Jhotisar Vante

Jhotisar Vante ✋ New pages ✋🙏 Follow plz🙏

03/04/2023

🥰🥰🙏🙏🥰🥰

🙏🙏LIKE COMMENT SHARE PLZ🙏🙏

#বুদ্ধের শিক্ষা

৫ প্রকার প্রেত লোকের বর্ণনা

(১) মিথ্যা শপথকারী প্রেত :

যে সকল মানুষ অপরের দুর্নাম ছড়ায়, দোষ ঢাকার জন্য পুত্র ও বুদ্ধের দোহাই দিয়ে শপথ করে তারা মৃত্যুর পর মিথ্যা শপথকারী প্রেত হয়ে জন্মগ্রহণ করে। এ সকল প্রেতের দেহ অত্যান্ত বিশ্রী ও দেহ হতে সর্বদা দুর্গন্ধ বের হয়। সর্বদা ক্ষুধার জ্বালায় জ্বলতে থাকে। প্রেত্নী হলে সন্তান প্রসব করে নিজে খেয়ে ফেলে। এরুপে মিথ্যা শপথকারী প্রেতগণ কষ্ট পায়। তাই সকলের মিথ্যা শপথ থেকে বিরত থাকা কর্তব্য।

(২) সূচীলোম প্রেত :

যে সকল মানুষ প্রাণিদের নানারকম দন্ডের আঘাতে নির্যাতন করে এবং যারা ইহ জন্মে মানুষকে নানা রকম ফাঁদে ফেলে মানসিকভাবে কষ্ট দেয় তারা মৃত্যুর পর সূচীলোম প্রেত হয়ে জন্মগ্রহণ করে। সূচীলোম প্রেতদের লোমগুলো সূচের ন্যায়। তাই তারা নিজেদের লোমে বিদ্ধ হয়ে অসীম দুঃখ যন্ত্রণা ভোগ করে। তাই অপরকে নিপিরন নির্যাতন থেকে বিরত থাকা কর্তব্য।

(৩) মাংসপিণ্ডাকৃতি প্রেত :

যারা ইহ জীবনে বিভিন্ন প্রাণির মাংস খণ্ড খণ্ড করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং মৃত্যুর সময় মাংস দর্শন করে তারা মৃত্যুর পর মাংসপিণ্ডাকৃতি প্রেত হয়ে জন্ম গ্রহণ করে। তাই প্রাণি হত্যা থেকে বিরত থাকা কর্তব্য।

(৪) প্রজ্জ্বলিত প্রেত :

যারা ইহ জীবনে মানুষ ও অন্যান্য প্রাণিদের পুড়িয়ে মারে তারা মৃত্যুর পর প্রজ্জ্বলিত প্রেত হয়ে জন্মগ্রহণ করে। প্রজ্জ্বলিত প্রেত হয়ে তারা সর্বদা অগ্নিদগ্ধ হতে থাকে এবং অপরিসীম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। তাই কাওকে আগুনে পুরিয়ে হত্যা করা থেকে বিরত থাকা কর্তব্য।

(৫) শক্তিলোম প্রেত : যারা ইহ জীবনে শেলের ন্যায় বিভিন্ন তীক্ষ্ণ প্রাণিদের কষ্ট দেয় এবং মৃত্যুর সময় তীক্ষ্ণ ধারাল জিনিস দর্শন করে তারা মৃত্যুর পর শক্তিলোম প্রেত হয়ে জন্মগ্রহণ করে। শক্তিলোম প্রেতদের দেহের লোমগুলো শেলের ন্যায় এবং সেগুলোর আঘাতে তারা তীব্র যন্ত্রণা ভোগ করে। তাই কাওকে শেল গুলি ডিল ডন্ড দিয়ে হত্যাকরা থেকে বিরত থাকা কর্তব্য।

জগতের সকল প্রাণী সুখী হোক
সাধু সাধু সাধু 🙏

Address

Khagrachhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhotisar Vante posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share