Mst Azifa Akter 2.0

Mst Azifa Akter 2.0 ❤‍🩹কোটি কোটি মানুষের কলিজার টুকরা
আমাদের প্রিয় নবী ।❤‍🩹
🕋-হযরত মুহাম্মদ (সাঃ)🕋

16/05/2026

কামনা বাসনা ক্ষতি থেকে বাঁচার দোয়া✅🕋🤲
#ইসলামিক #ভিডিও

ডিপ্রেশন (মন খারাপ/মানসিক চাপ) কাটিয়ে ওঠার উপায়:• আল্লাহ ﷻ-এর দিকে ফিরে আসা• পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা• নিয়মিত ত...
15/05/2026

ডিপ্রেশন (মন খারাপ/মানসিক চাপ) কাটিয়ে ওঠার উপায়:

• আল্লাহ ﷻ-এর দিকে ফিরে আসা
• পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা
• নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়া
• ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা
• কুরআন তিলাওয়াত বা শোনা
• মনে রাখা যে এটি আল্লাহর একটি পরীক্ষা
• ধৈর্য (সবর) ও কৃতজ্ঞতা (শুকর) বজায় রাখা
• বেশি বেশি দোয়া করা
• গান/মিউজিক থেকে দূরে থাকা
• হারাম বা খারাপ পরিবেশ এড়িয়ে চলা
• বেশি বেশি ইস্তিগফার করা (ক্ষমা প্রার্থনা করা)
•আল্লাহকে বেশি বেশি স্মরণ করা (যিকির করা)

Mst Azifa Akter 2.0




*মা-বাবার একাকিত্ব ও আমাদের দায়িত্ব:* মা-বাবা যখন বয়সের ভারে নুয়ে পড়েন... তারা বড্ড একা হয়ে যান।একসময় যে ঘর সন্তানদের কো...
15/05/2026

*মা-বাবার একাকিত্ব ও আমাদের দায়িত্ব:*

মা-বাবা যখন বয়সের ভারে নুয়ে পড়েন... তারা বড্ড একা হয়ে যান।
একসময় যে ঘর সন্তানদের কোলাহলে মেতে থাকত, আজ তা খাঁ খাঁ করে।
যে বাড়ি একসময় হাসিতে মুখর ছিল, সেখানে আজ শুধুই ভারী নীরবতা।
হয়তো মন খুলে গল্প করার মতো কেউ তাদের পাশে নেই,
হয়তো আধুনিক মোবাইল বা ইন্টারনেট তারা বুঝতেই পারেন না,

*_কিন্তু একটা কাজ তারা খুব ভালো পারেন..._*
*_আর তা হলো আপনার জন্য পথচেয়ে বসে থাকা।_*

*এক্ষেত্রে সন্তানের সবচেয়ে বড় সদ্ব্যবহার হলো:*
_-তাদের পাশে গিয়ে একটু বসা।_
_-তাদের একাকিত্বের সঙ্গী হওয়া।_
_-তাদের পুরোনো কথাগুলো বারবার হলেও গভীর মনোযোগ দিয়ে শোনা।_
_-পুরো হৃদয় নিয়ে তাদের কাছে যাওয়া..._ _হাতের মোবাইল নিয়ে নয়।_

শুধু শরীরটা সেখানে রেখে মনকে দূরে কোথাও হারিয়ে যেতে দেবেন না।
এই মহান সওয়াবের পথে মোবাইলের পর্দাকে কোনোভাবেই দেয়াল হতে দেবেন না।
তাদের সাথে কাটানো একটি মুহূর্তকেও ছোট করে দেখবেন না...
কারণ আপনার দেওয়া এই ছোট্ট একটু সময় তাদের সারাটা দিন রাঙিয়ে দিতে পারে, এমনকি তাদের হৃদয়ে সারা জীবনের মতো প্রশান্তি এনে দিতে পারে।

*রাসূলুল্লাহসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম বলেছেন:*
"একমাত্র দোয়াই পারে ভাগ্যের লিখনকে বদলে দিতে;
আর (পিতা-মাতার প্রতি) সদ্ব্যবহারই পারে মানুষের জীবনের আয়ু ও বরকত বৃদ্ধি করতে।" (তিরমিজি, হাদিস: ২১৩৯)

[আরবী থেকে অনুদিত ]

Mst Azifa Akter 2.0




💍 বিয়ের জন্য অস্থির হয়ে যাচ্ছেন…?কখনো মন দিয়ে এগুলো ভেবে দেখেছেন কী…?মানুষ যখন বিয়ের কথা ভাবে— কেউ ভাবে রঙিন সাজঘর, ...
15/05/2026

💍 বিয়ের জন্য অস্থির হয়ে যাচ্ছেন…?

কখনো মন দিয়ে এগুলো ভেবে দেখেছেন কী…?

