অহং ব্রহ্মাস্মি

অহং ব্রহ্মাস্মি মনুর্ভব জনয়া দৈব্যং জনম্।
[ঋগ্বেদ ১০.৫৩.৬]
প্রকৃত মানুষ হও এবং অন্যকেও মানুষ হিসেবে গড়ে তোল।

ঈশ্বর যোগ দর্শনের ১ম পাদের ২৪তম সূত্রে মহর্ষি পতঞ্জলি বলেছেন “ক্লেশকর্মবিপাকাশয়ৈরপরামৃষ্টঃ পুরুষ বিশেষ ঈশ্বরঃ”(যোগদর্শন-...
18/09/2024

ঈশ্বর
যোগ দর্শনের ১ম পাদের ২৪তম সূত্রে মহর্ষি পতঞ্জলি বলেছেন “ক্লেশকর্মবিপাকাশয়ৈরপরামৃষ্টঃ পুরুষ বিশেষ ঈশ্বরঃ”

(যোগদর্শন-১/২৪)

অর্থাৎ “ক্লেশ, কর্ম, বিপাক ও আশয় এই চারটির সাথে যার কোন সম্বন্ধ নেই, যিনি জীব হতে ভিন্ন স্বভাবযুক্ত সেই চেতন পুরুষ বিশেষকে ‘ঈশ্বর’ বলা হয়।”

ঈশ্বরের বৈশিষ্ট্যঃ

১.তিনি “ক্লেশ” অর্থাৎ অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ ও অভিনিবেশ এই পাঁচটি থেকে মুক্ত।
২.তিনি “কর্ম” অর্থাৎ শুভ-অশুভ-মিশ্র কর্ম হতে মুক্ত।
৩.তিনি “বিপাক” অর্থাৎ কর্মফল হতে মুক্ত।
৪.তিনি “আশয়” অর্থাৎ কর্মফল দ্বারা সৃষ্ট সুখ দুঃখ ভোগের সংস্কার হতে মুক্ত।

ভগবান

ঈশ্বর
যোগ দর্শনের ১ম পাদের ২৪তম সূত্রে মহর্ষি পতঞ্জলি বলেছেন “ক্লেশকর্মবিপাকাশয়ৈরপরামৃষ্টঃ পুরুষ বিশেষ ঈশ্বরঃ”

(যোগদর্শন-১/২৪)

অর্থাৎ “ক্লেশ, কর্ম, বিপাক ও আশয় এই চারটির সাথে যার কোন সম্বন্ধ নেই, যিনি জীব হতে ভিন্ন স্বভাবযুক্ত সেই চেতন পুরুষ বিশেষকে ‘ঈশ্বর’ বলা হয়।”

ঈশ্বরের বৈশিষ্ট্যঃ

১.তিনি “ক্লেশ” অর্থাৎ অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ ও অভিনিবেশ এই পাঁচটি থেকে মুক্ত।
২.তিনি “কর্ম” অর্থাৎ শুভ-অশুভ-মিশ্র কর্ম হতে মুক্ত।
৩.তিনি “বিপাক” অর্থাৎ কর্মফল হতে মুক্ত।
৪.তিনি “আশয়” অর্থাৎ কর্মফল দ্বারা সৃষ্ট সুখ দুঃখ ভোগের সংস্কার হতে মুক্ত।

ভগবান

ভগবান শব্দের উৎপত্তিঃ “ভজ সেবায়াম্” এই ধাতু থেকে “ভগ” সিদ্ধ হয়, এর সাথে “মতুপ্” প্রত্যয় যোগে ভগবান শব্দটি সিদ্ধ হয়। তিনি সমগ্র ঐশ্বর্যযুক্ত অথবা ভজনের যোগ্য, এইজন্যে পরমেশ্বরের একটি গুণবাচক নাম হলো“ভগবান্”।
‘ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য’ এই ছয়টি গুণ থাকলেও তাকে ভগবান বলা যায়।

