11/12/2025
রোমান বুদ্ধ এপিক্টেটস
ড. বরসম্বোধি ভিক্ষু
রোমান বিদ্বান এপিক্টেটসের জন্ম হয়েছিল ৫০ খৃষ্ট পূর্বে গ্রীক দেশের এক গোলাম পরিবারে। রোমান সম্রাট নেরোর সেক্রেটারি এপাফ্রোডিটাসের প্রাসাদে এপিক্টেটস দাসত্ব করতেন। সে সময় ভারতের মত গ্রীকও ছিল একটি উচ্চ শিক্ষিত দেশ এবং সেখানে বৌদ্ধ ধম্মের প্রভাবে স্টোইক তত্বজ্ঞান (Stoic Philosophy) বিকশিত হয়েছিল। এপিক্টেটসের বুদ্ধিমত্তা দেখে এপাফ্রোডিটোস প্রভাবিত হয়েছিলেন এবং তিনি এপিক্টেটসকে স্বীয় গোলামী হতে মুক্ত করে তৎকালীন সময়ের প্রসিদ্ধ স্টোইক বিদ্বান মুসোনিয়স রুফুসের নিকট প্রেরণ করেছিলেন। এপিক্টেটসের বিদ্বতা দেখে সম্রাট নিরো তাঁকে নিজের রাজনৈতিক উপদেষ্টারূপে নিযুক্ত করেছিলেন। ৬৮ খৃষ্টাব্দে সম্রাট নিরোর মৃত্যুর পর এপিক্টেটস সমগ্র গ্রীকে স্বীয় তত্বজ্ঞান প্রচার করতে শুরু করেছিলেন।
এপিক্টেটসের প্রসিদ্ধ শিষ্যগণের মধ্যে ‘অরিয়ন’ Arrian’ ছিলেন অত্যন্ত বিদ্বান। এপিক্টেটসের শিক্ষাকে অরিয়ন দ্বারা ১০৮ খৃষ্টাব্দে ‘ডিস্কোর্সেস’ (Discourses) নামে প্রসিদ্ধ গ্রন্থাকারে লিপিবদ্ধ করেছেন। যা এখনও বিরাজমান রয়েছে। ১৩৫ খৃষ্টাব্দে এপিক্টেটসের প্রয়ান হয়েছিল।
তথাগত বুদ্ধের ‘অত্ত দীপ ভব’ এ সিদ্ধান্তের উপর ভিত্তি করে এপিক্টেটস কর্তৃক স্বীয় আত্মজ্ঞান (Philosophy of Self Knowledge) এ তত্বজ্ঞান বিকশিত করা হয়েছিল। (Epictetus, Discourses, II, 11.1) তথাগত বুদ্ধের কালাম সূত্রের ভিত্তিতে এপিক্টেটসও বুদ্ধের ইন্দ্রিয় নিগ্রহ তত্বকে Apathia এবং সমাধি তত্বকে Ataraxia রূপে বিকশিত করেছেন। (Eaictetus, Discourses, II, 18.19-31).
তথাগত বুদ্ধ মৈত্রী এবং করুণা (Pity and Compassion) তত্বজ্ঞানের ভিত্তিতে এপিক্টেটসই ‘বৈশ্বিক বন্ধুত্ব’ (Universal Harmony) তত্বজ্ঞান বিকশিত করেছেন। (The history of ancient philosophy, Heinrich Ritter, Alexander James William Morrison, 1846, Vol. IV, P-218). এপিক্টেটস এবং অন্য স্টোইক বিদ্বানেরাই তথাগত বুদ্ধের দ্বারা প্রভাবিত হয়ে ‘বৈশ্বিক বন্ধুত্ব’ অর্থাৎ বসুধৈব কুটিম্বকম’ (Cosmopolitanism)’ এ তত্ব বিকশিত করেছিলেন। এরূপ সত্য ইতিহাস অনেকে না জানার কারণে ভারতীয় ব্রাহ্মণেরা বলে থাকে যে, ‘বসুধৈব কুটুম্বকম’ হল তাদের দ্বারা স্থাপিত। বাস্তবে ইহা হল এক বৌদ্ধ সঙ্কল্পনা, যা মৈত্রী এবং করুণা তত্বের উপর আধারিত।
এপিক্টেটসের মতো মহান বিদ্বান অনেক প্রতিকুল পরিস্থিতির মধ্যেও বুদ্ধের তত্বজ্ঞানকে বিশ্বের মধ্যে স্থাপন করেছেন। এজন্য আমরা তাঁর কাছে ঋণী রয়েছি এবং তাঁর মহান কার্যের জন্য আমরা তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রদর্শন করছি।
বুদ্ধের তত্বজ্ঞান পাশ্চাত্য দেশে প্রস্থাপনকারী এপিক্টেটস সত্যিকার অর্থেই রোমান সম্রাজ্যের ‘রোমান বুদ্ধ’ই (Roman Buddha) ছিলেন।