02/05/2026
গত ১লা মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫৭০ বুদ্ধাব্দ "ধম্ম মৈত্রী বন বিহারে" বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়। বুদ্ধ পূর্ণিমা উদযাপনের মাধ্যমে গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি জন্ম, বুদ্ধ জ্ঞান লাভ এবং পরিনির্বাণ স্মরণ করা হয়। একই সাথে ধর্মীয় শিক্ষার্থীদের কর্তৃক "পূজনীয় ব্যক্তির পূজা করা এবং পিতা-মাতা নিকট ক্ষমা প্রার্থনা সহ আশীর্বাদ প্রার্থনা" অনুষ্ঠানও উদযাপন করা হয়।
তাছাড়াও বুদ্ধ পূর্ণিমা দিনে কুশিনগরে "ধম্ম মৈত্রী ওয়ার্ল্ড চাকমা বুদ্ধ বিহার" নির্মাণকল্পে আর্থিক শ্রদ্ধাদান দিয়ে ভদন্ত বিশুদ্ধ কীর্তি ভিক্ষু, মি. সঞ্জিত চাকমা ( জয়চন্দ্র পাড়া, ত্রিপুরা), মিজ সুজাতা খীসা (কাঞ্চনপুর, ত্রিপুরার) মহতি এ পূণ্য কাজে অংশীদার হয়েছেন।
পূজনীয় ভন্তে এবং দাতাগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পূজনীয় ভন্তে নিরোগ স্বাস্থ্য হয়ে তাঁর সন্ন্যাস জীবন দীর্ঘায়ু হোক, একইসাথে দাতাগণ এবং তাদের পরিবারের সুখ-শান্তি বয়ে আসুক, এ পূণ্য ফল তাদের নির্বাণ লাভের পাথেয় হোক- এই প্রার্থনা করি।
কুশিনগরে বিহার নির্মাণ কল্পে আর্থিক শ্রদ্ধাদান দিতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন:
Ven. Chandan Kirti Mahathera +8801831905013
Mr. Kamala Charan Chakma +8801552703642
Mr. Asetu Bikash Chakma +8801646979759
Mr. Triratan Chakma +8801558826054
Mr. Binoy Kanti Chakma +8801553103021
Mr. Arunangkar Chakma +8801557663008