➡️এবার আসা যাক কোন মানুষকে ভগবান বলা যাবে কি নাঃ

“যিনি শাস্ত্রবিদ তথা ব্রহ্মবিদ্যায় পারদর্শী, সর্বদা বৈদিক ধর্মের আচরণকারী অর্থাৎ সদাচারী, অষ্টাঙ্গ যোগের অভ্যাসকারী যোগী এবং সর্বজীবে সমদর্শী এইরূপ তত্ত্বদর্শী মহাপুরুষকে অবশ্যই “ভগবান্” বলে সম্বোধন করা যাবে।

➡️এ সম্পর্কে কিছু শাস্ত্রীয় প্রমাণঃ

⏩প্রশ্ন উপনিষদের ১ম প্রশ্নের ১ম শ্লোকে আমরা দেখতে পাই, ভরদ্বাজ তনয় সুকেশা, শিবি পুত্র সত্যকাম, গর্গ গোত্রীয় সৌর্যায়ণি, অশ্বল তনয় কৌসল্য, ভৃঙ্গুবংশীয় বৈদর্ভি ও কত্য তনয় কবন্ধী, এরা সকলেই নিজেদের গুরু ঋষি পিপ্পলাদকে “ভগবান” বলে ডেকেছেন।

⏩মুণ্ডক উপনিষদের ১ম মুণ্ডকের ১ম খন্ডের ৩য় শ্লোকে গৃহস্থী শৌনক— ঋষি অঙ্গিরাকে “ভগবান” ডেকেছেন।

⏩তৈত্তিরীয় উপনিষদের ৩য় বল্লীর ১ম থেকে ৫ম শ্লোকের প্রতিটাতেই ভৃগু নামে প্রসিদ্ধ বরুণপুত্র, নিজের পিতা বরুণের সামনে উপস্থিত হয়ে তাঁর পিতাকে “ভগবান” বলে ডেকেছেন এবং বলেছেন যে “হে ভগবান, আমায় ব্রহ্মবিদ্যার উপদেশ করুন।”

⏩মনুস্মৃতির ১/২ শ্লোকেও দেখা যায় ঋষিগণ, রাজর্ষি মনুর নিকট যেয়ে তাঁকে “ভগবান” বলে সম্বোধন করে তাঁর কাছে বর্ণাশ্রম ও ধর্ম বিষয়ে জানার জন্য প্রশ্ন করেছেন।

➡️ অর্থাৎ ঈশ্বর মানেই হলো ভগবান, কিন্তু ভগবান মানেই ঈশ্বর নয়। ⬅️ অর্থাৎ পরমব্রহ্মকে ভগবান বলা যেতেই পারে (গুণবাচক নাম হিসেবে) কিন্তু ভগবান হলেই(যেমনঃ ব্রহ্মবিদ গুরু, পিতা ইত্যাদি) তাকে ব্রহ্ম জ্ঞানে উপাসনা করা অনুচিত।

সুধী ভক্তবৃন্দ,আসছে, আগামী ৪ নভেম্বর, শুক্রবার, সকাল ৮টায় রাজ পরিবারের প্রথা অনুযায়ী শ্রী শ্রী কাঁন্তজীউ বিগ্রহ পালকিতে ...
04/11/2022

সুধী ভক্তবৃন্দ,

আসছে, আগামী ৪ নভেম্বর, শুক্রবার, সকাল ৮টায় রাজ পরিবারের প্রথা অনুযায়ী শ্রী শ্রী কাঁন্তজীউ বিগ্রহ পালকিতে করে পদব্রজে দিনাজপুর শহরের রাজবাড়ি মন্দির থেকে ঐতিহাসিক কাঁন্তজীউ মন্দিরে নিয়ে যাওয়া হবে।

