মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ দেশের একটি বৃহত্তর অরাজনৈতিক দাওয়াতি সংগঠন।

মজলিসে দাওয়াতুল হকবাংলাদেশ একটি বৃহত্তর অরাজনৈতিক দাওয়াতি সংগঠন। ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ায় এর মূল কেন্দ্র অবস্থিত। সংগঠনটির প্রধানকে বলা হয় আমীরুল উমারা। এর বর্তমান আমীরুল উমারা বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান দা.

বা.।

হাকীমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহ. এর সর্বশেষ খলিফা হযরত মাওলানা শাহ আবরারুল হকহক্কী রহ. এর হাত ধরে এই সংগঠনের চর্চা শুরু হয়। এটি প্রতিষ্ঠায় মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. ও মাওলানা হাকিম মুহাম্মদ আখতার রহ. গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটি বিংশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে সংগঠিত উল্লেখযোগ্য ধর্মীয় আন্দোলনসমূহের মধ্যে অন্যতম।

18/02/2026

#প্রথম_তারাবির_পর_বয়ান
#যাত্রাবাড়ী_বড়_মাদরাসা
তারিখ : 18/02/2026

05/02/2026

সাপ্তাহিক তাফসিরুল কুরআন
মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান

তারিখ : ৫/২/২০২৬

05/02/2026

যাত্রাবাড়ী বড় মাদরাসার সালানা ইমতেহানের ছুটি উপলক্ষ্যে ছাত্রদের উদ্দেশ্যে মুহিউস সুন্নাহ হযরতের বয়ান

তারিখ: ৫ ফেব্রুয়ারি ২০২৬

30/01/2026

#জুমার_নামাজের_বয়ান 30/01/2026
#আল্লামা_মাহমূদুল_হাসান
#যাত্রাবাড়ী_বড়_মাদরাসা_শাহী_মসজিদ

11/01/2026

জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদারীপুরের খতমে কুরআন ও খতমে বুখারিতে মুহিউস সুন্নাহ হযরতের বয়ান

তারিখ : 11/01/2026

06/12/2025

আগামী বছর
৩১তম মারকাজি ইজতেমা ২১ নভেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ!

06/12/2025

মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক হক্কী রহ. যে মাদরাসার মসজিদে তাহাজ্জুদের আমল হত না, সেটিকে গোরস্তান বলতেন। আজ দাওয়াতুল হকের ইজতেমায় আগত মেহমানরা যেন মাদরাসার মসজিদকে জীবন্ত করে তুলেছেন। এই ঠাণ্ডা কনকনে শীতেও আল্লাহর বান্দারা ইশকে রাসুলের শরাব পান করে তাহাজ্জুদের সেজদায় বুঁদ হয়ে আছেন। ছোট ছোট আওয়াজে পুরো মসজিদ জুড়ে জিকিরের রব উঠছে।

এই চিত্র যাত্রাবাড়ী মাদরাসার জন্য একেবারে নতুন নয়, তবুও যেন আজকে তাহাজ্জুত, জিকির আর হাজতমান্দের কান্নার মৃদু আওয়াজে গম গম করে উঠছে।

আজ বাদ ইশা ইজতেমার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে তলাবাদের উদ্দেশ্যে মুহিউস সুন্নাহ শায়েখে যাত্রাবাড়ী দা. বা. বয়ানে বলেছেন, এই ইজতেমার কাজের অজুহাতে যেন এক ওয়াক্ত নামাজেও তাকবিরে উলা ফওত না হয়, আগামীকাল নিজেও নামাজ পড়বো, অন্যকে সাথে নিয়ে বড় জামাতে শরিক হবো। কাউকেই নামাজহীন অবস্থায় ছেড়ে দিবো না, ইনশাআল্লাহ।

বড়দের রেখে যাওয়া আমানত যদি আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি, তবেই আজকের ইজতেমা স্বার্থক। সুন্নতের এই নীরব বিপ্লব প্রতিটি ঘরে ঘরেই পৌঁছে যাক, সুন্নতের মজমায় মানুষ যেন সুন্নতি আবহ নিয়েই ঘরে ফিরতে পারে, এটাই প্রত্যাশা।

05/12/2025

ইজতেমায় আগত মেহমানদের অবস্থানের ম্যাপ।

04/12/2025
03/12/2025

৬ ডিসেম্বর মজলিসে দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা, সকল প্রস্তুতি সম্পন্ন

৬ ডিসেম্বর, শনিবার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় (যাত্রাবাড়ী মাদরাসা) অনুষ্ঠিত হতে যাচ্ছে মজলিসে দাওয়াতুল হকের ৩০তম কেন্দ্রীয় ইজতেমা। ইতোমধ্যেই ইজতেমা উপলক্ষ্যে নানারকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রতিবছরের মতো এবারও অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে সুন্নতের এ অনন্য মাহফিল। এতে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম অংশ নিবেন। একই সঙ্গে হারদুয়ী হজরতের খুলাফাগণ ইজতেমায় একত্রিত হবেন।

মজলিসে দাওয়াতুল হক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ ও সুন্নত চর্চার একটি বিশেষ কেন্দ্র। দেশব্যাপী সাধারণ মানুষদের আজান, ইকামত, নামাজ, ওজু, জানাজাসহ সুন্নতের ব্যবহারিক জীবন শেখানো হয় এখান থেকে।

