সুইডিশ মৈত্রী সংঘ

Directions

সুইডিশ মৈত্রী সংঘ এটি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের একটি বৌদ্ধ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন।

25/09/2026
--  জানেন কি এমন একটি মন্দির আছে যা হাজার বছর ধরে মাটির তলায়  চাপা পড়ে থাকার পর ইংরেজ সরকার ১৮১৪ সালে মাটি খননের মধ্যে দ...
23/01/2026

-- জানেন কি এমন একটি মন্দির আছে যা হাজার বছর ধরে মাটির তলায় চাপা পড়ে থাকার পর ইংরেজ সরকার ১৮১৪ সালে মাটি খননের মধ্যে দিয়ে আবিষ্কার করেছিল?

এটি হচ্ছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত বরবুদূর বৌদ্ধ মন্দির। ঐতিহাসিক বিশেষজ্ঞরা মনে করেন, মন্দিরটি ৮০০-৯০০ খ্রীস্টাব্দে তৈরি করা হয়েছিল। এটি উপর থেকে দেখলে একটি চক্রাকার তারা মন্ডলের মতো দেখতে লাগে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা মনে করেন এটিই একমাত্র বৌদ্ধ মন্দির যেটার সাথে তৎকালীন পুরো পৃথিবীর একটি সংযোগস্থল ছিল। মন্দিরটি সম্পুর্ন পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। চারিদিক থেকে দেখতে বর্গাকৃতির বা চৌক মনে হয়। মন্দিরটির উপরে একটি গোলাকার ছাদ রয়েছে যার উপরে আকাশের তারার মত অনেকগুলো গোলাকার পাথরের স্তুপ আছে এবং প্রত্যেকটি স্তুপের মধ্যে গৌতম বুদ্ধের একটি করে পাথরের মূর্তি বসানো আছে।

বর্তমানে এটি ইন্দোনেশিয়ার একটি বৃহৎ তীর্থস্থান ও পর্যটন শিল্পে পরিনত হয়েছে। এতে বুঝা যায় আজ ইন্দোনেশিয়া মুসলিম দেশ হলেও সেই সময় পুরো ইন্দোনেশিয়া জুড়ে বৌদ্ধ ধর্মের বিশাল বিস্তার ছিল।

#বৌদ্ধ_বার্তা
সূত্র : তথ্য সংগৃহীত।

পবিত্র ত্রিপিটক অ্যাপ আবার প্লে স্টোরে এভেইলএভল!!!শুভ সংবাদ!বুদ্ধবাণী পড়তে যারা আগ্রহী, তারা এখন সহজেই এটি ডাউনলোড করে প...
15/04/2025

পবিত্র ত্রিপিটক অ্যাপ আবার প্লে স্টোরে এভেইলএভল!!!

শুভ সংবাদ!

বুদ্ধবাণী পড়তে যারা আগ্রহী, তারা এখন সহজেই এটি ডাউনলোড করে পড়তে পারবেন—যেকোনো সময়, যেকোনো জায়গায় তাও আবার কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই।

ডাউনলোড করতে নীচে ক্লিক করুন: https://play.google.com/store/apps/details?id=com.tipi.ptptv1

বুদ্ধের বাণী দিকে দিকে প্রচার ও প্রসার হোক।

বুদ্ধগয়া মহাবোধি বিহার: বৌদ্ধদের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার আহ্বানবুদ্ধগয়া মহাবোধি বিহার শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থ...
02/03/2025

বুদ্ধগয়া মহাবোধি বিহার: বৌদ্ধদের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার আহ্বান

বুদ্ধগয়া মহাবোধি বিহার শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থান নয়; এটি সারা বিশ্বের বৌদ্ধ অনুসারীদের জন্য আধ্যাত্মিক ও জ্ঞানবৃত্তিক চেতনার কেন্দ্র। কিন্তু দুঃখজনকভাবে, এটি আজ অন্যায় দখলদারি, প্রশাসনিক উদাসীনতা এবং অ-বৌদ্ধদের কর্তৃত্বের শিকার।

আমাদের দাবি—সাংবিধানিক অধিকার!

ভারতীয় সংবিধান (অনুচ্ছেদ ২৫-৩০) প্রত্যেক নাগরিককে ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় স্থানগুলোর পরিচালনার অধিকার দিয়েছে। তাই মহাবোধি বিহার পরিচালনার পূর্ণ অধিকার বৌদ্ধদের হাতে ফিরিয়ে দেওয়াই ন্যায়সঙ্গত।

আমরা কি চাই?

