06/01/2026
তথাগত বুদ্ধ বলেছেন-
🔹জগতে তিন ধরনের পুত্র আছেঃ
১) অবজাত পুত্র।
২) অনুজাত পুত্র।
৩) অতিজাত পুত্র।
👉🏼অবজাত পুত্রঃ- যে সকল পুত্রের পিতামাতা দুঃশীল,পঞ্চশীল পালন করেন না,পাপধর্মে রত থাকেন কিন্ত তাদের পুত্র বা কন্যা শীলবান, পঞ্চশীল পালন করে, কুশল কর্মে শ্রদ্ধাশীল, সে সকল পুত্র-কন্যাদের বলা হয় অতিজাত পুত্র।
👉🏼অনুজাত পুত্রঃ- পৃথিবীতে এমনও পিতামাতা আছে যারা শীলবান, পঞ্চশীল পালন করেন,কুশলধর্মে শ্রদ্ধাশীল তদ্রুপ তাদের পুত্র কন্যাগণও শীলবান, পঞ্চশীল পালন করেন,কুশলধর্মে শ্রদ্ধাশীল। সেই সকল পুত্র কন্যাগণ হলো অনুজাত পুত্র।
👉🏼অতিজাত পুত্রঃ- জগতে এমনও পিতামাতা আছে যারা শীলবান, পঞ্চশীল পালন করেন,কুশলধর্মে শ্রদ্ধাশীল কিন্তু তাদের পুত্র কন্যাগণ দুঃশীল, অকুশল ধর্মে লিপ্ত থাকে, পঞ্চশীল পালন করেন না সে সকল পুত্রকন্যাগণ হচ্ছে অবজাত পুত্র।
(সুত্রপিটক- অঙ্গুত্তর নিকায়)