Tayeeba-Shamsul Haque Islamic Academy

Tayeeba-Shamsul Haque Islamic Academy Tayeeba-Shamsul Haque Islamic Academy is a faith based residential school in Islamic term Madrasa for Orphan and Poor children.

We provide them food and acomodation for free. We teach them Al-Quran and views of our prophet Muhammad (pbuh). It is a faith based residential educational School (Islamic term Madrasa) for Orphan and Poor Children. We accept donation and zakat for their free food and acommodation.

আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীনের অসীম দয়া ও করুণায়পবিত্র ঈদে মিলাদুন্নবী সা উপলক্ষে গতকাল ১২ রবিউল আউয়াল বুধবা...
27/08/2026

আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামীনের অসীম দয়া ও করুণায়
পবিত্র ঈদে মিলাদুন্নবী সা উপলক্ষে গতকাল ১২ রবিউল আউয়াল বুধবার তাইয়েবা শামসুল হক ইসলামী একাডেমিতে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন এই একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল হক শামীম। আলোচনায় অংশ নেন একাডেমির সাধারণ সম্পাদক আহমদ সেলিম রেজা, সহ সভাপতি লোকমান হোসেন, আবেদ আলী মাস্টার, কালীগঞ্জ দলিল লেখক সমিতির সহ সভাপতি মোনায়েম খান মোমেন মোক্তার, একাডেমির দাতা সদস্য ও সাবেক কলেজ শিক্ষক মিসেস নাসরিন সুলতানা, চৌড়া মৌলভী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আল আমীন, কাজীবাড়ি শাহ পালোয়ান গাজী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মনিরুল ইসলাম আবরার, আনোয়ার খান মেডিকেলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদিকা মিজান নেহলা প্রমুখ।
একাডেমির নির্বাহী সদস্য ওবায়দুল হক মাশকুরের সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমির শিক্ষার্থী মোহাম্মদ নাঈম।
হামদ ও নাতে পরিবেশন করেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ইংলিশ অনার্সের শিক্ষার্থী জান্নাতুর রাইয়ান, একাডেমির শিক্ষার্থী মাইনুল ইসলাম।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন একাডেমির সাধারণ সম্পাদক, সাংবাদিক ও মাওলানা আহমদ সেলিম রেজা।
উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক নুরুল হোসেন নুরু মেম্বার, আনোয়ার হোসেন বকুল, আব্দুল ওহাব, শাহরুল্লাহ হেল বাকি, মাদ্রাসার নুরানি, নাজেরা ও হেফজ শাখার শিক্ষার্থীসহ চৌড়া গ্রামের আড়াই শতাধিক মুসল্লি, অভিবাবক, নারী ও পুরুষ শুভানুধ্যায়ী।
মাহফিল পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ শেখ আকরাম খান, সহকারি মুহতামিম হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, শিক্ষক হাফেজ মোহাম্মদ নাদিম। মাহফিলের আপ্যায়ন ও তোবারক বিতরণ তত্ত্বাবধানে ছিলেন একাডেমির কোষাধ্যক্ষ মো. হারুন খান ও জাফর।
মাহফিলে আল্লাহর প্রিয় হাবীব নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাঃ এর জীবনাদর্শ অনুসরণ, বিশেষ করে পবিত্র কোরআন, সুন্নাহ ও আহলে বাইতের দেখানো সত্য ও ন্যায়ের পথে পথ চলার জন্য আল্লাহর দরবারে রোনাজারি, দোয়া ও মোনাজাত করা হয়। এসময় আল্লাহর প্রিয় হাবীব নবী ও রাসূলের শানে দুই খতম পবিত্র কোরআন, সূরা আল ইয়াসিন ও কলেমা তাইয়েবার খতম এর সওয়াব রেছানি করা হয়।
পবিত্র কোরআন শিক্ষক মরহুম উস্তাদ তাইয়েবা খাতুন ও মাওলানা এটিএম শামসুল হকসহ এর মরহুম উম্মতে মোহাম্মদী মুমিন মোমেনাত ও মুসলিম মুসলিমাতের
রূহের মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

আজ জাজিরাতুল আরব বা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশে আগামীকাল ১০ জিলহজ উদযাপ...
27/05/2026

