কুরআনের আলো

কুরআনের আলো ইসলামিক সকল বানী উক্তি, হাদিস,ভিডিও ইত্যাদি পাবেন এই পেইজে। ইসলাম শান্তির ধর্ম

31/12/2023

হ্যাপি নিউ ইয়ার পালন করা ইসলামে হারাম।দেলোয়ার হোসেন সাঈদী ওয়াজ

03/04/2023

যারা অন্যের সন্তানদের খাৱাপ বিষয়গুলি নিয়ে চাটা চাটি করে,উপহাস করে, পরে দেখা যায় যে তাঁদের সন্তানেরাই তাঁদের কে অনেক বড় সারপ্রাইজ দিয়ে থাকে!
সুতরাং নিজেদের সন্তান থেকে বিশেষ সারপ্রাইজ পেতে না চাইলে নিজের মুখ কে সংযত রাখুন৷
একটা মানুষের বিষয় না জেনে শুনে অনুমান করে মন্তব্য করা ঠিক নয়..!!

#গীবত

22/02/2023

বরিশাল বিশ্ব ইজতেমা ২০২৩
২৩,২৪,২৫ ফ্রেবুয়ারী ২০২৩ ইং

পর্দা করে ফেসবুকে ও স্টোরিতে ছবি আপলোড দেওয়ার বিষয়টা শয়তানের সহচরদের একটি আধুনিক রুপ বলেই আমি মনে করি। প্রশ্ন হলো পর্দাই...
28/10/2022

পর্দা করে ফেসবুকে ও স্টোরিতে ছবি আপলোড দেওয়ার বিষয়টা শয়তানের সহচরদের একটি আধুনিক রুপ বলেই আমি মনে করি। প্রশ্ন হলো পর্দাই যখন করবেন তখন ফেসবুকে বা স্টোরিতে ছবি কেন?
পর্দার মানে কি?এটার উদ্দেশ্য কি,কেন করা হয় পর্দা?
এই সবই জানা আছে কিন্তু হৃদয়ে তাকওয়া নেই যে।পরিবেশ ও সমাজ ব্যবস্থার তোপে পরে নিজের খেয়াল খুশিকে অর্থাৎ প্রবৃত্তিকে থামানো যাচ্ছে না।কিন্তু আপনি তো মুসলিম নারী!এরুপ ফিৎনা সম্পর্কে আপনার সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন।
লৌকিকতার বিষয়টা কি বুঝেন?আপনার কু-প্রবৃত্তি ব্যবহার করে শয়তান সেই ফিৎনারই সূচনা করেছে,তবে সেটা ভিন্ন রুপে।অথচ আপনি ঠিকই নিজেকে পর্দাশীল ভাবেন। এটা অনর্থক।
যারা হৃদয় থেকে দ্বীনকে মেনে নিতে পারেনি,তারা শুধু উপায় খুঁজে নিজেকে প্রকাশ করার জন্য।আর তাদের জন্য নাম মাত্র পর্দা হলো ঢাল স্বরুপ।হৃদয়ে উদ্দেশ্য সেই বেপর্দাশীদের মতোই,নিজেকে প্রকাশ করার মধ্যে দিয়ে প্রশংসা কুড়ানো,অন্যকে আকৃষ্ট করা ইত্যাদি।অথচ আল্লাহ অন্তরের বিষয়াদি সম্পর্ক খুব ভালো করেই জানেন।আল্লাহ বিধান পালনের উদ্দেশ্যই যদি আপনার পর্দা হতো তাহলে এর বহিঃপ্রকাশ কখনোই এতোটা নিচু মানের হতো না।

আপনি কি আসলেই পর্দা করছেন?হৃদয়ে থেকেই আল্লাহর এই বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছেন?আপনি কি কখনোই এই বিষয়ে নিয়ে চিন্তা করে দেখেননি?আপনার এরুপ মানসিকতা নিয়ে স্থীর হয়ে চিন্তা করা উচিৎ।আপনি মুসলিম নারী,আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতেই হবে।লৌকিকতার আড়ালে হৃদয়ের উদ্দেশ্য সম্পর্কে কেউ না জানুক আল্লাহ ঠিকই জানেন।অতএব এরুপ ফিৎনা থেকে আপনার সচেতন হওয়া খুবই জরুরী বলে মনে করছি।আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।

