An Naas

An Naas Assalamualikum

"অসাধারণ এক ব্যাবসা"হাতে এক লাখ টাকা আছে।হুজুরের কাছে পরামর্শ চাইতে এল বিশ বছর বয়েসি এক যুবক।কী ব্যবসা করতে পারি?হুজুর ম...
20/12/2023

"অসাধারণ এক ব্যাবসা"
হাতে এক লাখ টাকা আছে।
হুজুরের কাছে পরামর্শ চাইতে এল বিশ বছর বয়েসি এক যুবক।
কী ব্যবসা করতে পারি?
হুজুর মুচকি হেসে বললেন,
- শুধু দুনিয়াবি ব্যবসার পরামর্শ দিবো নাকি এক লাখ টাকায় দুনিয়া আখেরাত উভয় জাহানে লাভজনক ব্যবসার পরামর্শ দিবো?
- মাত্র এক লাখ টাকায় উভয় জাহানে ব্যবসা করতে পারব?
- অবশ্যই পারবে। তাহলে শোনো, পঞ্চাশ হাজার টাকা ব্যয় করে দেখেশুনে একটা বিয়ে করে ফেলো। বাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে, ছোটখাটো ব্যবসা শুরু করো।
- এত অল্প টাকায় কী ব্যবসা করা যায়?
- আমি যে ব্যবসার কথা বলব, তাতে এত টাকা লাগবে না। আগে মসজিদের সামনে আতর বিক্রি করতে না?
- জ্বি। তাহলে ওটা চালু রাখো। স্কুলের সময় ঘরে বানানো আচার বিক্রি করতে পারো। ঝালমুড়ি বিক্রি করতে পারো।
- আর হুজুর, আখেরাতের ব্যবসা কীভাবে করব?
- আরে বিয়ে করাটাই আখেরাতের ব্যবসা। তোমার বয়েস এখন ২০। আল্লাহর রহমত থাকলে বয়েস ৪০ হতে হতে তোমার প্রায় পাঁচ-ছয়জন বা আরো বেশি সন্তান হয়ে যাবে। দ্বীনদার বউ ঘরে তুলতে পারলে, তোমার সন্তানরাও ইন শা আল্লাহ দ্বীনদার হবে। ৪০ বছর বয়েসেই তুমি দুনিয়া ও আখেরাত উভয় জাহানে ব্যবসায় বিরাট শিল্পপতি বনে যাবে। আর হাঁ, তোমার আপত্তি না থাকলে, বিয়েটা অজকেই হতে পারে।
- আমাকে কে পাত্রী দেবে?
- পাত্রী প্রস্তুত আছে। রিকশা চালক আবদুর রশিদ ভাইকে চেনো?
- চিনি।
- তার মেঝ মেয়ে। আমি জানি। বাবার মতো মেয়েরাও ভালো। মেয়েটা মাদরাসায় কয়েক জামাত পড়েছে।
আসরের পর বিয়ের আলোচনা। পাত্র-পাত্রীর সাক্ষাত। এশার পর মসজিদে বিয়ে সম্পন্ন। অল্প দিনেই আতরওয়ালার দুই জাহানের ব্যবসা বেশ জমে উঠেছে।
বিশে বিয়ে।
চল্লিশে শিল্পপতি।
উভয় জাহানে।
ইন শা আল্লাহ।
–আতিক উল্লাহ (হাফি:)

আহলান ওয়া সাহলান 💚 সকলকে জানাই আরবি নববর্ষের শুভেচ্ছা 💐"সাংস্কৃতিক আগ্রাসন রুখে দাও হে তরুণ,নতুন বছর শপথ নাও ছুটতে হবে ব...
20/07/2023

আহলান ওয়া সাহলান 💚 সকলকে জানাই আরবি নববর্ষের শুভেচ্ছা 💐"সাংস্কৃতিক আগ্রাসন রুখে দাও হে তরুণ,নতুন বছর শপথ নাও ছুটতে হবে বহু দূর। 💚

