা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি ইমাম গাজ্জালী (রহ.)-এর জীবন ও আদর্শ বাংলার মানুষের কাছে তুলে ধরতে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়েছেন। এছাড়া মাসিক গাজ্জালী পত্রিকা প্রকাশের মাধ্যমে সমাজের অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে কলম ধরেছিলেন।

বক্তারা আরও বলেন, মরহুমের আদর্শ অনুসরণ করে ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থাকে একটি কার্যকর ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সমাজের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন সম্ভব। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আপনারা সকলেই আমন্ত্রিত।
29/07/2026

আপনারা সকলেই আমন্ত্রিত।

28/06/2026

ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে ২৬ জুন ২০২৬, শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে কুটিপাড়া মডেল মসজিদে বাদ আসর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

28/06/2026

ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে ২৬ জুন ২০২৬, শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে কুটিপাড়া মডেল মসজিদে বাদ আসর আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইব্রাহিম খলিল এবং প্রধান অতিথি ছিলেন আল মদিনা হজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও জাস্ট ফর এডুকেশনের চেয়ারম্যান মো. জামিরুল ইসলাম।

অনুষ্ঠানে আশুরার তাৎপর্য নিয়ে বিভিন্ন অতিথি বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আশুরা আমাদের হক ও বাতিলের পার্থক্য বুঝতে, সত্যের পথে অবিচল থাকতে এবং নতুন প্রজন্মকে দ্বীনের সুশিক্ষায় গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন শেখ সানজিদ রহমান সিয়াম এবং পরিচালনা করেন ফাহিম আহমেদ অনিক, আব্দুর রহমান সাকিব ও তাসিন আরাফাত।

ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে ২৬ জুন ২০২৬, শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে কুটিপাড়া মডেল মসজিদে ব...
28/06/2026

ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে ২৬ জুন ২০২৬, শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে কুটিপাড়া মডেল মসজিদে বাদ আসর আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইব্রাহিম খলিল এবং প্রধান অতিথি ছিলেন আল মদিনা হজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও জাস্ট ফর এডুকেশনের চেয়ারম্যান মো. জামিরুল ইসলাম।

অনুষ্ঠানে আশুরার তাৎপর্য নিয়ে বিভিন্ন অতিথি বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আশুরা আমাদের হক ও বাতিলের পার্থক্য বুঝতে, সত্যের পথে অবিচল থাকতে এবং নতুন প্রজন্মকে দ্বীনের সুশিক্ষায় গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন শেখ সানজিদ রহমান সিয়াম এবং পরিচালনা করেন ফাহিম আহমেদ অনিক, আব্দুর রহমান সাকিব ও তাসিন আরাফাত।

21/06/2026

📢 বিজ্ঞপ্তি

ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া-এর উদ্যোগে আগামী ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার (১০ই মহররম) পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

🕌 স্থান: থানাপাড়া কার্যালয়, কুষ্টিয়া

🕓 সময়: বাদ আসর

উক্ত অনুষ্ঠানে পবিত্র আশুরার তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা করা হবে এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ পরিচালিত হবে।

অতএব, সকল দ্বীনি ভাইদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো হলো।

আয়োজনে:
ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া।

Address

Kushtia
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share