বড় বয়রা সার্বজনীন সনাতন ধর্মসভা

  • Home
  • Bangladesh
  • Khulna
  • বড় বয়রা সার্বজনীন সনাতন ধর্মসভা

বড় বয়রা সার্বজনীন সনাতন ধর্মসভা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বড় বয়রা সার্বজনীন সনাতন ধর্মসভা, Religious organisation, BORO BOYRA, R/A, Road/1, Khulna.

শুভ মহাষষ্ঠী! 💫 আজ দেবীর বোধনের দিন, শুরু হল মাতৃপূজার মহোৎসব। 🕉️ আসুন, সবাই মিলে আনন্দের এই উৎসবটিকে পূর্ণভাবে উপভোগ কর...
08/10/2024

শুভ মহাষষ্ঠী! 💫 আজ দেবীর বোধনের দিন, শুরু হল মাতৃপূজার মহোৎসব। 🕉️ আসুন, সবাই মিলে আনন্দের এই উৎসবটিকে পূর্ণভাবে উপভোগ করি। 🌸

🕉 শুভ মহালয়া 🕉মহালয়া আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনটি মা দুর্গার আগমনবার্তা নিয়ে আসে। মহালয়ার পূণ্য প...
01/10/2024

🕉 শুভ মহালয়া 🕉

মহালয়া আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনটি মা দুর্গার আগমনবার্তা নিয়ে আসে। মহালয়ার পূণ্য প্রভাতে আমরা পূর্বপুরুষদের স্মরণ করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। শারদীয়া দুর্গাপূজার শুরু আজ থেকে।

মা দুর্গার আগমনে আমাদের জীবনে আনন্দ, শান্তি এবং সুখের সুবাস ছড়িয়ে পড়ুক। সকলের জীবন হোক আনন্দময় ও কল্যাণময়।

🌸 শুভ মহালয়া 🌸

#মহালয়া #দুর্গাপূজা #শুভমহালয়া #দেবী_দুর্গা #শারদীয়াপূজা #বাংলারঐতিহ্য

Mahalaya, signifies the termination of Pitri Paksha and the beginning of Devi Paksha, thus ushering in the season of religious festivals. It is said that Dev...

01/10/2024

শুভ মহালয়া!
মহালয়া মানেই মায়ের আগমনীর বার্তা, পূজোর উচ্ছ্বাস আর আকাশে বেজে ওঠা ঢাকের আওয়াজ। দেবী দুর্গার পদধ্বনি শোনার অপেক্ষায় আমরা সবাই। আসুন, মায়ের আগমনীতে শুভ শক্তির আরাধনা করি এবং মানবতার জয়গান গাই।

শুভ মহালয়া!
জয় মা দুর্গা! 🌸🙏

17/09/2024
17/09/2024

卐 On this auspicious day of Vishwakarma Puja, may Lord Vishwakarma, the divine architect, bless your work, home, and life with peace, prosperity, and success 卐

Only 23 days Remaining...... 🥰🥰❤️❤️
13/09/2024

Only 23 days Remaining...... 🥰🥰❤️❤️

আজ রাধা অষ্টমী! 🌸✨রাধা দেবীর শুভ জন্মদিনে সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা। এই পবিত্র দিনে, চলুন আমরা প্রার্থনা ক...
10/09/2024

আজ রাধা অষ্টমী! 🌸✨

রাধা দেবীর শুভ জন্মদিনে সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা। এই পবিত্র দিনে, চলুন আমরা প্রার্থনা করি যে শ্রী রাধার আশীর্বাদ আমাদের জীবনকে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ করুক। তাঁর অনুগ্রহ আমাদের সকলকে ভালোবাসা এবং সহানুভূতির পথে পরিচালিত করুক।

রাধার প্রেমের যে আলো আমাদের অন্ধকারে পথ দেখায়, তা যেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে উজ্জ্বল হয়। এই বিশেষ দিনে রাধার প্রতীক চরণে সমস্ত মনোবাসনা পূরণের প্রার্থনা জানাই।