✅ মহাবোধি বিহারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বৌদ্ধদের হাতে হস্তান্তর।
✅ সরকার ও প্রশাসনের সঠিক সিদ্ধান্ত গ্রহণ।
✅ বৌদ্ধ ঐতিহ্যের ন্যায্য সংরক্ষণ ও সুরক্ষা।

এখনই আওয়াজ তোলার সময়!

এই পবিত্র স্থান রক্ষায় এবং জাতিগত পরিচয় বজায় রাখতে সবাইকে একত্রিত হতে হবে। সময় এসেছে বৌদ্ধ ঐতিহ্য ও ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার!

Congratulation dada vai  Sowrav অবশেষে আমরা ডুয়েটিয়ান হিসেবে আপনাকে দেখলাম 🎉
21/11/2024

Congratulation dada vai Sowrav
অবশেষে আমরা ডুয়েটিয়ান হিসেবে আপনাকে দেখলাম 🎉

15/10/2024

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই #শুভ _প্রবারণা_পূর্নিমার মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন 🎉🙏🌕🙏

01/09/2024

'বড়ুয়া' শ‌ব্দের অর্থ কি, 'বড়ুয়া' শব্দ‌টি যেভা‌বে এ‌লো~~

ভৌগ‌লিক ভা‌বে বর্তমান বাংলা‌দেশের রাজ‌নৈ‌তিক সীমানা আর প্রাচীন বঙ্গের রাজ‌নৈ‌তিক সীমানা এক নয়। যখন আপ‌নি 'বড়ুয়া জা‌তি' নি‌য়ে কিছু জান‌তে যা‌বেন এই বিষয়‌টি সাম‌নে রে‌খে আপনা‌কে আগা‌তে হ‌বে। 'বড়ুয়া জা‌তি' এ‌সে‌ছিল মগধ থে‌কে আর নি‌জে‌দের‌কে প্রতি‌ষ্ঠিত ক‌রে প্রাচীন আরাকা‌নে। পূ‌র্বে বাংলা‌দেশের কিছু অংশ আরাকা‌নের সা‌থে যুক্ত ছিল। 'বড়ুয়া' শব্দ‌টি এ‌সে‌ছে মূলতঃ "‌বো রোয়া" নামক আরাকানী শব্দ থে‌কে। আমা‌দের ই‌তিহাস নি‌য়ে এ‌টি আমা‌দের প্রথম ভি‌ডিও। আপনা‌দের উৎসাহ পে‌লে আমা‌দের ই‌তিহাসের বহু আজানা বিষয় ধী‌রে ধী‌রে প্রচার কর‌বো। বিস্তা‌রিত জান‌তে নি‌চের কমেন্ট বক্সে ভিডিওটি দেখুন-


#বড়ুয়া #মগ #মঘ #চট্টগ্রাম #বৌদ্ধ #মারমাগ্রী #আরাকান #ইতিহাস #আদি

We, the Current Students and Ex Students of Swedish Moitree SanghaStands with the ongoing student protest against the qu...
03/08/2024

We, the Current Students and Ex Students of Swedish Moitree Sangha
Stands with the ongoing student protest against the quota reform movement!!!

আমরা একটি ধর্মীয় সংগঠন, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমরা কোনো ধরনের সহিংসতা ও অস্বাস্থ্যকর কাজকে সমর্থন করি না এবং এই ঘোষণাটি বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পক্ষে। কোন রাজনৈতিক প্রভাব নির্বিশেষে।

📌আমরা এখানে ঘোষণা করছি যে,
সুইডিশ মৈত্রী সংঘ এবং বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের কেও যদি ছাত্র আন্দোলনের এর বিপক্ষে থাকলে আমরা তাকে চিরকালের জন্য বয়কট করলাম। আপনারা নিজ দায়িত্বে গ্রুপ থেকে বের হয়ে যান।
It's loud and Clear.

This is to notify everyone: Swedish Maitri Sangha Stands with the on going quote reform protest of students. We here by ...
03/08/2024

This is to notify everyone: Swedish Maitri Sangha Stands with the on going quote reform protest of students. We here by declare we do not support any kind of violence and unwholesome act and this declaration is for the behalf of standing with students of Bangladesh regardless of any political influence.Thank You.

Address

Bangladesh Sweden Polytechnic Institute, Kaptai Rangamati
Kaptaimukh

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুইডিশ মৈত্রী সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share