আজ জাজিরাতুল আরব বা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
বাংলাদেশে আগামীকাল ১০ জিলহজ উদযাপিত হবে এই ঈদ। এদিন ঈদগাহ বা মসজিদে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ে সমাজের ধনী ও সামর্থবানরা উট, গরু, মহিষ, দুমবা, ছাগল বা ভেড়া জবাই করে নিজের জন্য একভাগ রেখে বাকি দুইভাগ আত্মীয় পরিজন ও গরীব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিবেন। এইজন্য আত্মত্যাগ ও লোভ বিসর্জনের মহিমায় উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।
নিজের টাকায় পশু কিনেও পুরুটা নিজে ভোগ বা ভক্ষন না করাই এখানে আত্মত্যাগ। আবার কোরবানীর পশুর চামড়া বিক্রি করেও ভোগ না করার ধর্মীয় বিধান মেনে তা দান করে দেন মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে, যেখানে থেকে এতিম ও গরীব শিক্ষার্থীরা পবিত্র কোরআন শরীফ শিক্ষা লাভ করেন।
ইসলাম ধর্মে এই আত্মত্যাগের শিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আ. এঁর আত্মোৎসর্গের দৃষ্টান্ত অনুসরণ করে। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য এদিন আমরা পশু কোরবানী ও সবার মাঝে তার গোস্ত ও চামড়া বিলিয়ে আনন্দ উদযাপন করে থাকি।
আলহামদুলিল্লাহ।
আল্লাহর প্রিয় হাবিব নবী ও রাসূল হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতে মুহাম্মদীকে এই পবিত্র ঈদুল আজহা উদযাপনের মাধ্যমে আত্মত্যাগের এই শিক্ষা ও সওয়াব লাভের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেছেন,
“ কুল, আল্লাহুম্মা ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামীন।”
অর্থঃ-"বলুন আমার নামাজ, আমার কোরবানী, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু মহান রাব্বুল আলামিনের জন্য।" (সুরা আনআম: আয়াত ১৬২)
আমীন! আমীন!! ইয়া রাব্বুল আলামীন 🤲
চামড়ার দাম
পুনশ্চ: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার কোরবানির কাঁচা চামড়ার নতুন মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর গরুর কাঁচা চামড়ার দাম ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় ঢাকায় প্রতি বর্গফুটে গড়ে ২ টাকা এবং ঢাকার বাইরে সমপরিমাণ বৃদ্ধি পেয়েছে। সে হিসাবে আকার বেধে একটি গরুর চামড়ার দাম ১২ শ’ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
এ বিষয়ে আবুল হোসেন লেদার কমপ্লেক্সের মালিক ও ট্যানার্স অ্যাসোসিয়েশনের সদস্য সাবের হোসেন ভুইয়া বলেন, মাঝারি আকৃতির গরুর চামড়া সাধারণত ২০ থেকে ২৮ বর্গফুট বা এর কিছুটা বেশি হতে পারে। বড় গরুর চামড়া সাধারণত ৩০ থেকে ৪০ বর্গফুট পর্যন্ত হয়। এছাড়া অত্যধিক বড় সাইজের গরুর চামড়া ৫০ বর্গফুট পর্যন্ত হতে পারে।

আজ পবিত্র হজ মোবারাক।সৌদি আরবের দিনপঞ্জী অনুযায়ী ৯ জিলহজ, প‌বিত্র হজ পালিত হয়। আরাফার ময়দানে আজ সারা দুনিয়ার হাজী সা...
26/05/2026

