To Be Islamic

To Be Islamic সম্পূর্ণ ইসলাম প্রচারের উদ্দেশ্যে পেজটি,আশাকরি পেজটির সাথে থাকবেন
ইনশাআল্লাহ:)

29/04/2024

Asslamualikum Warohmatullah

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন!জাস্ট ভাষা হারিয়ে ফেলেছি!সবাইকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ সচেতন হওয়ার অনুরোধ!...
28/04/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন!

জাস্ট ভাষা হারিয়ে ফেলেছি!
সবাইকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ সচেতন হওয়ার অনুরোধ!
সেই সাথে পরিবারে দ্বীন প্রাকটিসের উপর জোর দেওয়া,নিজেরা দ্বীন মেনে চলার ব্যাপারে যত্নশীল হোন।

ইসলামের হুকুম,আহকাম মানার মাধ্যমে নৈতিক অবক্ষয় জিরোতে আনা সম্ভব।
বিশেষ করে বোনদের প্রতি,কারণ মা ই সন্তানের প্রথম মাদ্রাসা,সাথে বাবা সহ পরিবারের অন্য সদস্যদের প্রতি অনুরোধ।প্লিজ সতর্ক হোন, সচেতন হোন, নিজেদের লাইফ স্টাইলে পরিবর্তন আনুন।যা দেখে বাচ্চারা শিখবে।

কিশোর কিশোরী সন্তানদের হাতে স্মার্ট ফোন ধরিয়ে দিয়ে নিজে অন্য কাজে ব্যস্ত থাকা থেকে বিরত থাকুন।
এই মোবাইল ফোন ই সকল অবক্ষয় আর পাপের উৎস!

মনে রাখবেন,সময়ের এক ফোঁড়,অসময়ের দশ ফোঁড়!
আজ অবহেলা করবেন তো আগামীতে অবশ্যই ভুগবেন।

ইয়া রব,আমাদের সন্তানদের হেফাজত করুন।কুরুচিপূর্ণ আসক্তি থেকে মুক্তি দান করুন,বিকৃত কৌতুহল থেকে রক্ষা করুন।সেই সাথে সব ধ্বংস হওয়ার আগে আমাদেরও যেন টনক নড়ে,সেই তৌফিক দান করুন।

© শামছুন্নাহার রুমি

25/04/2024

দুনিয়ার গরম সহ্য করার ক্ষমতা নাই জাহান্নামের আগুনের গরম কিভাবে সহ্য করব!

বাবরি মসজিদ 💔ফটোগুলো স্মৃতি হিসাবে রেখে দিলাম,যদি আমার আইডি টি বেঁচে থাকে,তাহলে পরবর্তী প্রজন্ম দেখবে.🥺collected
26/01/2024

বাবরি মসজিদ 💔
ফটোগুলো স্মৃতি হিসাবে রেখে দিলাম,
যদি আমার আইডি টি বেঁচে থাকে,
তাহলে পরবর্তী প্রজন্ম দেখবে.🥺
collected

30/11/2023

____প্রথমেই আমি ফরজ সালাত ত্যাগ করিনি। কোনো একদিন যোহরের ওয়াক্তে জায়নামাজে দাঁড়িয়ে খেয়াল এসেছিল—আজ নফল টা বাদ দেই।

প্রথমেই আমি যিকির বন্ধ করিনি। কোনো একদিন আসরের ওয়াক্তের পর মন বললো—আজ যিকিরের সংখ্যাটা কমিয়ে দেই।

প্রথমেই আমি কুরআনের সাথে সম্পর্ক নষ্ট করিনি। কোনো একদিন এশার ওয়াক্তের পর ভেবেছিলাম—আজ সূরা মূলক না পড়ি।

প্রথমেই আমি আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের অভ্যাস নষ্ট করিনি। তবে আযান কানে আসার পর কে যেন জানালো—অনলাইনের দাওয়াহ দেবার জন্য লেখাটুকু কমপ্লিট করে নেও।