শুভ রাধা অষ্টমী! 🌷💖

শহর আবার উঠবে সেজে....মা আসছেন বছর ঘুরে ❤🌼
24/07/2023

শহর আবার উঠবে সেজে....মা আসছেন বছর ঘুরে ❤🌼

Maha Shivaratri
18/02/2023

Maha Shivaratri

19/10/2022

দামোদর মাসের মাহাত্ম্য🙏💜

দামোদর মাস বা কার্তিক মাস সনাতন ধর্মালম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস ভগবান বিষ্ণুর মাস বলে খ্যাত।

এই মাস ত্যাগের মাস হিসেবেও পরিচিত। এই মাসে ভগবান বিষ্ণুর সেবা একগুণ করলে সহস্রগুণ ফল লাভ করা যায় । এই মাসে প্রত্যেক মন্দিরে বা তুলসী গাছের নীচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য দ্বীপ দান করা হয়।

এই পূণ্য মাস সম্পর্কে পদ্মপুরাণ, ভাগবতপুরাণ, স্কন্ধপুরাণ ও শ্রীহরিভক্তিবিলাস শাস্ত্রে অসংখ্য তথ্য বলা আছে। পদ্মপুরাণে বলা হয়েছে, এই পূণ্য মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কেউ যদি একটি প্রদীপ দান করে তবে, তার সমস্ত পাপ নাশ হবে এবং তার পুনর্জন্ম আর হবে না।

তিনি সংসারে অজেয় ও অক্ষয়কীর্তি স্থাপন করবেন। নিরন্তন প্রদীপ জ্বালানো উচিত। প্রদীপটি মাটির হলে উত্তম হয়। প্রদীপটি জ্বালাতে সলিতা ও ঘি, তিলের তেল বা কর্পূর ব্যবহার করা হয়। কৃত্রিম ঘি ব্যবহার করবেন না। প্রদীপের আলোতে যেমন, চারদিক আলোকিত হয়ে সমস্ত অন্ধকার দূর করে; তেমনি ভক্তি ও জ্ঞান দ্বারা সকলের পাপ দূরীভূত হয়। অর্থাৎ প্রদীপের আলোর শিখা যত উজ্জ্বল হতে থাকবে, ততই তার পাপ ক্ষয় হতে থাকবে।

স্কন্ধ পুরাণে বলা হয়েছে, এই মাসে যে প্রদীপ দান না করে তারা ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণ অপহারী ও সদা মিথ্যাবাদী। দামোদর মাসে স্বয়ং শ্রীকৃষ্ণ তার মাতৃ স্নেহের বন্ধনে আবদ্ধ হন। পৌরাণিক কাহিনী মতে, কলিপ্রিয়া তার স্বামীকে বধ করেছিল এবং তার ভুল বুঝতে পেরে সে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য এই দীপ দান করেন।

এই পবিত্র মাসে দ্বীপ দানের জন্য তিনি দেহান্তে বিষ্ণুলোক প্রাপ্ত হন। আবার,এক স্ত্রী ইঁদুর প্রদীপের তেল খেতে এসে নিজের অজান্তেই প্রদীপের সলিতাকে উস্কে দেয় বা জ্বলতে সাহায্য করে; আর যার ফলশ্রুতিতে দেহান্তের পর সে ও বৈকুন্ঠলোক প্রাপ্ত হোন।

পূজা দেয়ার সময় ভগবান বিষ্ণুর চিত্রপট বা বিগ্রহের চরণে চার বার, নাভি কমলে দুই বার, মুখমন্ডলে তিনবার ও সর্বাঙ্গে সাত বার (ডানদিক থেকে আরম্ভ করে) প্রদীপ প্রদক্ষিণ করাতে হয়। দামোদর মাসে সম্পূর্ণ ভক্তি ,বিশ্বাস ও প্রেম দ্বারা ভগবান বিষ্ণুর পূজা করলে দেহান্তে বৈকুন্ঠ লাভ বা মুক্তি লাভ হয়। তাই, আপনারা অন্তত পক্ষে একটি প্রদীপ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করুন।

দামোদর মাসে মাশকলাই,বেগুন, বরবটি,শিম বর্জন। দমোদর মাসের ব্রতপালন করুন ভগবান দামোদরের বিশেষ কৃপা লাভ করে আপনার জীবনকে ধন্য করুন।

