St.Joseph Church - Beneali

St.Joseph Church - Beneali Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from St.Joseph Church - Beneali, Religious organisation, Village/Beneali, Tha+Pos/Jhikargacha, Dis: Jessore, Jessore.

03/11/2025

২ নভেম্বর মৃত ব্যাক্তিদের জন্য প্রার্থনা।

25/04/2023
09/12/2021
সাধু যোসেফ (বেনেয়ালী)
02/05/2017

সাধু যোসেফ (বেনেয়ালী)

মহাধর্মপ্রদেশের মনোনীত বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ-এর বিশপ পদে অভিষেক    দেশের সংবাদApr 22, 20160 56আজ ২২ এপ্রিল, ২০১৬ খ্রিষ...
23/04/2016

মহাধর্মপ্রদেশের মনোনীত বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ-এর বিশপ পদে অভিষেক

দেশের সংবাদ

Apr 22, 2016
0 56

আজ ২২ এপ্রিল, ২০১৬ খ্রিষ্টাব্দ সকাল ৯টায় ঢাকা মহাধর্মপ্রদেশের মনোনীত বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ-এর বিশপ পদে অভিষেক এক মহাখ্রিষ্টযাগের মাধ্যমে শুরু হয়। শোভাযাত্রা করে নৃত্যের মাধ্যমে বাংলাদেশের সকল বিশপ ও প্রায় ২০০ ফাদার বেদী মঞ্চে প্রবেশ করেন।

খ্রিষ্টযাগের উপদেশে আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি বলেন, মনোনীত বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ মঙ্গলবাণী সততার সাথে ঘোষণা করবেন। ‘ঈশ্বর কাজ করার জন্য আপনাকে মনোনীত করেছেন। দায়িত্বশীল পদ রূপে তা গ্রহণ করবেন। সেবা করার সাধনা করবেন। পরিচালকরূপে কাজ করবেন। সেবা করে তাদের জন্য প্রার্থনা করবেন। জনগণের মধ্যে প্রবাহিত করুন সকল অনুগ্রহের ধারা। কেউ নিজেকে সম্মানিত পদে বসায় না। ঈশ্বরের ইচ্ছায় বসেন মাত্র। খ্রিষ্ট দেহস্বরূপ মন্ডলীতে নতুন রূপে যোগ হবে।’ পরে অভিষেক অনুষ্ঠানে আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি কর্তৃক মনোনীত বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ-এর মাথায় পবিত্র তেল লেপন, অঙ্গুরীয়, শিরোভূষণ ও পালকীয় ষষ্টি দেয়া হয়।

খ্রিষ্টযাগ উৎসর্গ করেন নবঅভিষিক্ত বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। তাঁকে সহায়তা করেন বাংলাদেশে নিযুক্ত ভাতিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি ও আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও।

খ্রিষ্টযাগ শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুভেচ্ছা বক্তব্য পর্ব। বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ তাঁর বক্তব্যে বলেন, ‘ঈশ্বর আমাকে ভাল বেসেছেন।’ খিষ্টভক্তদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের প্রার্থনা চাই, যেন ভালবাসার পথে চলতে পারি।’ আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও বলেন, ৫৬ বৎসর পরে অভিষেক হচ্ছে। শুধু অভিষেক নয় তাঁর যাজকীয় অভিষেকের জুবিলী পালিত হচ্ছে একসাথে।

আর্চবিশপ জর্জ কোচেরি বলেন, আর্চবিশপ প্যাট্রিক চেয়েছিলেন একজন সহকারী বিশপ, পোপ ফ্রান্সিস তা অনুমোদন দিয়েছেন। তিনি বিশপ শরৎ ফ্রান্সিস গমেজকে অভিনন্দন জানান।
আরো সহভাগিতা করেন চট্টগ্রাম ধর্মপ্রদেশের বিশপ মজেস কস্তা সিএসসি, ফাদার খোকন ভিনসেন্ট গমেজ, মিসেস হেলেন রোজারিও, রেভা. ডেভিড দাস, সিস্টার মিনতি এসএমআরএ ও সিস্টার অমলি এমসি।

