ধোপাবিলা সনাতনী সংঘ

ধোপাবিলা সনাতনী সংঘ Non profit

পড়েছি মা এই বিপদে!পড়েছি মা এই বিপদেসমাধান তোর ঐ রাঙা পদেপড়ে আমোদে-বিষয় মদেজড়িয়েছি মা এ বিবাদে!পড়েছি মা এই বিপদে!দিবো পুজ...
24/07/2026

পড়েছি মা এই বিপদে!

পড়েছি মা এই বিপদে
সমাধান তোর ঐ রাঙা পদে
পড়ে আমোদে-বিষয় মদে
জড়িয়েছি মা এ বিবাদে!
পড়েছি মা এই বিপদে!

দিবো পুজা মার চরণে
ভক্তি ভরা নিজ প্রণামে।।
আজ কেমনে-টানে দোটানে
টান পড়েছে হৃদ সম্পদে-
পড়েছি মা এই বিপদে!

ডেকে শ্যামা-বলে মা মা
চেয়ে নিবো পাপের ক্ষমা।।
আসকে হেনে-এ কুক্ষণে
চোখ ভেসে যায় কেঁদে কেঁদে-
পড়েছি মা এই বিপদে!

মা হলে করবি উদ্ধার
এই বুঝে মা ডাকি বারবার।।
পার করো মা-এই অপার
কৃপা করে নিজ প্রসাদে-
পড়েছি মা এই বিপদে!

-বিনোদ বিহারী সরকার
(২৪ জুলাই ২০২৬ইং,শুক্রবার, রাত ১১টা)

জয় রাধাআহা,জয় রাধা-জয় রাধাদুই অঙ্গে এক আত্মাআছে প্রেমে বাঁধা।আহা,জয় রাধা-জয় রাধা।ও সে প্রেম পিরিতে-গ্রীষ্ম শীতেবিরহ কি ম...
30/05/2026

জয় রাধা

আহা,জয় রাধা-জয় রাধা
দুই অঙ্গে এক আত্মা
আছে প্রেমে বাঁধা।
আহা,জয় রাধা-জয় রাধা।

ও সে প্রেম পিরিতে-গ্রীষ্ম শীতে
বিরহ কি মিলনে গীতে,
প্রেমের লতা-আনে এ বারতা
প্রেম জাগিলো এ আত্মাতে!
শেষেরও সুরে-বাজে মর্মরে
হরি পদে মন রেখে বাঁধা!
আহা,জয় রাধা-জয় রাধা।

ও সে হরি হে পদে-প্রেম সাধিতে
মোহিত মহৎ আছে সংকেতে,
এতে ওতে -বহুবিধ মতে
প্রেম জড়িয়ে থাকে আত্মাতে।
সম্মুখ দূরে-কিবা গভীরে
ঠাঁই করা এ প্রাণের কাঁদা
আহা,জয় রাধা-জয় রাধা।

-বিনোদ বিহারী সরকার
(৩০ মে ২০২৬ইং, শনিবার, রাত ৯টা)

রাখবো মাথা ঐ চরণেরাখবো মাথা ঐ চরণেভুল ভাঙাবো মাতৃজ্ঞানে।জেনে শুনে-এ শায়ন্যেমারে ডাকবো মনে মনে!রাখবো মাথা ঐ চরণে!নিবে মাত...
15/05/2026

রাখবো মাথা ঐ চরণে

রাখবো মাথা ঐ চরণে
ভুল ভাঙাবো মাতৃজ্ঞানে।
জেনে শুনে-এ শায়ন্যে
মারে ডাকবো মনে মনে!
রাখবো মাথা ঐ চরণে!

নিবে মাতা-আমার মাথা
ঠাঁই দিতে ঘুচিয়ে ব্যাথা।।
ধরে চরণ-করবো হরণ
পাপ করি যা আজ অজ্ঞানে-
রাখবো মাথা ঐ চরণে!

ছিলাম ছেলে-সেই সকালে
অসুর হলাম মিশে ছলে।
মিশে দলে-পোড়া কপালে
পুড়লো কত পাপ আগুনে?
রাখবো মাথা ঐ চরণে!

তুই হলে মা-ও হে শ্যামা
ছেলের পাপে জুটবে ক্ষমা।।
ওমা, মনোরমা-করো জমা
আশ্রয় দাও নিজের গুণে-
রাখবো মাথা ঐ চরণে!

-বিনোদ বিহারী সরকার
(১৫ মে ২০২৬ইং , শুক্রবার , রাত ১১টা ৩০ মিনিট)

17/04/2026
সার কথাএই মেনেছি মা-সার কথাআমি ছেলে তুই মাতা।আজ জানলাম সারকথা।বলি মাকে-মুক্ত চোখেমা না হলে দেয় কি কথা,ছেলের সুখই মায়ের চ...
12/04/2026

সার কথা

এই মেনেছি মা-সার কথা
আমি ছেলে তুই মাতা।
আজ জানলাম সারকথা।

বলি মাকে-মুক্ত চোখে
মা না হলে দেয় কি কথা,
ছেলের সুখই মায়ের চাওয়া
এইতো জানি মা উদারতা!
কত কথা-বলি অযথা
মায়ের কোলেই রেখে মাথা-
আমি ছেলে তুই মাতা।
এই জেনেছি সারকথা।

