06/06/2026
📢 সাধু আন্তনীর তীর্থস্থান পানজোরাতে পর্ব পালনের আমন্ত্রণ
শ্রদ্ধেয় খ্রীষ্টভক্তগণ,
আপনাদের সকলকে নাগরী’র পানজোরা থেকে প্রীতি ও শুভেচ্ছা। আমরা দীর্ঘকাল যাবৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পানজোরাতে মহাসমারোহে সাধু আন্তনীর তীর্থ উৎসব পালন করে আসছি। তবে আমরা এ বছর পাদুয়ার সাধু আন্তনীর সুনির্দিষ্ট পর্বদিনেও অর্থাৎ ১৩ জুন, ২০২৬ খ্রীষ্টাব্দ (শনিবার) পানজোরাতে পর্ব পালন করব। এই পর্বে আপনারা সকলে আমন্ত্রিত।
উৎসবের আধ্যাত্মিক প্রস্তুতির অংশ হিসেবে পূর্ববর্তী তিন দিন পবিত্র খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচী নিচে দেওয়া হলো:
🗓️ অনুষ্ঠানের সময়সূচী:
পর্বের প্রস্তুতি খ্রীষ্টযাগ (Triduum):
১০ জুন থেকে ১২ জুন, ২০২৬ (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার)
সময়: প্রতিদিন বিকেল ৪:৩০ মিনিটে
পর্বীয় খ্রীষ্টযাগ (Feast Day Mass):
১৩ জুন, ২০২৬ (শনিবার)
সময়: সকাল ৯:০০ টায়
⛪ উদ্দেশ্য ও অনুদান:
পর্বের খ্রীষ্টযাগের উদ্দেশ্য: ২০০ টাকা
পর্বকর্তার অনুদান: ১০০০ টাকা
এই আনন্দঘন উৎসবে আপনাদের সকলের উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণ প্রার্থনা করি। সকলকে ধন্যবাদ।
বিনীত,
ফাদার খোকন ভিনসেন্ট গমেজ
পালক পুরোহিত, সাধু নিকোলাসের ধর্মপল্লী, নাগরী
তারিখ: মে ২৯, ২০২৬ খ্রীষ্টাব্দ