প্রথমেই আমি নন মাহরামের ফিতনায় পড়িনি। কোনো একদিন লেখকের লেখা পড়া, লিস্টে নেওয়া অতঃপর ডে' তে রিপ্লাই করা। মন বললো—প্রয়োজনে কথা বলার ছাড় আছে।

আমি কোনো কিছুই প্রথমে করিনি। কেবল হিদায়েত ঘুড়ির সুতাকে কিছুটা ঢিল দিয়েছিলাম। আর আজ? সেই ঘুড়ি মুখ থুবড়ে মাটিতে পতিত হয়েছে। সেই যে নফল ছেড়ে আসলাম, ছেড়ে আসলাম যিকিরে মগ্ন থাকা, ছেড়ে আসলাম কুরআনকে—আজ তারাই আমাকে ছেড়ে দিয়েছে। আমি এখনও শুনতে পাই;

'হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাল ফালাহ'

তবে সাথেসাথে সালাতে দাঁড়াতে পারিনা, পারিনা নফলের হক্ব আদায় করতে কিংবা ফরজের। পারিনা মনখুলে যিকির করতে কিংবা কুরআনের পাতায় মশগুল হতে। আমি প্রথমেই ছাড়িনি..চাইনি ছাড়তে! অথচ আজ কতখানি দূরত্ব; আমি আঁকড়ে ধরতে চাই তবু পা পিছলে যাই। আমি আমার অতীতে সুখী ছিলাম না, না আছি বর্তমানে। আমি নিজের ধ্বংস নিজেই করেছি—হেদায়েতের সুমিষ্ট স্বাদ, রহমতের ছায়া থেকে নিজেই নিজেকে সরিয়েছি। আর দাঁড়িয়ে আছি আপন ধ্বংসস্তূপের উপর! নির্বিকার, নির্লিপ্ত বোধহীন...💔

(সংগৃহীত Furqan )

এ শোক কি আজ আর ফুরাবে!পৃথিবী কেঁপে উঠে আপনার বিদায় হলো! إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎আল্লামা দেলাওয়ার হো...
14/08/2023

এ শোক কি আজ আর ফুরাবে!
পৃথিবী কেঁপে উঠে আপনার বিদায় হলো!
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন।

আপনার বিদায়ে স্তব্ধ হৃদয়,

সত্যিই বিদায়টা বেদনাদায়ক, বিনা মেঘে বজ্রপাতের মতো। নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়!
রহিমাহুল্লাহ! তিনি একজন মেধাবী দূরদর্শী আলেম ছিলেন, দেশ জাতি ও মুসলিম উম্মাহর এক মূল্যবান সম্পদ ছিলেন। ইতিহাসে থাকবে, বাংলাদেশ একজন সাইদিকে পেয়েছিলো।

আগামীর বিশ্ব নির্মানে ওনার ত্যাগ আল্লাহ কবুল করুন।

14 August 2023

01/07/2022

হিজাব কোন ফ্যাশন নয় বরং এটি তোমাদের ঈমানের একটি অংশ বিশেষ 🖤

| হারিয়ে যাওয়া ইবাদাত: ফজরের আগে ইস্তিগফার |হারিয়ে যাওয়া একটি ইবাদাত হলো ফজরের (আযানের) আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া (ইস...
03/04/2022