স্কন্দপুরাণে ব্রহ্মা-নারদ সংবাদে বলা হয়েছে-

হে মুনিবর ! যে মানব কার্তিক ব্রত না করে, সে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণচোর, ও সর্বদা মিথ্যাবাদী।

হে বিপেন্দ্র! বহু পূজা করে এবং শতবার শ্রাদ্ধ করেও কার্তিকে ব্রত না করার ফলে স্বর্গ প্রাপ্ত হয় না।

কার্তিকে ব্রত না করলে যে উৎকৃষ্ট দান,সুমহান তপস্যা ও জপ সকলই বিফল হয়।

হে নারদ! কার্তিক মাসে উত্তম বৈষ্ণব ব্রত না করলে সপ্ত জন্মার্জিত পুণ্য বৃথা হয়।

দামোদর ব্রতের মাহাত্ম্য স্কন্দ ও পদ্মপুরাণে দামোদর ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে :-

সর্বতীর্থে যে স্নান, সর্বদানের যে ফল, কার্তিক মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না।

কার্তিকের সমান মাস নাই, সত্যযুগের সমান যুগ না, বেদের সমান শাস্ত্র নাই, গঙ্গার সমান তীর্থ নাই।

যে মানব কার্তিকে শ্রীবিষ্ণু মন্দির প্রদক্ষিণ করে সে পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল ভাগী হয়।

যে মানব কার্তিকে শ্রীহরির সম্মুখে নৃত্য,গীত,বাদ্য,ভক্তিসহ করে,সে অক্ষয়পদ বিষ্ণুধাম প্রাপ্ত হয়।

হে মুনিবর ! কার্তিকে যিনি হরিকথা শ্রবণ করেন, তিনি শতকোটি জন্মের আপদসমূহ থেকে নিস্তার পান।

কার্তিকে নিমেষার্দ্ধকাল দীপদান ফলে সহস্রকোটিকল্প অর্জিত বহু পাপ বিলুপ্ত হয়।

মেরু ও মন্দর পর্বত সদৃশ অশেষ পাপ করলেও কার্তিকে দীপদান প্রভাবে সর্বপাপ দগ্ধ হয় –এতে সন্দেহ নাই।

৩০০০ বার বিষ্ণু নামে ১ বার কৃষ্ণ নামের সমান হয়। আর এই দামোদর মাসে মাত্র ১ বার কৃষ্ণ নাম নিলে ১০০০ বার কৃষ্ণ নামের সমান হয়।

আমরা জানি, প্রতিদিন ১৬ মালা করে ১ কোটি মহামন্ত্র জপ করতে প্রায় ১৬ বছর সময় লাগে। কিন্তু এই দামোদর মাসে ভগবান আমাদেরকে একটি বিশেষ বোনাস উপহার দিচ্ছেন। মাত্র ১ বার কৃষ্ণ নাম নিলে ১০০০ বার কৃষ্ণ নামের সমান হবে। অর্থাৎ ১০০০ গুণ বেশি ফল পাওয়া যাবে।

যদি কেউ প্রতিদিন ১৬ মালা জপ করেন তাহলে অনায়াসে সে এই ৩০ দিনেই প্রায় ৫ কোটি মহামন্ত্র জপের সমান ফল পাবেন। অর্থাৎ প্রায় ৮০ বছরের ফল পাচ্ছেন মাত্র এই ১ মাসে।

তাই এই দামোদর মাসকে ভগবানের বিশেষ বোনাসের মাসও বলা হয়।🌸🌿

মায়ের আশীর্বাদ থাকুক সকলের ওপর,সুস্থ্য থাকুক সকলে,সমৃদ্ধি ও সৌভাগ্য আসুক সবার ঘরে,ভালোবাসায় ভরে উঠুক সকলের জীবন…শুভ লক...
08/10/2022

মায়ের আশীর্বাদ থাকুক সকলের ওপর,
সুস্থ্য থাকুক সকলে,
সমৃদ্ধি ও সৌভাগ্য আসুক সবার ঘরে,
ভালোবাসায় ভরে উঠুক সকলের জীবন…
শুভ লক্ষী পূজা

Address

BORO BOYRA, R/A, Road/1
Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when বড় বয়রা সার্বজনীন সনাতন ধর্মসভা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share