সূর্যতরুণ সার্বজনীন পূজা কমিটি

  • Home
  • Bangladesh
  • Khulna
  • সূর্যতরুণ সার্বজনীন পূজা কমিটি

সূর্যতরুণ সার্বজনীন পূজা কমিটি this is official page of সূর্যতরুণ সার্বজনীন পূজা কমিটি

আগামী কাল ১১/০৮/২০২৪ রবিবার  সূর্যতরুণ সার্বজনীন পূজা কমিটি  এর সকল সদস্য, উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও নেতৃবৃন্দদের পরিবার সহ ...
10/08/2024

আগামী কাল ১১/০৮/২০২৪ রবিবার সূর্যতরুণ সার্বজনীন পূজা কমিটি এর সকল সদস্য, উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও নেতৃবৃন্দদের পরিবার সহ যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

🪷পুত্রদা একাদশী 💐🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🪷এই একাদশী  ব্রত করলে বাজপেয় যজ্ঞের সমান পুণ্যফল লাভ করা যায়।🪷 ধর্ম শাস্ত্র অনুযায়ী পু...
20/01/2024

🪷পুত্রদা একাদশী 💐
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
🪷এই একাদশী ব্রত করলে বাজপেয় যজ্ঞের সমান পুণ্যফল লাভ করা যায়।
🪷 ধর্ম শাস্ত্র অনুযায়ী পুত্র লাভের জন্য এই একাদশী ব্রত পালন করা হয়ে থাকে।
🪷 নিঃসন্তান দম্পতিদের এই একাদশী ব্রত পালন করা উচিত।
🪷 এই তিথিতে নিয়ম মেনে পূজা অর্চনা করলে শীঘ্র সন্তান লাভ করা যায়।
🪷🪷আবার চলতি বছর পুত্রদা একাদশীতে একাধিক শুভ সংযোগ তৈরি হচ্ছে।
🪷যার ফলে এর মাহাত্ম্য বেড়ে গিয়েছে বহুগুণ।🙏

✨✨তিথি ও শুভক্ষণ🦋💐

❇️একাদশী তিথি শুরু ২০ জানুয়ারি সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে
❇️একাদশী তিথি সমাপ্ত ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে

🪷উদয়াতিথি অনুযায়ী ২১ জানুয়ারি মাঘ পুত্রদা একাদশী পালিত হবে।🙏

🕉️.বিষ্ণু পুজা করতে হবে- সকাল ৮টা ৩৪ মিনিট থেকে দুপুর ১২টা ৩২ মিনিট পর্যন্ত।🙏

❇️ব্রত ভঙ্গ - ২২ জানুয়ারি সকাল ৭টা ১৪ মিনিট থেকে ৯টা ২১ মিনিটের মধ্যে!!🙏
🕉️ জয় শ্রীকৃষ্ণ 🙏 🦚 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

🪷Putrada Ekadashi 💐
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
🪷By observing this Ekadashi Vrata, one can get merit equal to the Vajpayee Yajna.
🪷 According to Dharma Shastra, this Ekadashi Vrat is observed to get a son.
🪷 Childless couples should observe this Ekadashi Vrat.
🪷 If you perform puja according to the rules on this tithi, you can get a child soon.
🪷🪷Again this year, many auspicious connections are being made on Putra Ekadashi.
🪷as a result of which its greatness has increased manifold.🙏

✨✨Tithi and good times🦋💐

❇️Ekadashi Tithi begins on January 20 at 7:27 PM
❇️Ekadashi Tithi ends on January 21 at 7:28 PM

🪷According to Udayatithi, Magha Putrada Ekadashi will be celebrated on January 21.🙏

🕉️.Vishnu Puja should be done - from 8:34 am to 12:32 pm.

❇️Breach of Vow - January 22 between 7:14 am and 9:21 am!!🙏
🦚🦚🦚🕉️ Joy Shri Krishna 🙏 🦚 🦚🦚🦚🦚
Naraon Chandra Churnokar

একাদশী বার্তা 🌺 একাদশী বার্তা 🌼 একাদশী বার্তা 🌺🌿আগামী ০৭ই জানুযারী-২০২৪ ইং রবিবার। 🌿 ২১শে পৌষ ১৪৩০ বঙ্গাব্দ।🌿🌿🌿🌿পবিত্র স...
06/01/2024

একাদশী বার্তা 🌺 একাদশী বার্তা 🌼 একাদশী বার্তা 🌺

🌿আগামী ০৭ই জানুযারী-২০২৪ ইং রবিবার।

🌿 ২১শে পৌষ ১৪৩০ বঙ্গাব্দ।

🌿🌿🌿🌿পবিত্র সফলা একাদশী🌿🌿🌿🌿

🌺পারণঃ পরের দিন সকাল ০৭ঃ০৬ থেকে ১০ঃ১০ মি: মধ্যে ঢাকা, বাংলাদেশ সময় এবং সকাল ০৬:৩৬ থেকে ০৯:৫৭ মি: মধ্যে কলকাতা, ভারত সময়।
🔸🔸আমরা সকলে একাদশী ব্রত পালন করবো এবং সকলকে একাদশী পালনে উদ্বুদ্ধ করবো🔸🔸

