Fatiha-ফাতিহা

Fatiha-ফাতিহা ফাতিহা পেইজের টেলিগ্রামে জয়েন হয়ে যান!

30/12/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you.🎉

05/11/2025
18/06/2025

আমার হাজারও স্বপ্নের সমাপ্তি ঘটবে কোন এক বৃষ্টি ভেজা কবর স্থানে।

আপনি কি চান আপনার বিগত বছর ও আগামী বছরের গুনাহসমূহ মাফ হয়ে যাক? তাহলে আরাফার দিনে (৯ জিলহজ্জ-৬ই জুন) রোযা রাখুন।আরাফার দ...
05/06/2025

আপনি কি চান আপনার বিগত বছর ও আগামী বছরের গুনাহসমূহ মাফ হয়ে যাক? তাহলে আরাফার দিনে (৯ জিলহজ্জ-৬ই জুন) রোযা রাখুন।

আরাফার দিনের দু'আ:-
নবীজি ﷺ বলেন, “সর্বোত্তম দু‘আ হলো আরাফার দিনের দু‘আ।
আমি ও আমার পূর্ববর্তী নবিগণ এদিনে উত্তম যে দু‘আটি পড়েছি,
তা হলো—
لاَ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ

লা~ ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা শারীকা লাহূ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া 'আলা কুল্লি শাইয়িন ক্বদীর (আরবি দেখে পড়ার চেষ্টা করবেন বাংলায় উচ্চারণ সঠিক হয় না)

অর্থ: একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। [তিরমিযি, আস-সুনান: ৩৫৮৫ ]।

তাকবীরে তাশরিকঃ-
তাকবিরে তাশরিক ৯ জিলহজ্ব (৬ই জুন) ফজর নামাজ থেকে ১৩ (১০ই জুন) জিলহজ্ব আসর পর্যন্ত তাকবির পড়তে হবে। পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামায পড়ার পর ১ বার তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব বা আবশ্যক। এই দিনে কারোর কোন ওয়াক্ত নামায কাযা হয়ে গেলে, কাযা নামায আদায়ের পর তাকবীরে তাশরিক পড়ে নিবে।

পুরুষদের উচ্চ আওয়াজে পড়তে হবে। আর মহিলারা নিম্ন আওয়াজে পড়বেন যাতে করে সে নিজেই শুনতে পায়।

তাকবিরে তাশরিক হলো- اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَ اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر وَ للهِ الْحَمْد
উচ্চারণ : আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
অর্থ : আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ মহান, আল্লাহ মহান সব প্রশংসা মহান আল্লাহ জন্য।’

 #দোয়া_কবুলের_গল্প দুরুদের বরকত=========এই গল্পটি এক ভাইয়ের কাছ থেকে শোনা, যিনি একসময় নামাজহীন, গাফেল জীবনে ডুবে ছিলেন।ত...
17/04/2025

#দোয়া_কবুলের_গল্প

দুরুদের বরকত
=========
এই গল্পটি এক ভাইয়ের কাছ থেকে শোনা, যিনি একসময় নামাজহীন, গাফেল জীবনে ডুবে ছিলেন।
তিনি বলেন—

"আমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তাম না, দ্বীন নিয়ে ভাবনাও ছিল না। জীবনে শুধু হতাশাই ছিল। চাকরি নেই, সংসারে টানাপোড়েন, আত্মীয়দের কাছে অপমান—সবমিলিয়ে হতাশার অতল গহ্বরে ডুবে যাচ্ছিলাম।
একদিন হঠাৎ করে ইউটিউবে দরুদের ফজিলত নিয়ে একটি লেকচার দেখি। ফজিলত দেখে নিয়ত করলাম, একবার চেষ্টা করে দেখি।
আমি ঠিক করলাম—প্রতিদিন ১০০০ বার দুরুদ পড়ব, ৪০ দিন পর্যন্ত।

প্রথম কয়েকদিনেই মনে হচ্ছিল, ভেতরের ভার যেন একটু হালকা হয়ে যাচ্ছে। অজানা এক প্রশান্তি পেতাম।
দিন যেতে লাগলো। ঠিক ৩৪তম দিনে একটা কোম্পানি থেকে চাকরির কল আসে। যেই চাকরির জন্য আমি আগেও অনেকবার আবেদন করেও ব্যর্থ হয়েছিলাম—এবার একেবারে ডিরেক্ট রিক্রুট!
সেদিন শুধু সেজদায় পড়ে কেঁদেছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করে কেঁদেছিলাম। দুরুদের বরকতে আল্লাহ তায়ালা আমার জন্য অসম্ভব কে সম্ভব করে দিয়েছেন।