আজ পবিত্র হজ মোবারাক।
সৌদি আরবের দিনপঞ্জী অনুযায়ী ৯ জিলহজ, প‌বিত্র হজ পালিত হয়। আরাফার ময়দানে আজ সারা দুনিয়ার হাজী সাহেবানরা সমবেত হয়ে রোদনভরা কণ্ঠে একটাই জিকির করছে -‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।ইন্নাল হামদা ওয়াননি’ মাতা লাকা ওয়ালমুলক, লা শারিকা লাক’। অর্থাৎ ‘আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরিক নেই। সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই।সব সাম্রাজ্যও তোমার। ’
শুধু তোমার ক্ষমা ও অনুগ্রহ লাভের জন্য আমরা এখানে সমবেত হয়েছি প্রভু। দয়া করে করুণা করে আমাদের কবুল করো প্রভূ।
এইজন্য হজের দিনকে ইয়াওমুল আরাফা বা আরাফার দিনও বলা হয় । আজ সারাদিন আরাফার ময়দানে দাঁড়িয়ে থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত হাজী সাহেবানরা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ জিকির করবেন। আর গুনাহ মাফের জন্য তওবা ও দোয়া করবেন। আরাফার ময়দান তওবা ও দোয়া কবুলের স্থান। এই পাহাড়ের পাশেই অবস্থিত জাবালে রহমত বা রহমতের পাহাড়। পাহাড় চূড়ায় রয়েছে একটি স্তম্ভ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিদায় হজের ভাষণের স্মৃতি এবং হযরত আদম (আ.) ও মা হাওয়া (আ.)-এর ক্ষমাপ্রাপ্তির পর পুনর্মিলনের স্থান হিসেবে চিহ্নিত করতে সাদা রঙের এই কংক্রিটের স্তম্ভ বা মিনারটি স্থাপন করা হয়েছে।
তাই মক্কা নগরী থেকে ২০ কিলো দূরে ৪৫ ডিগ্রি খড়তাপের মধ্যেও বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় ১৮ লাখ মানুষ-সাদা-কালো, ধনী-গরিব সবাই আরাফাতের ময়দানজুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তাঁর দয়া ও করুণা ভিক্ষা চাইছেন। আগের দিন ও সারারাত মিনার তাঁবুতে কাটিয়ে আজ সকালে হাজির হয়েছেন আরাফার ময়দানে।
প‌বিত্র হ‌জের এই দিনে এখন আরাফার ময়দানে স্থাপিত মসজিদে নামিরা থেকে পবিত্র হজের খুতবা দেয়া হয় এবং যুহর ও আছরের কসর নামাজ একসাথে আদায় করা হয়।
আজকের দিন‌টি অ‌তি বরকতময়।
আখেরী নবী হজরত মুহাম্মাদ সা. এই আরাফার ময়দান থেকেই বিদায় হজের ভাষণে ইসলামকে পরিপূর্ণ জীবনবিধান হিসাবে ঘোষণা দিয়েছিলেন। এখানেই আদিপিতা হজরত আদম ও আদিমাতা হজরত মা হওয়া আ. গুনাহমুক্তির পয়গাম লাভ করেছিলেন। তাই আজ গুনাহ মাফেরও দিন।
আজ আরাফার ময়দানে সমবেত হজপালনকারীদের গুনাহ মা‌ফের দিন। আল্লাহ উম্মতে মুহাম্মদির গুনাহ মাফ করে দিন।
আমরা যারা হ‌জে যে‌তে পা‌রি‌নি, নবীজীর হাদিস আমল করে আজ আমরা রোজা রেখেছি, আল্লাহ আমাদেরও গুনাহগুলিও মাফ করে দিন। আমীন।
এ বিষ‌য়ে স‌হিহ মুসলিম ও ইব‌নে মাজা শরীফে ব‌র্ণিত হা‌দি‌সে আল্লাহর নবী ও রাসূল মুহাম্মাদ (সা.) বলেন, ‘যে আরাফার দিনের রোজা রাখল, আশা করা যায়, আল্লাহতায়ালা তার একবছর আগের এবং একবছর পরের তথা দুই বছরের পাপগুলো ক্ষমা করে দেবেন’।
আগামীকাল সৌদি আরবের দিনপঞ্জী অনুযায়ী ১০ জিলহজ, পবিত্র ঈদ ও কোরবানীর দিন।
আগামী বৃহস্পতিবার আমাদের বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার নামাজ ও কোরবানীর দিন। আল্লাহ আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কোরবানী, আমাদের দান খয়রাত কবুল ও মঞ্জুর ক‌রে নিন।
আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিন।
আমীন।

আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীনের অসীম দয়া ও করুণায়এই পবিত্র রমজান মাসে🌙 আমাদের আব্বা আম্মার নামে প্রতিষ্ঠিত তাই...
14/03/2026

আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামীনের অসীম দয়া ও করুণায়
এই পবিত্র রমজান মাসে🌙 আমাদের আব্বা আম্মার নামে প্রতিষ্ঠিত তাইয়েবা শামসুল হক ইসলামী একাডেমিতে গতকাল ২৩ রমজান শুক্রবার পরিবারের পক্ষ থেকে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন এই একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল হক শামীম। উপস্থিত ছিলেন একাডেমির পৃষ্ঠপোষক ও আমাদের গোষ্ঠীর জেষ্ঠ্য মুরুব্বী হামীম গ্রুপের সাবেক জিএম মাহবুবুর রহমান রতন, সহ সভাপতি লোকমান হোসেন, কোষাধ্যক্ষ মো: হারুন খান, নির্বাহী সদস্য ওবায়দুল হক মাশকুরসহ আবেদ আলী মাস্টার, আনোয়ার হোসেন বকুল, আকরাম হোসেন খান, মোনায়েম খান মোমেন মোক্তার, শাহরুল্লাহ হেল বাকি, নাসেক, বাবুল, চৌড়া মৌলভী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আল আমীন, মাদ্রাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ শেখ আকরাম খান, সহকারি মুহতামিম হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, শিক্ষক হাফেজ নোমান বশির, মাদ্রাসার নুরানি, নাজেরা ও হেফজ শাখার শিক্ষার্থীসহ চৌড়া গ্রামের দেড় শতাধিক মুসল্লি।
মাহফিলে আমাদের পবিত্র কোরআন শিক্ষক মরহুম উস্তাদ তাইয়েবা খাতুন ও মাওলানা এটিএম শামসুল হক এর রূহের মাগফিরাতের জন্য পঠিত তিন খতম পবিত্র কোরআন এর সওয়াব রেছানির জন্য মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়। এসময় একাডেমির সকল দাতা, শুভানুধ্যায়ী, ছাত্র, শিক্ষক, অভিভাবক, গ্রামবাসীর মরহুম পিতা মাতা ও আত্মীয় স্বজনদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

23/02/2026
আজ দিবাগত রাত পবিত্র শবে বরাত। আরবীতে বলে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রাত।এ রাতে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর বান্দাদের প...
03/02/2026

আজ দিবাগত রাত পবিত্র শবে বরাত। আরবীতে বলে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রাত।এ রাতে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর বান্দাদের প্রতি বিশেষ রহমত ও অনুকম্পার দরোজা খুলে দেন। দুনিয়ার সংশোধিত বাজেট প্রণয়নের মত অতীতের আমলনামা নিয়ে কোন বান্দা অনুতপ্ত হলে তাকে ক্ষমা করে দেন। হায়াত- মৌওত ও রিজিকের ফয়সালা করেন বা তকদির লিপিবদ্ধ করেন।এজন্য এটি ভাগ্য রজনী হিসাবে মুসলিম বিশ্বে এক মহিমান্বিত ও পুণ্যময় এক রাত হিসাবে পালন করা হয়।
আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘এটা (ভাগ্য নির্ধারণ) এ জন্য যে, তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হর্ষোত্ফুল্ল না হও। আল্লাহ পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীদের।’ (সুরা : হাদিদ, আয়াত : ২৩)
মানুষের ভাগ্যে যা ঘটে তা পূর্ব থেকেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের ওপর যে বিপর্যয় আসে আমি তা সংঘটিত করার আগেই তা লিপিবদ্ধ থাকে। আল্লাহর পক্ষে এটা খুবই সহজ। ’ (সুরা : হাদিদ, আয়াত : ২২)
আল্লাহ মানুষের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাঁর ইচ্ছা পূরণ করবেনই; আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। ’ (সুরা : তালাক, আয়াত : ৩)
হাদিস গ্রন্থ সহীহ বোখারী শরীফে বর্ণিত হাদিস।
আনাস ইবনু মালিক (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহ্ রেহেমে (মাতৃগর্ভে) একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। তিনি বলেন, হে প্রতিপালক! এটি বীর্য। হে প্রতিপালক! এটি রক্তপিন্ড। হে প্রতিপালক! এটি মাংসপিন্ড। আল্লাহ্ যখন তার সৃষ্টি পূর্ণ করতে চান, তখন ফেরেশতা বলে, হে প্রতিপালক! এটি নর হবে, না নারী? এটি দুর্ভাগা হবে, না ভাগ্যবান? তার রিযক্ কী পরিমাণ হবে? তার জীবনকাল কী হবে? তখন (আল্লাহর নির্দেশমত) তার মায়ের পেটে থাকাকালে ঐ রকমই লিখে দেয়া হয়। (আধুনিক প্রকাশনী- ৬১৩৫, ইসলামিক ফাউন্ডেশন- ৬১৪৩)
মুমিনের ভাগ্যে বিশ্বাস নিয়ে আবু আবদুল্লাহ ইবনে দাইলামী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসলাম এবং তাঁকে বললাম, “ভাগ্যের ব্যাপারে আমার মনে কিছুটা খটকা কাজ করে, কাজেই আমাকে এমন কিছু হাদীস বলুন, হতে পারে এতে আমার মনের সেই খটকা দূর হয়ে যাবে।” তখন উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “যদি আল্লাহ তা‘আলা আসমানবাসী ও জমিনবাসীকে শাস্তি দিতে চান, তবে তিনি তাদের প্রতি জুলুম করা ছাড়াই তাদেরকে শাস্তি দিতে পারবেন। আর যদি তিনি তাদের প্রতি দয়া করেন, তবে তাঁর দয়া তাদের আমল অপেক্ষা উৎকৃষ্ট হবে। যদি তুমি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় সমপরিমাণ দান করো, তবুও আল্লাহ তা গ্রহণ করবেন না, যতক্ষন না তুমি ভাগ্যের প্রতি ঈমান আনয়ন করবে এবং যতক্ষন না তুমি জানবে যে, তুমি যা পেয়েছো, তা কখনই হারানোর ছিল না, আর যা তোমার হাতছাড়া হয়ে গেছে, তা কখনোই পাওয়ার বিষয় ছিল না। যদি তুমি এর থেকে ভিন্ন আক্বীদা-বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতে, তবে তুমি জাহান্নামে প্রবেশ করতে।”
রাবী বলেন, “তারপর আমি আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসি, তিনিও অনুরুপ কথা বলেন। এরপর আমি হুযাইফা বিন ইয়ামান রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসি, তিনিও অনুরুপ কথা বলেন। তারপর আমি যাইদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসলে তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেন।”
আবু দাঊদ: ৪৬৯৯; মুসনাদ আহমাদ: ৫/১৮২; ইবনু মাজাহ: ৭৭; ইবনু আবী আসিম, আস সুন্নাহ: ২৪৫; বাইহাকী, আস সুনান: ১০/২০৪; তাবারানী আল কাবীর: ৪৯৪০।
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয যিলাল: ২৪৫।)
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত যে, তিনি বলেন, ‘এক রাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হারিয়ে ফেললাম। আমি তার খোঁজে বের হলাম। জান্নাতুল বাকিতে (সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি ঐতিহাসিক প্রসিদ্ধ কবরস্থান) তাঁকে পেলাম। তিনি বললেন, ‘তুমি কি ভয় করছো যে, মহান আল্লাহ তাঁর রাসুলের ওপর অত্যাচার করেছেন?’ আমি বললাম, ‘হে আল্লাহর রাসূল! আমি ধারণা করেছি যে, আপনি অন্য কোনো স্ত্রীর কাছে এসেছেন।’ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আল্লাহ তায়ালা শাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বনু কালব গোত্রের বকরি-লোমের সংখ্যার চেয়ে বেশি মানুষকে আল্লাহ তায়ালা ক্ষমা করে দেন।’ [তিরমিজি- ৭৩৯; ইবনে মাজাহ-১৩৮৯]

