Chand_Online_Official

Chand_Online_Official Chand_Online_Official's_page

"Chand Online Official Fan Page" নিয়ে কিছু কথা~~~
এটি একটি বৌদ্ধধর্মীয় চ্যানেল পেজ। এখানে বৌদ্ধধর্মের যাবতীয় তথ্যাদিসহ সর্দ্ধমবাণী, সর্দ্ধম উপদেশ, পরামর্শ, সুত্র, আরও বৌদ্ধধর্মীয় গানসহ পরম পূজনীয় ভিক্ষুদের সর্দ্ধম দেশনা চ্যানেল এর মাধ্যমে আপলোড করে শেয়ার করা হয়। তাই সুপ্রিয় ভিউয়ার্স এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনুসন্ধিৎসু বন্ধু গণ আপনারা সবাই এই পেজের সাথে যুক্ত থেকে বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন বিষ

য়ে জানতে পারবেন। আমি নিয়মিত ধারাবাহিক ভিডিও আপলোড করে আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি। আশা করছি আপনাদের ভিডিও গুলো ভালো লাগছে। বৌদ্ধ ধর্মের বুদ্ধ ভাষিত বিভিন্ন সূত্র, বুদ্ধ উপদেশ, দেশনা ও ভাবনা মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধের এসব সূত্র, উপদেশ, ধর্ম দেশনা ও ভাবনা বিষয়ক কথায় মানব জাতির যাবতীয় দুঃখ মুক্তির উপায় অনুসন্ধান করা সম্ভব হয়। তাই প্রত্যেক মুক্তিকামী মানুষের তথা সকল প্রাণীর মুক্তির জন্য এসব জানা ও ধারন করা অপরিহার্য কর্তব্য। এমন তাৎপর্য পূর্ণ বিষয় গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করে চলেছি। জানিনা কতটুকু প্রাণবন্ত আলোচনা করতে পারছি এবং সফল হচ্ছি। তবে আমার বিশ্বাস প্রকৃত সত্য ধর্ম অনুসন্ধানকারীর জন্য ভিডিও গুলো যথেষ্ট উপযোগী।
*** তাই প্রিয় ভিউয়ার্স সাথে থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি। ***
সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা ও শুভকামনা।
সব্বে সত্ত্বা সুখীতা হোন্তু।
সাধু সাধু সাধু।

Address

Khabong Puria, Khagrachari Sadar
Khagrachari
4400

Alerts

Be the first to know and let us send you an email when Chand_Online_Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Chand_Online_Official:

Shortcuts

Share