02/06/2023

বর্তমানে অনেক পিতা-মাতার সাথে সন্তানের সম্পর্কটা ভালো রেজাল্ট, সার্টিফিকেটের মধ্যেই সীমাবদ্ধ। এই অসুস্থ সম্পর্ক শহরের লিবারেল সোসাইটি থেকে শুরু করে গ্রামের কনজার্ভেটিভ ফ্যামিলি পর্যন্ত বিস্তৃত।

শিক্ষাব্যবস্থা আমাদের পূর্ববর্তী প্রজন্মকে এমনভাবে ব্রেইনওয়াশ করতে সক্ষম হয়েছে যে সন্তান জন্মদানের উদ্দেশ্যই যেন সবকিছুর উর্ধ্বে ভালো প্রতিষ্ঠানের ছাত্র হওয়া, ভালো ডিগ্রি অর্জন করা হয়ে গেছে, তারা নিজেদের সন্তানদেরকে কেবলমাত্র ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট করছে।
গতকালকে ঢাকা সিটি কলেজের ২২ ব্যাচের এক শিক্ষার্থী সুইসাইড করে।

তার কথপোকথনের কিছু স্ক্রিনশট বের হয়েছিল যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিলো কোথাও চান্স না পাওয়ায় পিতা-মাতার দুর্ব্যবহার, দীর্ঘদিন কথা না বলে থাকা। কোথাও না টিকতে পারার হতাশা যতটা ছিলো তার চেয়ে বেশি ব্যথিত ছিলো বাবা-মায়ের নির্দয় আচরণের কারণে। এরকম অনেক ঘটনা দেখা যায় যে সহশিক্ষা হারাম জেনে ছেড়ে দিতে বললে দীর্ঘ বিশ, ত্রিশ বছরের পরিচিত বাবা-মায়ের রূপ পাল্টে যায়!

হ্যাঁ, সব বাবা-মা সন্তানের ভালো চায় কিন্তু এই ভালো চাওয়াটার মধ্যেই অনেকে সন্তানের অপূরণীয় ক্ষতি করে ফেলে যখন প্যারেন্টিংয়ের বেসিক স্কিলটাও জানা থাকে না।
পরবর্তী প্রজন্মে নিঃসন্দেহে আরো ভয়াবহ চিত্র দেখতে হবে কারণ এখন অধিকাংশ অভিভাবক মেয়েদেরকে মাতৃত্ব, সংসার সম্পর্কিত কোনো জ্ঞান দেয় না বরং কীভাবে চাকরি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, কীভাবে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে ইত্যাদি শিক্ষা দিয়ে সংসারবিমুখ করে দেয়।
‌‌
পরবর্তীতে এই মেয়েরা যদি প্যারেন্টিংয়ের কোর্স না করে সংসার শুরু করে তাহলে অনাগত সন্তানের জীবনে কী ভয়াবহ মানসিক অত্যাচার অপেক্ষা করছে সেটা ভেবেই তো গা শিউরে ওঠে! যাই হোক, এই লিখাটা দেয়ার উদ্দেশ্য একটাই। গত একমাসে আমার কাছে এই ধরণের একাধিক ম্যাসেজ এসেছে যে রেজাল্ট খারাপ করা, সহশিক্ষায় না যেতে চাওয়া, এডমিশন টেস্ট না দিতে চাওয়ায় পরিবার যাচ্ছেতাই আচরণ করছে, যতভাবে সম্ভব নির্যাতন শুরু করেছে।

তাদের প্রতি বলব, আপনি সিটি কলেজের মেয়ের মতো ভুল করবেন না। আপনার পিতা-মাতা আপনাকে যদি কেবল বিনিয়োগ হিসেবে দেখে আপনি তাদের সাথে ভালো আচরণ করার পাশাপাশি নিজের জীবন কীভাবে গুছাবেন সেই চিন্তা করবেন। পাবলিকে চান্স পাওয়াটাই সব না। দ্বীনের বুঝ পেয়ে পাবলিক ছেড়ে আসা মানুষের সংখ্যা কম না আবার পাবলিকে পড়েও ডিপ্রেশনে আত্মহ

02/03/2023

কিভাবে প্রাকৃতিক উপায়ে শ্যাম্পু তৈরি করা যায়।

03/02/2023

যারা বিয়ে করে না তারা দুইশ্রেণীর পুরুষ হতে পারে, শারীরিকভাবে অক্ষম কিংবা ব্যভিচারী। উমর বিন খাত্তাব (রাঃ) জনৈক অবিবাহিত পুরুষকে লক্ষ্য করে এমনটিই বলেছেন। তিনি বলেন, “তোমাকে বিয়ে করতে বাধা দিচ্ছে- হয়তো অক্ষমতা নয়তো পাপাচারিতা।”

31/01/2023

তরুণ সমাজ বিয়ের জন্য কেন হঠাৎ তৎপর?

