ভয়েস অফ নোয়াখালী

ভয়েস অফ নোয়াখালী @[584626608330364:]

আমাদের নোয়াখালীর পেজটিকে এগিয়ে নিতে সহযোগিতা করুন।

৩ মাসে ৩০ পারা কোরআন মুখস্ত!--------বালকটির নাম শরীফ মুসতফা। বয়স যখন ৭ তখন থেকেই অলৌকিক ঘটনা ঘটে তার জীবনে। মিসরের এই ব...
01/05/2015

৩ মাসে ৩০ পারা কোরআন মুখস্ত!
--------
বালকটির নাম শরীফ মুসতফা। বয়স যখন ৭ তখন থেকেই অলৌকিক ঘটনা ঘটে তার জীবনে। মিসরের এই বালক মাত্র তিন মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্ত করে ফেলেন। সূত্র : ইন্টারনেট।
এছাড়া মাত্র ৪০ দিনে বুখারী শরীফ, মুসলিম শরীফসহ আরও কয়েকটি হাদীসের প্রামাণ্য গ্রন্থের ১১ হাজার হাদীসও মুখস্ত করের তিনি।
আরবী ব্যাকরণ শাস্ত্রের জটিল কিছু গ্রন্থও সে তার ভেতর আয়ত্ত করে নেয়। এসবের মধ্যে উল্লেখযোগ্য তুহফাতুল আতফাল, মাতনুল জাযরী, শাতেবী, দুররাহ, আলফিয়া ইবনে মালিক ইত্যাদী।
এখানেই শেষ নয়, সে তারপর মুখস্ত করে ফেলেছে পবিত্র কোরআনের বৃহৎ তাফসীর তাফসীরে জালালাইনের প্রতিটি লাইন ও শব্দ।
কোরআন শরীফের এ বিস্ময়কর ধারক শিশুটি শুধু এক কেরাতে নয়, পুরো কোরআন শরীফকে ১০টি কেরাতে পড়ার পদ্ধতি আয়ত্ত করে ফেলেছে মাত্র ৬ মাসে। কোথাও প্রতিযোগিতা হলেই সে হাজির এবং প্রথম স্থান কেড়ে নিয়েই তবে সে বাড়িতে ফিরে আসে। এ পর্যন্ত তার কাছে জমেছে মিসরের স্বনামধন্য আল আযহার বিশ্ববিদ্যালয় এবং ওয়াকফ মন্ত্রণালয়সহ প্রায় ৭৫ টি সার্টিফিকেট।
তার এমন অভূতপূর্ব মেধা দেখে আরব ও মুসলিম বিশ্বের বেশ কয়েকটি দেশ তাকে পুরস্কার ও সম্মান জানিয়েছে। এখন সে তার এলাকা এবং মিসরের বিভিন্ন মসজিদে কোরআন ও ক্বেরাত সংক্রান্ত নানা বিষয়ে মানুষকে দ্বীন শেখায়।
অবিশ্বাস্য অকল্পনীয় স্মরণশক্তিসম্পন্ন কোরআনের এ বিস্ময়কর প্রতিভাকে আল্লাহ তায়ালাই পাঠিয়েছেন কোরআন হাদিসের আলো ছড়িয়ে দেবার জন্য সারা পৃথিবীময়। ইসলামের আলো ছড়াতেই যে তার জন্ম।

25/04/2015

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
অনুভূত
---------
রাজধানীসহ দেশের বিভিন্ন
ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে
তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির
খবর পাওয়া যায়নি।
নেপালের লামজুংয়ের ৩৫
কিলোমিটার পূবে ৭ দশমিক ৫
মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি
হয় বলে ইউএসজিএস জানিয়েছে।

20/01/2015

জরুরী রক্ত প্রয়োজন। (O-) রক্ত কম! পাওয়া যাচ্ছে না।
নোয়াখালীতে কিডনি নষ্ট হওয়া রোগীর জন্য ২ব্যাগ ("ও" নেগেটিভ) রক্তের প্রয়োজন।
দুর্লভ গ্রুপের রক্ত। প্লিজ কপি/শেয়ার করুন।
আগামীকাল বুধবার 21/1/2015 তারিখ সকাল ১০টার মধ্যে নোয়াখালীতে কিডনি রোগীর ""কিডনী ডায়া লেসিস করার জন্য" ২ব্যাগ ("ও" নেগেটিভ) রক্তের প্রয়োজন।
স্থান:- নোয়াখালী মাইজদী (প্রাইম হাসপাটাল)।
মোবাইল:- 01827937786 (রোগীর রিলেটিভ)

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্তআখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্ত হয়ে...
11/01/2015

