22/09/2024
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে এই প্রথম আন-নূর ইসলামী দাওয়াহ সেন্টার এর পক্ষ থেকে সিরাহ কুইজ প্রতিযোগিতা এবং সিরাতুন্নবী সা. শীর্ষক আলোচনা সেমিনার এর আয়োজন করা হয়েছে।
সিরাতুন্নবী সা. শীর্ষক আলোচনা সেমিনার অনুষ্ঠিত হবে ৫ই অক্টোবর রোজ: শনিবার , সময়: বাদ মাগরিব।
কুইজ আউটলাইন :
সিরাহ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিম্নে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ পূর্বক আয়োজক কমিটির নিকট থেকে কুইজ সংগ্রহ করতে হবে। ২৯ শে সেপ্টেম্বর রোজ: রবিবারের মধ্যে উত্তরপত্র প্রস্তুত করে আয়োজক কমিটির নিকট পৌঁছে দিতে হবে। ৫ই অক্টোবর রোজ : শনিবার সিরাতুন্নবী শীর্ষক আলোচনা সেমিনারে ফলাফল প্রকাশ করা হবে এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে। উক্ত সেমিনারে সকলের উপস্থিতি আবশ্যক।
বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরষ্কার
১ম ৩ জন সহ মোট দশজনকে বিশেষ ভাবে পুরষ্কৃত করা হবে
➡️১ম পুরষ্কারঃ নগদ অর্থ, ক্রেস্ট এবং বই
➡️২য় পুরষ্কারঃ নগদ অর্থ, ক্রেস্ট এবং বই
➡️৩য় পুরষ্কারঃ নগদ অর্থ, ক্রেস্ট এবং বই
এবং চতুর্থ থেকে ১০ম পর্যন্ত রয়েছে বিশেষ পুরষ্কার
নিয়মাবলীঃ
• প্রতিযোগীকে অবশ্যই স্কুল/কলেজ/ ইউনিভার্সিটি/আলিয়া মাদরাসার ছাত্র হতে হবে।
• কওমী মাদরাসার কোন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে না।
• কুইজ সর্বমোট ১০০ নম্বরের ৫০ টি ।
• সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে।
• উত্তরপত্রে একাধিক অপশন নির্বাচন গ্রহণযোগ্য নয়।
• প্রত্যেক প্রতিযোগী নিজ নিজ স্থান থেকে উত্তরপত্র প্রস্তুত করে ”আন নূর ইসলামী দাওয়াহ সেন্টারে” পৌছে দিতে হবে।
• একই নামে একাধিক উত্তরপত্র গ্রহণযোগ্য নয়।
• ২৫শে রবিউল আউয়াল মোতাবেক ২৯শে সেপ্টেম্বর রোজঃ রবিবারের মধ্যে উত্তরপত্র নির্দৃষ্ট স্থানে পৌছে দিতে হবে।
• নির্দিষ্ট সময়ের পরে কোন উত্তরপত্র গ্রহণযোগ্য নয়।
• ৫ই অক্টোবর রোজঃ শনিবার বাদ মাগরীব সিরাতুন্নবী শীর্ষক আলোচনা সেমিনারে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি আবশ্যক।
• আয়োজক কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
📞+8801327-690785 (আন-নূর অফিস)
📞+8801765-779737 (মাওলানা বরকতুল্লাহ)
📞+8801876-298643 (মুফতি রমজান শেখ)
রেজিস্টেশন ফর্মঃ https://forms.gle/RJkEsivFXnP3b7XW7
ভলেন্টিয়ার সার্পোট: পলিটেকনিকিয়ান দ্বীনি পরিবার