এই প্রশ্নটার জবাব বিশেষ করে অভিভাবক শ্রেণীর জানা উচিত। একটু পেছনে যাওয়া যাক....দুই কিংবা সর্বোচ্চ তিন জেনারেশন আগে, যখন বিজাতীয় সংস্কৃতি ছিলো না, সমাজে অশ্লীলতার ব্যাপক প্রসার ছিলো না তখন ছেলেমেয়েদের বিয়ের বয়স ১০/১২/১৪ সর্বোচ্চ ১৮-২০। এর চেয়ে বেশী বয়সে বিয়ের কথা মানুষ চিন্তাও করতে পারতো না। হ্যাঁ, এর বেশী বয়সের যেসব ছেলেরা বিয়ে করতো তাদের স্ত্রীর বয়স এবং তাদের বয়সের পার্থক্য থাকতো দশ থেকে পনেরো বছর। আমাদের এক জেনারেশন আগ থেকেই অর্থাৎ আমাদের বাবা মায়ের সময় থেকে বিভিন্ন নাটক, সিনেমা, গান- বাজনার অনুপ্রবেশ ঘটে যার ফলস্বরূপ বিয়ের Average বয়স পিছিয়ে যায়। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে তাই না।

নাটক, সিনেমা, গানবাজনার জন্য বিয়ে পিছিয়ে যাওয়া? একটু পরিষ্কার করে দিই, যখন থেকে সমাজে এসব হারাম জিনিসের অনুপ্রবেশ ঘটে তখন সাথে করে আরেকটা কঠিন রোগ মহামারী আকার ধারণ করে আর তা হলো "বিবাহ বহির্ভূত ভালবাসা/ সম্পর্ক/প্রেম " যা শরীয়তের ভাষায় জেনা ও ব্যভিচার। এসব হারাম বিনোদন কিংবা হারাম সম্পর্কের কারণে বিবাহের প্রয়োজনীয়তা তেমন একটা পরিলক্ষিত হয় না। বর্তমানে হারাম বিনোদনের অভাব নেই এটাও সত্যি তেমনি ধর্মীয় জ্ঞানও সহজপ্রাপ্য যেটা আগের দিনে ছিলো না। এখন যে ছেলেটা সারাদিন হারাম বিনোদনে ব্যস্ত থাকে, হারাম সম্পর্কে জড়িয়ে থাকে সে নিজেও কিন্তু জানে এটা হারাম। কিন্তু এক জেনারেশন আগে ফিরে তাকালে দেখবেন অনেকে এখনো জানে না গানবাজনা, নাটক-সিনেমা এগুলো হারাম। প্রেম-ভালবাসা তো বয়সের দোষ। বিশেষ কিছু না।

ডাঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এই ব্যাপারে অসাধারণ একটি মন্তব্য করেছিলেন যা মোটামুটি এরকম ছিলো,

"আপনারা ভাবেন ছেলে থ্রি কোয়ার্টার প্যান্ট

পরে কানে হেডফোন লাগিয়ে ঘুরে। এই ছেলে ইসলামের কি বুঝে? কিন্তু আপনি জানেন না সে কুরআন হাদিসের অনেক কিছুই জানে যা আপনি
জানেন না। এজন্যই সে বিয়ের কথা বলে। "