| হারিয়ে যাওয়া ইবাদাত: ফজরের আগে ইস্তিগফার |
হারিয়ে যাওয়া একটি ইবাদাত হলো ফজরের (আযানের) আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া (ইস্তিগফার করা)। এটি তাহাজ্জুদ ও তারাবীহ থেকে ভিন্ন ধরনের ইবাদাত। আর ইবাদাত তো এটাই যে, বান্দা বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন উপায়ে আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করবে। আল্লাহ বলেন,
“আর আল্লাহ তাঁর বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন। যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গোনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা কর। তারা ধৈর্যধারণকারী, সত্যবাদী, নির্দেশ সম্পাদনকারী, সৎপথে ব্যয়কারী এবং শেষরাতে ক্ষমা প্রার্থনাকারী। ” (সূরাহ আলে ইমরানঃ আয়াত ১৫-১৭)
আয়াতের শেষে আল্লাহ বলেন “এবং যারা রাতের শেষ ভাগে ইস্তিগফার করে।” ‘সাহার’ হলো রাতের শেষাংশ, ঠিক ফজরের আগের সময়। এজন্য সুহুরকে সুহুর বলা হয়, কারণ তা রাতের শেষে করা হয়। কিয়ামুল লাইল, কুরআন তিলাওয়াত এবং যিকির আযকারের পর আপনি হয়তো এখন পরিবারের সাথে সেহেরী করার জন্য প্রস্তুত। এর মধ্যেই এসব থেকে একটু সরে গিয়ে ফজরের ঠিক আগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এর ফযিলত এত বেশি যে, আপনার উপর এই আয়াত প্রযোজ্য হবে-“এবং যারা রাতের শেষ ভাগে ইস্তিগফার করে।”
রমাদান হলো আরো কিছু নতুন ইবাদাত শুরু করা ও নিজের উন্নতি ঘটানোর এক ঈমানী থেরাপি। ধীরে ধীরে এটা শুরু করুন। ফজরের তিন বা পাঁচ মিনিট আগে ইস্তিগফারের জন্য বসে পড়ুন। আবার এই কথা শুনেই অতি উৎসাহী হয়ে ঘন্টার পর ঘন্টা ধরে এ কাজ করতে যাবেন না। কারণ এটা শয়তানের একটা চাল হতে পারে। কেউ হয়তো একটা ইবাদাতের ফযিলত শুনে উত্তেজিত হয়ে পড়লো, শয়তান তখন তাকে এই কাজে দীর্ঘক্ষণ লাগিয়ে রেখে ইবাদাতের প্রতি তার সব শক্তি আর আগ্রহ শেষ করে ফেলে। ফলে সে এক রাত ইবাদাত করার পরেই সেই ইবাদাত ছেড়ে দেয়। ইবাদাত করা হলো নতুন গাড়ি কেনার মতো। দোকানদার আপনাকে বলে দিবে আস্তে আস্তে ইঞ্জিনের জড়তা কাটাতে। শুরুতেই সত্তর মাইল বেগে চালাতে শুরু করলে হবে না। আস্তে আস্তে শুরু করতে হবে। এক দিনে অনেক ইবাদাত করে পরদিন থেকে তা ছেড়ে দেওয়ার চাইতে নিয়মিত অল্প অল্প ইবাদাত করাই উত্তম।
সেহরির সময় অনেকেই হয়তো খাবার টেবিলে বসে অর্থহীন কথাবার্তা বলছে, এমন আলোচনা করছে যাতে বরং পাপের ভাগীদার হতে হয়। আপনি এসব আলোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে ইস্তিগফারে ব্যস্ত হয়ে যান। সত্তর থেকে একশ বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, যেভাবে রাসূল (ﷺ) পড়তেন। অথবা অন্য যে কোনোভাবে ইস্তিগফার করুন। আর এটাই হবে আপনার জীবনে এক নতুন ইবাদাতের সূচনা।

যেকোনো সময়েই ইস্তিগফার করা যায়। কিন্তু এই সময়টার ব্যাপারে আল্লাহ কুরআনে বিশেষভাবে উৎসাহিত করেছেন। এটা করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন, যাদের প্রশংসা আল্লাহ কুরআনে করেছেন। এই আমলটি শুরু করুন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহর ক্ষমা পেয়ে যাবেন।
আল্লাহ বলেছেন,

