28/04/2026
এটি জামালপুরের মাদানী নিসাবের একটি আর্দশ প্রতিষ্ঠান বাইতুল উলূম মাদরাসার প্রথম বর্ষের ছাত্রদের সন্ধ্যার পর তামরীনের দৃশ্য। ছাত্র ও উস্তাদের লাগাতার মেহনতের ফলে খুব অল্প দিনেই ছাত্ররা আরবি ভাষায় দক্ষ ও যোগ্য হয়ে উঠছে আলহামদুলিল্লাহ। এমনকি এই প্রতিষ্ঠানে তালিবুল ইলমদের আরবি ভাষার মতো বাংলা ভাষায়ও দক্ষ হয়ে ওঠার সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ।
আগামী দিনে আমাদের আরবি ভাষার পাঠযাত্রা আরও দূর প্রসারিত হবে বলে আমরা আশাবাদী। শুধু প্রাথমিক আরবি নয়, পর্যায়ক্রমে উচ্চতর আরবি শেখানোর মেহনতে আমরা সদা বদ্ধপরিকর। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আমীন! ইয়া রব।