আপনি ভাবছেন আপনার সন্তান এখনো কিছু বুঝে না। অথচ সে অনেক কিছু বুঝে ফেলায় সবকিছুকে পাশ কাটিয়ে বিয়ের কথাটা বলতে পেরেছে। তার দিকে দু চারটা খারাপ বাক্য ছুঁড়ে দেয়ার আগে ধৈর্য ধরে আশেপাশের দু-চারটা পার্কে হেঁটে আসবেন। বর্তমান তরুণ সমাজের বাস্তবতা দেখে এসে নিজের ছেলে কিংবা মেয়েকে ধিক্কার না দিয়ে শুকরিয়া আদায় করবেন আপনার ছেলে অথবা মেয়ে ওই পার্কের নোংরা সম্পর্কের চেয়েও হালাল সম্পর্ককে উত্তম মনে করে সকল লজ্জার উর্ধ্বে গিয়ে আপনাকে বিয়ের কথা বলেছে কিংবা সেগুলো ফেলে এসে সে আপনাকে বিয়ের কথা বলছে। আপনিও পারিপার্শ্বিক চিন্তা ফেলে শুধু এটা ভাবুন তো,মানুষের একেবারে মৌলিক একটা বৈশিষ্ট্য তো সূরা নিসার প্রথম আয়াতের তাফসিরেই দেখতে পাবেন যে পুরুষ মাত্রই নারীর প্রতি আকর্ষিত হবে আর নারী মাত্রই পুরুষের প্রতি আকর্ষিত হবে। আপনার পাঁচ বছরের বাচ্চা ছেলেটাও একটা ছেলে বন্ধুর চেয়ে একটা মেয়ে বান্ধবীকে বেশী পছন্দ করে।

বর্তমানের আধুনিক শিক্ষাপদ্ধতিতে হালাল-হারাম সম্পর্কে স্বশিক্ষিত হওয়া লাগে। আর এই শিক্ষাটা পাওয়ার আগ পর্যন্ত একটা ছেলে কিংবা মেয়ে বুঝে না বিবাহ বহির্ভূত প্রেম ইসলামে বৈধ না। নাটক, সিনেমা, সিরিয়াল গান বাজনা অবৈধ প্রেমের শিক্ষা দেয়। মা অথবা পরিবারের মহিলা সদস্যরা সন্তানদের সাথে নিয়ে এগুলো দেখে থাকেন। আর এই অবৈধ সম্পর্কের প্রভাবটা তার মনে গিয়ে বাসা বাঁধে।

তারপর একটা ছেলেকে কিংবা মেয়েকে আপনি এমন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠালেন যেখানে ছেলে-মেয়ে সবাই আছে।
তাকে শিখালেন না প্রেম ভালবাসা হারাম। কিংবা শিক্ষা দিলেও আশেপাশের ছেলেমেয়েদের দেখে, নাটক সিনেমা দেখে শিশুটা নিজের সুবিধামত খারাপটাকেই বেছে নিবে।

তারা তখন থেকেই শিখে যায় নারী পুরুষের মেলামেশা দোষের কিছু না। দায়টা আপনার কোথায় এবার বুঝতে পেরেছেন? সহশিক্ষা একটা নির্দিষ্ট বয়সের পর হারাম হলেও এই শিশুর স্বভাবসুলভ বৈশিষ্ট্যে যখন এই জিনিসটা আর পাপ হিসেবে থাকে না তখন বড় হলেও একটা মেয়ের অনেকগুলো ছেলেবন্ধু কিংবা একটা ছেলের অনেকগুলো মেয়েবন্ধু পরবর্তীতে থাকে। এটা না হলে হারাম "Relationship"এ জড়িয়ে পড়ে। ধৈর্য হারাবেন না। পুরোটা পড়ুন। আপনার জানা দরকার আপনার পরবর্তী জেনারেশনে কি হচ্ছে!

যখন কোনো ছেলে বা মেয়ে দ্বীনের আলো দেখে ফিরে আসতে চায় তখন সব লজ্জা, প্রচলিত নিয়ম ভেঙে আপনাকে বিয়ের কথা বলে। দেখুন, আপনার সন্তান বিনোদনের জন্য গেম খেলে,টিভি দেখে, খেলা দেখে, মুভি দেখে, গান শোনে কিন্তু যখন হিদায়াত প্রাপ্ত হয় তখন এই হারাম বিনোদনের সবকিছুই বন্ধ হয়ে যায়। বিনোদনের অন্যতম উৎস হিসেবে বর্তমান প্রজন্মের ছেলে- মেয়েদের কাছে ব্যাপক জনপ্রিয় পর্ণগ্রাফি.... আবারো পড়ুন "ছেলে মেয়েদের "