27/09/2022

মেয়েদের কাপড় শুকানোঃ
➖➖➖➖➖➖➖➖
মেয়েদের কাপড় শুকানো নিয়ে কিছু কথা বলবো। আমাদের সমাজে দেখা যায় অনেক আপু আছেন যারা গোসল করে তাদের কাপড় শুকাতে দেয় বাহিরে এবং ছাদের উপড়ে যেখান দিয়ে মানুষ চলাচল করলে দেখতে পায়। তাদের উদ্দেশ্যেই আজকের লিখা।
আমার মহান আল্লাহ্ মেয়েদের জন্য পর্দা ফরজ করেছেন "নারীদের চেহারার মধ্যে শুধু পর্দা না, নারীদের কাপড়ের মধ্যেও রয়েছে পর্দা। এমনকি নারীর নামের মধ্যে রয়েছে পর্দা।
অনেক মেয়ে আছে তারা গোসল করে তারা তাদের পায়জামার দুই পা ফাকাঁ করে বাহিরে শুকাতে দেয় "আরোও কামিজ শুকাতে দেয়" এমনকি অনেকেই ছোট্ট ছোট্ট জিনিস গুলোও শুকাতে দেয় "লজ্জার কথা যা বলতেও লজ্জা লাগে।"

একজন পরপুরুষ যদি আপনার পায়জামা, জামা, আরোও যা কিছু আছে যদি সে দেখতে পায় এবং সে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে অবশ্যই তার মনের ভিতরে কুমন্ত্রনা সৃষ্টি হবে যদিও আপনাকে কোনদিন সে দেখে নাই। কিন্তু আপনার কাপড় দেখে সে উপলব্ধি করতে পারবে আপনার গঠন কেমন।
আর তার মনের ভিতরে যদি কুমন্ত্রনা সৃষ্টি হয় তার অন্তরে যদি যিনার প্রতি আকর্ষন তৈরী হয় তাহলে সেই ব্যক্তির আমলনামায় একটি চোখের যিনা কবিরা গুনাহ লিখা হয়। এমনকি আপনার আমলনামাও এক ভাগ গুনাহ লেখা হয়। কারণ এর জন্য আপনি দ্বায়ী। আর একটি কবিরা গুনাহই যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য।
পবিত্র কোরআনের ভিতরে মহান আল্লাহ্ তা 'য়ালা ইরশাদ করছেন "সামন্য বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসে তাহলে কবরের মাটি তাকে ছাড় দিবে না।

তাই আপনারা গোসল করে কাপড় এমন জায়গায় শুকাতে দিবেন যেখানে কোন পরপুরুষ দেখতে না পায়। আর দয়াকরে ছোট্ট ছোট্ট জিনিস গুলো পরিবারের বাবা ভাই অর্থাৎ- যাদের সামনে আপনার যাওয়া বৈধ তাদের সামনেও রাখবেন না। এগুলো নিজের রুমের ভিতরে অথবা কাপড়ের নিচে শুকাতে দিবেন। লজ্জা ইমানের অংশ। যার লজ্জা নাই তার ইমানের মধ্যে কমতি আছে এটাই প্রমান করে।
যদি কেও সতর্ক হয় তাহলে হয়তো এই লিখাটি আমার/আপনার জন্য পরকালে মুক্তির জন্য উছিলাও হয়ে যেতে পারে ইনশাআল্লাহ্!
(জাবের আল মুহিম!)

20/09/2022

যারা পোশাকের স্বাধীনতা চাচ্ছেন তারাই একদিন রাস্তার নেশাখোরের হাতে ধর্ষিত হবেন।
আর ধর্ষিত হয়ে তখন বলবেন পুরুষ জাতটাই খারাপ,
তখন তার ফ্যামিলির মেম্বার আন্দলোন করবেন ধর্ষনের বিচার চাই।
কিন্ত আপনার উচিত ছিলো তখনই যখন আপানার মেয়ে পোষাকের স্বাধীনতার নামে রাস্তায় নেমে পরছিলো উলঙ্গ হয়ে বেরোবে অর্ধ নগ্ন তখন তাকে বাধা দেওয়ার কিন্ত তা করেন নি।

