খানকায়ে মোজাদ্দেদীয়া Khanqah E Mujaddediya

খানকায়ে মোজাদ্দেদীয়া  Khanqah E Mujaddediya “Behold! verily on the friends of Allah there is no fear, nor shall they grieve. (Al-Quran, 10:62)

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা। মহানবী (সা.)-এর রোগমুক্তি দিবস। প্রতিবছর হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত...
12/08/2026

আজ
পবিত্র আখেরি চাহার শোম্বা।
মহানবী (সা.)-এর রোগমুক্তি দিবস। প্রতিবছর হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার শোম্বা উদযাপিত হয়। ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনে আখেরি চাহার শোম্বা বিশেষভাবে উল্লেখযোগ্য।

নবি করিম (সা.) ইন্তেকালের আগে এদিনে কিছুটা সুস্থতা বোধ করেছিলেন। ফারসিতে এ দিনটিকে আখেরি চাহার শোম্বা নামে অভিহিত করা হয়।

আখেরি চাহর শোম্বা মূলত আরবি ও ফার্সি বাক্য। প্রথম শব্দ ‘আখেরি’ আরবি ও ফার্সিতে পাওয়া যায়। যার অর্থ হলো- শেষ। ফার্সি ‘চাহর’ শব্দের অর্থ হলো- সফর মাস এবং ফার্সি ‘শোম্বা’ শব্দের অর্থ হলো- বুধবার। অর্থাৎ ‘আখেরি চাহর সোম্বা’র অর্থ দাঁড়ায়- সফর মাসের শেষ বুধবার। রাসুলুল্লাহ (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন বলে দিনটিকে মুসলমানরা প্রতিবছর ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করেন।

তারা নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে দিবসটি অতিবাহিত করেন। তাই উম্মতে মোহাম্মদির আধ্যাত্মিক জীবনে আখেরি চাহার শোম্বার গুরুত্ব ও মহিমা অপরিসীম। এ বছরও দিনটি যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

মূলত প্রচণ্ড শিরপীড়ায় আক্রান্ত হওয়ার কারণেই হজরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসহ্য মাথাব্যথা অনুভব করেন। ওই মাথাব্যথা এতটা মারাত্মক ছিল যে, তিনি তার অন্তিমযাত্রার অধিকাংশ সময় অজ্ঞান ছিলেন। কখনও একটু সুস্থ হলেও আবার জ্ঞান হারিয়ে ফেলতেন।

প্রিয় নবির সুস্থ হওয়ার ঘটনায় তার পরিবারের সদস্য ও সাহাবিরা আনন্দে আত্মহারা হন। খুশিতে তারা আল্লাহর শুকরিয়া আদায় করে নফল নামাজ আদায় করেন। আল্লাহর নামে গরিব-দুঃখীর মাঝে সামর্থ্য অনুযায়ী দান-খয়রাত করেন।

বর্ণিত আছে যে, এই খুশিতে সাহাবাদের মধ্যে- হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঁচ হাজার, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাত হাজার, হজরত আলি রাদিয়াল্লাহু আনহু তিন হাজার দিরহাম এবং হজরত আবদুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ১০০ উট দান করেন।

উল্লেখ্য, ২৯ সফর আবার অসুস্থ হয়ে পড়েন এবং তার মাত্র ১৫ দিন পর ১২ রবিউল আউয়াল ইহকাল ত্যাগ করেন মানবতার মুক্তিদূত হজরত মোহাম্মদ (সা.)।

হিজরী দ্বিতীয় সহস্রাব্দের মহান মুজাদ্দিদ, ইমামুত্ব তরিকত শাইখ আহমদ ফারুকী সেরহেন্দী মুজাদ্দেদ আলফে সানী (রহ.) এঁর ৪১৪তম ...
12/08/2026

হিজরী দ্বিতীয় সহস্রাব্দের মহান মুজাদ্দিদ, ইমামুত্ব তরিকত শাইখ আহমদ ফারুকী সেরহেন্দী মুজাদ্দেদ আলফে সানী (রহ.) এঁর ৪১৪তম ওরছ মুবারক; জিন্দাবাদ জিন্দাবাদ।

