Khawaja TV

Call Directions Website Contact the place of worship

Khawaja TV Joy Khwaja Shah Enayatpuri,
Joy Khwaja Shah Jessorei,
বিশ্ব রহমত মঞ্জিল পাক দরবার শরীফ, ঘুনী, যশোর।

সুলতান হুজুর গাউসুল আজম, মাহবুবে সোবহানী, কুতুবে রাব্বানী সৈয়দ আব্দুল কাদের জিলানী আল বাগদাদী (রহঃ)। উপাধি সমূহের বর্ণন...
23/09/2026

সুলতান হুজুর গাউসুল আজম, মাহবুবে সোবহানী, কুতুবে রাব্বানী সৈয়দ আব্দুল কাদের জিলানী আল বাগদাদী (রহঃ)। উপাধি সমূহের বর্ণনা সমূহঃ

➤গাউসুল আজম / গাউসে আজম / গাউসে পাকঃ সবচেয়ে বড় সাহায্যকারী। 'গাউস' মানে বিপদে সাহায্যকারী, 'আজম' মানে সবচেয়ে বড়, 'পাক' মানে পবিত্র। কিয়ামত পর্যন্ত সকল অলি-আউলিয়াদের সাহায্যের কেন্দ্রস্থল হিসেবে আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছেন। কোনো মুরিদ যখন অন্তর থেকে তাঁকে স্মরণ করে, আল্লাহর হুকুমে তিনি রুহানী সাহায্য করেন।
➤সুলতানুল আউলিয়াঃ অর্থ: অলিদের বাদশা। সমস্ত ওলী-আউলিয়াদের বাদশাহ। হযরত বড়পীরের যুগে যত অলি ছিলেন এবং কিয়ামত পর্যন্ত যত অলি আসবেন, সকলের উপর তাঁর কর্তৃত্ব ও শ্রেষ্ঠত্ব স্বীকৃত।
➤পীরানে পীর / পীরে পীরঃ পীরদের পীর। যিনি সাধারণ মানুষের পীর, আবার সেই পীরদেরও পীর তিনি। অর্থাৎ শরীয়ত ও তরিকতের সকল মাশায়েখদের ইমাম।
➤দস্তগীরঃ অর্থ: হাত ধরে উদ্ধারকারী। দস্তগীর ফারসি শব্দ। যে ব্যক্তি গোনাহের সাগরে ডুবে যাচ্ছে, তিনি তার হাত ধরে আল্লাহর পথে তুলে আনেন। এজন্য বিপদে পড়লে মানুষ "ইয়া দস্তগীর" বলে ডাকে।
➤কুতুবে রাব্বানী / কুতুবুল আজম / কুতুবে বাগদাদ / কুতুবে কুতুবান। কুতুব মানে 'মেরু' বা 'কেন্দ্র'। রাব্বানী মানে আল্লাহওয়ালা। সুফিবাদে কুতুব হলো সেই মহান অলি যাকে কেন্দ্র করে পুরো পৃথিবীর আধ্যাত্মিক জগৎ আবর্তিত হয়।
➤কুতুবে রাব্বানী: আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কুতুব
➤কুতুবুল আজম: সকল কুতুবদের মধ্যে সবচেয়ে বড় কুতুব।
➤কুতুবে বাগদাদ: বাগদাদের কেন্দ্রীয় অলি, যেখানে তিনি সারাজীবন ইসলাম প্রচার করেছেন।
➤কুতুবে কুতুবান: কুতুবদেরও কুতুব।
➤মাহবুবে সোবহানী / মাহবুবে রাসূঃ সোবহান আল্লাহর প্রিয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রিয় তিনি আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন। বলা হয়, তিনি মায়ের গর্ভ থেকেই আল্লাহর মারেফতের নূর নিয়ে এসেছিলেন।
➤বড়পীরঃ সবচেয়ে বড় পীর। উপমহাদেশে ভক্তি ও সম্মানের সাথে তাকে এই নামে ডাকা হয়। সম্মান ও ভালোবাসার সবচেয়ে প্রচলিত উপাধি এটি।।
➤শায়খ আব্দুল কাদের জিলানীঃ এটি তাঁর মূল নাম ও বংশীয় পরিচয়। 'জিলানী' কারণ তিনি ইরানের জিলান শহরে ৪৭০ হিজরিতে জন্মগ্রহণ করেন। 'শায়খ' মানে সম্মানিত শিক্ষক ও মুরুব্বি।
আল-হাসানী আল-হোসাইনীঃ তিনি একই সাথে উভয় দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশধর। বাবার দিক থেকে তিনি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর বংশধর এবং মায়ের দিক থেকে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর বংশধর। এজন্য তিনি "হাসনাইন কারিমাইন" এর নূর।।
➤সাইয়্যেদুনা শায়খঃ আমাদের নেতা ও মহান শায়খ।
➤বাজুল আশহাবঃ বাজপাখি। যেমন বাজপাখি সবার উপরে উড়ে, তেমনি তিনি আধ্যাত্মিকতায় সবার উপরে। অলিদের মধ্যে তাঁর দৃষ্টি সবচেয়ে তীক্ষ্ণ ও উঁচুতে।
➤সুলতানুল আরিফীন / তাজুল আরিফীন / মুকুটে আরিফীনঃ আরেফ আল্লাহকে চিনেছেন এমন জ্ঞানী দের সুলতান / মুকুট। যারা আল্লাহর মারেফত হাসিল করেছেন, তাদের সবার বাদশাহ এবং তাদের মাথার মুকুট তিনি।
➤মুহিউদ্দীনঃ দ্বীনকে জীবিতকারী। এটি তাঁর সবচেয়ে বিখ্যাত লকব। তাঁর মা তাঁর নাম রেখেছিলেন মুহিউদ্দীন। যখন ইসলামের মধ্যে বহু বিদআত ও ভ্রান্তি ঢুকে পড়েছিল, তিনি তাঁর ওয়াজ, লেখনী ও কাদেরিয়া তরিকা দিয়ে দ্বীনকে আবার জীবিত করেন।
➤রওশন জমীরঃ আলোকিত হৃদয়ের অধিকারী। তাঁর অন্তর আল্লাহর নূরে সর্বদা আলোকিত ছিল। তিনি মানুষের অন্তরের খবরও আল্লাহর হুকুমে জানতে পারতেন।
➤শায়খুল আকবরঃসবচেয়ে বড় শায়খ, সুফি জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক।
➤মুর্শিদে আজমঃ সবচেয়ে বড় পথ প্রদর্শক। কিয়ামত পর্যন্ত সকল তরিকতপন্থীদের জন্য তিনি সবচেয়ে বড় মুর্শিদ।