আমি মনে করি আদিম যুগ থেকে বর্তমান সময় ২০২২ সাল আদিম যুগ থেকে ২০০০ বা ২০০৫ সাল পর্যন্তও সভ্যতা ছিলো।
আগের কালকের মা বোনেরা রাস্তায় বের হলেও পথে যদি কোনো পরপুরুষ দেখতো তারা তখন একবারে মুখ ঢেকে ঘুমটা করে কোনো গাছের আড়ালে মুখ গুজে থাকতো যাতে করে কোনো পুরুষ তার চেহারা না দেখতে পায়।

এখন কার সময়ে যার নানী দাদী বেচে আছেন তাদেরকে যাস্ট Flow করবেন তারা রাস্তায় চলাফেরা করলেও এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছেন তারা খোলামেলা বের হচ্ছেন না।

কিন্ত বর্তমান সময়টা খুবই খারাপ বাহিরের দেশের সাথে তালমিলিয়ে বাংলাদেশটাকেও এসব পোশাক পরিধান করতেছে কেউ কিছু বলতেও পারছেনা কারন কিভাবেই বা বলবে সে তো তার নিজের টাকায় কিনছে অন্যের টাকায় নয়।

ঢাকা শহরের রাস্তায় বের হওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে আমার নিজেরই চোখকে হেফাজত রাখার চেষ্টা করতেছি।
শুধু নিজের নয় এরকম হয় আমার মতো অনেকেরই,কিন্ত গ্রাম সাইডে ঢাকা শহরের মতো এত খোলামেলা পোশাক পরিধান খুব কমই দেখা যায়।

আমি জানিনা আপুরা এভাবে কিসের জন্য রাস্তাঘাটে বের হয় একটুও কি নিজের লজ্জাবোধ করেনা,আমার তো শর্টপ্যন্ট পরে রাস্তায় বেরুতে গায়ে বাধে ছেলে মানুষ হয়ে।

কিন্ত অনেক আপুরা রাস্তাঘাটে টাইট ফিট জামা পরে বুকে ওড়নাটা পর্যন্ত না দিয়ে বের হোন আফসোস লাগে বোন।
আমার এ লেখা কথাগুলো অনেক আপুদের গায়ে লাগতে পারে বোন তুমি বোন স্বাধীনতা চাচ্ছো পোশাকের তাহলে একটা Example বিড়ালের সামনে যদি তুমি মাছ রেখে হাজার বারও বলো পোষা বিড়াল খাবি না ও কিন্ত কথা শুনবেনা কারন বিড়ালের লোভটা কিন্ত সবসময় খাবারের প্রতিই থাকে।

So তেমনি নারীর কাছে কিন্ত পুরুষ দূর্বল ইসলামে পর্দাকে ফরজ বিধান করেছে,এখন আপনি খোলা মেলা পোষাক পরে রাস্তায় বের হলে যুবক থেকে শুরু করে আপনার দাদার বয়সী লোক চোখ তুলে তাকাবে কামুখ দৃষ্টিতে ভেবে দেখেন গুনাহ কিন্ত দুটি দিক ঘেকেই হলো এক যেনাহ করালেন পুরুষকে দিয়ে একদিকে পর্দা তো করলেনই না।

সেদিনকার এক বাস্তব কথা মিরপুর ১০ থেকে মিরপুর ১১ তে আসতেছি হেটে দুজনে মাঝপথে দেখলাম পুলিশের চেকপোস্টে ৬ জন পুলিশ বসা খেয়াল করলাম কি ব্যাপর এক ধ্যানে তারা ওদিকে সকলেই তাকিয়ে রয়েছে মজা নিচ্ছে, এক নজরে পরে তাকিয়ে দেখলাম এক আপু যাচ্ছে এমন পোশাকে ওড়নাটা পর্যন্ত নেই মনে মনে ভাবলাম এজন্যই তো রাস্তাঘাটে প্রতিনিয়ত ধর্ষনের শিকার হচ্ছে।
কিন্ত দোষ পোশাকের নিজের শরীরকে আপনি বোরকা পরে বের হলে কেউ কু দৃষ্টিতে তাকানো সুযোগ পেতো না।

বোনরা পর্দা করলে তাদরেকে সবই সম্মান করে তাদের স্থান উচ্চ পর্যায়ে বাসে দাড়িয়ে থাকলেও তার জন্য বসার স্থানটা ছেড়ে দেয় অনেক পুরুষ।