11/08/2026

যাহেরে শরীয়ত মত চলিবে বাতেনে আল্লাহ ও রসূল পাকের এশকের আগুনে জ্বলিতে পুড়িতে থাকিবে।

__খাজা এনায়েতপুরী (র:)

__ঈদে মিলাদুন্নবী ﷺ এঁর আলো 🌹         __ঘরে ঘরে জ্বালো __
07/08/2026

__ঈদে মিলাদুন্নবী ﷺ এঁর আলো 🌹
__ঘরে ঘরে জ্বালো __

05/08/2026

রাসূলুল্লাহ ﷺ এর মহব্বত
যার অন্তরে যতটুকু, তার ঈমান ততটুকু।

— খাজা এনায়েতপুরী (র:)

শতাব্দীর মুজাদ্দিদ খাজা শাহ্ সূফী এনায়েতপুরী (রহ.) কে খেলাফত প্রদানের প্রায় দুই বছর পূর্বে (বাংলা ১৩২০সনে) হযরত সৈয়দ হুজ...
26/07/2026

শতাব্দীর মুজাদ্দিদ খাজা শাহ্ সূফী এনায়েতপুরী (রহ.) কে খেলাফত প্রদানের প্রায় দুই বছর পূর্বে (বাংলা ১৩২০সনে) হযরত সৈয়দ হুজুর পাক তাঁর প্রিয় মুরিদ এবং সর্বশ্রেষ্ঠ খলিফা খাজা এনায়েতপুরীকে একান্তে নির্জনে ডেকে খেদমতে নিয়োজিত রেখে আবেগ ভরা কন্ঠে জিজ্ঞাসা করলেন:
"বাবা ইউনুছ! আমার অবর্তমানে আমার বংশধরগণকে কখনও ভুলে যাবেনাতো?"
এই কথা শ্রবণে খাজা হুজুর ভাবাবেগে নয়ণাশ্রু নিয়ে বাষ্পরুদ্ধ কন্ঠে আজিজির সহিত জবাব দিলেন:
"হুজুর আমি(এবং আমার বংশধর) জীবনভর আমার সাধ্যমত তাঁদের সেবা করবো এবং জান-প্রাণ দিয়ে খেদমত করে যাবো"
খাজা হুজুরের উত্তর শুনে হযরত সৈয়দ সাহেব খাজা হুজুরকে আবেগে বুকে জড়িয়ে ধরলেন এবং কামালিয়াতের শেষতত্ত্ব শিক্ষাদান শেষে অন্তরের গভীর হতে আশীর্বাদ করে ফরমাইলেন:
"বৎস,আমার ভিতর যা কিছু ছিল (অর্থাৎ এলমে মারেফাতের গচ্ছিত নিয়ামত) তৎসমূদয় তোমাকে প্রদান করলাম। আল্লাহপাক তোমাকে আমার অপেক্ষা সর্বদিক দিয়েই উন্নত করুন। দুনিয়া ও আখেরাতে উন্নত হও এবং অধিক মর্তবা লাভ কর। এটাই আমার কামনা এবং এই আমার দো'আ।"

তথ্যসূত্র : বিশ্বওলী হযরত খাজাবাবা এনায়েতপুরী (রহ.)
লেখক: মহামান্য হযর‍ত দয়াল তৃতীয় সাজ্জাদান্নিশীন হুজুরপাক (রহঃ)
বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ।

25/07/2026

ইয়া নবী সালামু আলাইকা...

23/07/2026

ইমামে রাব্বানী তিনি..
বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ

16/07/2026

🛑 সরাসরি দেখছেন - কুরআনের আলোকে আসহাবে কাহাফের আলোচনা।
🎙️ মাওলানা বুলবুল ইসলাম।

12/07/2026

Address

বগাবাইদ, জামালপুর
Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when খানকায়ে মোজাদ্দেদীয়া Khanqah E Mujaddediya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share