Khanjanpur Christio Mondoli, Joypurhat

Khanjanpur Christio Mondoli, Joypurhat A 100 years old Christio Mondoli

17/12/2025

বড়দিনের শুভেচ্ছা.

04/04/2025

এতদ্বারা খন্জনপুর খ্রীষ্টিয় মন্ডলীর সকলকে জানানো যাচ্ছে যে, অদ্য ৪/৪/২০২৫ তারিখ রোজ শুক্রবার বৈকাল ৫:৩০ টায় মিস্ মালতী মারান্ডীর আমন্ত্রণক্রমে তারই বাসগৃহে এক সান্তনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় আপনাদের উপস্হিতি কামনা করি।
সভা পরিচালনায় - রেভা: বেন্জামিন দাস।
প্রচারে--- রেভা: সুশোভন খান।

13/11/2023

" বিজ্ঞপ্তি "
ইন্মানুয়েল। অতীব দু:খের সাথে জানানো যাচ্ছে যে, খন্জ্নপুর খ্রীষ্টিয় মন্ডলী,জয়পুরহাট এর প্রাক্তন পালক স্বর্গীয় সূর্য কুমার দাস মহাশয়ের সহধর্মিনী বিন্দুবাসিনী দাস অদ‍্য ১৩/১১/২৩ইং- তারিখ সকাল ৬:৩০ মিনিটে প্রভুতে নিদ্রিত হয়েছেন।
আগামী ১৪/১১/২০২৩ ইং- রোজ মংগলবার সকাল ১১:০০ টায় অত্র মন্ডলীর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম‍্য।

ধন‍্যবাদান্তে-
পালক
রেভা: সুশোভন খান।
খন্জনপুর খ্রীষ্টিয় মন্ডলী, জয়পুরহাট।

03/05/2023

"বিজ্ঞপ্তি"

গত ০২/০৫/২০২৩ ইং-রোজ মঙ্গলবার মি: এলিয় ডাংগোয়ারের ২য় পুত্র বিপ্লব ডাংগোয়ার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রভুতে নিদ্রাগত হয়েছে। অদ‍্য ০৩/০৫/২৩ ইং আনুমানিক বেলা ১১:৩০ ঘটিকায় খন্জনপুর খ্রীষ্টিয় মন্ডলীর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
আপনাদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন‍্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

ধন‍্যবাদান্তে--
রেভা: সুশোভন খান।

18/03/2023

প্রিয় সুধী,
ইম্মানুয়েল। অদ‍্য(১৮/০৩/২৩ইং) সন্ধ‍্যা ৬ ঘটিকায় উপাসনালয়ে আসন্ন পূণ‍্যশুক্রবার ও পুনরুত্থান দিবস পালন বিষয়ক কর্মসুচী প্রনয়ন লক্ষ‍্যে এক সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম‍্য।

ধন‍্যবাদান্তে- রেভা:সুশোভন খান।

31/12/2022

ছোট বড় সকলকে নববর্ষের শুভেচ্ছা।

31/12/2022

বিজ্ঞপ্তি
অত্র মন্ডলীর সকল পরিবার ও আত্মীয় পরিজনকে জানানো যাচ্ছে যে, আজ ৩১ ডিসেম্বর '২২ রাত ১০টা হতে বর্ষবিদায় উপাসনা স্থানীয় উপাসনালয়ে আরম্ভ হবে।

পরিচলনায়-- মি: চার্লস রতন খন্দকার।

১ জানুয়ারী '২৩ নববর্ষের উপাসনা আরম্ভ হবে সকাল ৯:০০টায়।
পরিচালনায় --রেভা: বেঞ্জামিন দাস।

দুপর ২:০০ হতে নববর্ষের খেলাধুলা মিশন ছেলে হোষ্টেল প্রাঙ্গনে
আরম্ভ হবে।
পরিচালনায়-- মহিলা সমিতি, খন্জনপর খ্রীষ্টিয় মন্ডলী।

২ জানু '২৩ প্রীতি বনভোজন , স্থান-- মিশন ছেলে হোষ্টেল।
পরিচালনায়-- মি: সুমন টপ্প,মি: আকাস দাস, মি:সুমন মন্ডল ও মি: সৌরভ চক্রবর্তী।

সকল অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত।

আমন্ত্রনে--রেভা: সুশোভন খান।

24/12/2022

"উর্দ্ধলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাঁহার প্রীতিপাত্র মনুষ‍্যদের মধ‍্যে শান্তি।"

লুক ২:১৪ পদ

বিজ্ঞপ্তি

আগামী ২৫/১২/২০২২ ইং তারিখ রোজ রবিবার বড়দিনের উপাসনা সকাল ৯:০০ টায় উপাসনালয়ে আরম্ভ হবে। উক্ত উপাসনায় অত্র মন্ডলীর পরিবারবর্গকে আত্মীয় পরিজনসহ উপস্থিত থেকে ঈশ্বরের আশীর্বাদ গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি।