সোনা রুপা কিন্ত চাকচিক্যময় সবার কাছেই আছে কিন্ত ঝিনুকের ভিতর লুকিয়ে থাকার মুৃক্তার দাম অনেক সেটা কিম্ত সবার কাছে নেই তার কদর কিন্ত অনেক।

তাই আপুদের তাদেরকে এটাই বুজাতে চাচ্ছি
পোশাকের স্বাধীনতা না চেয়ে সকলের পর্দা করার বিষয়ে মাঠে নামুন তাহলে ধর্ষন কমে যাবে সহজ হবে পুরুষের চোখের হেফাজত করা।

পুরুষদের প্রতিও অনুরোধ নারদের যেমন পর্দা করতে বলা হয়েছে ঠিক তেমনি আমাদের চোখেও হেফাজত রাখতে বলা হয়েছে শয়তানের ধোকায় পরে দ্বিতীয়বার তাকানোর চেষ্টা করবেন না।

জাযাকাল্লাহু খাইরান

10/09/2022

°°সব কিছুর কাযা আছে,,
কিন্তু পর্দার কিন্তু কোন কাযা নাই!

তোমার হুশ কবে হবে?
মরার পর শতকোটি আফসোস করে
এক বিন্দুও লাভ হবেনা তোমার,,💔

ফেসবুকে নিজের বেপর্দা ছবি দেওয়া থেকে বিরত থাকুন!
এতে আপনারই উভয় জাহানে মঙ্গল হবে,,

🖤ইন-শা-আল্লাহ🖤

30/08/2022

একদিন ঠিকই আফসোস করব!

১. ঘুমের চেয়ে নামাজ উত্তম জেনেও আমি ফজরে ঘুমিয়ে ছিলাম।

২. কুরআন তিলাওয়াতে অন্তরে প্রশান্তি আসে, তারপরও আমি কুরআন ত্যাগ করেছি।

৩. আল্লাহর যিকির আমার সারাদিনের কাজেকর্মে বরকত আনে জেনেও, অলসতা করে যিকির ছেড়েছি।

৪. ইস্তেগফারে আমার রিযিক বৃদ্ধি করে জেনেও, গাফেল থেকেছি।

৫. তাহাজ্জুদ আমার জন্য শান্তি, শৃঙ্খলা, সুস্থিরতাসহ আরো অসংখ্য উপকারিতা নিয়ে আসে জেনেও, এমন মহার্ঘ তাহাজ্জুদও আমি হেলাভরে ছেড়ে দিয়ে ঘুমিয়েছি।

৬. তাওবার দরজা সদা-সর্বদা উন্মুক্ত, আমি আজ করছি, কাল করছি করে শুধু পিছিয়েছি।

৭. গুনা'হে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গুনা'হ ত্যাগ করলে, আল্লাহ আমার বিপদ দূর করে দিতেন। আমার দুশ্চিন্তা লাঘব করতেন। এটা জেনেও আমি গুনা'হে অনঢ় থেকেছি। গুনা'হে লিপ্ত থেকেছি।

৮. যে কোনো ভালো কাজ করলেই আমি জান্নাতের আরেকটু কাছে চলে যেতাম। জাহা'ন্নাম থেকে দূরে সরে আসতাম। এটা জেনেও আমি উদাসীন থেকেছি।

একদিন ঠিকই আফসোস করবো। ইয়া রাব্বে করিম আমাদের হেদায়েত দান করুন,সর্বদা রহমত প্রাপ্তদের তালিকা ভুক্ত রাখুন, আমিন ।

09/07/2022

আমাদের রব কত মহান!
আমরা কুরবানী দেই আল্লাহকে খুশী করার জন্য,
আর আল্লাহ খুশি হয়ে আমাদেরকে মেহমানদারী করেন,,,,,, শুধু কি তাই?