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্ত হয়েছে। মোনাজাতে বিশ্বের শান্তি কামনা করেন। এর আগে ফজর নামাজের পর উসুলের বয়ান শুরু হয়। সকাল ১১টার পর শুরু হওয়া আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা মোহাম্মদ সাদ। আখেরি মোনাজাত উপলক্ষে আব্দুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা ও আব্দুল্লাহপুর থেকে বাইপাইল ও মীরের বাজার পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ইজতেমা প্রাঙ্গণ ও এর আশপাশেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর কড়া নজরদারি রয়েছে। এর আগে লাখো মুসল্লি জিকির-আজকার আর বয়ান শুনে গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন পার করেছেন। প্রথম পর্বে ইজতেমার পর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। গত শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল প্রথম পর্বের ইজতেমা। শনিবার ফজর নামাজের পর থেকেই বয়ান শুরু হয়। বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল হোসেন গোদরা, বাদ জোহর ভারতের হজরত মাওলানা শওকত আলী, বাদ আসর ভারতের হজরত মাওলানা মোহাম্মদ জোয়াহের, বাদ মাগরিব পাকিস্তানের হজরত মাওলানা আবদুল হক। মুসল্লিদের ভিড় তুরাগপাড় থেকে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। সবাই এসেছেন আল্লাহর পথে, দ্বীনের শিক্ষা নিতে। দুই দিন আগে শুরু হলেও অবরোধের মধ্যে কালও অসংখ্য মুসল্লিকে ইতজেমায় আসতে দেখা গেছে। এবারও রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিনে গতকাল ১২১টি যৌতুকবিহীন বিয়ে হয়েছে ইজতেমাস্থলে। বাদ আসর বয়ান মঞ্চের পাশে বিয়ের আসর বসে। কনে অনুপস্থিত থাকলেও তার সম্মতিতে উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে বিয়ে অনুষ্ঠিত হয়। মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ তোলা রুপা বা এর সমমূল্য অর্থ।

Bkash ব্যবহারকারীরা সাবধান!প্রতারকদের হাতে বিকাশ হেল্প লাইন ১৬২৪৭ এর ক্লোন কপি – নীরব বিকাশ ও বিটিআরসি।সন্ধ্যা ৬টা ১০ মি...
09/01/2015

Bkash ব্যবহারকারীরা সাবধান!

প্রতারকদের হাতে বিকাশ হেল্প লাইন ১৬২৪৭ এর ক্লোন কপি – নীরব বিকাশ ও বিটিআরসি।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে (তারিখ ২৭/১২/১৪)১৬২৪৭ নাম্বার থেকে আমার নাম্বারে একটি কল আসল । ফোন-কলার নানা কথা বলল, তারা নাকি বিকাশের লোক!

আমি জানি এই ১৬২৪৭ নাম্বারটি বিকাশের হেল্প লাইন । কিন্তু এখন একটি প্রতারক গোষ্ঠি হুবহু এই হটলাইনটিই ব্যবহার করে দীর্ঘদিন থেকে বিকাশের লোক পরিচয়ে মানুষের সাথে আর্থিক প্রতারণা করে আসছে । বিষয়টি বিকাশ কর্তৃপক্ষ জানে। ফলশ্রুতিতে তারা মাঝে মাঝে গ্রাহকের নাম্বারে এসএমএস পাঠায়। এখানেই দায়িত্ব শেষ! আজব আর অদ্ভুত ব্যাপার । সাধারণ মানুষ এবার গঙ্গায় যাক সমস্যা নেই!

দেশের টেলিযেোগের যাবতীয় তথ্য যারা দেখাশোনা করে সেই বিটিআরসির সফলতার সব কথা জানি না। তবে মাঝে মধ্যে পত্রিকায় দেখি ফেসবুকে কটুক্তির কারণে বিভিন্ন যুবকে গ্রেফতার করা হচ্ছে। এ গ্রেফতারে নাকি বিটিআরসির নানা সফলতা আছে।

বিটিআরসি এবং আইনশৃঙ্খলা বাহিনী যেখানে এত সফল সেখানে একটি বড় আর্থিক প্রতিষ্ঠানের হটলাইন নাম্বারের হুবহু ক্লোনিং কিভাবে ব্যবহার করে ? এখানে বিটিআরসি, বিকাশ এবং আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব কী?

আমরা প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং কতটা নিরাপদ? মোবাইল কোম্পানিগুলোও নাকি উন্নত প্রযুক্তি ব্যবহার করছে তাহলে ১৬২৪৭ এই একটি নাম্বার হুবহু বাংলাদেশে একাধিক গোষ্ঠি ( বিকাশ এবং প্রতারক) কিভাবে ব্যবহার করছে?

05/10/2014

Read By the name of Allah. Who created you.

Address

Jatrabari
3800

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভয়েস অফ নোয়াখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share