02/08/2021
#ভর্তি_চলছে #ভর্তি_চলছে !!!
দীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তিরমিজি।
অনলাইনে কুরআনে কারীম সহীহ-শুদ্ধু ভাবে শিখতে "কুরআন বেসিক কোর্সের" নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে আগষ্ট মাস থেকে ইনশাআল্লাহ (উদ্বোধনী ক্লাস ৯ই আগষ্ট)
"ছোটদের কুরআন শিক্ষা কোর্স" আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ (উদ্বোধনী ক্লাস ৯ই আগষ্ট)
আপনি কি কুরআনে কারীমের তেলাওয়াত সহীহ-শুদ্ধ ভাবে শিখতে চান?
আপনি কি আপনার মমতাময়ী, আদরের, প্রিয় সন্তানকে আল্লাহ্ তায়ালার পবিত্র কুরআনে কারীমের সহীহ-শুদ্ধ তেলাওয়াত শিখাতে চান?
আপনি কি প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ এর জীবনী (সীরাত) সম্পর্কে জানতে চান?
আপনি কি কুরআনে কারীম শিখতে খুব বেশি আগ্রহী?
কিন্তু সময়ের অভাবে আর কঠিন ব্যস্ততার কারণে শিখতে পারছেন না?
আপনি ছাত্র, চাকরিজীবি, ব্যবসায়ী অথবা যে কোনো পেশাই অবলম্বন করুন - আপনার স্বপ্ন এবার পূরণ হবেই ইনশাআল্লাহ।
কুরআন সহীহ শিক্ষার পাশাপাশি ইসলামের মৌলিক মাসআলা/মাসায়েল শিখানো হবে ইনশাআল্লাহ।
কোর্সের বৈশিষ্ট্য সমূহ হলো...
১. প্রত্যেক শিক্ষার্থীকে ইসলামের দাঈ রুপে গড়ে তোলা।
২. আমল-আখলাক গঠনের প্রতি গুরুত্ব প্রদান।
৩. শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।
৪. ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া ।
৫. প্রত্যেক ক্লাসের জন্যে হোমওয়ার্ক ও অডিও রেকর্ড ।
৬. কোর্স শেষে পরিক্ষার ব্যবস্থা।
৭. সার্বক্ষণিক প্রশ্ন করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ।
৮. মা-বোনদেরও কোর্সে অংশগ্রহণ করা সুবর্ণ সুযোগ রয়েছে।
কুরআন বেসিক কোর্স:
সপ্তাহে:- ৩ দিন (রবি, মঙ্গল, বৃহস্পতি)
সময়: রাত- ৯:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত।
উদ্বোধনী ক্লাস ৯ই আগষ্ট থেকে ইনশাআল্লাহ।
ক্লাস: জুমে
ভর্তির সময়সীমা: ৮ই আগষ্ট ২০২১।
ছোটদের কুরআন শিক্ষা কোর্স:
সপ্তাহে:- ৩ দিন (শনি, সোম, বুধ)
সময়: সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে ৮:৩০ মিনিট পর্যন্ত।
উদ্বোধনী ক্লাস ৮ই আগষ্ট থেকে ইনশাআল্লাহ।
ক্লাস: জুমে
ভর্তির সময়সীমা: ৭ই আগষ্ট জুলাই ২০২১।
বিভাগ সমূহ
১. কুরআন বেসিক কোর্স:
২. নাজেরা কোর্স:
৩. ছোটদের কুরআন শিক্ষা কোর্স:
৪. তফসীর কোর্স:
কুরআন বেসিক কোর্সের মাধ্যমে:
কুরআনে কারীমের হরফ, মাখরাজ, মদ, গুন্নাহ, তাজবিদসহ নাজেরা পড়ার যোগ্যতা অর্জন করা যাবে ইনশাআল্লাহ।
নাজেরা কোর্সের মাধ্যমে:
কুরআনে কারিমের হরফ, মাখরাজ, মদ, গুন্নাহ, তাজবিদ অনুযায়ী কঠোর পরিশ্রম আর দীর্ঘ অনুশীলনের মাধ্যমে প্রত্যেককে সহীহ-শুদ্ধ তেলাওয়াতের উপযুক্ত করে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
ছোটদের কুরআন শিক্ষা কোর্সের মাধ্যমে:
ছোটদের উপযোগী করে কুরআন কারীমের হরফ, মাখরাজ, মদ, গুন্নাহ, তাজবিদ এরাবিক পদ্ধতিতে পড়ানোর পাশাপাশি শৈশব থেকে ইসলামী আদর্শের উপর গড়ে উঠার জন্য
(১) আকিদা ( ইসলামের মৌলিক বিশ্বাস )
(২) ফিকহ ( অজু, গোসল, নামাজ )
(৩) হাদীস ( অর্থ সহ ১৫ টি হাদীস মুখস্থ )
(৪) মাসনুন দোয়া ( হাদীসে বর্ণিত বিভিন্ন দোয়া সমূহ )
শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ
তফসীর কোর্সের মাধ্যমে:
নামাজে তেলাওয়াত কৃত সূরা (সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত) ও বিভিন্ন আমলি সূরা সহ বিশেষ কিছু সূরার তাফসীর জানার মধ্য দিয়ে কালামুল্লাহ স্বাদ অনুভব ও তাঁর মর্মার্থ হৃদয়াঙ্গম করা যাবে ইনশাআল্লাহ।
বিস্তারিত জানতে মেসেজ করুন অথবা যোগাযোগ করুন।
সার্বিক যোগাযোগ-
01767-703991
পরিচালক