রাজ পরিবারের রীতি অনুযায়ী কাঁন্তজীউ বিগ্রহ বছরের ৯ মাস কাঁন্তনগর মন্দিরে এবং বাকী ৩ মাস দিনাজপুরের শহরের রাজবাড়ীতে অবস্থান করেন। সেই প্রথা অনুযায়ী যুগযুগ ধরে এই নিয়ম চলে আসছে। কাঁন্তজীউ বিগ্রহ রাসপূর্ণিমার দুইদিন আগে কাঁন্তজীউ মন্দিরে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে রাস ঘোরানো হয়। এবং রাসপূর্ণিমা থেকে শুরু হয় একমাস ব্যাপী রাসমেলা। কাঁন্তজীউ বিগ্রহ ৯ মাস কাঁন্তজীউ মন্দিরে থাকাকালীন সময়ে হাজার হাজার ভক্তের সমাগম হয়।

🪔ওতম্ অসতো মা সদ্গময়।                    তমসো মা জ্যোতির্গময়।                       মৃত্যোর্মামৃতং গময়।🪔🌱(বৃহদারণ্যক ...
24/10/2022

🪔ওতম্ অসতো মা সদ্গময়।
তমসো মা জ্যোতির্গময়।
মৃত্যোর্মামৃতং গময়।🪔

🌱(বৃহদারণ্যক উপনিষদ্‌ ১।৩।২৮)🌱

💐অসত্য থেকে আমাকে সত্যে নিয়ে যাও,
অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে যাও, মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে যাও। 💐

🪷🪔শুভ দীপাবলির শুভেচ্ছা 🪔🪷

বিশেষ অনুরোধঃ সকলের কাছে বিনীত অনুরোধ  আসন্ন শ্রী শ্রী দূর্গাপূজা উপলক্ষে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমার অসম্পূর...
26/08/2022

বিশেষ অনুরোধঃ সকলের কাছে বিনীত অনুরোধ

আসন্ন শ্রী শ্রী দূর্গাপূজা উপলক্ষে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমার অসম্পূর্ণ ছবি আপলোড করে থাকেন, এটা আমি ব্যক্তিগতভাবে প্রতিবাদ করছি,
তাই সকল সনাতনী ভাই-বোন ও গুরুজনদের 'বিনীত অনুরোধ' করে বলছি দয়া করে আপনারা প্রতিমার অসম্পূর্ণ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করবেন না।
এতে করে ভিন্ন ধর্মের মানুষরা অজানা কারণে ট্রল বা হেনস্তা করে থাকে, যা আমাদের সনাতন ধর্মের জন্য অসম্মানের।

♦ যে মন্দিরের নামে বাংলাদেশের রাজধানীর ঢাকার নামকরণ করা হয়েছে — ঢাকেশ্বরী মন্দির। কৃতজ্ঞতা স্বীকার :- India Unravelled. ...
26/08/2022

♦ যে মন্দিরের নামে বাংলাদেশের রাজধানীর ঢাকার নামকরণ করা হয়েছে — ঢাকেশ্বরী মন্দির।

কৃতজ্ঞতা স্বীকার :- India Unravelled.
Card Assembler :- Arindom Ghosh

কৃষ্ণভক্তির জন্য অভিনয় ছেড়ে দিয়েছি এবং আমি মনে করি, আপনার এরকম লোকদের থেকে দূরে সরে যাওয়া উচিত, যারা কৃষ্ণের সাথে আপনার ...
25/08/2022

কৃষ্ণভক্তির জন্য অভিনয় ছেড়ে দিয়েছি এবং আমি মনে করি, আপনার এরকম লোকদের থেকে দূরে সরে যাওয়া উচিত, যারা কৃষ্ণের সাথে আপনার দূরত্ব বাড়ায়।

─ Anagha Bhosale

Anagha Bhosale is a former Indian Television Actress. She has left her career as an actress and now living at ISKCON Temple in Mumbai as a Lord Krishna Devotee..

