Satsang Khagrachhari

Satsang Khagrachhari Be Concentric, Be Sincere. Sree Sree Thakur।

সৎসঙ্গ কেন্দ্র ছদুরখীল, তিনঘরিয়া পাড়া। শুভ ভাদ্র পরিক্রমা শুরু হলো আজ থেকে জয়গুরু সবাইকে।
18/08/2023

সৎসঙ্গ কেন্দ্র ছদুরখীল, তিনঘরিয়া পাড়া। শুভ ভাদ্র পরিক্রমা শুরু হলো আজ থেকে জয়গুরু সবাইকে।

 #পরিচিত_ও_অপরিচিতের_প্রতি_ব্যবহার পরিচিতই হো’ক আর অপরিচিতই হো'ক,    তোমার আওতায় এলে,        অপরিচিতকে স্মিতসৌজন্যে    ...
22/07/2023

#পরিচিত_ও_অপরিচিতের_প্রতি_ব্যবহার

পরিচিতই হো’ক আর অপরিচিতই হো'ক,
তোমার আওতায় এলে,
অপরিচিতকে স্মিতসৌজন্যে
পরিচয় জিজ্ঞাসা ক’রো,
বুঝতে চেষ্টা ক’রো তা’কে,
সাধ্যমত অনুচৰ্য্যায় তা’কে স্নিগ্ধ ক'রে তুলো,
ফুল্ল ক'রে তুলো
বাক্যে, ব্যবহারে ও আচরণে ;
পরিচিতকে
আপ্তসৌজন্যে নন্দিত করে তুলো,
সাধ্যমত বিহিত যা' করণীয় তা'র প্রতি
তা'র ক'রো,
নজর রেখো, অবজ্ঞাত না হয় সে ;
এতটুকু করাকেও যদি তাচ্ছিল্য কর ---
উপঢৌকনও মিলবে তাচ্ছিল্যই,
নিরাপত্তাও নিথর হ'য়ে রইবে,
এর ফাঁকে, বিপাকও এগিয়ে আসতে পারে ;
তাই, যা'ই কর না কেন,
সাবধানতা ও সতর্কতাকে বিসর্জ্জন ক'রো না, ---
অসৎ যা’-কিছুকে
যথাসৌজন্যে নিরোধ ক'রে,
আপদের সর্পিল নিঃশ্বাস থেকে
অনেকখানিই রেহাই পাবে ।।

#শ্রীশ্রীঠাকুর
( সদ্ বিধায়না, ৫৩ )

 #অনুরাগ__ইহাই_শিক্ষার_মূলভিত্তি যেমন স্বামী-স্ত্রীর সংযোগের ফলেই সন্তান, ---তেমন অভিভাবক ও শিক্ষকের      সুসঙ্গত, সহযোগ...
22/07/2023

#অনুরাগ__ইহাই_শিক্ষার_মূলভিত্তি

যেমন স্বামী-স্ত্রীর সংযোগের ফলেই সন্তান, ---
তেমন অভিভাবক ও শিক্ষকের
সুসঙ্গত, সহযোগী
বিহিত সন্তান বা ছাত্র-পরিচর্য্যার
ভিতর-দিয়েই জন্মে শিক্ষা ;
আর, এই সহযোগ যেখানে যত শিথিল,
শিক্ষাও সেখানে মূঢ় তেমনি,
কারণ, সন্তান বা ছাত্র
ঐ বেফাস ফাঁকের ভিতর-দিয়ে
প্রবৃত্তি-পরতন্ত্রী হ'য়ে ওঠে ---
সংযত হ’য়ে শিক্ষকে কেন্দ্রায়িত হ'য়ে
শিক্ষায় সম্বৰ্দ্ধিত হ'য়ে উঠতে পারে না ;
শুধু অর্থ খরচ করলেই
শিক্ষা হয় না ---
চাই অভিভাবক ও শিক্ষকে
সশ্রদ্ধ সহযোগ,
আর, সন্তান বা ছাত্রের চাই ---
শিক্ষার অনুপ্রাণনার ভিতর-দিয়ে
শিক্ষকে অনুরাগ ---
‌ ‌ তবে তো ।।

#শ্রীশ্রীঠাকুর
( সম্বিতী ২৬, শিক্ষা )

