ঠাকুরের বাণী Satsang

ঠাকুরের বাণী Satsang 🌐সৎসঙ্গের কথা - ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তাঁহার একই বার্তাবাহী।
🔔For YouTube channel search: bimanmallick123, Youtube Channel Name: Biman Mallick.
(2)

Or this is the link Below :
https://youtube.com/?si=cd9zBEQAiYi7oce5

 # # # 🌿 আমিষ ও নিরামিষ: দয়াল ঠাকুরের বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি🌱 আমরা যারা সম্পূর্ণ নিরামিষ আহার করি, তাদের মধ্যে অনেকেই (...
23/08/2026

# # # 🌿 আমিষ ও নিরামিষ: দয়াল ঠাকুরের বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি

🌱 আমরা যারা সম্পূর্ণ নিরামিষ আহার করি, তাদের মধ্যে অনেকেই ( সবাই নয় কিন্তু) যারা আমিষ খাবার গ্রহণ করেন তাদের কে নিচু নজরে দেখি। 💚 নিজেরা নিরামিষাশী হওয়ায় মনে মনে একটু অহংবোধও কাজ করে। ভাবি দেবত্ব অর্জন করে ফেলেছি!

🍽️ উল্টো দিকে যারা আমিষ খাবার গ্রহণ করেন এবং নিরামিষ মানেই বিধবাদের খাবার ভাবেন, তাদের মধ্যেও কেউ কেউ ( সবাই নয়) নিরামিষাশী দেখলেই বৈষ্ণব, সাধু ইত্যাদি বলে টিপ্পনী কেটে মজা লোটেন।

⚖️ আমিষ ও নিরামিষের শ্রেষ্ঠত্ব বিষয়ক দ্বন্দ্ব যুগ যুগ ধরে চলে আসছে। 🕊️ দুটি বিষয়ের ক্ষেত্রেই যে যার মতন যুক্তি খাড়া করে তর্কে বিজয়ী হতে চান।

❤️ তবে ব্যক্তিগত ভাবে আমি সকলের কাছে অনুরোধ করব, অন্যের খাদ্যের বিষয়ে নিন্দে করবেন না। 🌼 হ্যাঁ, খাবারের ভালো-মন্দ দিকটা সম্পর্কে কাউকে ( যে বুঝতে চায় এমন) অবগত করা যেতেই পারে, বাকিটা তার অভিরুচি।

🌍 এটা মাথায় রাখবেন, আমরা মানুষ; পশুদের আর আমাদের মধ্যে এখানেই মস্ত বড়ো তফাৎ যে তাদের সব থাকলেও বিবেক নেই, যেটা আমাদের আছে। ✨ সেই কারণেই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। কাউকে প্রেম এক চিমটেও কম দেবেন না, সে আমিষাশী হোক বা নিরামিষাশী।

# # # 🌺 নিরামিষ / আমিষ আহার প্রসঙ্গে দয়াল ঠাকুর

📖 নিরামিষ/ আমিষ আহার প্রসঙ্গে দয়াল ঠাকুর একদম বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি থেকে যা বললেন তা সবার ক্ষেত্রেই দারুণ ভাবে গ্রহণযোগ্য। 🙏 তিনি আমাদের পরিস্থিতি অনুযায়ী চলতে বলেছেন। চলুন দেখে নেওয়া যাক এই বিষয়ে তাঁর অমৃতনিষ্যন্দি বক্তব্য.....

# # # ❓ প্রশ্ন:

মাছ-মাংস খেলে কি ধর্ম্মানুসরণ হ'তে পারে না?

# # # 🌸 শ্রীশ্রীঠাকুর:

মাছ-মাংসকে আমি মানুষের range of life- কে shorten করে ব'লে মনে করি। কারণ, এ শরীরের ভিতর এত বেশী toxin liberate করে যাতে কোষগুলি whipped হ'য়ে নিজেদের existence- কে রক্ষা করবার জন্য, অল্প সময়ের ভিতর অনেক বেশি division- এ পর্যবসিত হয়।

🧬 তা'তে সেই cell- গুলির যে time- এ ঐ রকম পরিণতি সংঘটিত হ'ত তার অনেক পূর্বেই সেইরকম ঘটে থাকে। ⏳ মনে করুন, ২০ বছরে যা' হ'ত, ৫ বছরেই তা' সংঘটিত হয়— তার মানে, ২০ বছরের আয়ু ৫ বছরে কমিয়ে আনে।

⚡ আর nerve- গুলিও কেমনতর irregular, irrythmic হয়ে দাঁড়ায় এবং correct sensation ও Carry করে না।

🌿 তাই, আমি আপনাদের সব সময় বলে থাকি, আপনারা normally vegetarian হন। 🍃 কখনও কোনো বিশেষ অবস্থায় আপনারা যদি মাছ-মাংস ব্যবহার করেনও, তাতে এমনতর অপরাধ হবে না— যাতে নাকি আপনাদের জাতিপাত ঘটতে পারে।