মানুষ যখন বিয়ের কথা ভাবে— কেউ ভাবে রঙিন সাজঘর, কেউ ভাবে হাত ধরে পাশাপাশি হাঁটার স্বপ্ন, কেউ ভাবে ভালোবাসা পাওয়ার নিশ্চয়তা।

কিন্তু খুব কম মানুষ থেমে জিজ্ঞেস করে— বিবাহ আসলে কী? এর উদ্দেশ্য কী? এটা কি শুধু একটি সম্পর্ক, নাকি এর চেয়েও অনেক বড় কিছু?

বলুন তো— আপনার কাছে বিবাহ মানে কী? একটি অনুষ্ঠান? একটি খালি ঘর ভরাট করার ব্যবস্থা? নাকি সমাজকে দেখানোর জন্য একটি সম্পর্ক?

না…

বিবাহ এর চেয়েও গভীর। এর চেয়েও পবিত্র। এর চেয়েও মহান...!!



বিবাহ মানে কী? বিবাহ মানে— একজন সম্পূর্ণ অপরিচিত মানুষকে নিজের জীবনের সবচেয়ে দায়িত্বশীল স্থানে বসিয়ে দেওয়া। তার হাসি, তার কান্না, তার কষ্ট, তার স্বপ্ন—সবকিছুর দায় নিজের কাঁধে তুলে নেওয়া।

বিবাহ মানে— দুইটি ভিন্ন দুনিয়া থেকে আসা দুইটি মানুষ একসাথে একটি নতুন দুনিয়া গড়ে তোলা। যেখানে থাকবে ভালোবাসার আলো, দায়িত্বের ছায়া, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিরন্তর চেষ্টা।

বিবাহ মানে—
আল্লাহর জন্য ভালোবাসা। যেখানে রাগ কমে যায়, ক্ষমা বড় হয়ে যায়, আর একে অপরকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।



📖 হাদিসের আলোকে বিবাহ:

রাসূল ﷺ বলেছেন—
“হে যুবসমাজ! তোমাদের মধ্যে যে বিয়ে করার সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে। কারণ এটি দৃষ্টি অবনত রাখে এবং চরিত্রকে হেফাজত করে।”

(বুখারি, মুসলিম)

আরেক হাদিসে এসেছে—
“বিবাহ আমার সুন্নত। যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।”

আরও বলেছেন— “যে ব্যক্তি বিয়ে করল, সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করল।” তাহলে বুঝুন— বিবাহ শুধু ভালোবাসার গল্প নয়, এটা ঈমান বাঁচানোর ঢাল।



🎯 বিবাহ করার প্রকৃত উদ্দেশ্য বিবাহ করা হয়—
• নিজের অর্ধেক দ্বীন পূর্ণ করার জন্য
• দুর্বল ঈমানকে মজবুত করার জন্য
• হারাম দৃষ্টি থেকে চোখ হেফাজত করার জন্য
• জিনা নামক ফিতনা থেকে চরিত্র রক্ষা করার জন্য
• হেদায়েতের পথে আরও দৃঢ় থাকার জন্য
• জীবনে একটি হালাল ভালোবাসা আনার জন্য
• মানসিক শান্তি ও প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য
• নিজের চরিত্র ও ব্যক্তিত্বকে পরিপূর্ণ করার জন্য
• রাসূল ﷺ–এর উম্মত বৃদ্ধি করার জন্য



🤍 বিবাহ কেন প্রয়োজন?
কারণ মানুষ ক্লান্ত হয়—
একলা পথ চলতে,
অভিমান সামলাতে,
কষ্ট লুকিয়ে রাখতে,
নিঃশব্দ রাতগুলোতে কান্না চেপে ধরতে।

মানুষ চায়----
কারো কাছে নিজের কথা খুলে বলতে,
কারো কাঁধে মাথা রেখে হালকা হতে,
কারো ভালোবাসার হাত ধরে সারা জীবন হাঁটতে।

মানুষ চায়—
একটি নিরাপদ হৃদয়,
একটি হালাল আশ্রয়,
একটি শান্তির ঠিকানা।
এটাই বিবাহ।

🌸 বিবাহ কোনো খেলনা নয়
বিবাহ শুধু একটি সম্পর্ক নয়—
এটা একটি আমানত।
এটা একটি ইবাদত।
এটা একটি নতুন জীবন।

বিবাহ মানে—
নতুন করে শুরু করা,
নতুন দায়িত্ব নেওয়া,
নতুন স্বপ্ন আঁকা,
নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে সাজানো।

বিবাহ মানে—
চোখের পানি মুছে দেওয়া,
অপরকে হাসাতে শেখা,
ভুল ক্ষমা করা,
দু’জন মিলে জান্নাতের পথে হাঁটা।

মনে রাখবেন—
বিবাহ ভেঙে গেলে শুধু সম্পর্ক ভাঙে না,
ভেঙে যায় দু’টি হৃদয়,
ভেঙে যায় দু’টি স্বপ্ন,
ভেঙে যায় আল্লাহর কাছে দেওয়া একটি আমানত।



🤲 তাই বিয়ের আগে নিজেকে প্রশ্ন করুন

আপনি কি সত্যিই—
• কাউকে আগলে রাখতে পারবেন?
• তার স্বপ্নকে নিজের স্বপ্ন বানাতে পারবেন?
• তার দুঃখকে নিজের দুঃখ মনে করতে পারবেন?
• একে অপরকে আল্লাহর পথে চালাতে পারবেন?