আগামী চারদিন রোযা রাখা হারাম, যাতে আমরা আল্লাহর মেহমানদারী থেকে বঞ্চিত না হই।

09/07/2022

প্রিয় প্রবাসী ভাই,
কেমন আছেন? জিগ্যেস করার জন্য যতটুকু সাহস লাগে, ততটুকু সাহস আমার বুক পকেটে নেই। পরিবার ছাড়া "প্রবাসী" ভালো থাকেনা তামাম দুনিয়া জানে। প্রবাসী ভালো নেই, এই শিরোনামে পত্রিকায় শুধু খবর ছাপানো হয়না।

ঈদের আগের দিন কি আপনাদের ঈদের আমেজ কাজ করে? মনের ভিতর আলাদা একটু অনুভূতি কাজ করে? আগামীকাল ঈদ এই ভেবে কি রাতে ঘুম কম হয়, নাকি সকালে রোজগার মতো ডিউটিতে যেতে হবে এই ভেবে ভিতরে ভিতরে কান্না করে দেন। আবার এই ভেবে নিজেকে সান্ত্বনা দেন, "টাকার মেশিন" হয়েছি প্রবাসে এসে,
দুঃখ করতে নেই, পরিবারের সুখ'ই বড় সুখ আমার।

ঈদের দিন সকালে কি কেউ ঘুম থেকে ডেকে তুলে বাপজান বলে? গামছা, সাবান হাতে দিয়ে বলে গোসল করে নাস্তা করতে এসো। জোর করে কি কেউ বাটিতে এক চামচ বেশি লাচ্চা সেমাই তুলে দেয়? চোখে সুরমা, শরীরে সুগন্ধি আতর মাখিয়ে দিয়ে জায়নামাজ হাতে দিয়ে কেউ কি আদুরে সুরে বলে,-বাপজান এখন ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাও?

নামাজ শেষ করে এসে কার সাথে কোলাকুলি করেন? আপন একটা মানুষ কি চোখের সামনে থাকে, যাকে বুকে জড়িয়ে শান্তি পাওয়া যায়... কাকে সালামি করেন? কে খুশি হয়ে সালামি দেয় পকেটে গুজে?

প্রবাসে হাঁসফাঁস লাগে, কান্না পায়, মনের অজান্তে দু'চোখ
বেয়ে জল নামে, প্রবাসীদের কান্না কেউ হাত দিয়ে মুছে দেয় না, কেউ মাথায় হাত বুলিয়ে বলেনা, এ্যাঁই বোকা কাঁদছো কেনো?
প্রবাসী'রা বিশেষ দিনগুলি আপনজনদের সাথে কাটাতে পারেনা। ঘুম থেকে চোখ মেলে আপন একটা মানুষ দেখতে পারেনা। কি বিভৎসভাবেই না কাটে প্রবাসীদের বিশেষ দিনগুলি.... কেউ জানেনা; কেউ জানতে চাই ও না।

প্রবাসী সকল রিয়েল হিরোদের জানাই ঈদের শুভেচ্ছা।
আপনাদের জন্য আমার মোনাজাতে দোয়া থাকে।
শ্রদ্ধা, ভালোবাসা সকল প্রবাসীদের জন্য অফুরন্ত.....

09/07/2022

ঈদ মোবারক
🎁 কার কার ঈদ সালামি লাগবে? এখনই জানান!

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

⭕ সালামি পেতে ঈদুল আযহা সম্পর্কে আপনি যতটুকু জানেন সেটুকু আমাদের জানান প্রিয়।

কিছু নাসিহাহ্ঃ
💌 কুরবানী অবশ্যই আল্লাহর নামে করবেন। আল্লাহ রব্বুল আলামীন ব্যতীত অন্য কারও নামে কুরবানী করলে তা হবেনা। তবে অন্য কারও পক্ষ থেকে অবশ্যই দিতে পারবেন ইনশাআল্লাহ। যেমন- রাসূলুল্লাহ (ﷺ) এর পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানী দিলাম।

💌 আপনার আত্মীয়, এলাকার প্রতিবেশীদের মাঝে যারা কুরবানী দেয়নি তাদের একটু বেশি করে গোশত দেওয়ার চেষ্টা করবেন প্লিজ।

💌 প্রতি ফরয নামাজের পর তাকবীরে তাশরীক পড়তে ভুলবেন না কিন্তু! এটি পড়া ওয়াজিব!