মানু‌ষের বিকৃত স্বার্থবু‌দ্ধি-সম্ব‌ন্ধে কথা উঠলো।শ্রীশ্রীঠাকুর বল‌লেন----পরস্পরকে ঠকাবার বু‌দ্ধি মা‌নেই নি‌জের cell (কে...
22/07/2023

মানু‌ষের বিকৃত স্বার্থবু‌দ্ধি-সম্ব‌ন্ধে কথা উঠলো।

শ্রীশ্রীঠাকুর বল‌লেন----পরস্পরকে ঠকাবার বু‌দ্ধি মা‌নেই নি‌জের cell (কোষ)-গু‌লি ‌ভেঙ্গে ফেলা, নিজত্ব‌কে হনন করা। শী‌রের অন‌্যসব cell (কোষ)-গু‌লি ‌য‌দি সুস্থ ও জীবন্ত না থা‌কে, তাহ‌`লে একটা cell যেমন একক সুস্থ ও জীবন্ত থাক‌তে পা‌রে না, সামাজিক পরি‌বে‌শে আমা‌দের ব‌্যক্তি-জীবনও তেম‌নি অন‌্য সবাই‌কে বাদ দি‌য়ে একক টি‌কে থাক‌তে পা‌রে না। তা`‌তে তার অ‌স্তিত্বও অচল হ‌`য়ে উঠ‌বে, প‌রি‌বে‌শের পোষণ-ব‌ঞ্চিত হ‌`য়ে সে শু‌কি‌য়ে উঠ‌বে। তাই, পরস্পর স্বার্থা‌ন্বিত হ‌`য়ে, সবাই মি‌লে একাট্টা হ‌`য়ে চলায় কিন্তু প্রত্যেকের নি‌জের লাভই সব‌চে‌য়ে বেশী। দেহস্থ প্রাণন-শ‌ক্তির পোষকতায় যেমন শরী‌রের কোষগু‌লির ম‌ধ্যে একটা অ‌চ্ছেদ‌্য সংহ‌তি ফু‌টে ওঠে, সমাজ-জীব‌নেও তেম‌নি সবারই সত্তাপূরণ‌পোষণী জীবন্ত নর‌বিগ্রহের প্রতি আনুগ‌ত্যের ভিতর-দি‌য়েই এই সংহ‌তি ও সহ‌যো‌গিতার অভ‌্যুদয় হয়। তা` বাদ দি‌য়ে শুধু স্বার্থবু‌দ্ধি‌তে কিন্তু পারস্পা‌রিক স্বার্থরক্ষার উপ‌যো‌গী অবস্থা সৃ‌ষ্টি করা যায় না।

-----শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
আ‌লোচনা-প্রস‌ঙ্গে প্রথম খন্ড, পৃষ্ঠা-১৪১
১৪ অগ্রহায়ণ, ২৩৪৮, শ‌নিবার (ইং ২৯/১১/১৯৪১)

 #ইষ্টভৃতি কী? সহজ কথায় বলি। ধরা যাক, আমার ছোট্ট একফালি জমি আছে, আর সেখানের ফসল দিয়েই আমার পরিবার চলে। সেই জমিতে ফেললা...
20/07/2023

#ইষ্টভৃতি কী? সহজ কথায় বলি। ধরা যাক, আমার ছোট্ট একফালি জমি আছে, আর সেখানের ফসল দিয়েই আমার পরিবার চলে। সেই জমিতে ফেললাম দানা; কিন্তু জল দিলাম না, খাদ দিলাম না— চলবে? ফসল হবে? তাহলে, ওই দানাটা যদি দীক্ষা হয়, খাদ আর পানি যেটা দেব, সেটাই হচ্ছে আমার ইষ্টভৃতি। তবেই ফসল ফলবে। এটাই নিয়ম।

অনেকে আছে— খুব জ্ঞানী। বলবে যে, ‘আচ্ছা, ধম্মে-কম্মে আবার পয়সাকড়ি কেন? ধর্ম তো খুব পবিত্র জিনিস।'