পবিত্র শবে বরাত বা ভাগ্য রজনী এবং ভাগ্য মানা তকদিরের অংশ । আজ নামাজী বেনামাজী নির্বিশেষে এ রাতে কান্না কাটি করে নিজ নিজ ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন । সারা বছর আত্মীয় স্বজনদের খোঁজ খবর না রাখলেও বা গরীব মিসকিনদের দান-খয়রাত না করলেও যদি কেউ এদিন হালুয়াঘাট রুটি বানিয়ে বিতরণ করেন, তার মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশা থাকে বা একদিনের জন্য হলেও নবীজীর সুন্নাত ( নবীজী ও তাঁর সাহাবিরা নিজে না খেয়েও মুসাফিরদের খাইয়েছেন) পালনের জন্য অপরকে খওয়ায় বা সাহায্য করেন- আমরা তো তাঁকে নিরুৎসাহিত করতে পারি না । বরং উৎসাহিত করা উচিত।

আলহামদুলিল্লাহ!সফলভাবে সম্পন্ন তাইয়েবা শামসুল হক ইসলামী একাডেমির হাফেজদের পাগড়ি প্রদান ও ইসালে সওয়াব মাহফিলের খবর গতক...
22/12/2025

আলহামদুলিল্লাহ!
সফলভাবে সম্পন্ন তাইয়েবা শামসুল হক ইসলামী একাডেমির
হাফেজদের পাগড়ি প্রদান ও ইসালে সওয়াব মাহফিলের
খবর গতকাল বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়।

কালিগঞ্জে ইসালে সওয়াব অনুষ্ঠিত

Address

Kaliganj
1720

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+17788885557

Alerts

Be the first to know and let us send you an email when Tayeeba-Shamsul Haque Islamic Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Tayeeba-Shamsul Haque Islamic Academy:

Shortcuts

Share