💌 আপনার আনন্দের জন্য অন্যকে কষ্ট দিবেন না প্রিয়।

05/07/2022

ছোটবেলায় প্রাইমারিতে যখন আমাদের ধর্ম ক্লাস করানো হতো তখন বাকি ক্লাসগুলোর তুলনায় সবাই একটু নড়েচড়ে বসতো। মানে বাকি ক্লাসে যতই দুষ্টমি হতো ধর্ম ক্লাসের আলাদা একটা মর্যাদা আর গুরুত্ব সম্পর্কে সবাই বুঝতো।

°
যেহেতু জেনারেল শিক্ষা ব্যবস্থা তাই ইসলাম শিক্ষার গুরুত্ব বেশি না থাকলেও অন্তত ছিলো। কারণ বই যেহেতু ছিলো পড়ানো হতো পরিক্ষাও হতো। প্রাইমারি হাই স্কুল লেভেলে ইসলাম শিক্ষা বই থাকার কারণেই বাচ্চারা জানতে পেরেছে ইসলাম কি, আল্লাহ কে, নবি কে ইসলামের চার খলিফা কে, পড়তে পেরেছে 'তুলি দুই হাত করি মোনাজাত' নামের নাত।

°
এখন বলেন তো যদি এই বাচ্চাদের থেকে ইসলাম শিক্ষা বই সরিয়ে নেয়া হয়, যদি ধর্মীয় শিক্ষা ছোটবেলা থেকে তারা হারিয়ে ফেলে তাহলে এই নৈতিকতা তারা কোথা থেকে শিখবে? কোথায় তারা আল্লাহ সম্পর্কে জানবে রাসূল সম্পর্কে জানবে? বললে বলাই যায় "আপনার সন্তানকে মাদ্রাসায় দিন।" আমিও আমার সন্তানকে মাদ্রাসায় ই দিবো ইন শা আল্লাহ কিন্তু কোটি কোটি মুসলিম পরিবারের সবাই যে সন্তানকে মাদ্রাসায় পড়াবে এমনটা না।

°
কয়টা মডারেট পরিবার নিজের স্কুল পড়ুয়া সন্তানকে তাওহিদ কি ঈমান কি শেখাবে? কয়টা পরিবার সূরা ফাতিহা পড়ানোয় জোর দিবে? অথচ এই শিক্ষাগুলো তারা স্কুলে পেয়ে যেতো সহজেই। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাই ভালো জানেন তবে আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তিত। আমি চিন্তিত ডিভাইস অ্যাডিক্টেড এক শ্রেণীর জেনারেশন নিয়ে যারা সেই বয়স থেকে নাস্তিক হবে নিজের শরীর প্রদর্শন করবে যে বয়সে আমরা নামতা মুখস্থ করতাম। ইনফ্যাক্ট এটা এখন থেকেই হচ্ছে।

°
কাদের মদদে এদেশ থেকে বাচ্চারা ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আমি জানি না। তবে দফায় দফায় ওপেনলি এভাবে ইসলাম নিয়ে, নারীর পর্দা নিয়ে, হুজুর নিয়ে কুরূচিপূর্ণ এসব মন্তব্য আমাকে সংখ্যালঘু মুসলিম হওয়ার দিকেই ঠেলে দেয়। ইসলামি বই যখন প্রাইমারি হাই স্কুল লেভেল থেকে উঠিয়ে দেয়ার কথা বার্তা চলে তখন আমি একটা অন্ধকার ভবিষ্যত দেখতে পাই। আমি দেখতে পাই পথে ঘাটে শিক্ষাপ্রতিষ্ঠানে পর্দাশীল বোনদের লান্ছনা। আমি দেখতে পাই রাস্তার মোড়ে মোড়ে দাড়ি টুপি আর পান্জাবি ওয়ালা হুজুরকে মোল্লা মোল্লা বলে অসম্মানজনক ভঙ্গিতে ডাকা।

°
দ্বীনি ইলম উঠে যাবে হাদিসে এসেছে তবে এভাবে উঠিয়ে দেয়া হচ্ছে এবং আমরা কিছুই করতে পারছি না এই দুর্বলতার চরম পরিণতি আমাদের সামনেই ভোগ করতে হবে। তাই কিছু করুন ইস্যূ ভিত্তিক বিভিন্ন জাগরণের মতো গর্জে উঠুন। এই দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষার গুরুত্ব মুছে দেয়ার কোনো সুযোগ নেই। আমার সন্তানের হাড্ডি রেখে মাংস যেমন স্কুল শিক্ষকদের দিয়েছি তেমনি তার ধর্মীয় তারবিয়্যাতের দায়ভার আমি একা কেন নিবো?

Address

Jatrabari
1204

Alerts

Be the first to know and let us send you an email when কুরআনের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share