“তোমাদের রবের কাছে ক্ষমা চাও; নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। ”
(সূরাহ নূহ: আয়াত ১০)
যারা ক্ষমা চায়, আল্লাহ তাদের ক্ষমা করবেন। আপনার যদি আর্থিক সমস্যা থাকে, যদি নিঃসন্তান দম্পতি হয়ে থাকেন, ইস্তিগফার হলো এ সবকিছুর ঔষধ, কুরআনের স্পষ্ট আয়াত দ্বারা তা প্রমাণিত। আর এই ইস্তিগফারের উত্তম সময় হলো ফজরের আগে। আল্লাহ বলেন,
“আর বলেছি, ‘তোমাদের রবের কাছে ক্ষমা চাও; নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান- সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ-বাগিচা দেবেন আর দেবেন নদী-নালা।” (সূরাহ নূহ: আয়াত ১০-১২)
আপনি ক্ষমতা চান? সমাজে একটি ভালো পজিশনে যেতে চান বা চাকরিতে পদোন্নতি চান? ইউনিভার্সিটিতে এডমিশন নিতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন? আল্লাহর কসম! ইস্তিগফার করুন আর ফলাফল দেখুন।
📘বই: ধূলিমলিন উপহার: রামাদান
✍️শাইখ আহমাদ মুসা জিবরীল

01/04/2022

⛔ হে মন! পর্নোগ্রাফি দেখতে পারোনি বলে আক্ষেপের অনলে দগ্ধ হচ্ছো? ⛔

হস্তমৈথুন করতে পারোনি বলে সমস্ত শরীরটা ব্যাথাতুর অনুভূত হচ্ছে?

👉✋ হে মন! অন্যের গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড দেখে দুঃখ লাগছে। যদি! আমারও একজন গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড থাকতো তাহলে তাদের মতো শরীর বৃত্তীয় প্রেমে মগ্ন হতে পারতাম। রাস্তার অলিতে গলিতে, পার্কের চিপায়-চাপায়, বন্ধুর ফ্ল্যাটে অথবা কোনো হোটেলে অসুস্থ যৌনতায় লিপ্ত হতে পারতাম। চোখ বাকিয়ে, বিভিন্ন পোজে ছবি তুলে ফেসবুকে আপ্লোড দিতে পারতাম!!!

✋👉 হে মন! শীতের এই দিনে বউ নিয়ে স্ট্যাটাস দিয়ে ঘন্টায় ঘন্টায় চেক ইন দিয়ে অথবা মৌজ মাস্তিতে দিন অতিবাহিত করা বেশি আরামদায়ক। একাকী কী থাকা যায়? জীবন তো একটাই তাকে চুটিয়ে উপভোগ করার সময় এখন- এই থিউরে কল্পনায় ভাসে?

👉 হে মন! প্রবাসী প্রতিবেশীর বউকে নিয়ে পরকীয়ায় মত্ত হতে খুব স্বাধ জাগে। প্রতিতালয়ে একবার ঢু মারার অথবা নিরীহ কোনো মেয়ের সতীত্ব হরণ করতে প্রচণ্ড ইচ্ছে করে?

✅👉 তাহলে, শোনো। হে মন! তোমার জন্যেই এই ছোট্ট রিমাইন্ডার। ভালো করে গেথে নাও হৃদয়পটে। কক্ষনও যেন হারিয়ে না যায়। কখনও যেন ভুলে না যাও!!!

✅🔴"কবরের প্রথম রাত, প্রিয়তমার উষ্ণ আলিঙ্গনকে-ও ভুলিয়ে 🔴✅ দিবে।"

31/03/2022

আমাদের মধ্যে অনেকেই আমাদের অন্য ধর্মালম্বী ভাই দের অপছন্দ করে🙂
ভাই সবাই এক আল্লাহ তায়ালারই সৃষ্টি,
হতেও পারে আল্লাহ তাদের হেদায়েত দানের মাধ্যমে,,
ইসলামের জন্য একজন বড় দায়ী তৈরি করে দেন🙂
সবাই আমাদের ভাই তাদের সকলের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের এবং আমাদের সকলকে হেদায়েত দান করেন আমিন।

30/11/2021

আপনার কবরে আপনিই যাবেন,,, আপনার কবরে আপনার সাথে আপনার পিতা মাতা ভাইবোন এমনকি আপনার তথাকথিত সমাজ যাবে না দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাত এর চিন্তা করুন দুনিয়াকে আল্লাহর উপর ছেড়ে দিন।

29/11/2021

দিনে ৫ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজ কাজ্বা আদায় করলে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে,, আর আমরা কিনা ঘুমিয়ে থাকি,,কিভাবে,,!

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when To Be Islamic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share