আমি বলি, হ্যাঁ! ঠিকই কথা। পবিত্র জিনিসে পয়সা থাকতে নেই। যেমন, তোমার বাবা-মা এবং তাঁদের সম্পর্কজাত তুমি— কত পবিত্র সম্পর্ক! তাহলে, তোমার জন্মটাও তো বিনামূল্যে হওয়ার কথা! তোমার পড়াশুনাও তাই! তোমার খাওয়া-দাওয়া, বড় হওয়া— সবটাই বিনামূল্যে হয়েছে নিশ্চয়ই! এবং, তুমি যেদিন বড় হয়ে বাবা-মা'র দেখাশুনা করবে, সেটাও নিশ্চয়ই বিনামূল্যেই হবে। হবে না? তাহলে, পিতামাতা এবং সন্তানের পবিত্র সম্পর্কের মধ্যেও কিন্তু পয়সা লাগে! স্বামী-স্ত্রীর সম্পর্কও তো পবিত্র। সেখানেও কিছু বিনামূল্যে হয় কি? হয় না তো? তাহলে, এমন খালি গায়ে পৈতে-পরা আমার গুরু, তিনি পয়সা নিচ্ছেন কি নিচ্ছেন না— তা' দেখার দরকার কী? নিচ্ছেনই যদি, কোনো কারণ তাহলে আছে নিশ্চয়!— আমি দেব। দেবই! হাজার বার দেব।
শ্রীশ্রীআচার্য্যদেব (আলোচনা — চৈত্র, ১৪২৯)

দেওঘরে সর্ব্বভারতীয় সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন
16/07/2023

দেওঘরে সর্ব্বভারতীয় সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন

 #আগামীকাল পরমারাধ্যা শ্রীশ্রীবড়মার ১৩০তম জন্মতিথি উৎসব-২৯শে আষাঢ় (১৪ই জুলাই ২০২৩), শুক্রবার (শুধুমাত্র সৎসঙ্গ দেওঘর ঠ...
13/07/2023

#আগামীকাল
পরমারাধ্যা শ্রীশ্রীবড়মার ১৩০তম জন্মতিথি উৎসব-২৯শে আষাঢ় (১৪ই জুলাই ২০২৩), শুক্রবার (শুধুমাত্র সৎসঙ্গ দেওঘর ঠাকুর বাড়িতে উদযাপন হবে) ৷

কথাপ্রসঙ্গে একজন বললেন -- রামকৃষ্ণ কথামৃতে আছে, ভালমন্দ ঈশ্বরই সৃষ্টি করেছেন। এ কথার তাৎপর্য্য কী? ঈশ্বর কি মন্দও করেন?শ...
13/07/2023

কথাপ্রসঙ্গে একজন বললেন -- রামকৃষ্ণ কথামৃতে আছে, ভালমন্দ ঈশ্বরই সৃষ্টি করেছেন। এ কথার তাৎপর্য্য কী? ঈশ্বর কি মন্দও করেন?

শ্রীশ্রীঠাকুর - ওটা general (সাধারণ) কথা। ঈশ্বর জীবজগতের স্রষ্টা। তিনি আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন। তার অপপ্রয়োগে আমরা মন্দের সৃষ্টি করি। তিনি ever good (চিরমঙ্গলময়)। তাঁর প্রতি বিমুখতাই সমস্ত মন্দের উৎস। তবে মন্দও আর মন্দ থাকে না যদি ঐ মন্দ পরমপিতার সেবায় apply (প্রয়োগ) করতে পারি। হনুমান রামচন্দ্রের ইচ্ছা পূরণের জন্য লঙ্কাদহন, রাবণের মৃত্যুবাণ চুরি ইত্যাদি কত কী করেছিল। তথাকথিত এই সব মন্দ কাজও কিন্তু পুণ্যকাজ হ'য়ে দাঁড়ালো ভগবান রামচন্দ্রের জন্য করা হয়েছিল ব'লে। কারণ, ভগবান রামচন্দ্র হলেন সৎ অর্থাৎ সত্তা-সম্বর্দ্ধনার মূর্ত্তবিগ্রহ।


(আলোচনা প্রসঙ্গে, ৮/৩০.৫.১৯৪৬)





🙏🙏🙏
13/07/2023

🙏🙏🙏

জয়গুরু,কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায় দাদা সৎসঙ্গের কাজে বেরিয়েছেন
13/07/2023

জয়গুরু,কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায় দাদা সৎসঙ্গের কাজে বেরিয়েছেন

13/07/2023
🙏🙏🙏
30/06/2023

🙏🙏🙏

Address

Khagrachari
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satsang Khagrachhari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share