দুর্গা পূজা ২০২২ *মহালয়া : ২৫ সেপ্টেম্বরশুভ পঞ্চমী : ৩০ সেপ্টেম্বরশুভ ষষ্ঠী : ১ অক্টোবরশুভ সপ্তমী : ২ অক্টোবরশুভ অষ্টমী ...
25/08/2022

দুর্গা পূজা ২০২২ *মহালয়া : ২৫ সেপ্টেম্বর
শুভ পঞ্চমী : ৩০ সেপ্টেম্বর
শুভ ষষ্ঠী : ১ অক্টোবর
শুভ সপ্তমী : ২ অক্টোবর
শুভ অষ্টমী : ৩ অক্টোবর
শুভ নবমী : ৪ অক্টোবর
শুভ দশমী : ৫ অক্টোবর
মায়ের আগমনের প্রতীক্ষায় পুরো জগতবাসী 🌻🌼
জয় মা 🌺🙏

চীনের রাজধানী বেইজিংয়ে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে শ্রীকৃষ্ণ এর জন্মাষ্টমী দিবসটি উদযাপন করলেন....
23/08/2022

চীনের রাজধানী বেইজিংয়ে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে শ্রীকৃষ্ণ এর জন্মাষ্টমী দিবসটি উদযাপন করলেন....................

শ্বাশত ও চিরন্তন ধর্ম, এই সনাতন ধর্ম। সমগ্র বিশ্বে সনাতন ধর্মের জয় জয়কার হচ্ছে। চীনের মত সেকুলারিজম দেশেও সনাতন ধর্মের অবতার শ্রীকৃষ্ণ এর জন্মাষ্টমী অনুষ্ঠান পালিত হলো, কিন্তু ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের সেকুলারিজম হিন্দু নিজের ধর্মে জন্মগ্রহণ করার পরও সনাতন ধর্মকে নিয়ে নোংরামীমূলক মুভি ও তামাশামমূলক কার্যকলাপ ফুটিয়ে তোলে, যা সত্যি দূর্ভাগ্যজনক ও লজ্জাজনক বিষয়।

তবে সত্য এটাই ধর্মকে নিয়ে যে স্বজাতি হিন্দু নোংরামীমূলক কার্যকলাপ ফুটিয়ে তুলবে সে হিন্দু সময়ের অন্তিমে বিনাশপ্রাপ্ত হবে। ঈশ্বর ধর্মকে নিয়ে নোংরামী করা মনুষ্যকে কোনোদিন ক্ষমা করবে না।

প্রসঙ্গ :- চীনের রাজধানী বেইজিংয়ে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে শ্রীকৃষ্ণ এর জন্মাষ্টমী দিবসটি উদযাপন করলেন।

শ্রীমদ্ভগবদগীতার ৩য় অধ্যায় এর ৩৫ নং শ্লোকে বলা হয়েছে............

শ্রেয়ান্ স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ।
স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ

অনুবাদঃ স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয়, তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক।

জয় শ্রীকৃষ্ণ,
জয় শ্রীরাম।

25/04/2022

আমাদের গীতার প্রচারকের অভাব নেই, অভাব শুধু গীতায় থাকা জ্ঞান ধারণ করার ও প্রচারের অভাব। একটু উদাহরণ দিচ্ছি, কারও সাথে অমত হলে জানাতে পারেন, শুধরিয়ে নেব।

ধনসম্পদের অভাব নেই, বিলাসবহুল গাড়ি ও বাড়ি রয়েছে, ব্যাক্তিজীবনেও প্রতিষ্ঠিত, কিন্তু তারপরও সুখ নেই! কেন এমন হয়? এমন হয় উপযুক্ত প্রেরণা/মটিভেশন/দৃষ্টিভঙ্গির অভাবে।