ইজতেমা সর্বস্তরের মানুষকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন যাত্রাবাড়ী মাদরাসার প্রিন্সিপাল, গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব ও দাওয়াতুল হকের আমির মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

শনিবার ফজরের নামাজের পরপর শুরু হবে ইজতেমার কার্যক্রম। চলবে দিনব্যাপী। সর্বশেষ মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন হারদুয়ী হজরতের অন্যতম খলিফা মহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

যা থাকছে দিনব্যাপী ইজতেমায়

দিনব্যাপী এ কার্যক্রমকে সুবিধার্থে ৪ টি অধিবেশনে ভাগ করা হয়েছে। প্রথম অধিবেশন বাদ ফজর আল্লামা মাহমূদুল হাসানের বয়ানের মাধ্যমে শুরু হবে ইজতেমার কার্যক্রম। এরপর ইশরাকের নামাজ ও নাস্তার বিরতি।

সকাল ৯টা থেকে শুরু হবে মূল অধিবেশন। চলবে জোহর নামাজ পর্যন্ত। এতে ফায়দা ও আদবসহ কুরআনে পাকের তেলাওয়াত, মোনাজাতে মকবুল, মালফুজাত, মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার সুন্নত, ৩টি সহজ সুন্নত ও হুকুকে ওয়ালিদাইনের মশক ও মুজাকারা, মজলিসে দাওয়াতুল হকের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি এবং কর্মপদ্ধতির ওপর আলোচনা। থাকবে অতিথি উলামায়ে কেরামের বয়ান, আযান, ইকামত ও নামাযের আমলী মশক।

দ্বিতীয় অধিবেশন শুরু হবে ১ টা ৪৫ মিনিটে। এ অধিবেশনে জেলা প্রতিনিধিদের কারগুজারী, নতুন হালকার তাশকিল ও মারকাজের সংক্ষিপ্ত কারগুজারী পেশ, অতিথি উলামায়ে কেরামের বয়ান এবং আসরের নামায।

আসরের পর শুরু হবে তৃতীয় অধিবেশন। এ সময়ে এক মিনিটের মাদরাসা ও কুরআন তিলাওয়াত এবং অতিথি উলামায়ে কেরামের বয়ান।

মাগরিবের পর থেকে ইশা পর্যন্ত শেষ অধিবেশনে থাকবে ফায়দা ও আদবসহ কুরআন তিলাওয়াত, ইহইয়ায়ে সুন্নত, রদ্দে বিদআত ও মুনকারাতের ওপর বিশেষ বয়ান, হযরত আমীরুল উমারার দিক-নির্দেশনামূলক বয়ান ও আখেরি মোনাজাত।

ইজতেমায় আলেম ওলামা-তলাবা ছাড়াও আলেম লেখক সম্পাদকগণ উপস্থিত থাকেন। থাকছে আবনায়ে মুহিউস সুন্নাহ’র উদ্যোগে ৫০ সালা ফারেগীন সম্মেলনের তথ্য কেন্দ্র।

উল্লেখ্য, ইজমেতায় আগত মেহমানদের জন্য আম খাবারের ব্যবস্থা রয়েছে মাদরাসা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়।

বার্তাপ্রেরক
রিদওয়ান হাসান
প্রচার ও দফতর সম্পাদক, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ

‘এক মিনিটের মাদরাসা’ বইটি মকবুল কিতাব। হাকীমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহ. এর সর্বকনিষ্ট খলিফা মুহিউস সুন্নাহ শাহ আবরা...
02/12/2025

‘এক মিনিটের মাদরাসা’ বইটি মকবুল কিতাব। হাকীমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহ. এর সর্বকনিষ্ট খলিফা মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক হক্কী রহ. এর নির্দেশনায় এটি রচিত। পৃথিবীর ৫ টি ভাষায় এর অনুবাদ রয়েছে।

বইটিতে প্রতিদিন একটি করে সবক দেয়া হয়েছে, যা পড়তে সাধারণত এক মিনিট সময় লাগে, এ কারণে কিতাবটির নামকরণ করা হয়েছে এক মিনিটে মাদরাসা। মোট ১২০ টি সবক কিতাবটিতে রয়েছে।

প্রতি সবকে ৫টি করে বিষয় রয়েছে :

(১) নামাযে যা পাঠ করা হয়, তার অর্থ।
(২) একটি করে সুন্নত।
(৩) একটি করে কবিরা গোনাহ।
(৪) গোনাহের ক্ষতি।
(৫) নেক কাজের ফায়দা।

প্রতিটি বিষয়ে প্রতি সবকে একাধিক বার পুনরাবৃত্তি করা হয়, যাতে পুরোনো সবকটি দিলে রেখাপাত করে এবং ভুলে না যায়। এ কারণে নতুন সবকটিকে আলাদা রঙে ছাপানো হচ্ছে, যাতে নতুন সবকটি সহজে ইয়াদ করে নেয়া যায়।

এক মিনিটের মাদরাসা কিতাবটি এবার নতুন কম্পোজ ও মুদ্রণে, ভিন্ন আঙ্গিকে দুই কালারে ছাপা হচ্ছে। আগামী ৬ ডিসেম্বর মজলিসে দাওয়াতুল হকের ইজতেমায় কিতাবটি পাওয়া যাবে। সকলকে সংগ্রহে রাখার অনুরোধ রইল।

Address

312, South Jatrabari, Dhaka
Jatrabari

Alerts

Be the first to know and let us send you an email when মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share