বক্তব্য অনুষ্ঠানের মাঝে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে ধন্যবাদ জানান বিশপীয় অভিষেক উদ্যাপন কেন্দ্রিয় কমিটির আহ্বায়ক ফাদার ডেভিড গমেজ।
অভিষেক অনুষ্ঠান শেষে দি খ্রীষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকা-এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ফুলের বুকেট দিয়ে নবঅভিষিক্ত বিশপকে অভিনন্দন জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট জেমস প্রদীপ বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, ডিরেক্টরদের মধ্যে পিটার গোমেজ, প্রশান্ত ফ্রান্সিস রোজারিও, পংকজ গিলবার্ট কস্তা, পিটার রতন কোড়াইয়া, এলিয়াস পিন্টু কস্তা, ক্রেডিট কমিটি চেয়ারম্যান জেমস্ নিখিল দাস, সেক্রেটারি সলোমন আই. রোজারিও, জন নিলু চাম্বুগং, এন্টনিও প্রদীপ রিবেরূ ও আনন্দ ফিলিপ পালমা। সুপারভাইজরি কমিটি চেয়ারম্যান পূর্ণিমা মারীয়া গমেজ, সেক্রেটারি মিসেস পাপিয়া ডি, ক্রুজ, সদস্য ডমিনিক রঞ্জন গমেজ, উইলসন ষ্টিফেন রিবেরু, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিওসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিশপ শরৎ ফ্রান্সিস গমেজকে অভিনন্দন জানান বিভিন্ন সংগঠন, সংস্থা, ফাদার, ব্রাদার, সিস্টার ও ভক্তজনগণ। অভিষেক উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। বিশপীয় অভিষেক অনুষ্ঠানটি সমিতির অনলাইন টেলিভিশন ডিসিটিভিবিডি.কম এই ঐতিহাসিত অনুষ্ঠান ঢাকা ক্রেডিটের সৌজন্যে সরাসরি বিশ্বব্যাপী সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে প্রায় ছয় হাজার খ্রিষ্টভক্ত উপস্থিত ছিলেন।

আজ খুলনা ধর্মপ্রদেশের মহামান্য বিশপ জেমস্ রমেন বৈরাগী, বেনেয়ালি (সেন্ট যোসেফ গীর্জা) খ্রীষ্টযাক উৎস্বর্গ করেন।
18/04/2016

আজ খুলনা ধর্মপ্রদেশের মহামান্য বিশপ জেমস্ রমেন বৈরাগী, বেনেয়ালি (সেন্ট যোসেফ গীর্জা) খ্রীষ্টযাক উৎস্বর্গ করেন।

18/04/2016
08/04/2016

তুমি নারী,
তোমার অধিকার আছে,
তাই বলে কি অর্ধ উলঙ্গ হয়ে
রাস্তাঘাটে বেহায়ার মত চলবে?
-
তুমি নারী,
তোমার অধিকার আছে,
তাই বলে কি পুরুষের মত
শার্ট প্যান্ট পরে ঘুড়ে বেড়াবে?
-
তুমি নারী,
তোমার অধিকার আছে,
তাই বলে কি স্বামিকে ঘরে রেখে শপিং
করতে বেপর্দায় বাজারে যাবে?
-
তুমি নারী,
তোমার অধিকার আছে,
তাই বলে কি নিজের দেহটাকে
বেগানা পুরুষদেরকে দেখাবে?
-
তুমি নারী,
তোমার অধিকার আছে,
তাই বলে কি পরপুরুষদের হাতধরে পার্কে
পার্কে ঘুরে বেড়াবে?
-
তুমি নারী,
তোমার অধিকার আছে,
তাই বলে কি বেগানা পুরুষের
সাথে আড্ডায় নিজেকে মজিয়ে রাখবে?
-
তুমি নারী,
তোমার অধিকার আছে,
তাই বলে কি লেখাপড়ার নামে
যুবকের সাথে চায়নিজ হোটেলে যাবে?
-
তুমি নারী,
তোমার অধিকার আছে,
তাই বলে কি তুমি নির্লেজ্জর মত
বখাটে যুবকের কোলে মাথা রাখবে?
-
তুমি নারী,
তোমার অধিকার আছে,
তাই বলে কি রাস্তায় রাস্তায়
সমান অধিকারের মিছিল করবে?
-
তুমি নারী,
তোমার অধিকার আছে,
তাই বলে কি মন যা চায়
তা অবাধে করে বেড়াবে?
--
--
তুমি নারী,
তোমার ভাবা উচিত
তোমার অধিকারের সাথে
তোমার মান সম্মান সব জড়িত
-
তুমি নারী,
তোমার ভাবা উচিত,
বিশ্ববাজারে নিজেকে পরিচিত করে
মান সম্মান হারিয়ে লাভ নেই।
-
তুমি নারী,
তোমার ভাবা উচিত
তুমি কেনাবেচার জন্য
কোনো বাজারের পণ্য না।
-
তুমি নারী,
তোমার ভাবা উচিত
তোমার মত সম্মানী
এ ধরাতে আর কেউ না।
-
তুমি নারী,
তোমার ভাবা উচিত
সেই জাহিলিয়াত যুগের কথা
তুমি ছিলে কেবল ভোগের পণ্য।
-
তুমি নারী,
তোমার ভাবা উচিত,
সেই বর্বরতার যুগ থেকে
কে তোমাকে মুক্তির দিশা দিল।

Address

Village/Beneali, Tha+Pos/Jhikargacha, Dis: Jessore
Jessore
7420

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Joseph Church - Beneali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share