আল্লাহ আমাদেরকে হুজুর গাউসে পাকের ফয়েজ ও বরকত নসিব করুন। আমিন।

ক্বালবের জ্যোতি ও জিকিরের মাহাত্ম্য ✨পাপ ও গাফিলতির কারণে মানুষের অন্তরে যেমন মরিচা পড়ে, তেমনি আল্লাহর জিকিরের মাধ্যমেই ...
22/09/2026

ক্বালবের জ্যোতি ও জিকিরের মাহাত্ম্য ✨

পাপ ও গাফিলতির কারণে মানুষের অন্তরে যেমন মরিচা পড়ে, তেমনি আল্লাহর জিকিরের মাধ্যমেই তা দূর করে অন্তরকে নির্মল ও জ্যোতির্ময় করা সম্ভব। পীর এনায়েতপুরী (কুঃছেঃআঃ)-এর এই মহান বাণী আমাদের অন্তরের বিশুদ্ধতা ও আধ্যাত্মিক উন্নতির এক অপূর্ব দিকনির্দেশনা দেয়। আসুন, বেশি বেশি জিকিরের মাধ্যমে আমাদের ক্বালবকে আল্লাহর নূরে আলোকিত করি। 🤲✨

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে মোবারকবাদআলহামদুলিল্লাহ! আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম।ইসলামের মহান সাধক, বড়পীর হযরত আ...
21/09/2026

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে মোবারকবাদ

আলহামদুলিল্লাহ! আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম।
ইসলামের মহান সাধক, বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.) এর ওফাত দিবস ১১ রবিউস সানি উপলক্ষে অনুষ্ঠিত এই পবিত্র ফাতেহা শরিফ আমাদের জন্য রহমত ও বরকতের উসিলা।

