08/10/2025
ধর্মীয় সু-বার্তা
📢📢📢📢🔊🔊🔊
খাগড়াছড়ি সদরে অবস্থিত খাগড়াছড়ি বাসীর অন্যতম পূণ্যভূমি আর্য্য বন বিহার ধর্মপুরে আগামী ১০ অক্টোবর ২০২৫ইং রোজ শুক্রবার তারিখ মহান কঠিন চীবর দান উদযাপন করা হবে।
এহেন মহান দিনে স্বধর্মপ্রাণ অনুরাগীরা উক্ত দানোৎসবে উপস্থিত হতে পারবেন।
সকাল পর্ব (সময়- ৯.০০ টা)
বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অট্ঠপরিক্খার দান, হাজার বাতি দান'সহ নানাবিধ দান করা হবে।
বিকাল পর্ব (সময়- ১.৩০ টা)
বুদ্ধমূর্তি দান, কঠিন চীবর দান, কল্পতরু দান, অট্ঠপরিক্খার দান ও হাজার বাতি দান'সহ নানাবিধ দানের পূণ্যানুষ্ঠান করা হবে।
উল্লেখ্য যে, আগের বছরের ন্যায় এবছরও চীবর দানের সকল পূণ্যানুষ্ঠানাদি ঠিক থাকবে, শুধুমাত্র ৯ অক্টোবর ২০২৫খ্রি. বৃহস্পতিবার রাতের বেলায় বেইন বুনন বাদ দেওয়া হয়েছে।
আরো উল্লেখ্য যে, ২০২৪ সালে এক বছর বাদ যাওয়াতে এবছর চীবর দানের নিমন্ত্রণ কার্ডে ৩০তম পরিবর্তে ৩১তম লেখা হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।
উক্ত "৩০তম দানোত্তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠানে" অংশগ্রহণ করে অশেষ পূণ্যভাগী হওয়ার জন্য সদ্ধর্মপ্রাণ সকল দায়ক-দায়িকাদের সবিনয়ে অনুরোধ করা হচ্ছে
🌺🌺🌺