করি আহবান-হেরে মাতৃজ্ঞান
যশোদার কৃষ্ণ সাজি,
তুই যদি মা, না-ই হবি
ছেলের আবদারে কেন হোস রাজি?
খোঁজাখুঁজি -করি রোজই
মা হলো আমার স্বাধীনতা-
আমি ছেলে তুই মাতা।
এই জেনেছি সারকথা।

-বিনোদ বিহারী সরকার
(১২ এপ্রিল ২০২৬ইং, রবিবার, রাত ১১টা)

মামাগনা ডাকিনা মা তোকেচাইনা ক্ষমা- মনোরমাও মা শীতল -ওমা শ্যামা-করবি কি মা-এ পাপ ক্ষমা।রাখি বাকি-মাতৃ এ নামশ্যাম চিনে-রাধ...
11/04/2026

মা
মাগনা ডাকিনা মা তোকে
চাইনা ক্ষমা- মনোরমা
ও মা শীতল -ওমা শ্যামা-
করবি কি মা-এ পাপ ক্ষমা।

রাখি বাকি-মাতৃ এ নাম
শ্যাম চিনে-রাধা সুনাম।।
থাকে প্রমান-মাতৃপ্রণাম
মাতৃভক্তি থকে জমা-
করবি কি মা-এ পাপ ক্ষমা।

আমি ছেলে-কৃপা হলে
তুই হবি মা-চিনলে ছেলে।।
হেলে দুলে-রোজ সকালে
শেকল ভাঙবো তিলত্তমা -
করবি কি মা-এ পাপ ক্ষমা।

ডাকি তোকে-মা মা ঝোঁকে
মা ভিন্নে-ভিন্ন থেকে।।
রেখে রুখে-মা সম্পর্কে
সমস্তে গেঁথে হই তুই মা-
করবি কি মা-এ পাপ ক্ষমা।

-বিনোদ বিহারী সরকার
(১১ এপ্রিল ২০২৬ইং , শনিবার, রাত ১১টা ৩০ মিনিট )

09/04/2026
ভিক্ষা দে মাভিক্ষা দে মা-ওমা শ্যামাভিক্ষা দে মা চরণখানাভিক্ষা দে মা-ওমা শ্যামা।সাজিয়েছি প্রসাদ ও মাগোতোর চরণের দাস হবো,ভ...
10/03/2026

ভিক্ষা দে মা

ভিক্ষা দে মা-ওমা শ্যামা
ভিক্ষা দে মা চরণখানা
ভিক্ষা দে মা-ওমা শ্যামা।

সাজিয়েছি প্রসাদ ও মাগো
তোর চরণের দাস হবো,
ভক্ত আমি-তুই যে মা
এ সম্পর্কে কেবল রবো।
ভুল হলে মা-করবি ক্ষমা
এ কারণে ডাকি রমা-
ভিক্ষা দে মা-ও মা শ্যামা।

ইতর ছেলে পুশে পেলে
মা ছাড়া হই ছলেবলে,
ধরলে চরণ-ঐ সে সমন
ফিরিয়ে নে মা আপন বলে!
মাতৃভুলে-উঠি শূলে
বিকিয়ে দিয়ে সকল জমা!
ভিক্ষা দে মা-ও মা শ্যামা।

-বিনোদ বিহারী সরকার
(১০ মার্চ ২০২৬ইং , মঙ্গলবার, রাত ১১টা)

মাতৃপরিচয়আমি মা তোর কেমন ছেলেবুঝবি কি মা আমি মরলে।।গাল-মন্দ করে সকলে-চিনে নে মা আপন হলে-আমি মা তোর কেমন ছেলে?পরিচয় দে-মা...
09/03/2026

মাতৃপরিচয়

আমি মা তোর কেমন ছেলে
বুঝবি কি মা আমি মরলে।।
গাল-মন্দ করে সকলে-
চিনে নে মা আপন হলে-
আমি মা তোর কেমন ছেলে?
পরিচয় দে-মা হলে।
আমি মা তোর কেমন ছেলে?

ধরলি মা তোর ঐ গর্ভে,
হলাম ছেলে সেই গৌরবে।।
বেঁচে সৌরভে-হারালাম কবে
হার হলো এ বিকেলে-
আমি মা তোর কেমন ছেলে?
পরিচয় দে-মা হলে।
আমি মা তোর কেমন ছেলে?

অর্থ- স্বার্থ- হিংস্রবোধ
পারিনি মা করতে যে রোধ,
এখন এ বোধ-বাড়াই সে ক্রোধ
আত্ম-অহমিকার ছলে-
আমি মা তোর কেমন ছেলে?
পরিচয় দে-মা হলে।
আমি মা তোর কেমন ছেলে?

-বিনোদ বিহারী সরকার

(৯ মার্চ ২০২৬ইং,সোমবার, রাত ১২টা)

Address

গ্রামঃ ধোপাবিলা, পোষ্টঃ শৈলমারী বাজার
Jhenida
৭৩০০

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধোপাবিলা সনাতনী সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ধোপাবিলা সনাতনী সংঘ:

Shortcuts

Share