আসুন, এই পবিত্র দিনে বড়পীরের জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে সত্য ও সুন্দরের পথে চলি।
সকলকে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের মোবারকবাদ।

#ফাতেহা_ই_ইয়াজদাহম #বড়পীর #আবদুল_কাদের_জিলানী

সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল নবীর জন্ম ঈদ! 💚আলহামদুলিল্লাহ্‌! আসছে আগামী ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৬শে আগস্ট ২০২৬ইং,...
31/07/2026

সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল নবীর জন্ম ঈদ! 💚

আলহামদুলিল্লাহ্‌!
আসছে আগামী ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৬শে আগস্ট ২০২৬ইং, রোজ বুধবার
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ✨

যাঁর আগমনে ধন্য হলো ত্রিভুবন, সেই প্রাণের নবীকে জানাই লাখো কোটি দরুদ ও সালাম।
সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক!

https://kt6.psee.ly/9dbpxs
25/07/2026

https://kt6.psee.ly/9dbpxs

রাসূলের প্রেমের তরী,ভিড়িলো ঘুনীর দরগায়| কলিজা কাঁপানো দরবারী গজল ২০...

শতাব্দীর অবিসংবাদিত ইসলাম প্রচারক, বিশ্ব বিশ্রুত আধ্যাত্মিক মহা সাধক, বিশ্ব বরেণ্য আউলিয়া, তাপস কূল শিরোমণি, গাউসুল আজম,...
23/07/2026

শতাব্দীর অবিসংবাদিত ইসলাম প্রচারক, বিশ্ব বিশ্রুত আধ্যাত্মিক মহা সাধক, বিশ্ব বরেণ্য আউলিয়া, তাপস কূল শিরোমণি, গাউসুল আজম, পীরানে পীর দস্তগীর, শাহান শাহে্ ত্বরিকত, এই বাংলার রহমতের আধার, লক্ষ কোটি জাকেরানদের কলিজার টুকরা দুই নয়নের পুতলী, হযরত আল্লামা শাহ্ সুফী খাজাবাবা শাহ্ মোহাম্মদ ইদ্রিস আলী যশোরী নক্সাবন্দী মুজাদ্দেদী (কুঃছেঃআঃ) হুজুরপাকের ২৭তম পরম পবিত্র বেসালত দিবস উপলক্ষে "মহা পবিত্র ওরশ শরীফ" বিশ্ব রহমত মঞ্জিল পাক দরবার শরীফ ঘুণী, যশোরে মহা সমারোহে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।
তারিখঃ ১৫ই ভাদ্র ৩০শে আগষ্ট ২৬, রোজঃ রবিবার।

উক্ত বরকতময় স্বগীয় জলসায় শরীক হওয়ার জন্য সকল আশেকান, জাকেরান, মুরিদান ও সত্য সন্ধানী মুসলমানদিগকে হাউস ও মোহাব্বতের সহিত দলে দলে যোগদান করিয়া অশেষ ফায়েজ, রহমত, বরকত ও ফায়েদা হাছিল করিবার জন্য জিয়াফত করা হইল। উক্ত ওরশ শরীফে উপস্থিত হয়ে ক্বালবে আল্লাহর জিকির জারি করে আপনিও অর্জন করুন চিরস্থায়ী সুখময় জীবনের সেই অপার্থিব নিয়ামত, যাহা কোনো দিন কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তরে উদয় হই নাই। আল্লাহ ও রাসূল পাকের রহমত, ফয়েজ বরকত হাসিল করে অন্তরকে আল্লাহর নূরের তাজাল্লিতে রৌশন করুন।

আঁখিরাতের সুখী যাহারা, ওরশের চিঠিপত্র পাওয়া মাত্র মোহাব্বতের জোঁশ ও সাহস পাইতে থাকিবে।

বিশ্ব রহমত মঞ্জিল পাক দরবার শরীফ ঘুনী যশোর

Address

Jessore
7405

Alerts

Be the first to know and let us send you an email when Khawaja TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Khawaja TV:

Shortcuts

Share