💠 বরং অবস্থামত উহা না-ব্যবহার করাই অসঙ্গত— যেমন, হয়তো আপনি এমন অসুস্থ হয়ে পড়েছেন যাতে আপনার cell division accelerate করতে হতে পারে, আর তাতে হয়তো আপনার জীবন রক্ষা পায়— সে স্থলে উহা ব্যবহার করা অতি সমীচীনই।

🛡️ হয়তো আপনারা কেউ সৈনবিভাগে গিয়ে যুদ্ধ-ব্যাপারে কারু captive হয়ে পড়েছেন— সেখানে হয়তো যে-কোনো মাংস ব্যবহার না করলে জীবনই রক্ষা হয় না।

🙏 আমি বলি, সেখানে আপনি সহ্য করতে পারেন যতদূর সম্ভব এমনভাবে animal diet ব্যবহার করুন, বেঁচে থাকুন— তখন ওই-ই আপনার ধর্ম হবে।

> 📚 ( নানাপ্রসঙ্গে, চতুর্থ খণ্ড )

🌼 প্রেমে মানুষ বড়, খাদ্যে নয়। 🤍 ভালোবাসা, বিবেক ও পরিস্থিতিবোধ— এই তিনই প্রকৃত ধর্ম।

তথ্যসূত্র- ওভি গুরুভাই।।।

#ঠাকুরেরবাণীSatsang
#নিরামিষ
#আমিষ

  🙏Dear friends, family, and kind-hearted people,In **2022**, during my first year at the University of Barishal, I suff...
22/08/2026

🙏

Dear friends, family, and kind-hearted people,

In **2022**, during my first year at the University of Barishal, I suffered a serious lower back injury after a fall. Over the years, the pain gradually worsened, especially during my studies.

In **March 2026**, after lifting a gas cylinder, I became unable to walk and was forced to miss my **Final Year Final Examination**.

An MRI confirmed **L5–S1 PLID (lumbar disc herniation)**. On **20 August 2026**, a spine specialist at **Apollo Hospital, Kolkata** warned that the delay in treatment has put me at risk of permanent nerve and bladder damage. I urgently need spinal surgery.

# # Treatment Cost

**INR ₹500,000–700,000** *(approximately* ***USD $5,200–7,300****)*

My family has done everything they can, but we cannot bear this cost alone. I sincerely ask for your support. Every contribution—no matter how small—brings me one step closer to recovery and completing my education.

# # Donation Information

**🇮🇳 From India (PhonePe):** `+91 91530 19532`

**🇧🇩 From Bangladesh (bKash):** `01839206964`

# # Contact (WhatsApp)

**Any questions? Please contact me:** `+880 18482 88872`

If you're unable to donate, please **share this post** and keep me in your prayers. Your kindness and generosity can truly change my life.

**Thank you from the bottom of my heart. ❤️**

#ঠাকুরেরবাণীsatsang

গুরুভাইয়ের সমস্যায় সহযোগীতা করবেন⁉️হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে,  শুধু এই নম্বরেই যোগাযোগ করবেন।(ভারত + বাংলাদেশ)  **🙏 সৎ...
21/08/2026

গুরুভাইয়ের সমস্যায় সহযোগীতা করবেন⁉️
হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, শুধু এই নম্বরেই যোগাযোগ করবেন।(ভারত + বাংলাদেশ)

**🙏 সৎসঙ্গের সকল শ্রদ্ধেয় গুরুভাই ও গুরুবোনদের
প্রতি বিনীত নিবেদন 🙏**

*জয়গুরু।**

গত (২০ আগস্ট ২০২৬) কলকাতার **Apollo Hospital**-এ ডাক্তারের সঙ্গে পরামর্শের পর তিনি স্পষ্টভাবে জানিয়েছেন— **আমার একমাত্র চিকিৎসা এখন জরুরি অপারেশন।** দেরি হলে স্থায়ী স্নায়বিক জটিলতা, এমনকি পায়খানা–প্রস্রাবের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিও রয়েছে।

গুরুভাইদের ভালোবাসা, প্রার্থনাতেই আমি আজ পর্যন্ত এই কঠিন লড়াই চালিয়ে যেতে পেরেছি। যারা ইতোমধ্যে মানসিক ও আর্থিকভাবে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই।

অপারেশন ও চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় **৫ লক্ষ রুপি**। আমাদের পরিবারের পক্ষে একা এই ব্যয় বহন করা সম্ভব নয়।

**তাই সবার কাছে আমার বিনীত প্রার্থনা—**
যার যতটুকু সামর্থ্য আছে, দয়া করে পাশে দাঁড়াবেন। আর আমার জন্য আন্তরিকভাবে ইষ্টপ্রার্থনা করবেন, যেন ঠাকুরের কৃপায় সফল অপারেশনের মাধ্যমে আমি দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ও পড়াশোনায় ফিরতে পারি।