যারা এই বিষাক্ত ছোবল থেকে নিজেকে বাঁচাতে পেরেছে। এই বিষাক্ত ছোবল তার চারপাশে যখন ঘুরছে ফিরছে সে নিজেকে সংযত রাখার জন্য কুরআন হাদিসে দেখানো পদ্ধতি খুঁজছে। জবাব কি? তার আগে আরেকবার মনে করুন তার সকল হারাম বিনোদন যেখানে বন্ধ, সকল হারামে, অন্ধকারে যখন পুরো সমাজটা ডুবে আছে তখন আপনার ছেলে কিংবা মেয়ে সবগুলো শিকল ছিঁড়ে এসে আপনার কাছে একমুষ্টি চাইছে...... আলো ভিক্ষা

কিন্তু ভেবে দেখুন, আপনি অভিভাবক হিসেবে সেই দায়িত্বটা ছিলো আপনার। ছেলে কিংবা মেয়ে ধর্মের দিকে ফিরে এসে জেনেছে বিয়েকে যত কঠিন করা হবে অশ্লীলতা ততো ঘিরে ধরবে। সে জেনেছে দৃষ্টি, লজ্জাস্থান হেফাজত করতে হলে বিয়ে করতে হবে। একবার চিন্তা করে দেখুন তো, পার্কে দেখে আসা দশ্যগুলিতে আপনার সন্তানকে দেখতে পেলে আপনি যদি আরোদৃশ্যগুলিতে আপনার সন্তানকে দেখতে পেলে আপনি যদি আরো খুশি হতেন? যদি খুশি হোন তাহলে আপনি তাকে তিরষ্কার করতে পারেন স্বাচ্ছন্দ্যে। সেক্ষেত্রে বলার আর কিছুই থাকবে না। এই ঘুটঘুটে অন্ধকার জগত থেকে আপনার হাত ধরে আলোতে আসতে চেয়ে সে যদি ধিক্কার, তিরস্কার পায় তখন আপনিই একমাত্র কারণ হবেন যিনি জেনেশুনে সন্তানকে এমন এক যুদ্ধক্ষেত্রে ছেড়ে দিয়েছেন যেখান থেকে জীবিত ফিরে আসতে পারলেও সসম্মানে ফেরত আসতে পারবে না।

সমাজ অল্পবয়সে প্রেম করতে দেখলে কখনোই ধিক্কার দিবে না। কিন্তু অল্পবয়সে বিয়ে করা প্রসঙ্গে সমাজ মুখ বাঁকাবে। আপনি যদি সমাজের অধিকাংশ মানুষের কথা চিন্তা করে বিয়েকে বিলম্বিত করার চিন্তা করেন, তাহলে মনে রাখুন আপনার সমাজ আপনাকেসমাজ অল্পবয়সে প্রেম করতে দেখলে কখনোই ধিক্কার দিবে না। কিন্তু অল্পবয়সে বিয়ে করা প্রসঙ্গে সমাজ মুখ বাঁকাবে। আপনি যদি সমাজের অধিকাংশ মানুষের কথা চিন্তা করে বিয়েকে বিলম্বিত করার চিন্তা করেন, তাহলে মনে রাখুন আপনার সমাজ আপনাকে জান্নাত কিংবা জাহান্নামে নিয়ে যেতে না পারলেও আপনার সন্তানের সেই ক্ষমতা পুরোপুরিই আছে।

27/12/2022

ইসল|মে জাতিয়ত|ব|দ কি জায়েজ? মুফতি ফরিদ উদ্দিন আত্তার। স্থান তেরখাদা খুলনা।

This is love ❤🥀
17/12/2022

This is love ❤🥀

18/11/2022

কোনো এক বাদলা দিনে....
Cat version! 🤭

19/06/2022

বাংলাদেশ ভারত সম্পর্ক।

01/05/2022

একই দিনে সারা বিশ্বের মুসলিমরা ঈদ পালন করতে পারবে কিনা--⁉️

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when An Naas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to An Naas:

Share