ধন‍্যবাদান্তে-- রেভা: সুশোভন খান।
পালক
খন্জনপুর খ্রীষ্টিয় মন্ডলী
জয়পুরহাট।

10/12/2022

"সিয়োন ন‍্যায় বিচার দ্বারা ও তাহার যে লোকেরা ফিরিয়া আইসে, তাহারা ধার্ম্মিকতা দ্বারা, মুক্তি পাইবে। কিন্তু অধর্মচারী ও পাপী সকলের বিনাশ একসঙ্গে ঘটিবে, ও যাহারা সদাপ্রভুকে ত‍্যাগ করে, তাহারা বিনষ্ট হইবে। "

যিশাইয় ০১ : ২৭ ও ২৮ পদ।

" এতদ্বারা মন্ডলীর সকল খ্রীষ্টভক্তকে জানানো যাচ্ছে যে, আগামী ১১/১২/২২ ইং তারিখ রোজ রবিবার সকাল ৮:৩০ মি: হতে রাবিবারিক উপাসনা শুরু হবে। উপাসনায় সকলে পরিবারসহ উপস্থিত হয়ে ঈশ্বরের আশীর্বাদ গ্রহনের আমন্ত্রণ জানাচ্ছি।
উপাসনা পরিচালনায়- রেভা:সুশোভন খান।

বি: দ্র: -- উক্ত দিন বৈকাল ৫ ঃ০০টায় মি: প্রদীপ বাহার প্রমাণিকের গৃহে উদ‍্যোগী দলের প্রার্থনাসভা অনুষ্ঠিত হবে।
পরিচালনায়- রেভা: সুশোভন খান।

ধন‍্যবাদান্তে- রেভা সুশোভন খান।
পালক
খন্জনপুর খ্রীষ্টিয় মন্ডলী,
জয়পুরহাট।

03/12/2022

"তিনি(যীশু)বলিলেন, আমি জগতের জ‍্যোতি; যে আমার পশ্চাৎ আইসে, সে কোন মতে অন্ধকারে চলিবে না।"
যোহন ৮; ১২ পদ।

(ক) এতদ্বারা অত্র মন্ডলীর সকল সভ‍্য/সভ‍্যাকে জানানো যাচ্ছে যে, অদ‍্য ৩/১২/২২ ইং তারিখ রোজ শনিবার বিকাল ৪:০০টায় স্থানীয় উপাসনালয়ে মন্ডলীর সাধারণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় মন্ডলীর সকলের উপস্থিতি একান্তভাবে কাম‍্য।

বিষয়--- বড়দিন '২২ ও নববর্ষ '২৩ উদযাপন বিষয়।

(খ) আগামী ০৪/১২/২২ ইং তারিখ রোজ রবিবার "জ‍্যোতির উপাসনা" সকাল ৮:৩০ মিনিটে শুরু হবে। উক্ত উপাসনায় মন্ডলীর সকল সদস‍্যকে পরিবারসহ উপস্থিত হয়ে ঈশ্বরের আশীর্বাদ গ্রহণে আমন্ত্রণসহ অনুরোধ জানাচ্ছি।

উপাসনা পরিচালনায়--- মন্ডলীর মহিলা সমিতি।

আমন্ত্রণক্রমে--- রেভা: সুশোভন খান
পালক
খন্জনপূর খ্রীষ্টিয় মন্ডলী, জয়পুরহাট।

26/11/2022

"আর তাঁহার উপরে এই প্রত‍্যাশা যে কাহারও আছে, সে
আপনাকে পবিত্র করে,যেমন তিনি পবিত্র।"

১ম যোহন ৩: ৩ পদ।

"এতদ্বারা মন্ডলীর সকল সভ‍্য/সভ‍্যাকে জানানো যাচ্ছে যে, আগামী ২৭/১১/২০২২ ইং- রোজ রবিবার রাবিবারিক উপাসনা সকাল ৮:৩০ মিনিটে আরম্ভ হবে। উক্ত উপাসনায় পরিবার পরিজনসহ উপস্থিত হয়ে ঈশ্বরের আশীর্বাদ গ্রহণে আমন্ত্রণ জানাচ্ছি।

উপাসনা পরিচালনায়--মি: চার্লস রতন খন্দকার।

উক্ত দিন বিকাল ৫:০০ টায় মি: এলিয় ডাংগোয়ারে বাসগৃহে উদ‍্যোগীদলের প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় ধন‍্যবাদের দান গ্রহণ করা হবে।

সভা পরিচালনায়-- মিসেস আল্পনা খন্দকার।

আমন্ত্রণক্রমে-- রেভা: সুশোভন খান।
পালক
খন্জনপুর খ্রীষ্টিয় মন্ডলী, খন্জনপুর
জয়পুরহাট।

Address

Khanjanpur, Joypurhat
Khanjanpur
5900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khanjanpur Christio Mondoli, Joypurhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category