**ইষ্টে ভরসা, আপনাদের ভালোবাসাই আমার শক্তি।**

**বিনীত,**
**বিমান মল্লিক**

বর্তমানে West Bengal এ চিকিৎসার জন্য রয়েছেন। হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে -কথা বলতে পারেন, মেসেজ করতে পারেন, সহায়তা করতে চাইলে।

What's app : 01848-288872 (বাংলাদেশ-ভারত থেকে)

জয়গুরু 🙏 গুরুভাইকে সহযোগিতা করুন নিয়মিত ভাদ্র পরিক্রমা সবাই প্রার্থনা করুন, কিছু না পারলে।
আর সামর্থ্য থাকলে তার জীবন যুদ্ধে অর্থ দিয়ে সহায়তা করতে পারেন।

বন্দে পুরুষোত্তমম🙏🛐❤️
পরমপিতা সকলের মঙ্গল হোক 🙏🙏🙏

#ঠাকুরেরবাণীSatsang

#অপারেশন

আমিষ কেন খাবেন না, নিরামিষ কেন অবশ্যই খাবেন⁉️আমিষ ও নিরামিষ সম্বন্ধে শ্রীশ্রীঠাকুরের উক্তিএকদিন বলিলেন- "পূর্ব্বে মাছও খ...
20/08/2026

আমিষ কেন খাবেন না, নিরামিষ কেন অবশ্যই খাবেন⁉️

আমিষ ও নিরামিষ সম্বন্ধে শ্রীশ্রীঠাকুরের উক্তি

একদিন বলিলেন- "পূর্ব্বে মাছও খেয়েছি। কিন্তু তাতে সাধনার ফল ভাল হয় নাই।

তাই লোককে মাছ-মাংস খেতে নিষেধ করি। মাছ-মাংস খেলে ধ্যানের জ্যোতিঃ স্পষ্ট দেখা যায় না, ধোঁয়া-ধোঁয়া দেখা যায়।

স্মৃতিশক্তির বিঘ্ন হয়। স্ফূর্ত্তির হানি হয়।
আমি দেখতাম-আমিষ খেলে আমার স্মৃতিশক্তি কম হ'ত।

আমিষ খাওয়ার ফলে স্বপ্নে ও ধ্যানে দৃষ্ট-বিষয় ঠিক-ঠিক মনে থাকে না।

আমিষে রিপুর উত্তেজনা বৃদ্ধিপ্রাপ্ত হয়। সাত্ত্বিক-আহারে মানুষ দীর্ঘায়ু হয়।"

#ঠাকুরেরবাণীSatsang

20/08/2026

জয়গুরু 🙏দৈনিক কি খেতে পছন্দ করেন?

অনুশ্রুতি প্রথম খণ্ডে -শ্রী শ্রী ঠাকুর বলছেন : অন্নে জানিস মন বয়, অন্ন মাফিক প্রবৃত্তি হয়।

#ঠাকুরেরবাণীSatsang
#অন্ন
#ভাত

19/08/2026

বন্দে পুরুষোত্তমম ধ্বনির মাধ্যমে মুখরিত হলো দিগ্বিদিক। জয়গুরু 🙏🙏🙏

#ঠাকুরেরবাণীSatsang

#বন্দেপুরুষোত্তম

"পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবসে জানাই কোটি কোটি প্রণাম। ভাদ্র পরিক্রমার এই পুণ্য তিথি...
19/08/2026

"পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবসে জানাই কোটি কোটি প্রণাম।

ভাদ্র পরিক্রমার এই পুণ্য তিথিতে ঠাকুরের বাণী ও আদর্শ আমাদের জীবনকে সত্য, সুন্দর ও সৎসঙ্গের আলোয় উদ্ভাসিত করুক। জয়গুরু! 🙏✨"

#ঠাকুরেরবাণীSatsang


18/08/2026

ভারত ভূমি🙏 🛐❤️
জয়গুরু 🙏🙏🙏

#ঠাকুরেরবাণীSatsang
#ভারত


রসগোল্লা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অত্যন্ত প্রিয়। আগামীকাল শুরু হচ্ছে পবিত্র ভাদ্র পরিক্রমা মাস। ১৮ ই ...
17/08/2026

রসগোল্লা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অত্যন্ত প্রিয়।

আগামীকাল শুরু হচ্ছে পবিত্র ভাদ্র পরিক্রমা মাস। ১৮ ই আগস্ট ২০২৬।

১৩৯ তম জন্ম মহামহোৎসবের ডংকা বাজে দিগ্বিদিক পেরিয়ে 🙏🥰🛐

জয়গুরু 🙏🙏🙏

#ঠাকুরেরবাণীSatsang

#রসগোল্লা

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when ঠাকুরের বাণী Satsang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ঠাকুরের বাণী Satsang:

Shortcuts

Share