আল্লাহ দরুদকে আমার জন্য হিদায়াতের দরজা বানিয়ে দিয়েছেন।
এই দরুদই আমাকে নামাজে ফিরিয়েছে, হতাশা থেকে মুক্ত করেছে, আর প্রমাণ করেছে—দোয়া কবুল হয়, শুধু দরজা ঠিক রাখতে হয়।
আজও আমি ১০০০ দুরুদ পড়ি, তবে আর কোনো চাওয়ার জন্য নয়, বরং আল্লাহর ভালোবাসার জন্য।
Focused

#সংগৃহীত

আপনি কি চান এক বছর রোযা রাখার সমান সওয়াব অর্জন করতে? তাহলে শাওয়াল মাসের ৬টি রোযা রাখুন। এই ছয়টি রোযা রাখার ফলে আপনি পুরো...
01/04/2025

আপনি কি চান এক বছর রোযা রাখার সমান সওয়াব অর্জন করতে? তাহলে শাওয়াল মাসের ৬টি রোযা রাখুন। এই ছয়টি রোযা রাখার ফলে আপনি পুরো এক বছর রোযা রাখার সমান সওয়াব অর্জন করতে পারবেন। إِنْ شَاءَ اللّٰهُ

নবীজি ﷺ বলেন,
“যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল অতঃপর এ রোজার পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন গোটা বছর রোজা রাখল।”
[সহিহ মুসলিম (১১৬৪)]

যারা অসুস্থ জনিত কারন বা হায়েজ (পিরিয়ড) কারনে রোযা কাযা আছে তারা আগে কাযা রোযাগুলো পালন করবেন। আর যদি এমন সম্ভাবনা থাকে, কাযাগুলো আদায় করতে করতে শাওয়াল মাসের নফল ৬টি রোযা রাখার পূর্ণ সময়টুকু পাবেন না, তাহলে আগে নফল ছয়টি রোযা রেখে দিন। আর যদি সময় পান অবশ্যই অবশ্যই কাযা ফরয রোযাগুলো আগে রাখবেন। কারন মৃত্যু কখন আসে আমরা কেউ জানিনা। ফরজগুলো আমাদের গুরুত্বসহকারে আদায় করা উচিত।

এই রোযা চাইলে ভেঙে ভেঙে ও রাখতে পারেন আবার একনাগারেও রাখতে পারেন। আপনার সুবিধানুযায়ী।

আগামীকাল থেকেই শুরু করে দিতে পারেন। সওয়াব অর্জনের এত বড় সুযোগ আমরা যেন হাতছাড়া না করি।

~সংগৃহীত

11/01/2025

https://www.change.org/p/free-dr-aafia-siddiqui-a-call-for-justice-and-clemency

উপরিউক্ত পিটিশনটি ড. আফিয়া সিদ্দিকী ফাক্কাল্লহা আসরহ'র মুক্তির দাবিতে করা হয়েছে। রবিবারের মধ্যে ১০ লক্ষ স্বাক্ষরের টার্গেট পূরণে আরও ১ লাখ ৭৫ হাজার স্বাক্ষর প্রয়োজন। সবাই যথাসম্ভব অংশগ্রহণের চেষ্টা করি মিন ফাদ্বলিক। মিন ফাদ্বলিক। পাশাপাশি সকলকে জানিয়েও দেই। ইন শা আল্লহ।

আমাদের বোন আফিয়া সিদ্দিকী সহ অন্যান্য মাজলুম বোনদের সম্পর্কে সামান্য ধারণা পেতেও পড়তে পারেন নিচের লেখাটি ইন শা আল্লহ:

https://www.facebook.com/share/p/15YwYVkhUX/?mibextid=wwXIfr

ব্যস্ততার দোহাই দিয়ে আপনি সালাত ত্যাগ করছেন না, নিজের আখিরাত ধ্বংসের আয়োজন করছেন।কথা: আরিফ আজাদ
12/11/2024

ব্যস্ততার দোহাই দিয়ে আপনি সালাত ত্যাগ করছেন না, নিজের আখিরাত ধ্বংসের আয়োজন করছেন।

কথা: আরিফ আজাদ

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Fatiha-ফাতিহা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share