পৃথিবীতে বেস্টসেলার মটিভেশনাল অনেক বই আছে, মানুষ প্রচুর মোটিভেশনাল বই পড়েও। একটা ছোট্ট উদাহরণ দিইঃ Neil Pasricha নামের একজন কানাডিয়ান লেখক আছেন, তিনি বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির ৩০০+ CEO এর সাক্ষাৎকার নিয়ে নিজের অনাগত সন্তানের জন্য একটা মোটিভেশনাল বই লিখেছিলেন, বইটার নাম "The Happiness Equation: Want Nothing + Do Anything = Have Everything".
এই যে হ্যাপিনেস এর ইকুয়েশন, এটা দেখে আপনার কোন কিছু কি কমন পড়েছে? ঐ যে, গীতার কথা, কর্ম করে যাও, ফলের আশা করোনা! লেখক নতুন কিছু কি লিখেছেন আসলে? লিখেন নি।

এই বইয়ে আরও একটা বিষয় আছে, তা হলো প্রতিদিন নিয়মিত মেডিটেশন করা। এই মেডিটেশন করার উপদেশ ও কি নতুন কিছু?

শুধু এই লেখকই নন, আরও বহু মটিভেশনাল বইয়ে এই একই উপদেশ রয়েছে, শুধু তাই ই নয়, আত্মবিশ্বাস রাখা, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা, কর্তব্যবোধে কর্ম করা, কর্ম ও কর্মফলের ওর যৌক্তিক বিশ্বাস থাকাসহ অনেক কিছুই আমাদের গীতার অনেক উপদেশের সাথে মিলে যায়।

কিন্তু আমরা দূর্ভাগা, আমাদের ধর্মকে বিশ্বাসকেন্দ্রিক করে রাখা হচ্ছে বেশিরভাগক্ষেত্রেই , বাস্তবজীবনে গীতার জ্ঞানকে কিভাবে কাজে লাগানো যায় তা আমাদের কেহ তেমনভাবে শেখান না,যা হতে পারতো আমাদের বাস্তব জীবনকে সুন্দর করার জন্য অনুপ্রেরণার ক্ষেত্র! আমাদের ধর্মকেন্দ্রিক মটিভেশনাল বক্তাও হাতেগোনা কয়েকজনমাত্র, আরও এক মহা সমস্যা হলো, কেহ যদি এরকম বক্তাও হয়ে থাকেন তাকে আমরা ঈশ্বরের আসনে বসিয়ে দিই! কি এক মহা সমস্যা!

প্রশ্ন হলো, আর কতদিন আমরা বাস্তবজীবনকে এমন অবহেলার আসনে বসিয়ে রাখব?

সনাতনে স্বাগতম 💞
06/12/2021

সনাতনে স্বাগতম 💞

সনাতন ধর্ম গ্রহণ করেছেন উত্তর প্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভি। সোমবার (৬ ডিসেম্বর) উত্...

এখনকার বেশিরভাগ মেয়েরা বিয়ের পর কপালে সিঁদুর  হাতে শাঁখাপলা রাখতে চায় না।কারণ শাখাপলা হাতে থাকলে নাকি গ্রামের গেঁয়ো ভূত...
24/11/2021

এখনকার বেশিরভাগ মেয়েরা বিয়ের পর কপালে সিঁদুর হাতে শাঁখাপলা রাখতে চায় না।
কারণ শাখাপলা হাতে থাকলে নাকি গ্রামের গেঁয়ো ভূত লাগে..... 😏

আর এইদিকে শাঁখাপলা হাতে" Ak47 " নিয়ে জম্মু কাশ্মীরে ডিউটি দিচ্ছেন নারী সেনাবাহিনী 💜

আলোয় ভুবন ভরিয়ে দে মা, ঘুচিয়ে দে মা যতো কালো।মনের আঁধার মুছিয়ে দে মা,মন আকাশে জ্বেলে আলো।শুভ দীপাবলি 🥰
04/11/2021

আলোয় ভুবন ভরিয়ে দে মা,
ঘুচিয়ে দে মা যতো কালো।
মনের আঁধার মুছিয়ে দে মা,
মন আকাশে জ্বেলে আলো।

শুভ দীপাবলি 🥰

Address

Joypur
5900

Website

Alerts

Be the first to know and let us send you an email when অহং ব্রহ্মাস্মি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share