🌸🙏 হরে কৃষ্ণ 🙏🌸

💐মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য:💐----------------------------------------------------যুধিষ্ঠির বললেন- হে কৃষ্ণ ! আপনাকে আ...
23/12/2023

💐মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য:💐
----------------------------------------------------

যুধিষ্ঠির বললেন- হে কৃষ্ণ !
আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে।

অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধিই বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন।

শ্রীকৃষ্ণ বললেন – হে মহারাজ! আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।

অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী ‘মোক্ষদা’ নামে পরিচিত।
সর্বপাপনাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রীদামোদর। তুলসী, তুলসী মঞ্জরী, ধূপ, দীপ, ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রীদামোদরের পূজা করতে হবে।
পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তবস্তুতি, নৃত্য-গীত আদি সহ রাত্রিজাগরণ করা কর্তব্য।

হে মহারাজ! প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধ:যোনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন।

কোন এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্‌গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তাঁর রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন- হে ব্রাহ্মণগণ।
গতরাত্রিতে স্বপ্নে নরকযাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে।
তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন- ‘হে পুত্র, তুমি আমাকে নরকসমুদ্র থেকে উদ্ধার কর।’ তাঁর সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী-পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপরুষেরা যদি নরকযন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন?

ব্রাহ্মণগণ বললেন- হে মহারাজ! আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তাঁর কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন।
ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাঁদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তাঁরা দুর থেকে ঋষিবরকে সষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন।

রাজা বললেন- হে প্রভু! আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরকযন্ত্রণা ও কাতর আর্তনাদ্‌ শুনে অত্যন্ত দু:খিত ও চিন্তাগ্রস্থ হয়েছি।
হে ঋষিবর।
কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি।
রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন-
হে মহারাজ!
পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি।
অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান কর। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজগৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী-পুত্রাদিসহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদাণ করলেন। ঐ পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। ‘হে পুত্র তোমার মঙ্গল হোক।’ এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন।

হে মহারাজ যুধিষ্ঠির! যে ব্যাক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে, তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্যসংখ্যা আমিও জানি না। চিন্তমণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন।

🙏 হরে কৃষ্ণ 🙏

পারণ :
----------

🌅পরেরদিন ২৪- ১২- ২০২৩ ইং রোজ রবিবার
০৬ : ৩৭ মি. থেকে ০৬: ৫৬ 🕘 মিনিট

এর মধ্যে মোক্ষদা একাদশী পারণ সুসম্পন্ন করতে হবে।

👉একাদশী পারনা মন্ত্র :
------------------------------
একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব।।”

👪 আপনি একাদশী ব্রত পালন করুন অন্যকে
✋উৎসাহিত করুন।

🙏 হরে কৃষ্ণ 🙏

সবাই ভগবান এর কাছে প্রার্থনা করি যেন সামনের দিনগুলো তার লীলার্কীতন শ্রবণ ভজন করে দিন কাটাতে পারি।

💝 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে 💘

🙏 হরে কৃষ্ণ 🙏

১৬ বছর!!!আসছে মাতৃ বন্দনার ১৭ তম বর্ষ।যারা ছিল যারা আছে যারা থাকবে তাদের সকলের অনুপ্রেরণায় এগিয়ে যাবে সূর্যতরুণ সকলের ...
08/12/2023

১৬ বছর!!!
আসছে মাতৃ বন্দনার ১৭ তম বর্ষ।
যারা ছিল যারা আছে যারা থাকবে তাদের সকলের অনুপ্রেরণায় এগিয়ে যাবে সূর্যতরুণ সকলের সাহায্য ও সহযোগিতা ও শুভকামনা এগিয়ে যাব আমরা

মা আসছে আগামী ১২ই নভেম্বর।
29/10/2023

মা আসছে
আগামী ১২ই নভেম্বর।

সূর্য তরুণ সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে সাবাইকে জানাই  দীপাবলির শুভেচ্ছা।
12/10/2022

সূর্য তরুণ সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে সাবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা।

Address

Cemetery Road
Khulna
9100

Telephone

01674258188

Website

Alerts

Be the first to know and let us send you an email when সূর্যতরুণ সার্বজনীন পূজা কমিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to সূর্যতরুণ সার্বজনীন পূজা কমিটি:

Share

Category