যদি পারেন—

তাহলে বিশ্বাস করুন, বিবাহ আপনার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত হতে পারে।

কারণ—
✨ বিবাহ মানে নতুন জীবন
✨ নতুন যাত্রা
✨ নতুন আশা
✨ আর আল্লাহর রহমতে ভরা একটি পবিত্র সম্পর্ক

আল্লাহ আমাদের সবাইকে হালাল, শান্তিময় ও বরকতময় বিবাহের তাওফিক দান করুন।

আমিন। 🤍

Mst Azifa Akter 2.0




06/05/2026

মুমিনের দৈনন্দিন প্রোগ্রাম✅🕋🤲
#ইসলামিক #ভিডিও

27/04/2026

উম্মুল মুমিনীন আয়িশা (রা:) এর ১০টি বিরল বৈশিষ্ট্য✅🤲🕋
#ইসলামিক #ভিডিও

18/04/2026

জিকির✅🤲🕋
#ইসলামিক #ভিডিও

13/04/2026

সুখে ও দুঃখে সব সময় পাঠের দোয়া✅🤲🕋
#ইসলামিক #ভিডিও

08/04/2026

সোমবার ও বৃহস্পতিবার সিয়ামের ফজিলত জানুন ✅🤲🕋
#ইসলামিক #ভিডিও

*🌸 অসুস্থতা আমাদের শিখিয়ে দেয়…*অসুস্থ হলে বোঝা যায়—সুস্থতা কত বড় নিয়ামত…আমরা সবসময় আল্লাহর কাছে অনেক কিছু চাই…এইটা চাই, ...
07/04/2026

*🌸 অসুস্থতা আমাদের শিখিয়ে দেয়…*

অসুস্থ হলে বোঝা যায়—সুস্থতা কত বড় নিয়ামত…আমরা সবসময় আল্লাহর কাছে অনেক কিছু চাই…এইটা চাই, ওইটা চাই…কিন্তু—সুস্থ না থাকলে কিছুই ভালো লাগে না…না ইবাদত ঠিকমতো হয়…না মন ভালো থাকে…না কোনো কিছুতে শান্তি পাওয়া যায়…তখন বুঝি—
আসল নিয়ামত হলো সুস্থতা…

*📖 রাসূল ﷺ বলেছেন—*
“দুটি নিয়ামত আছে, যেগুলোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত—সুস্থতা ও অবসর।”
_📚 (সহিহ বুখারী)_

🤍 তাই আজ থেকেই—সুস্থ থাকার জন্য শুকরিয়া আদায় করি…আর আল্লাহর কাছে দোয়া করি—
*“হে আল্লাহ, আমাদের সুস্থতা দান করুন…” 🤲*

* Mst Azifa Akter 2.0

*𓆩🌻ইস্তেগফার রিমাইন্ডার🌻𓆪* কষ্ট হলেও করে নিবেন পাখিরা🌸*⊱•┈┈┈┈┈┈┈┈┈┈┈┈┈┈┈┈•⊰**أَسْتَغْفِرُ اللَّهَ**ᜊআস্তাগফিরুল্লাহ**অর্...
07/04/2026

*𓆩🌻ইস্তেগফার রিমাইন্ডার🌻𓆪* কষ্ট হলেও করে নিবেন পাখিরা🌸
*⊱•┈┈┈┈┈┈┈┈┈┈┈┈┈┈┈┈•⊰*

*أَسْتَغْفِرُ اللَّهَ*
*ᜊআস্তাগফিরুল্লাহ*
*অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।🌷*

*اللَّهُمَّ اغْفِرْ لِي*
*ᜊআল্লাহুম্মাগফিরলী*
*অর্থ: হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন।🍁*

*اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ*
*ᜊআল্লাহুম্মাগফিরলী ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহীম💐*
*অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন, আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী অতি দয়ালু।*

*أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ*
*ᜊআস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি🕯️*
*অর্থ: আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক ও পালনকর্তা। আর আমি তাঁর কাছেই তাওবা করছি।*

*পড়া শেষে বলি—[আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল”🫶]*

Mst Azifa Akter 2.0

Address

Jessore

Telephone

+8801400605013

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mst Azifa Akter 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mst Azifa Akter 2.0:

Share