09/09/2026
আম্মা আপনি মারা যাওয়ার পর সবাই বলেছিল —
একদিন সব ঠিক হয়ে যাবে।
কিন্তু কারা যে বলেছিল!
দিনের পর দিন কেটে গেল,
বছর পেরিয়ে গেল —
তবুও সেই “সব ঠিক হওয়া দিনটা” আর ফিরে এলো না।
আম্মা,আপনাকে ছাড়া কিছুই ঠিক হয় না।
যাদের জীবনে আম্মা নেই,
তাদের জীবনে “সুদিন” বলে কিছু থাকে না।
মানুষ ভাবে —
যা নেই, একদিন না একদিন পেয়ে যাবে।
কিন্তু একসময় বুঝে যায়,
যে শব্দটা “নেই” — সেটাই চিরস্থায়ী।
আসলে কিছুই পাওয়া হয়ে ওঠে না।
আম্মা আপনাকে ছাড়া জীবন অসম্পূর্ণ…💔💔💔